আমার প্রিয় পোস্ট

। । । ক্লান্তি আমায় ক্ষমা করো । । ।

ছাদের কার্ণিশে কাক - ১২

২১ শে মে, ২০০৭ বিকাল ৩:১০

শেয়ারঃ
0 0 0

বেলা:
কেমন আছেন? কি করছেন?
ভীষণ স্যরি। অনেকদিন আপনাকে মেইল চেক করিনি।
আসলে মেইল চেক করার দরকার হয় নি।
অফিসের মেইলগুলো অফিসের লোটাসে চেক করি।
আর অফিস থেকে একটা মোবাইল ফোন দিয়েছে, ওটা দিয়ে বন্ধুদের সাথে প্রায়ই কথা হয় অনেকক্ষণ!
এর মাঝে ঈদ পার হয়ে গেল।
কী করলেন ঈদে?
মেইলবক্সে দেখছি - আপনার পাঠানো ঈদ কার্ড পড়ে আছে।
খুলতেই সংশয় লাগছে।
আপনি নিয়মিত মেইল করছেন, আর আমি রিপ্লাই করছি অনিয়মিত।
আগের এক মেইলের প্রেক্ষিতে বলি - আপনাকে বেলা বোস বানানোর সাহস নেই। সবার সব সাহস থাকে না, থাকা উচিতও না।
এই তো বেশ ভালোই আছি, নিজের গন্ডির মাঝে, দিন কেটে যাচ্ছে।
কী বলেন?
- সরণ
------------------------------------------

বেলা:
সপ্তাহ দুয়েক পার হলো আপনার কোন খবর নেই।
আপনার মেইলের আশায় প্রতিদিন মেইল চেক করি।
মেইল আসে না।
জাংক মেইল বক্সেও ভালো করে নজর দিই।
ওখানেও নেই।
আপনি কী খুব ব্যস্ত?
নাকি আমার উপর রাগ করলেন?
অসামাজিক মানুষের উপর রাগ করতে হয় নাকি?
হা হা হা।
আমার অফিস চলছে ঠিকমতো।
ব্যাড লাক। আমাকে পার্মানেন্ট করেনি। আমার ব্যাচের চারজন হয়েছে।
ওদের ভালো লিংক ছিল। এটা ওপেন সিক্রেট।
আই হেট দিস কর্পোরেট ওয়ার্ল্ড।
আমার এক ফ্রেন্ড ব্যাংকে জব করে।
সকাল নয়টা থেকে রাত নয়টা অফিস করে।
ওখানেও নেপোটিজম।
আরো কিছু নোংরা ব্যাপার আছে, আপনার সাথে পরে অন্য সময় শেয়ার করবো।
এবার রাগ অভিমান শেষ করে উঠুন।
কী-বোর্ডে গটাগট আঙুল চালিয়ে লিখে ফেলুন দিন যাপনের গল্প।
একটা জোকস বলে আজ শেষ করি, সর্দারজী সিরিজের
"সর্দারজী লাইব্রেরীতে বই ফেরত দিয়ে গিয়ে ভীষণ মন খারাপ করে ম্যানেজারকে বললো
- ম্যানেজার সাহেব, এই সপ্তায় ভালো একটা বই দেন। গত সপ্তায় কী একটা বই দিলেন, পড়ে কোন মজা পেলাম না। খালি অনেকগুলো মানুষের নাম আর পাশে কতগুলো নাম্বার। কোন কাহিনী নেই, ডায়ালগ নেই। বোরিং - - -।
ম্যানেজার বিরক্ত হয়ে বলে - ধুর মিয়া, আপনিই তাহলে আমার ফোনবুকটা নিয়েছিলেন! পুরা সপ্তাহ আমি ফোনবুক খুঁজে অস্থির হয়ে গেলাম।"

খুব জমলো না মনে হয়, কী বলেন?
হা হা হা।

- সরণ
---------------------------------------

হ্যালো:
আপনার মেইল পড়ে আমি হাসতে হাসতে খুন। আমি এখন ভার্সিটির ল্যাব থেকে মেইল করছি। আমার হাসি দেখে পাশ থেকে সবাই আমাক দিকে ভ্রু কুঁচকে তাকাচ্ছে। হি হি হি। সর্দারজীর জোকসগুলো আসলেই ফানি। একবার চেইন মেইলে এরকম অনেকগুলো পেয়েছিলাম। একটা ছিল এরকম -
"সর্দারজীর ছেলে ঈশ্বরের কাছে প্রার্থণা করছে - হে ঈশ্বর, তুমি লন্ডনকে আমেরিকার রাজধানী বানিয়ে দিও, প্লিজ, বানিয়ে দিও।
সর্দারজী শুনে জিজ্ঞেস করে - এই গাধা, লন্ডন কেন আমেরিকার রাজধানী হবে?
ছেলে বলে - বাবা, আমি আজ পরীক্ষার খাতায় ওটাই লিখে এসেছি। এখন ঈশ্বর ছাড়া উপায় নাই।"
নাহ, আমারটা তেমন মজার না, আপনারটা জোশ ছিল।
ঈদে তেমন কিছু করিনি। কয়েক সপ্তাহ পর কোরবানীর ঈদ। আচ্ছা আপনি কী ঈদ ঢাকায় করেন? নাকি দেশে যান? স্রেফ জানার ইচ্ছে, অন্য কিছু না।
আপনার মেইলে জোকস পড়ে একটা কথা মনে পড়লো। সাপ্তাহিক যায়যায়দিনের শেষে দিনের পর দিন কলাম থাকে, শফিক রেহমান লিখতো। ওখানে মঈণ-মিলা ফোনে রাজনীতি নিয়ে আলাপ করতো। মঈণ প্রায়ই শেষে জোকস বলতো। খুব ফানি ছিল। যায়যায়দিনের বিশেষ সংখ্যাগুলোয় বাজে বাজে গল্প ছাপায়। আমার ছোট ভাই, ক্লাস সেভেনে পড়ে, ও দেখি খুব আগ্রহ নিয়ে যায়যায়দিনের বিশেষ সংখ্যা পড়ে। আম্মু তাই বাসায় যায়যায়দিন রাখা বন্ধ করে দিয়েছে।
আমার এই সেমিস্টারের কোর্সগুলো কঠিন। খুব চাপ যাচ্ছে। আপনি রিপ্লাই করলে তবেই মেইল করবো। নয়তো, এরকম চুপ হয়ে থাকবো, রিপ্লাই করবো না।
থ্রেট দিলাম এবার!
লোল!
গুড বাই
< বেলা >
--------------------------------------------

বেলা:
ভীষণ ভয় পেলাম।
আমি রিপ্লাই না করলে আপনি আর লিখবেন না?
সর্বনাশ।
এই যে আজই রিপ্লাই করছি।
ধমকে কাজ হয়েছে। হা হা হা।
আপনার মেইল পেয়ে অভ্যাস হয়ে গেছে।
মেইল বক্স চেক করতে বসলে মনে আশা থাকে আপনার মেইল পাবো।
আশাটা নষ্ট করতে চাইছি না।
নাহ! মঈণের মতো জোকসও বলতে পারবো না।
শফিক রেহমানের মতো রোমান্টিক মন আমার নেই।
অনেস্টলি স্পীকিং, লোকটাকে আমার কাছে ক্লাউন ছাড়া অন্য কিছু মনে হয় না।
আর যায়যায়দিনের বিশেষ সংখ্যাগুলো নাকি আগামী শতকে বাংলাদেশের সমাজ বিজ্ঞানীদের নিরীক্ষার বিষয় হবে। ওখান থেকে মানুষ জানবে - একুশ শতকে বাংলাদেশের মানুষের জীবন কেমন ছিল। হা হা হা। এ কথাটা কিন্তু আমার না, শফিক রেহমান বিশেষ সম্পাদকীয় লিখে ওটা বলেছিল।

কিন্তু ইদানিং একটা কথা খুব মনে হয়।
বুদ্ধদেব গুহের 'সবিনয় নিবেদন' পড়েছেন?
ওখানে এরকম - বন বিভাগে চাকরী করা রাজর্ষি বসুর সাথে ঋতু রায়ের হঠাৎ দেখা হয় এক ঝলক। তারপর চিঠির মাধ্যমে জানা শোনা। অনেকগুলো চমৎকার চমৎকার চিঠি লিখে শেষে দেখা হয়। বইয়ের শেষ অংশটা দূর্দান্ত। অসাধারণ শৈল্পিক বর্ণনা আছে। আপনি পড়েছেন?
ইদানিং আপনাকে ঋতু রায় আর নিজেকে রাজর্ষি বসু ভাবতে শুরু করেছি। হা হা হা।
শুভকামনা,
- সরণ



(চলবে...)

 

প্রকাশ করা হয়েছে: লেমন জুস  বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে মে, ২০০৭ বিকাল ৩:২৫
ফরিদ বলেছেন: আহা আহা, ফ্রন্টপেজের চোখ এড়িয়ে আরো চলুকঃ)
২. ২১ শে মে, ২০০৭ বিকাল ৩:২৯
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: ফরিদ ভাই, এবার ঘটনা পরিণতির দিকে যাবে। নেক্সটগুলো ফ্রন্টপেজে দিবো।
আপনি আগ্রহ নিয়ে পড়ছেন, এ আমার সৌভাগ্য!
৩. ২১ শে মে, ২০০৭ বিকাল ৩:৩১
যীশূ বলেছেন: ইটিস পিটিস প্রেম? চলুক। ভালই তো।
৪. ২১ শে মে, ২০০৭ বিকাল ৩:৩৬
ঝরা পাতা বলেছেন: সবিনয় নিবেদন পড়তে হবে দেখছি। ভালো লাগছে গল্প।
৫. ২১ শে মে, ২০০৭ বিকাল ৩:৩৯
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: যীশু, ইটিশপিটিশ...।

ঝরাপাতা:
কৃতজ্ঞতা।
৬. ২১ শে মে, ২০০৭ বিকাল ৩:৪৩
নজমুল আলবাব বলেছেন: জমে গেছে ভাই জমে গেছে। ইচ্ছেমত চলতে দেন। গলা টিপে শেষ কইরেননা কইলাম।
৭. ২১ শে মে, ২০০৭ বিকাল ৩:৫২
খুশবু বলেছেন: সব গুলো পড়ে আসলাম । ভাল লাগল । তবে একদিনে শেষ করে দিবেন না । মজা থাকবেনা তাহলে
৮. ২১ শে মে, ২০০৭ বিকাল ৪:০২
ফরিদ বলেছেন: অগ্রীম হুমকি!!!
পারমিশন পাই আর না পাই, এইটারে পিডিএফ কইরা ই-বুক বানাইয়া আমার আসাইটে হোস্ট করবই! এখন জুতমত এক্টা প্রচ্ছদ খুজেন
১১. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:৩৮
হাসান মোরশেদ বলেছেন: পর্ব এক থেকে বারো ।
পড়ে ফেললাম । পড়তে বেশী সময় লাগলোনা । লাগলোনা কারন পড়তে গিয়ে একবারো হোঁচট খেতে হয়নি । হয়নি, কারন শিমুলের গদ্য এরকমই প্রানবন্ত ।

ভালো লাগছে । চলতে থাকুক । পরিনতিতে যেতে পারে অথবা হুট করে থেমে যাওয়াটা ও পরিনতি হতে পারে ।
১২. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:৪৪
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: মোরশেদ ভাই:
আপনি পড়বেন জেনে একটা শংকা কাজ করছিল মনে। কারণ, লেখাটা আমি শেষ করিনি। ভেবেছিলাম টুক ঠুক চুকচুক করে আগাবো। পরে দেখলাম - পাঠক দেরী করে পড়লে খেই হারাবে। তাই খানিকটা দ্রুত টানতে হচ্ছে। অনেক ক্ষেত্রে আমি নিজেও খুশি না।

তবুও আপনার এমন মন্তব্য পেয়ে সাহস বেড়ে যায়। গুরুর চরণ ধরার সাধ্য যখন নেই, দূর থেকে তখন বিনম্র শ্রদ্ধা-কৃতজ্ঞতাই জানাই।
১৩. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:৫০
হাসান মোরশেদ বলেছেন: শিমুলঃ
তোমার ফিরতি মন্তব্য দ্রুত মুছে ফেলো । হাহাহাহা...
তোমার গদ্য অনেক পরিনত । শেষ পর্যন্ত পড়ে যাবো ।
১৪. ২১ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:০৭
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: বিশাল সার্টিফিকেট!
ভালো থাকবেন, মোরশেদ ভাই।
১৫. ২১ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:৩৬
দৃশা বলেছেন: আপাতত নো কমেন্টস......
আগে যাত্রা শেষ হোক...পরের কিস্তিগুলা একটু জলদি ছাড়লে হয় না বস?
১৭. ২১ শে মে, ২০০৭ রাত ১০:০৯
ফ্রুলিংক্স বলেছেন: হায় হায়,সিরিজ পড়তে গিয়ে আমার ট্রাম মিছ :((।
সিরিজ জমছে। চলুক...।
১৮. ২১ শে মে, ২০০৭ রাত ১১:০৪
ফারহান দাউদ বলেছেন: আছি,প্রথম থেকেই। তবে ফ্রন্টপেজে দিলে ভালো করতেন:)
১৯. ২২ শে মে, ২০০৭ রাত ১:১৩
আলভী বলেছেন: সহমত @ হাসান মোরশেদ (গদ্যের ব্যাপারে)।
শিমুল ভাই, ১৩?????
২০. ২২ শে মে, ২০০৭ সকাল ১০:০১
অচেনা বাঙালী বলেছেন: গুরু পড়েছে একটানে, এইবার বুঝেন আমার কি অবস্থা !
২১. ২২ শে মে, ২০০৭ সকাল ১০:১০
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: ফরিদ ভাই:
কথা যখন দিয়েই ফেললেন, নড়চড় নিশ্চয় হবে না! আমিই পিডিএফ করে পাঠিয়ে দিবো। এটা তো আনন্দের কথা !!!

দৃশা, ফ্রুলিংক্স, ফারহান, বদ্দাসহ সবাইরে ধন্যবাদ।

আলভী:
আলভী ভাই।আলভী ভাই।আলভী ভাই।আলভী ভাই।আলভী ভাই।আলভী ভাই।আলভী ভাই।আলভী ভাই।আলভী ভাই।আলভী ভাই।আলভী ভাই।আলভী ভাই।

অচেনা বাঙালী:


২২. ২২ শে মে, ২০০৭ সকাল ১১:১৮
কালপুরুষ বলেছেন: বেলার মেইল আইডিটা কী পাওয়া যেতে পারে কোনভাবে? শেষ বেলায় একটু চেষ্টা করে দেখা যেত। কষ্টের শেষ প্রহরে যদি সান্তনা দেবার লোক যদি না পাওয়া যায় তখন কাউকে তো পাশে দাঁড়াতেই হয়।
২৩. ২২ শে মে, ২০০৭ সকাল ১১:২৩
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: কালপুরুষ:
আপনার সাহস তো কম না! আর্মী ভয় পান? খুব শীঘ্রি আর্মী পার্সনের আগমন ঘটবে। তারপর আবার ভেবে দেইখেন।
২৪. ২২ শে মে, ২০০৭ সকাল ১১:২৪
জ্বিনের বাদশা বলেছেন: জমিয়াছে
রাজর্ষি বসু কপাল পুড়বে নাকি
২৫. ২২ শে মে, ২০০৭ দুপুর ১২:৩৮
প্রজাপতি বলেছেন: ওরে সেরেছে! সরণের দেখি চামে চামে "সবিনয় নিবেদন"এর শেষটায় আগ্রহ বাড়ছে! :-)
২৬. ২২ শে মে, ২০০৭ দুপুর ১২:৪৬
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: পোলাপানের সব সময় বদচিন্তা মাথায় ঘুরঘুর করে। সরণের আর দোষ কী? বেলার রিঅ্যাকশন পরের পর্বে আছে@ প্রজাপতি
২৭. ২২ শে মে, ২০০৭ রাত ৯:৪৩
কনফুসিয়াস বলেছেন: যাক।
কিন্তু পরিণতি ঘনিয়ে আসছে জেনে আমার মন খারাপ লাগছে। আরো একটু লম্বা করা যায় না? চমৎকার লাগছে পড়তে।
২৮. ২৪ শে মে, ২০০৭ বিকাল ৩:০০
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: আমিও সবিনয় নিবেদনের কথাই ভাবছিলাম। খুব জমেছে কিন্তু।
৩০. ০৮ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪২
ফেরারী পাখি বলেছেন: আহা! বুদ্ধদেব,
সবিনয় নিবেদন, একটু উষ্ণতার জন্য, মাধুকরী কত কত কত নাম।

 

মোট সময় লেগেছে ২.৫৮৮৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
<৪ জুন, ২০০৭>
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ