আমার প্রিয় পোস্ট
- অন্তরের আলোয় দেখেছি যারে - ১ - অনিক
- ছাদের কার্ণিশে কাক (দুই নম্বরী) - ফরিদ
- পাকি শান্তিরক্ষীদের কীর্তি - হিমু
- আমরা ভালো আছি - রাসেল ( ........)
- হা ঈশ্বর। এও হয়। এও শুনতে হয়। - হযবরল
- ফটোব্লগ: প্রজাপতির খামার নিয়ে স্বপ্ন দেখা মানুষকে উৎসর্গ - সাদিক
- ৭১ এর সকল বীর সেনানীর পক্ষ থেকে: ২০০৭ এর প্রজন্মের Xদফা দাবী - জ্বিনের বাদশা
- স্বপ্নবাজি - কিংকর্তব্যবিমূঢ়
- কনক্রিটের সৌধে পুস্প দেওয়া ইসলাম সম্মত না - বলেছেন রাম সন্না। ধমর্ান্ধরা মুড়ি খাও - সাদিক মোহাম্মদ আলম
- স্বাধীনতা দিবসের স্যালুটঃ ঘোষক নিয়ে ক্যাচাল - ধুসর গোধূলি
- গল্প: গন্দম (পর্ব ১) - অমিত আহমেদ
- আজ সেই অভিশপ্ত দিন: লেননকে শ্রদ্্বা - আপন তারিক
- রাজাকার, জামাত এবং ইত্যাদি.... - অমি রহমান পিয়াল
- উপন্যাস : পৌরুষ - কিস্তি ১ - মুহম্মদ জুবায়ের
- রক্ষক যখন ভক্ষক ওরফে বেড়ালছানা ওরফে আরো অনেক কিছু - হিমু
- প্রনতি হে বেজন্মার জাত - অরূপ
- [সাইজ=6] ওম শান্তি-আস্ সালাম [/সাইজ] - হাসান মোরশেদ
- আসুন, আমরা একটি প্ল্যানচেটের আয়োজন করি... - কনফুসিয়াস
- ::বউ, বাটা, বল সাবান:: - নজমুল আলবাব
- গল্প : মাটিবর্তী ( পর্ব 1) - আলভী
- মুগ্ধ পাঠক - ৩ : আনোয়ার সাদাত শিমুল (অস্থির জনপদের পথিক) - আলভী
- নেত্রী আপনি শিগগীর চলে যান,আরিফ জেবতিক বাড়ি যাবে এখন..... - আরিফ জেবতিক
- মিছিল এগিয়ে যাক - শেখ জলিল
- একটি গল্প: ছিলা শামীমের বেহেশত - এস এম মাহবুব মুর্শেদ
- ...অত:পর ! - প্রজাপতি
- > সমান্তরাল গল্প:1 \ (প্রকাশিত নতুন ছোটগল্প) - কনফুসিয়াস
- । । গুল্ম ও কুঠার । । - হাসান মোরশেদ
ছাদের কার্ণিশে কাক - ১০
১৭ ই মে, ২০০৭ বিকাল ৫:১৪
হাই,
একটা অনুরোধ করছি। উল্টাপাল্টা খেয়ালে আপনাকে কী কী সব কথা বলে একটা মেইল ৩ বার পাঠিয়েছি। প্লিজ, ওগুলো মুছে দিবেন। কথাগুলো খুব সিরিয়াসলি নিবেন না। আই অ্যাম রিয়েলী স্যরি।
< বেলা >
-----------------------------------------------------
বেলা:
আপনি রুদ্রের কবিতা পড়েছেন? রুদ্র মানে রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ। কবিতা না পড়লেও - 'ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো' নিশ্চয় শুনেছেন। ওটা রুদ্রের লেখা।
"নিরবতা কোনও এক উদাসীন পাথরের নাম -
অহল্যা সে কোনদিন জানি আর হবে না জীবন।
হবে না সে পরিজাত, কোনওদিন হবে না সকাল,
দিন আর নিশিথের সন্ধিক্ষণে থেকে যাবে জানি -
অহল্যা সে চিরকাল থেকে যাবে, রক্ত মাংশ নিয়ে।
যাবে না সে দগ্ধ ক্ষুব্ধ মানুষের মিছিলে কখনও,
পোড়া মানুষের ক্ষত, রক্ত, গ্লানি বুকে সে নেবে না,
যাবে না সে জানি আর কোনওদিন সবুজ নিভৃতে।
ছোঁবে না সে চিবুকের থরো থরো বিষণ্ন উত্তাপ,
সেই হাত কখনও ছোঁবে না আর উদাসীন চুল।
নি:শ্বাসের ঘ্রাণে আর জাগবে না ভেজা চোখ দুটি,
নক্ষত্রের স্মৃতি শুধু বেঁচে রবে স্নায়ুর তিমিরে।
হবে না বেহুলা জনি সে কখনও গাঙুরের জলে
ভাসবে না ভেলা তার, ভাসবে না স্বপ্নের সাহস,
বেহুলার স্বপ্ব-ভেলা কোনওদিন জলে ভাসবে না -
নিরবতা কার নাম? কার নামে নির্বাসন জ্বলে?"
এ কবিতাও রুদ্রের লেখা।
আপনার মঙ্গল কামনা করছি।
- সরণ
-----------------------------------------------------
হ্যালো,
আমি স্যরি বলেছিলাম। এরপরও আপনি অমন একটা কবিতা পাঠালেন! "নক্ষত্রের স্মৃতি শুধু বেঁচে রবে স্নায়ুর তিমিরে"। কতো নক্ষত্রের স্মৃতিই বা আর মনে থাকে। তবুও কেউ কেউ আকাশে তাকিয়ে থাকে আদমসুরতের খোঁজে। আমার বেহুলা হবার শখ নেই, ভেলা ভাসানোর সাহস নেই, স্বপ্নও নেই। জানি না কেন -ইদানিং সন্দিগ্ধ মনটা কাকে জানি বিশ্বাস করতে মন চায়। ফ্রেন্ডদের সাথে সব কথা বলা হয় না। সবার সাথে সব কিছু শেয়ার করা যায় না। সবাইকে কী আর বিশ্বাস করা যায়?
রুদ্র তো তসলিমা নাসরিনের হাজব্যান্ড ছিল, তাই না? 'উতল হাওয়া'য় পড়েছিলাম। রুদ্র কী তসলিমার সব বিশ্বাসের মর্যাদা দিয়েছিল?
আজ আর লিখতে ইচ্ছে করছে না। মনটা খারাপ হয়ে আছে।
< বেলা >
-----------------------------------------------------
বেলা:
মেইলের রিপ্লাই করছি প্রায় দশদিন পর। গত মেইলে লিখেছিলেন - মন ভালো নেই।
আশা করছি - এ দশদিনে মন ভালো হয়ে গেছে!
আমি আছি - চাকরীর খোঁজে। বেকার জীবন ভীষণ কষ্টের। বাসা থেকে চাকরীর চাপ নেই। তবুও নিজের কাছে নিজেকে বার্ডেন মনে হয়। মাস্টার্স পাশ করে বাপের ঘাঁড়ে বসে আরামসে খাচ্ছি।
যাই হোক, 'উতল হাওয়া' - 'ক' দুটোই পড়েছি। তসলিমা নাসরিনের গদ্য কখনো আমার কাছে আকর্ষণীয় মনে হয়নি। পড়তে গেলে টায়ার্ড হয়ে যাই। আপনি হয়তো জানেন না, তসলিমা নাসরিন লেখালেখিতে প্রতিষ্ঠা পাবার পেছনে রুদ্রের অনেক বড় ভূমিকা ছিল। তাই কবি রুদ্রের পরিচয় 'তসলিমার হাজব্যান্ড' হিসেবে মেনে নিতে পারলাম না।
আপনার কি এখনো মন খারাপ?
তাহলে একটা জোকস শুনেন -
"এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ আশেপাশে কোথাও থেকে তেরো তেরো তেরো শব্দ আসা শুরু হলো। লোকটি ভাবলো - ব্যাপার কি? তেরো তেরো শব্দটি কোত্থেকে আসছে? তেরো মানে আনলাকি থার্টিন! তার কাছে মনে হলো - পাশের দেয়ালের ওপাশ থেকে শব্দটা আসছে। আগ্রহ নিয়ে সে দেয়ালের ফুটোতে চোখ রাখলো। ওমনি ওপাশ থেকে একটা কাঠি এসে তার চোখে গুতা দিলো। আর এবার শব্দটা তেরোর পরিবর্তে হয়ে গেলো চৌদ্দ চৌদ্দ চৌদ্দ।"
জোকসটি এখানে শেষ। কিন্তু আমাদের বন্ধুমহলে এ জোকসের অন্য ভার্সন যোগ হয়েছে। আমাদের বন্ধু টিপু একবার প্রেমে পড়লো সেকেন্ড ইয়ারের রুমার সাথে। উথাল পাথাল প্রেম হয়ে হয়ে যায়, এমন অবস্থা। একদিন টিপু রুমাকে জোকসটি বললো। চৌদ্দ চৌদ্দ হয়ে যাবার পর টিপু থামলো, তার ধারণা ছিল - জোকস শুনে রুমা অনেকক্ষণ হাসবে। কিন্তু টিপু অবাক, কারণ - রুমা হাসে না। বরং ভীষণ অবাক চোখ নিয়ে জিজ্ঞেস করে - "তারপরে? তারপরে কী হলো?" রুমার কথা শুনে টিপু হাসতে হাসতে খুন। পরে সে ডিসিশন নিলো - রুমার সাথে সম্পর্ক আগানো যাবে না। কারণ, যে মেয়ের আইকিউ এত্তো কম, তার সাথে চলাফেরা করাই মুশকিল।
এখন আমরা এই জোকসটা বললে সাথে সাথে টিপু-রুমার অংশটা যোগ করে দিই। হা হা হা।
- সরণ
(চলবে...)
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০০৭ বিকাল ৫:২২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
আজ বোধ হয় ফ্লাডিং হয়ে গেল। ৩ পর্ব দিলাম আজ। কিছুটা থামতে হবে।
ফরিদ বলেছেন:
না!!!!!!!!!!!!!!!!!!!!!!!আরো চাই আরো। সক্কাল থেকে বইসা আসি। তিন পর্ব হয়ে গেছে।
আইজ্জাই খতম করেন। নাইলে প্যাডের ভাত হজম হইব না।
প্রজাপতি বলেছেন:
জোকসটা জোস! :-)ফ্লাডিং হচ্ছে না কিন্তু মোটেও! এটা সিরিজ, এরকম করে আসতেই পারে, বিশেষ করে সাথে যখন জনগনের দাবি আছে। আপনি লিখুন তো।
১ থেকে ১০ সবগুলো পড়ছই এখনই । তারপর কমেন্ট
কনফুসিয়াস বলেছেন:
এগারো এগারো এগারো... ( পরের পর্বের আশায় গোনা শুরু করলাম। )
কালপুরুষ বলেছেন:
দাবি আমারো আছে। সিরিজে সয়লাব হয়ে যাক। আমি আনন্দে ভাসতে পারলেই খুশী। তাই লেখা চলুক।
ধুসর গোধূলি বলেছেন:
বন্ধ করলে কিন্তু ঐ যে ঐটা সামনে চলে আসবে! ;-)
আলভী বলেছেন:
জোস।
এই আমি মীরা বলেছেন:
অপেক্ষা করতে করতে কিছু একটা করে ফেলবো। পড়তে আছি!
দৃশা বলেছেন:
ভাবছিলাম শেষ হইলে দেন একটা কমেন্ট মারুম...।আপনে হইতে দিলেন না।বহুত না ইন্সাফি হুয়া রে কালিয়া...
নেক্সট কাহিনি আহে না কেন?
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
ফরিদ:ভাই, আপনি আমাকে লজ্জায় ফেলে দিলেন!
শুভম:
উপুন্যাসু হয়ু গেলু? কিরবাম যায়?
মোরশেদ ভাই:
আমি আগেই বললাম, আপনার সময় নষ্ট হবে। পড়লে নিজ দায়িত্বে! হা হা হা।
জ্বিনের বাদশা:
ভ্রাত: একটা নোটবই লিখছিলাম ৩ দোস্ত মিল্যা। প্রিমিয়ার পাবলিকেশন্স ছাপাইছিল। ১ম সংস্করণের পর আর প্রিন্ট হয় নাই। শুরুতে চমক ছিল, পরে যা হইছে - আমাদের ৩ দোস্তের আক্কেল হইছে।
কনফু, প্রজাপতি, কালপুরুষ, অচেনা:
শুকরিয়া ছাড়া কী বলি!
দৃশা:
সিরিজ নিয়া পাব্লিক ক্ষেপছে। নেক্সট ৩ পর্ব টাইপ করা আছে, ভয়ে দিচ্ছি না। কাল পরশু...
দৃশা বলেছেন:
শুনেন প্লিজ একটু উদ্ধার করেন......এসব কুখাদ্য থেকেরে ভাই...১,২ লাইন লিক্ষা আর এর ওর বদনামে ভরপুর পোস্ট দেইখা বরই তেক্ত বিরক্ত.........
সো হেল্প আজ......এইখানে পাব্লিক আহে একটু রিলাক্স হইতে......মাগার জাউরগা পোলাপাইন কবরে যাইয়াও খিল্লি খাইব...
মাথাটা এম্নেই আউলা আছে...।।এখন একটা পোস্টান গরীবগো কথা চিন্তা কইরা......
পইড়া যাই ...
ফরিদ বলেছেন:
মানুষজনের পোস্টে কমেন্ট ছাইড়া নিজের কাউয়া কাহানী চালু করেন মিয়া!
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
অচেনা বাঙালী, দৃশা:কৃতজ্ঞতা।
একটু পরে দিচ্ছি। ফ্ল্যাশ ড্রাইভ সমস্যা করছে, ওপেন হচ্ছে না। প্লিজ একটু অপেক্ষা করুন।
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
অচেনা বস্!ঝামেলায় পড়লাম, ফ্ল্যাশ ড্রাইভ এরর দেখাচ্ছে। সব ওখানে। আমার বাকী ফাইলগুলোও গেলো। ফরম্যাট করতে হবে?? আবার টাইপ করতে হবে???
দৃশা বলেছেন:
প্প্ব্লপ্প্বগু প্প্ব্মপ্প্ব্যপ্প্ম প্প্বসপ্প্ব্লপ্প্বজ্জপ্প্ব্বপ্প্মপ্প্বেক্ক প্প্ব্নপ্প্ব্লপ্প্বজ্জপ্প্ব্লপ্প্ম েপ্প্বপ্প্বেক্ক প্প্ব প্প্বঙ্প্প্ব্বপ্প্বজ্জ প্প্ব্যপ্প্বমপ্প্ম প্প্ব্য প্প্বক্ষ্মপ্প্ব্ত্রপ্প্বদপ্প্ম প্প্বঙ্...প্প্বক্ষপ্প্ম প্প্ব্লপ্প্বজ্জপ্প্বষপ্প্ব্ত্রপ্প্বমপ্প্বজ্জপ্প্বক্ক প্প্ব্যপ্প্ব্ত্রপ্প্ব ৈপ্প্বক্কপ্প্ব্ত্রপ্প্বক্ষ্মপ্প্ব্ত্রপ্প্ব্ন...
যঃঃঢ়://িি.ংসধংযরঃং.পড়স/ধংংড়পরধঃবং/নড়ষষুড়িড়ফড়িৎষফ/রহফবী.পভস?চধমব=অঁফরড়্ঝঁনচধমব=ঝযড়ঞিৎধপশং্অষনঁসওউ=6285
প্প্ব্লপ্প্ব্ত্রপ্প্বঙ্প্প্বজ্জপ্প্বক্ষ্ম প্প্ব্যপ্প্বজ্জ প্প্বপ্প্বেপ্প্ব্নেপ্প্বঙ্প্প্বজ্জ প্প্বপ্প্ব্রেপ্প্ব্যপ্প্বজ্জপ্প্বক্ক প্প্বক্কপ্প্বজ্জপ্প্বমপ্প্বু প্প্বগুপ্প্ম প্প্ব্যপ্প্ম প্প্ব্বপ্প্বক্ক প্প্বঙ্প্প্বজ্জপ্প্ব্বপ্প্ব্ল...
প্প্বষপ্প্বজ্জপ্প্ব্তপ্প্বজ্জপ্প্বক্ক প্প্বক্ষ্মপ্প্মপ্প্বেুপ্প্বজ্জ প্প্ব্বপ্প্ব্ত্রপ্প্বমপ্প্ম েপ্প্ব্লপ্প্ম প্প্বপ্প্বেক্ষ্মপ্প্মপ্প্ব্যে প্প্ব্যপ্প্বজ্জপ্প্মম
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
কী বলেন, দৃশা?আজ দিন কাটুক গানে।
আপনার কল্যাণে প্রায় দু'বছর পর আজ শুভমিতায় মন ডুবিয়েছি।
দৃশা বলেছেন:
থ্যাংকস বলা লাগবে না...ঝটপট লেখা ছাড়লেই চলবে...
এমনেই আপ্নে আমার উদ্দেশ্য সফল হইতে দেন নাই
নজমুল আলবাব বলেছেন:
শিমুল, অফলাইনে থেক পড়ার সময় বারবার লগঅন করতে ইচ্ছা হইছে, শুধু এই কথাটা জানান দিতে যে, পাঠ করছি মুগ্ধ হয়ে।
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
শুকরিয়া, আর আমি অনলাইন অফলাইনে আপনার লেখা খুঁজি।
আলভী বলেছেন:
প্প্ম্মপ্প্ম্ম ??
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
পড়ছি...
দ্রোহী বলেছেন:
পরেরটায় দৌড়াই........
ফেরারী পাখি বলেছেন:
হুম।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















