আমার প্রিয় পোস্ট
- অন্তরের আলোয় দেখেছি যারে - ১ - অনিক
- ছাদের কার্ণিশে কাক (দুই নম্বরী) - ফরিদ
- পাকি শান্তিরক্ষীদের কীর্তি - হিমু
- আমরা ভালো আছি - রাসেল ( ........)
- হা ঈশ্বর। এও হয়। এও শুনতে হয়। - হযবরল
- ফটোব্লগ: প্রজাপতির খামার নিয়ে স্বপ্ন দেখা মানুষকে উৎসর্গ - সাদিক
- ৭১ এর সকল বীর সেনানীর পক্ষ থেকে: ২০০৭ এর প্রজন্মের Xদফা দাবী - জ্বিনের বাদশা
- স্বপ্নবাজি - কিংকর্তব্যবিমূঢ়
- কনক্রিটের সৌধে পুস্প দেওয়া ইসলাম সম্মত না - বলেছেন রাম সন্না। ধমর্ান্ধরা মুড়ি খাও - সাদিক মোহাম্মদ আলম
- স্বাধীনতা দিবসের স্যালুটঃ ঘোষক নিয়ে ক্যাচাল - ধুসর গোধূলি
- গল্প: গন্দম (পর্ব ১) - অমিত আহমেদ
- আজ সেই অভিশপ্ত দিন: লেননকে শ্রদ্্বা - আপন তারিক
- রাজাকার, জামাত এবং ইত্যাদি.... - অমি রহমান পিয়াল
- উপন্যাস : পৌরুষ - কিস্তি ১ - মুহম্মদ জুবায়ের
- রক্ষক যখন ভক্ষক ওরফে বেড়ালছানা ওরফে আরো অনেক কিছু - হিমু
- প্রনতি হে বেজন্মার জাত - অরূপ
- [সাইজ=6] ওম শান্তি-আস্ সালাম [/সাইজ] - হাসান মোরশেদ
- আসুন, আমরা একটি প্ল্যানচেটের আয়োজন করি... - কনফুসিয়াস
- ::বউ, বাটা, বল সাবান:: - নজমুল আলবাব
- গল্প : মাটিবর্তী ( পর্ব 1) - আলভী
- মুগ্ধ পাঠক - ৩ : আনোয়ার সাদাত শিমুল (অস্থির জনপদের পথিক) - আলভী
- নেত্রী আপনি শিগগীর চলে যান,আরিফ জেবতিক বাড়ি যাবে এখন..... - আরিফ জেবতিক
- মিছিল এগিয়ে যাক - শেখ জলিল
- একটি গল্প: ছিলা শামীমের বেহেশত - এস এম মাহবুব মুর্শেদ
- ...অত:পর ! - প্রজাপতি
- > সমান্তরাল গল্প:1 \ (প্রকাশিত নতুন ছোটগল্প) - কনফুসিয়াস
- । । গুল্ম ও কুঠার । । - হাসান মোরশেদ
ছাদের কার্ণিশে কাক - ১১
২১ শে মে, ২০০৭ দুপুর ২:৩১
বেলা,
সাইবার ক্যাফে থেকে মেইল করছি।
খুব সংক্ষেপে বলি - আমার একটা চাকরী হয়েছে।
যদিও খুব ভালো না।
কিছু একটা করা হিসেবে ঠিক আছে।
সিটিসেল কল সেন্টারে।
আপাতত: তিন মাসের কন্ট্রাক্ট। পরে এক্সটেন্ড হতে পারে।
ভালো থাকবেন।
- সরণ
--------------------------------
হ্যালো!
ওয়াও! গ্রেট নিউজ! কনগ্র্যাচুলেশন! শুনে খুব ভালো লাগছে। আমার এক কাজিনও বাংলালিংকের কল সেন্টারে কাজ করতো। পরে জিপির মার্কেটিংয়ে সুইচ করেছে। একটা কোম্পানীতে জয়েন করলে পরে সুইচ করতে সুবিধা হয়। আমার বিশ্বাস - আপনিও খুব ভালো পজিশন নিয়ে কোথাও সেটেল হয়ে যাবেন। বেস্ট অফ লাক।
এই মুহুর্তে আরেকটি কথা মনে পড়ছে। আমার ফোন নম্বর জানা থাকলে -আপনি আজ ফোন করে বলতে পারতেন - "চাকরীটা আমি পেয়ে গেছি বেলা শুনছো? হ্যালো এটা কী টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন?" হি হি। আপনার খেয়াল আছে - একদম প্রথমবার আপনি আমাকে ইয়াহুতে নক করে জিজ্ঞেস করেছিলেন – “এটা কী টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন?" লোল।
এনিওয়ে - পার্টিটা জমা থাকলো। বেতন পেলে কোথায় খাওয়াবেন জানাবেন। আমাদের দেখা হয়ে যেতেও পারে!
টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর দ্য গুড নিউজ!
< বেলা >
-----------------------------
বেলা:
আপনার মেইল পেলাম।
গতকাল অফিসে জয়েন করেছি।
ফার্স্ট উইক ট্রেনিং।
কাস্টমারের সাথে কীভাবে কীভাবে কথা বলতে হবে - এইসব।
মনে হচ্ছে আমার যাবতীয় পড়ালেখা বৃথা।
এ চাকরী করার জন্য ১২০ ক্রেডিটের অনার্স আর ৪৮ ক্রেডিটের মাস্টার্স করা লাগে কিনা জানি না।
মনে হচ্ছে - সাধারণ মানের কমনসেন্সের কেউ এ চাকরী করতে পারবে।
তবুও কত্তো ক্যান্ডিডেট!
হা হা হা।
আপনাকে বেলা বোস বানিয়ে গানটা গাওয়া যেতো, কিন্তু পরের লাইনগুলো বড় বেখাপ্পা হয়ে যায়। কাউকে লাল-নীল সংসারের স্বপ্ন দেখানোর দিন এখনো আসেনি!
ভালো থাকবেন।
মেইল করবেন।
- সরণ
-----------------------------------
হাই,
কেমন লাগছে চাকরী জীবন? প্রফেশনাল লাইফের মজা নাকি অন্য রকম। আপনার অনুভূতি কি? কলিগরা কেমন? আপনার পরিচিত কেউ আছে? আমার সেমিস্টার শুরু হবে আরো দু'সপ্তাহ পর। এই ফাঁকে নানুবাড়ী থেকে ঘুরে আসবো। অনেকদিন ওদিকে যাওয়া হয় না। এবার আম্মুও যাবে। মফস্বলে নাকি খুব শীত পড়েছে। শীতে গেলে একটা সমস্যা - পুকুরে নামা যায় না। হি হি হি। আপনি যত কুইকলি পারেন মেইল করবেন। কুইক।
অঞ্জনের গানের পরের লাইনগুলো আমাকে বলে দেখতে পারতেন। পজিটিভ না হোক নেগেটিভ কিছু তো অন্তত: বলতাম। লোল! রিপ্লাই শোনার সাহস আছে? টেক কেয়ার!
< বেলা >
-----------------------------------------
হাই,
কী ব্যাপার ! খুব বিজি নাকি আমাকে ভুলে গেলেন? কোন খবর নাই!!! চ্যাটে কথা হচ্ছে না, মেইলও নেই! খারাপ কিছু ঘটেনি তো? আমি নানু বাড়ী থেকে ঘুরে এলাম গত সপ্তায়। খুব মজা করেছি।
ভেবেছিলাম - ঢাকা ফিরে দেখবো আপনার অনেকগুলো মেইল জমে আছে ইনবক্সে। খুব হতাশ হলাম, আপনার কোন মেইল নাই। তাড়াতাড়ি মেইল করেন, নাইলে সিটিসেল অফিসে হানা দিবো।
হি হি হি।
গুড লাক!
< বেলা >
(চলবে...)
প্রকাশ করা হয়েছে: লেমন জুস বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
খুশবু বলেছেন:
তারপর
ফরিদ বলেছেন:
মিয়া!!! এতো দেরী করলে চলব কেমনে? এই দুইদিন না খাইয়া মরতেসিলাম আরেকটু হইলে। প্রায়াশ্চিত্ত হিসাবে জলদি ৫টা পর্ব নামায়ে দেন আজকে
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
আরেকটা দিচ্ছি। প্রথম পেজে পাবেন না।
ঝরা পাতা বলেছেন:
বেলা ভাইরাস এবার শিমুলকে ধরলো বুঝি!! চলুক, ভালো লাগছে, কাজে দেবে ....
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
জ্বি.বা:এবার খুব দ্রুত টার্ন নিবে। এরকম ই-মেল সম্পর্কে বোধ হয় খুব দ্রুত পরিণতি আসে না।তাই একটু টাইম লাগছে।
ঝরাপাতা:
অনেকদিন পর! কেমন আছেন? ভাইরাসটা অনেকদিন মাথায় কিরকির করছিল।
ঝরা পাতা বলেছেন:
ভালো আছি শিমুল। ভাইরাসটাকে তাড়াতাড়ি মাথা থেকে নামিয়ে ফেলুন আমরাও একটু আক্রান্ত হই।
সুমন চৌধুরী বলেছেন:
সেরম!
মাহবুব সুমন বলেছেন:
জমছে
কনফুসিয়াস বলেছেন:
ফট্টাস!
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
পড়ছি...
দ্রোহী বলেছেন:
মেইল করে নাই কেন? পরের পর্বে যাই........
শাহেনশাহ বলেছেন:
শিমূল কী সিটিসেলে ড্যাড এর সঙ্গে ছিলেন নাকী?
ফেরারী পাখি বলেছেন:
ভালোই!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















