আমার প্রিয় পোস্ট
- অন্তরের আলোয় দেখেছি যারে - ১ - অনিক
- ছাদের কার্ণিশে কাক (দুই নম্বরী) - ফরিদ
- পাকি শান্তিরক্ষীদের কীর্তি - হিমু
- আমরা ভালো আছি - রাসেল ( ........)
- হা ঈশ্বর। এও হয়। এও শুনতে হয়। - হযবরল
- ফটোব্লগ: প্রজাপতির খামার নিয়ে স্বপ্ন দেখা মানুষকে উৎসর্গ - সাদিক
- ৭১ এর সকল বীর সেনানীর পক্ষ থেকে: ২০০৭ এর প্রজন্মের Xদফা দাবী - জ্বিনের বাদশা
- স্বপ্নবাজি - কিংকর্তব্যবিমূঢ়
- কনক্রিটের সৌধে পুস্প দেওয়া ইসলাম সম্মত না - বলেছেন রাম সন্না। ধমর্ান্ধরা মুড়ি খাও - সাদিক মোহাম্মদ আলম
- স্বাধীনতা দিবসের স্যালুটঃ ঘোষক নিয়ে ক্যাচাল - ধুসর গোধূলি
- গল্প: গন্দম (পর্ব ১) - অমিত আহমেদ
- আজ সেই অভিশপ্ত দিন: লেননকে শ্রদ্্বা - আপন তারিক
- রাজাকার, জামাত এবং ইত্যাদি.... - অমি রহমান পিয়াল
- উপন্যাস : পৌরুষ - কিস্তি ১ - মুহম্মদ জুবায়ের
- রক্ষক যখন ভক্ষক ওরফে বেড়ালছানা ওরফে আরো অনেক কিছু - হিমু
- প্রনতি হে বেজন্মার জাত - অরূপ
- [সাইজ=6] ওম শান্তি-আস্ সালাম [/সাইজ] - হাসান মোরশেদ
- আসুন, আমরা একটি প্ল্যানচেটের আয়োজন করি... - কনফুসিয়াস
- ::বউ, বাটা, বল সাবান:: - নজমুল আলবাব
- গল্প : মাটিবর্তী ( পর্ব 1) - আলভী
- মুগ্ধ পাঠক - ৩ : আনোয়ার সাদাত শিমুল (অস্থির জনপদের পথিক) - আলভী
- নেত্রী আপনি শিগগীর চলে যান,আরিফ জেবতিক বাড়ি যাবে এখন..... - আরিফ জেবতিক
- মিছিল এগিয়ে যাক - শেখ জলিল
- একটি গল্প: ছিলা শামীমের বেহেশত - এস এম মাহবুব মুর্শেদ
- ...অত:পর ! - প্রজাপতি
- > সমান্তরাল গল্প:1 \ (প্রকাশিত নতুন ছোটগল্প) - কনফুসিয়াস
- । । গুল্ম ও কুঠার । । - হাসান মোরশেদ
ছাদের কার্ণিশে কাক - ০৮
১৭ ই মে, ২০০৭ সকাল ৭:৪৯
হ্যালো,
আজ ৭ সেপ্টেম্বর, আজ আপনার জন্মদিন। শুভ জন্মদিন। আপনার ফোন নাম্বার জানা থাকলে আজ অবশ্যই ফোন করে আপনাকে উইশ করতাম। আপনার ফোন নাম্বার জানি না, আমি নিজেই অবশ্য অপরিচিত মানুষকে ফোন নাম্বার দেয়া পছন্দ করি না। এনিওয়ে, আমার জন্মদিনে আপনি চমৎকার ই-কার্ড পাঠিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ দিয়ে একটি মেইল করেছিলাম। পেলেন কি-না জানি না। ওহ, আপনি তো আবার অসামাজিক মানুষ, মেইলের রিপ্লাই করেন না। হি হি। তো মিস্টার অসামাজিক, আজকের জন্মদিনে কী করছেন? অসামাজিক হয়ে এখনো কোন গার্লফ্রেন্ড জুটাতে পারেননি। দিন কেটে যাচ্ছে একা একা। ব্যাড লাক! আই ফিল পিটি ফর ইউ! লোল !!!
যাক, জন্মদিনে অনেক খোঁচা দেয়া কথা বলে ফেললাম। প্লিজ ডোন্ট মাইন্ড! কততম জন্মদিন গেলো? ততগুলো ভার্চুয়াল গোলাপের শুভেচ্ছা।
< বেলা >
-----------------------------------------------------------------
বেলা:
আপনার ভার্চুয়াল গোলাপগুলো, সম্ভবত: পঁচিশটি, শুকিয়ে মেইল বক্সের তলানীতে খসখসে হয়ে পড়ে রইলো তিনদিন।
মানে আমি মেইল চেক করছি - তিনদিন পর।
কী আর করা!
অভ্যাস কী আর দুর হয়?
আমার বন্ধুরা জরুরী কোন মেইল করলে ফোনে বলে দেয় - 'মেইল বক্স চেক করিস'।
আমার মনে হয় - আপনি আমার কিংবা আমি আপনার ফোন নাম্বার জানা ঠিক হবে না।
সময়ে অসময়ে আপনি ফোন করে বসবেন সে শংকা মাথায় রেখেই বলি - আমিও আপনাকে বিনা প্রয়োজনে ফোন করে বিরক্ত করতে পারি। হা হা
কী দরকার - উটকো ঝামেলার।
এই অসামাজিক মানুষটি যদি সামাজিক হওয়ার চেষ্টায় আপনার উপর এক্সপেরিমেন্ট চালায় তবে সেটা মোটেও সুখকর হবে না।
অসামাজিক মানুষও কখনো সামাজিক হতে চায় !
“ভিখারীর কী কখনো ডাকাত হতে ইচ্ছে করে না?”
কার কবিতা যেন? পূর্ণেন্দু পত্রীর?
পূর্ণেন্দু'র 'কথোপকথন' পড়েছেন?
চমৎকার, না পড়লে পড়তে পারেন। আর পড়ার ইচ্ছে না থাকলে অডিও অ্যালবাম শুনতে পারেন।
আমি শুনেছিলাম - শিমুল মুস্তাফা আর শিরিন বকুলের কন্ঠে।
আচ্ছা, আপনি কবিতা পছন্দ করেন?
আই মিন, কবিতা পড়েন? অথবা শুনেন?
"আমার কীর্তিরে আমি করি না বিশ্বাস।
জানি, কাল সিন্ধু তারে
নিয়ত তরঙ্গাঘাতে
দিনে দিনে দিবে লুপ্ত করি।"
- লাইনগুলো কেমন?
রবি কবির লাইন।
কবিতার নাম মনে পড়ছে না। অনেক আগে ডায়েরীতে তুলে রেখেছিলাম।
আচ্ছা আপনি ডায়েরি লিখেন?
আমি একসময় লিখতাম, ক্লাস ফাইভে পড়ি তখন।
কোনদিন কী করলাম, কয়টা সত্য-মিথ্যা বললাম। কার সাথে ঝগড়া হলো, এইসব।
মজার ব্যাপার - তখন আমি ছাত্রশিবিরের মুগ্ধ। কিশোরকন্ঠ পড়ি রেগুলার।
এই যে দেখেন - অনেক বড় মেইল, অনেক কথা বলে ফেললাম, কিন্তু অসামাজিকতার ঘোরটোপ থেকে বেরুতে পারলাম না।
আমার জন্মদিনে আপনি সুন্দর একটি মিউজিক্যাল ই-কার্ড পাঠিয়েছেন। সেজন্য ধন্যবাদ দেয়া হলো না এখনো!
অনেক অনেক ধন্যবাদ।
বাই দ্যা ওয়ে, বেঁচে থাকার জন্য একজন গার্লফ্রেন্ড খুব দরকার কী?
আপনার আর কী খবর?
ভালো থাকবেন।
- সরণ (অসামাজিক)
-----------------------------------------------------------------
হাই,
নাহ! আপনাকে অসামাজিক বলা ঠিক হয়নি। আমার মনে হচ্ছে আপনি ব্যাপারটি সিরিয়াসলি নিয়েছেন। শেষে নামের পর ব্র্যাকেটে 'অসামাজিক' না লিখলে পারতেন না? আমি এখন গিল্টি ফিল করছি। স্যরি, ভীষণ স্যরি - আপনি যদি মনোকষ্ট পেয়ে থাকেন। আপনার লাস্ট মেইলটা বেশ কয়েকবার পড়েছি। কেন জানি মেইলটা পড়ে খুব ভালো লেগেছে। মনে হয়েছে আপনি অসামাজিকতার চক্কর থেকে বেরিয়ে আসছেন। হি: হি:। আপনি অনেকটা মুখচোরা টাইপ মানুষ। অপরিচিত মানুষের সাথে খুব সহজে মিশতে পারেন না। অথচ, আমার খোঁচা মার্কা মেইল পেয়ে কী চমৎকার একটি মেইল করলেন। খুব ভালো লাগলো। না, থাক - আপনার ফোন নাম্বার জেনে আমার কাজ নেই। আপনি আসলেই ভয় ধরিয়ে দিয়েছেন - আপনাকে ফোন নাম্বার দিলে হয়তো বিপদে পড়ে যাবো। হি: হি: হি:।
স্যরি, পূর্নেন্দু পত্রীর কবিতা পড়া কিংবা শোনা কোনটাই হয়নি। আপনার মেইল পড়ে আপনাকে বেশ কালচার্ড মানুষ মনে হলো। আমি সেরকম না। ছোটবেলায় হুমায়ূন আহমেদ পড়ে মাথাটা হাল্কা হয়ে গেছে। পরে রবীন্দ্র কিংবা শরৎ মাথায় ঢুকেনি। আমাদের ফ্রেন্ড সার্কেলটাই এমন। সব হাবিজাবি পাঁচমিশালী। হি: হি:। একটা কবিতা বলি, জানেন কার লেখা?
'জানি
গতকাল আমি আসবো ভেবে
তুমি বসেছিলে বারান্দায়,
যেমন বসবে আজ - আগামীকাল
কিংবা পরশুও হয়তো।
অথচ আমার পথের
শুরু কিংবা শেষ - নেই কোনটাই,
যে পথে তুমি আছো সে পথ কোথায়?"
আমি জানি না কার লেখা। তবে প্রায় নিজে নিজে আওড়াই। আপনার শেষ প্রশ্নটি খুব কঠিন। বেঁচে থাকার জন্য গার্লফ্রেন্ডের দরকার আছে কিনা জানি না। সেভাবে ভাবিনি কখনো, বয়ফ্রেন্ড ছাড়া আমারও খুব সমস্যা হচ্ছে কী? হি হি, আপনাকে এই ফাঁকে বলে দিলাম - আমার কোন বয়ফ্রেন্ড নেই। হি হি:।
আরেকটি প্রশ্নের উত্তরে বলি - আমি কখনো ডায়েরী লিখিনি। ইদানিং খুব লিখতে ইচ্ছে করে। কী ভালো লাগছে, কী লাগছে না - এসব। আচ্ছা, আমি যদি ডায়েরীর মতো করে প্রতিদিন আপনাকে লিখি আপনি পড়বেন?
টেক কেয়ার!
< বেলা >
-----------------------------------------------------------------
মিস্টার অসামাজিক,
আপনাকে আবার বিরক্ত করি। দোষটা আপনারই - কে বলেছিল সামিনা চৌধুরীর 'সময় যেন কাটে না' লিংক দিতে? এখন আমার সময় আসলেই কাটছে না, সাথে সাথে 'বড় একা একা' লাগছে। সব আপনার দোষ। হি: হি: হি:। সামিনার 'কবিতা পড়ার প্রহর এসেছে' ও চমৎকার গান। আবারও বলি - সব আপনার দোষ। হি হি হি।
বেস্ট অফ লাক!
< বেলা >
(চলবে...)
প্রকাশ করা হয়েছে: লেমন জুস বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
ভাল ... খুব বেশি বাস্তব মনে হচ্ছে ... আত্মজীবনীর ছায়া আছে নাকি?:-)
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন:
বস, এইরকম লেখা মিস করতেছি ।তরুণ কবিদের জ্বালায় এইসব লেখা হারায় যায় ।
মুগ্ধ ।
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
ফারহান:শুকরিয়া।
কিংকর্তব্যবিমুঢ়:
খুব বেশী বাস্তব? তাহলে তো আপনার জীবন থেকে নেয়া, আমার না। হা হা হা
জ্বিনের বাদশা:
ভ্রাত: এবার মনে হচ্ছে একটু টার্ণ নিবে। পড়ছেন দেখে ভালো লাগছে।
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
অশুকেএ:কালকে তখন অনলাইন ছিলাম। কবি জারীরের কবিতা পড়ে আমি মুগ্ধ। হা হা হা।
বস্! আপনি কি জানেন, আপনার লেখার আমি কেমন পাঠক! তবুও এতো কম লিখেন!!!
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন:
কী যে এমন লিখি !---
"ভিখারি হয়ে ডাকাত হওয়ার চেষ্টা করতে গিয়ে .." আহত , তাই অনেকদিন লেখা আসে না ।
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
যা আসে ওটাই উপাদেয়।আজ আর বেশী কিছু বলবো না। পরে কোন পোস্টে ভাষণ দেয়ার সুযোগ এলে আপনার লেখা নিয়ে দু'চারটা কথা বলার আশা রাখি।
ফরিদ বলেছেন:
হাচা কথা! এই সিরিজ চালু হওনের পরে আমার নিজের লিখার হিম্মত মুটামুটি নিগেটিভে চইলা গেসে। আর কয়দিন চলব? লম্বা লম্বা পোস্ট দিয়া জলদি খতম করেনঃ(
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
আমি আর চান্স পাইলাম কই ... কেমনে চ্যাট করে সেইটা ভাল কইরা শিখার আগেই তো কর্মখালি নাই হয়া গেলাম ...তবে দেখেছি ... নেটকে বেজ করে মানুষের পরিচয়, অন্তরঙ্গতা, প্রণয় ... সেখান থেকে পরিণয় ... বা বিচ্ছেদ ...
সেজন্যে বললাম ... বাস্তবতার ছোঁয়া আছে ভালভাবেই ...
ধুসর গোধূলি বলেছেন:
হাহাহাহা
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
সিল মারি ভাই সিল মারি, পড়ে পড়ে সিল মারি।
দ্রোহী বলেছেন:
চলবে না মানে...........রীতিমত দৌড়াইতেছে।
মুহম্মদ জুবায়ের বলেছেন:
অল্প জ্বালে দুধ ঘন হচ্ছে।সরণ দেখছি আমার ঢাকায় থাকা বন্ধুদের গোত্রের। আমি সাত সমুদ্র তেরো নদীর পার থেকে ইমেল করে বসে থাকি, উত্তর আসে না। তারপর একসময় ফোন করে বলতে হয়, দোস্ত মেল পাঠিয়েছি, খুলে দ্যাখ!
কীভাবে ইমেল মার খায়!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















