আমার প্রিয় পোস্ট
- অন্তরের আলোয় দেখেছি যারে - ১ - অনিক
- ছাদের কার্ণিশে কাক (দুই নম্বরী) - ফরিদ
- পাকি শান্তিরক্ষীদের কীর্তি - হিমু
- আমরা ভালো আছি - রাসেল ( ........)
- হা ঈশ্বর। এও হয়। এও শুনতে হয়। - হযবরল
- ফটোব্লগ: প্রজাপতির খামার নিয়ে স্বপ্ন দেখা মানুষকে উৎসর্গ - সাদিক
- ৭১ এর সকল বীর সেনানীর পক্ষ থেকে: ২০০৭ এর প্রজন্মের Xদফা দাবী - জ্বিনের বাদশা
- স্বপ্নবাজি - কিংকর্তব্যবিমূঢ়
- কনক্রিটের সৌধে পুস্প দেওয়া ইসলাম সম্মত না - বলেছেন রাম সন্না। ধমর্ান্ধরা মুড়ি খাও - সাদিক মোহাম্মদ আলম
- স্বাধীনতা দিবসের স্যালুটঃ ঘোষক নিয়ে ক্যাচাল - ধুসর গোধূলি
- গল্প: গন্দম (পর্ব ১) - অমিত আহমেদ
- আজ সেই অভিশপ্ত দিন: লেননকে শ্রদ্্বা - আপন তারিক
- রাজাকার, জামাত এবং ইত্যাদি.... - অমি রহমান পিয়াল
- উপন্যাস : পৌরুষ - কিস্তি ১ - মুহম্মদ জুবায়ের
- রক্ষক যখন ভক্ষক ওরফে বেড়ালছানা ওরফে আরো অনেক কিছু - হিমু
- প্রনতি হে বেজন্মার জাত - অরূপ
- [সাইজ=6] ওম শান্তি-আস্ সালাম [/সাইজ] - হাসান মোরশেদ
- আসুন, আমরা একটি প্ল্যানচেটের আয়োজন করি... - কনফুসিয়াস
- ::বউ, বাটা, বল সাবান:: - নজমুল আলবাব
- গল্প : মাটিবর্তী ( পর্ব 1) - আলভী
- মুগ্ধ পাঠক - ৩ : আনোয়ার সাদাত শিমুল (অস্থির জনপদের পথিক) - আলভী
- মিছিল এগিয়ে যাক - শেখ জলিল
- একটি গল্প: ছিলা শামীমের বেহেশত - এস এম মাহবুব মুর্শেদ
- ...অত:পর ! - প্রজাপতি
- > সমান্তরাল গল্প:1 \ (প্রকাশিত নতুন ছোটগল্প) - কনফুসিয়াস
- । । গুল্ম ও কুঠার । । - হাসান মোরশেদ
পাকমন পেয়ার: নেকাবের আড়ালে ফিসফাস, এক অদ্ভুত সৎ প্রচেষ্টা!
৩০ শে মে, ২০০৭ বিকাল ৫:১৪
[ নোট: এটি নতুন কোন পোস্ট নয়। আগের 'পাকমন পেয়ার: আস্তমেয়ের শেঁকড় সন্ধানের অনাদায়ী দেনা সঞ্চিতি" পোস্টে করা আস্তমেয়ে/সন্ধ্যাবাতির সর্বশেষ মন্তব্যগুলোর প্রতিক্রিয়া মন্তব্য। সেখানে মন্তব্যের সংখ্যাবৃদ্ধির কারণে পেজ লোড নিতে সময় লাগছে, আমার মন্তব্যও দীর্ঘ হয়ে গেছে। তাই আলাদা পোস্টে মন্তব্য।]
আস্তমেয়ে/সন্ধ্যাবাতি:
"এক ধরণের ক্লান্তি বা অভিমানবোধ" পেরিয়ে ৩৫ দিন পর "চিন্তা ভাবনা গুছিয়ে" বলতে এসে যা লিখলেন তার প্রথম দু'টি শব্দের সাথে দ্বিমত পোষণ করছি। এ পোস্টকে আপনি বলেছেন "প্রাথমিক প্রতিক্রিয়া"। কেনো - 'প্রাথমিক' কেনো? আমি কী অন্য কোথাও ভিন্ন কোন প্রতিক্রিয়া জানিয়েছি? স্পষ্ট করে বলি - পোস্টটি আমার 'প্রাথমিক প্রতিক্রিয়া' নয়, 'চূড়ান্ত প্রতিক্রিয়া'।
অহেতুক তর্ক বাড়াতে ইচ্ছে করছে না। আপনি যেসব 'পয়েন্ট ধরে' কথা বলেছেন আমিও ঐসব 'পয়েন্ট ছুঁয়ে ছুঁয়ে' বলার ইচ্ছে রাখি -
১) সামহয়্যারের বাইরে লিখেছেন বলে আপত্তি করেছি। করার কারণটা খুব সহজ ভাবনা। 'পাকমন পেয়ার' আমার 'মস্তিষ্কপ্রসূত', এর পাঠক সমালোচকদের সকল মতামত আমার দায়। অথচ, আপনি আপনার অনুযোগ আমার ব্লগে জানালেন না, আলাদা পোস্ট দিলেন না। বরং নেকাবের আড়ালে ফিসফাস করার মতো করে - 'শেঁকড়ের সন্ধানে' ব্লস্পটে 'সাহিত্যে নব্য রাজাকার - ১' লিখলেন ১৪ এপ্রিল ২০০৭এ। লেখাটি লিখে কিন্তু আমাকে জানাননি যে - "শিমুল, পাকমন পেয়ার নিয়ে অমুক লিংকে আমার কিছু কথা ছিল।" জানাননি। জানাননি। জানাননি। বরং এই সামহয়্যারেই মুক্তিযুদ্ধ/রাজাকার প্রসংগে তর্ক করতে গিয়ে কোন এক ব্লগারের পোস্টে কমেন্টের ঘরে 'শেঁকড়ের সন্ধানে'র লিংক দিয়েছিলেন ২২/২৩ এপ্রিলে। আমি জানলাম আরো কয়েকদিন পর। ততদিন পর্যন্ত আমি 'ভয়াবহ ট্যালেন্টেড' ব্র্যান্ডিং পেয়ে বসে আছি। বেচারা শিমুল, একবারও জানলো না কী পদক সে পেলো!!!
আস্তমেয়ে, এরপরও কি আমি মেনে নিবো - নিজের ভাবনাগুলো গুছিয়ে লেখার জন্য ওটা আপনার সৎ প্রচেষ্টা ছিল? আবারো জিজ্ঞেস করি - 'সৎ প্রচেষ্টা' ছিল? ব্যক্তিগত ব্লগে 'মারাত্মক বায়াসড' হয়ে অগোচরে আমাকে অপবাদ দেয়া আপনার সৎ প্রচেষ্টা!!!
ব্লগে পোস্ট না দেয়ার যে কারণ উল্লেখ করেছেন তা মেনে নিতে পারলাম না। 'চিন্তাভাবনায় ব্যক্তিগতভাবে' আঘাত এড়ানোর লজিক কতটুকু গ্রহণযোগ্য? কারণ 'সন্ধ্যাবাতি' তখনো ব্লগে জ্বজোল্যমান। 'ভয়াবহ ট্যালেন্টেড' শিমুল কতোই বা আর আঘাত করতো? এখন যা আঘাত করছি (যদি করে থাকি!) তার চেয়ে বেশী?
আর ম্যানিপুলেশনের সুযোগের শংকা? হা হা হা। আসল ম্যানিপুলেশনটা কে করলো? ভেবেছেন?
'আস্তবিরোধী মুক্তিযুদ্ধ' কথাগুলো আজ প্রথম শুনলাম। এ শব্দদ্বয় কার অভিমত? কোনো ব্লগারের নাকি আপনার? দু:খিত, 'মুক্তিযুদ্ধ' শব্দটার এমন প্রয়োগ আমার সমর্থন পাবে না।
২) এ পয়েন্ট পরের কমেন্টগুলোয় সম্পুরক হিসেবে আসবে।
৩) রাজনীতি অথবা প্যারানয়া সৃষ্টির মাধ্যমে ভয় দেখানো প্রসংগে। আপনি মন্তব্য সব কোট আনকোট করেছেন, কিন্তু একটা লিংকিং লাইন বাদ দিয়ে গেছেন - "যে লেখাটা একবারও পড়েছে, তার মাথায় এটা থাকবে।"
আপনার পোস্টে কী ছিল -
"এই লেখায় লেখক যা করেছেন, সেটা হলো অতি সুক্ষ্ম ভাবে পাঠককে এই ধারণা দিয়েছেন যে, যে সামী ইউসুফের গান শুনে, হিজাব পড়ে আর একটু আধুনিক ভাব ধরে, তার ব্যাপারে সাবধান। তার তলে তলে এই সব হচ্ছে।
যে লেখাটা একবারও পড়েছে, তার মাথায় এটা থাকবে।
আমার খুব জানতে ইচ্ছা করে, যিনি লিখেছেন আর যারা পড়ে বাহ বাহ করেছেন, তারা কি একজন মানুষও এ পর্যন্ত দেখেছেন যে এখনও পাকিস্তান চায়? আমি দেখি নি, একবার চোখের দেখা দেখতাম! যদি না দেখে থাকেন, তাহলে এই প্যারানয়া সৃষ্টির কারণ কি নেহায়ত রাজনীতি? যেন মানুষ 'হিজাব', 'সামী ইউসুফ' ইত্যাদি কী ওয়ার্ড দেখে ছিটকে দূরে সরে যায়? ভয় পায়? হাজার হোক, সুস্থ চিন্তাশীল মানুষের চেয়ে ভয়ার্ত মানুষকে নিয়ন্ত্রন করা অনেক সহজ..."
আরো একটু আগেই লিখেছেন - "হয়তো প্যারানয়েড হচ্ছি। কিন্তু হিজাব পরিহিতা ছটফটে মেয়ে, সামী ইউসুফের গানের পাগল... সিরিয়াসলি, আর কারো পোস্টে তাঁর কথা উঠে আসে নি।"
তাহলে? আপনার ভাষায় - হিজাব, সামী ইউসূফ ইত্যাদী কী-ওয়ার্ড তো আপনার নিজেরই? আপনার লেখায় কী সুস্পষ্ট অভিযোগ নেই -অইসব ফ্যাক্টকে বেসড করে মূলত আপনাকে নিয়েই ভয় দেখানো হচ্ছে? নাকি?
আপনি যদি এটাকে ভুল বুঝাবুঝি বলেন - তবে আমি এখানে থামলাম।
৪) পাকিস্তান ফিরিয়ে আনার স্বপ্ন প্রসংগে।
ক) শিরোনাম বাংলা না> ঠিক ধরেছেন।
খ) পাকিস্তানের পতাকা ছবি> ঠিক ধরেছেন।
হয়ে গেলো? এ দুটো বিষয় যদি প্রমাণ করে - আমার লেখায় বলা হয়েছে - 'পাকিস্তান ফিরিয়ে আনার স্বপ্ন দেখে' তবে ওটা আপনার পার্সোনাল জাজমেন্ট। আমার অমন মনে হয় না, তাই ওটা ঐ ইন্টারপ্রিটেশন আমার দায়ভার না।
গ) পাক বাংলাদেশ রিলেশন নিয়ে ডিসকাশন> মনে পড়ে, অবশ্যই মনে পড়ে।
কিন্তু ডিসকাশনটা 'পাকিস্তান ফিরিয়ে আনার প্রসংগে' সেটা আপনি কোথায় পেলেন? দীর্ঘশ্বাস ফেলে ভাবি - 'কী ছিল তাহার মনে?"
৫) আপনার ফ্যামিলি ডিটেইল দেখে আমি ভীষণ বিব্রতবোধ করছি। আপনাকে ব্যক্তিগতভাবে কিংবা পারিবারিকভাবে কোন কথা আমি বলিনি। আপনার মা ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার কিনা সেটা লিখেছিলাম আপনারই খুঁজে পাওয়া মিলের প্রেক্ষিতে। আমার সেরকম কোন ইচ্ছেই ছিল না। আপনি আঘাত পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী! রিকনসিলিয়েশন এবং এহহামিদার পোস্ট অন্য কোথাও আলাপ হোক! আমি চেষ্টা করছি - আপনার অনুযোগ অভিযোগের আশেপাশেই থাকতে। বাইরের বিষয় কেবল জলঘোলা করবে।
৫) এটা আসলে ৬ নম্বর পয়েন্ট হওয়ার কথা! অসুবিধা নেই।
সাফরীনের সাথে মিল পেয়েছেন, সাথে সামী ইউসুফ - ম্যানিয়াক মুসলিম সঙ্গী হয়েছে, ওরা আপনার প্রিয়, ওদের নিয়ে অনেক তথ্য জানেন - এসবই আপনার নিজস্ব বিশেষত্ব। আমার আপত্তি কি?
শ্যামলী নাসরিন চৌধুরীর কাজকর্মের দায়ভার/জবাবদিহিতা আমাকে নিতে হবে! কেন?
তারেক মাসুদ কিংবা তার চলচ্চিত্র 'মাটির ময়না', আলোচিত, প্রশংসিত। কিন্তু আমার লেখা পাকমন পেয়ার? কিসের সাথে কীসের তুলনা??? পোস্টেই বলেছিলাম - আপনি আমার তুচ্ছ একটি লেখায় শেঁকড় সন্ধান করেছেন। আবারও বলি -তুচ্ছ একটি লেখা, আমি অমনটাই মনে করি।
আপনি আমার লেখার মুগ্ধ পাঠক বলেছেন। ট্রাস্ট মী, আমার আনন্দের সীমা থাকে না, যখন অমন কেউ বলে।
হয়তো লক্ষ্য করেছেন - আমি আগেই তর্কটা লম্বা করড়ে চাইনি। শেষ মন্তব্যে বলেছিলাম -
"ধারণা করছি -আপনার মাঝে অস্থিরতা কাজ করছে এখনো।
কীপ য়্যুর হেড কুল, প্লিজ!
আমি আবার ডিসক্লেইমার দিই: আপনি পাকমন পেয়ারের কোন ক্যারেক্টার না।
ওকে!"
এরপর গত ৩৫দিনে একবারও বলিনি - "আস্তমেয়ে আমার প্রশ্নের উত্তর কই?"।
বলতে চাইনি। ভালো লাগতো, আজ যদি আপনি আপনার ইমেজ কনস্ট্রাকশন থিয়রীর বাইরে তাকাতে পারতেন। দীর্ঘ মন্তব্যে আপনি সে-ই একই গোলকধাঁধায় ঘুরপাক খেয়েছেন। শেঁকড়ের সন্ধান পাননি।
আজ খুব অবাক হলাম - কিছু ভুল ধারণা নিয়ে সংগোপনে 'ভয়াবহ ট্যালেন্টেড' তিলক পরানো পোস্টসমৃদ্ধ ব্লগকে আপনি 'সৎ প্রচেষ্টা' বললেন!!!
আপনার কাছে কোনো প্রশ্ন রাখছি না। মাঝে মাঝে এরকম তর্ক ভীষণ অপ্রয়োজনীয় মনে হয়। শেষে বলি, প্রিয় আস্তমেয়ে/সন্ধ্যাবাতি - ভালো থাকবেন, খুব ভালো। ভালো থাকাটা খুব প্রয়োজন, অন্তত: নিজের জন্য।
প্রকাশ করা হয়েছে: লেমন জুস বিভাগে ।
চোর বলেছেন:
কুত্তার লেজ সোজা করা আমার আপনার মত সাধারণ মানুষের কম্ম না। এই বিষয়ে নাকি কিসব সুফী পন্থা আছে। রাজাকারের ব্রেইনও নাকি রি-ওয়াশ করা যায়। তাই আসুন, আগে আমরা সুফী পন্থা সম্পর্কে জ্ঞান-অর্জন করি। তারপর এসব কথা বলি।
আস্তমেয়ে বলেছেন:
প্রথমে একটা কথা জিজ্ঞাসা করে নেই, আপনি কি এই লাইনগুলো দেখেছিলেন শিমুল?"ক্ষমা চেয়ে নেই এই বক্তব্যের জন্য--"বুঝাই গিয়েছে আমার লেখা দীর্ঘ দিন ধরে পড়েছেন লেখক। আমার লেখা থেকেই আধুনিক পাকিস্তান প্রেমিক(+া) একটা চিত্র তুলে ধরার চেষ্টা করলেন।"
ভুল বুঝার জন্য আন্তরিক ভাবে দু:খিত এবং লজ্জিত।"
আপনি এই লাইনগুলোয় যে সত্যিকারের দু:খবোধ আর লজ্জাবোধ ছিল, সেটা বুঝতে পারেন নি শিমুল?
আপনার জবাব পড়ে আমি আমার লেখা দীর্ঘদিন ধরে পড়ে গল্পের রসদ জোগানোর 'অপবাদ' দেয়ার জন্য সত্যিকারের দু:খিত এবং লজ্জিত হয়েছিলাম।
ক্ষমাটা সত্যিই চেয়েছিলাম।
আপনি খেয়াল করেন নি শিমুল?
আসলেই, কথাগুলো কি ভীষণ অর্থহীন!
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
আস্তমেয়ে:ঐ অনুতাপ কীসের জন্য? 'আপনার পোস্ট পড়ে ধারণা নিয়ে লিখেছি' কথাটির জন্য? আমি এখানে এ ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য তো করিনি। বাকী বিষয়ে আপনার বর্তমান অবস্থান কী?
কথা বলেছি - বাকী প্রসংগগুলো নিয়ে। আপনার প্রশ্নগুলোর উত্তর দেয়ার চেষ্টা করেছি। যেসব ব্যাপারে মনে হয়েছে - আপনি ভুল বলেছেন, ওগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছি। কেউ প্রশ্ন করলে তার উত্তর দেয়ার অধিকার নিশ্চয়ই আমার আছে।
আমার খুব অবাক লাগে - আপনি একটি লেখা না বুঝে ['হয়তো আপনার লেখাটাই বুঝি নি।'] কীভাবে আরেকজনকে 'ভয়াবহ ট্যালেন্টেড' ট্যাগ লাগান! গোপনের ব্লগে অন্যায় সমালোচনা করে লিখে সেটাকে কীভাবে 'সৎ প্রচেষ্টা' বলেন?
আপনি সরাসরি বলতে পারলেন না - আপনার 'সাহিত্য নব্য রাজাকার -১' লেখাটি ভুল ছিল। এখনো অমন কোনো কথা শুনিনি। অনেক জল ঘোলা করে, শনিবার-রবিবার পেরিয়ে, এখনো আমাকে দায়ী করে রেখেছেন।
আস্তমেয়ে/সন্ধ্যাবাতি, এই যে পাকমন পেয়ার নিয়ে এতো তর্ক বিতর্ক। আপনার আমার মাঝে মন্তব্য বিনিময়, এসবই অর্থহীন। সব অযথা।
আস্তমেয়ে বলেছেন:
(এই মন্তব্যটা লিখেছি আপনার মন্তব্য দেখার আগে। পরে লিখলে মন্তব্যটা পোস্ট করলাম। এত সময় নষ্ট করে লিখেছি তাই পোস্ট করছি।)আপনার শিরোনামের ব্যবচ্ছেদ--
- পাক মন পেয়ার
- নিকাবের আড়ালে ফিস ফাস (গোপনীয়তা অর্থে)
- অদ্ভূত সৎ প্রচেষ্টা ("সৎ প্রচেষ্টা" ফ্রেইসটাকে পুরাপুরি তুচ্ছ করে দেয়া শব্দ 'অদ্ভূত')
পুরা লেখাটায় 'সৎ প্রচেষ্টা' ফ্রেইজটা কটাক্ষ করে উল্লেখ করেছেন মোট ৬ বার।
আপনার মূল থিমটাই আস্তমেয়ের সৎ প্রচেষ্টা যে কতটা 'অদ্ভূত' এবং আসলেই সৎ কিনা সেই প্রশ্ন করা নিয়ে।
আমি এখন কিছু কথা বলব, কিন্তু এই প্রতিটা কথা অর্থহীন। আপনার শিরোনামই আমার প্রতিটা কথাকে ছুঁড়ে ফেলে দেয়ার জন্য যথেষ্ট।
১. "আস্তমেয়ে, এরপরও কি আমি মেনে নিবো - নিজের ভাবনাগুলো গুছিয়ে লেখার জন্য ওটা আপনার সৎ প্রচেষ্টা ছিল? আবারো জিজ্ঞেস করি - 'সৎ প্রচেষ্টা' ছিল? ব্যক্তিগত ব্লগে 'মারাত্মক বায়াসড' হয়ে অগোচরে আমাকে অপবাদ দেয়া আপনার সৎ প্রচেষ্টা!!!"
- অপবাদ দেয়া প্রসংগে আমার ভুল হয়েছে, মাফ চেয়েছি। এর চেয়ে বেশি কি করতে পারব আমার জানা নেই।
"ব্লগে পোস্ট না দেয়ার যে কারণ উল্লেখ করেছেন তা মেনে নিতে পারলাম না। 'চিন্তাভাবনায় ব্যক্তিগতভাবে' আঘাত এড়ানোর লজিক কতটুকু গ্রহণযোগ্য?"
- আমি পুরাটা আবার বলছি শিমুল।
খেয়াল না করারই কথা, আমি এলেবেলে ব্লগার... কিন্তু একটা সময়ের পরে আমি ব্লগে মুক্তিযুদ্ধ বা রাজাকার প্রসংগে কোন কথা লিখি নি, লেখা একেবারেই বন্ধ করে দিয়েছি। একেবারেই। আপনার ব্লগের জবাব লেখা তখন এই জন্যেই সম্ভব ছিল না যখন পড়েছিলাম, তখন আমি একটা পর্ণগ্রাফিক যুদ্ধের বিপরীতে একা দাঁড়িয়ে আছি।
আপনার ব্লগে আক্রান্ত মানসিকতার কথা আর কারণ লিখলে আপনি না হয় কিছু বলতেন না, কিন্তু যেই যোদ্ধা প্রতিদিন 'আস্তমেয়ের.........মহব্বত করতে চাই' বলে যাচ্ছে, সে কি থেমে থাকতো?
আমি এই ব্লগে ওই নিয়ে একটা কথাও না বলার জন্য বিন্দুমাত্র লজ্জিত নই, কারণ আমি চুপ ছিলাম একটা আক্রমন থেকে বাঁচার জন্য। শিমুল আঘাত না করলেও শিমুল নিশ্চয়ই আঘাত থেকে বাঁচাতো না?
এটা আমার ব্যক্তিগত স্ট্রেস রিলিফ বা চিন্তা গোছানোর ব্লগ হিসেবেই থাকতো, যদি না হাসান মোরশেদ খুবই অপ্রাসঙ্গিক ভাবে আমাকে নিয়ে তর্ক শুরু করে দিতেন সেদিন। একটা খুব ভুল ধারণায় ডুবে থাকি আমি সব সময়--আমার সব সময় মনে হয় সততা মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি দূর করে দেয়। সেই ভুল ধারনা থেকেই ব্লগের লিংকটা দিয়েছিলাম।
আমি কোন কথা নিয়ে নিকাবের আড়ালে কুটনামী করার মত মেয়ে না। বরং অনেক নিরন্তর তর্ক করে তর্কবাগীশ হিসেবে ভালই দুর্নাম কুড়িয়েছি।
কিন্তু ওই সময়টাতে অনেক কিছু বলার ইচ্ছা করলেও বলতে পারতাম না, ইচ্ছা করেই তখন অনেক তর্ক থেকে সরে এসেছি, কারণ আমার ব্যক্তিগত জীবনে মন খারাপটার প্রভাব পড়তো।
তাই শিমুল,
আপনার ব্লগে মন্তব্য হিসেবে আমার খারাপ লাগা জানিয়ে না যাওয়া নিয়ে আমি বিন্দুমাত্র লজ্জিত নই। লজ্জিত কেবল ভুল ভাবার জন্য, যা অপবাদের আকার নিয়েছে।
আর 'ভয়াবহ ট্যালেন্টেড' কথাটা আমি কমপ্লিমেন্ট হিসেবেই বলেছিলাম।
"এখন যা আঘাত করছি (যদি করে থাকি!) তার চেয়ে বেশী?" --মনে হয় না। পর্ণগ্রাফিক আঘাত যে দিত, সেরকম আঘাত নোংরা লোক করবে সেটাই স্বাভাবিক থাকে। বোদ্ধা লোক করবে সেটা মন মানতে চায় না।
"আর ম্যানিপুলেশনের সুযোগের শংকা? হা হা হা। আসল ম্যানিপুলেশনটা কে করলো? ভেবেছেন?"
- আমি জেনে বুঝে কোন ম্যানিপুলেইট করি নি।
২.
৩. না, ওটা আমার অভিযোগ নয়। আমি ভাবার চেষ্টা করছিলাম কেন আমার খারাপ লেগেছে পোস্টটা পড়ে। উত্তর--মনে হয়েছে আমার পোস্ট আপনার গল্পের রসদ জুগিয়েছে।
প্যারানয়েড হচ্ছি না তো? উত্তর--কিন্তু আর কেউ তো ওরকম নেই।
নিজের সাথে কনভারসেশনটা এরকমই হয়েছিল।
আবার উল্লেখ করে দেই, আমার পোস্টের সরাসরি ফলাফল যা হবে মনে হয়েছে তা এটা (নিজের বিরোধী প্রচারনা না)--"যেন মানুষ 'হিজাব', 'সামী ইউসুফ' ইত্যাদি কী ওয়ার্ড দেখে ছিটকে দূরে সরে যায়? ভয় পায়? হাজার হোক, সুস্থ চিন্তাশীল মানুষের চেয়ে ভয়ার্ত মানুষকে নিয়ন্ত্রন করা অনেক সহজ...""
৪. 'কি ছিল তাহার মনে' জানতে চান?
ওই লেখাটা লেখার "আগের দিন" পড়েছিলাম হুমায়ুন আজাদের পাক সার জমিন সারবাদ, এবং সেটা নিয়ে খুব ডিস্টার্বড ছিলাম। ওতে একদল ইসলামিস্টকে যেই চরিত্রে দেখানো হয়েছে তা হলো--পাকিস্তান ফিরিয়ে আনার স্বপ্ন দেখে। ইঙ্গিতটা অনেক স্থূলই ছিল, আপনার মত সূক্ষ্ম 'রিকনসিলিয়েশন' ছিল না। আপনার পোস্টের ইঙ্গিতটা প্রথমবার খেয়াল করি নি, তাই যখন এই ভাবে প্রতিবাদ করলেন, তখন থমকে গিয়ে ভেবেছিলাম 'হয়তো পোস্ট বুঝি নি'। ইঙ্গিত খেয়াল করি নি, এই চিন্তা সচেতন মনে কখনও আসে নি তাই।
হুমায়ূন আজাদের স্থূল ইঙ্গিতটা মনে রয়ে গিয়েছিল আর আপনার গল্পের ইন্টারপ্রিটেশনে ইন্টারফেয়ার করেছে।
নট গুড এনাফ? ফেয়ার এনাফ।
৫.
৬. শৌনাচৌ এর কাজের দায়ভার নিতে বলি নি।
মাটির ময়নার সাথে তুলনা করি নি।
ইসলাম প্রেম আর পাকি প্রেমের মধ্যে কোন দাগ দেখতে পাই নি আপনার লেখায়। কারণ যেই রেফারেন্স গুলো টেনেছিলেন, সামী ইউসুফ, ম্যানিয়েক মুসলিম বা ইসলামে নারীর অধিকার, এর সাথে পাকি প্রেমের কোন সম্পর্ক নেই, ইসলাম প্রেমের সম্পর্ক আছে। বলেছি, ঠিক এই কারণেই আক্রান্ত বোধ করেছি। পাঠক হিসেবে এর দায়ভার আপনার ঘাড়েই তুলে দিয়েছি। ইমেজ কন্সট্রাকশনের বাইরে কি করে বের হয়ে আসব বলুন? এটা একটা চরম বাস্তবতা।
এটা একটা অর্থহীন মন্তব্য। শুধু শুধু করলাম।
ফরিদ বলেছেন:
কাকের পর ভাবলাম চড়ুই দোয়েল কিছু আসবে, এখন দেখি ফেবারিট দুই তারকা কাজিয়া শুরু করে দিয়েছে। মাঝেমাঝে মনে হয় জিনিয়াস না হওয়া এই জন্যই ভাল। পরস্পরের মধ্যে না লিখে আমাগোর জন্য লিখেনঃ)
হোসেইন বলেছেন:
শিমুল ভাই,এই ঘোড়ার ডিম টাইন্যা আপনের মতো লেখক কি মজা পান?আপনে আপনার মতো লেকেন,কে কি মনে করল হের জবাব দিবেন মানে একটা ভালো লেকা তেকে আমাদের বঞ্চিত করবেন।টাইম কই?
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন:
হুমম ।
দ্বিতীয়নাম বলেছেন:
"এটা একটা অর্থহীন মন্তব্য। শুধু শুধু করলাম।"হোসেইন-এর সাথে সহমত। নিজের নগ্নতা প্রকাশ হইয়া গেলে মন্তব্য অর্থহীন হইয়া তো যাইবোই।
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
হাসান মোরশেদকে ধন্যবাদ তো জানাতেই হয়, তিঁনি ঐ মন্তব্য না করলে শেঁকড় সন্ধানে পাকমন পেয়ার কীভাবে আলোচিত হচ্ছে হয়তো জানাই হতো না!_____
অভিযোগ-অনুযোগের প্রেক্ষাপট পাল্টেছে কয়েকবার। ব্যক্তিগত আক্রান্তের মঞ্চ থেকে সেটা ইমেজ কনস্ট্রাকশন থিয়রীর প্রলেপ পেয়ে পাকপ্রেম বনাম ইসলাম প্রেমের জলসায় ঠাঁই করে নিয়েছে। যদিও পাকপ্রেম এবং ইসলাম প্রেম মিউচুয়ালি এক্সক্লুসিভ নাকি কালেক্টিভলি এক্সহসটিভ সে তর্ক থেকেই যায়, যার বিশ্লেষণ এখানে অবধারিতভাবে অপ্রাসংগিক হয়ে উঠবে। কারণ, মন্তব্যের সূত্র ধরে জানা গেছে বিভিন্ন ইন্টারনাল এবং এক্সটারনাল ফ্যাক্টর, যেগুলো 'সাহিত্যে নব্য রাজাকার-১' লেখায় প্রেরণা/মদদ দিয়েছে।
আত্নঅনুধাবনের যথেষ্ঠ প্রয়াস এ আলোচনায় দেখা গেছে। ডিসক্লেইমার দিয়ে দায়মুক্তির পরও একটি ভুলকে প্রতিষ্ঠা করার জন্য সংশ্লিষ্ট বিষয়ের বিস্তৃতি এবং বহির্গত বিষয়ের সংযোগ প্রচেষ্টা যে কেবল কুয়াশা সৃষ্টি করে, এবং সেটা স্থায়িত্ব পায় না - তা আবারও প্রমাণিত হলো। চিন্তার জগতে জমে থাকা ধুলোর আস্তরণ সরে যাক, ঝকমকে মেঝেই হোক চেনাজানার মিথষ্ক্রিয়া।
_______
আস্তমেয়ে/সন্ধ্যাবাতি:
ভালো থাকা হয় যেনো!
কামনাটা অর্থহীন নয় মোটেও!!
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
হোসেইন, অচেনা বাঙালী:ভাইরে, আমিও বুঝি না, এই ঘোড়ার ডিমটা বারবার হর্স-সু-পয়েন্ট থেকে বের হয়ে আসে কেনো।
অশুকেএ:
আপনার লেখার ফ্যান। ইদানিং এইসব ছবির ভক্ত হয়ে যাচ্ছি!!!
দৃশা বলেছেন:
কি বিশাল বিশাল মন্তব্য...আমিতো মন্তব্য পইড়াই টাইহার্ড থুক্কু টায়ার্ড...হুরররর নেক্সট ভাল লেখা কবে দিবেন জানাইয়েন...
যে যা ইচ্ছা কউক...পাত্তা না দেওয়া হইল বুদ্ধিমানের কাজ......কারন আপনে জানেন আপনে কি...বা কি ভাবেন ...এই কি বেশী না?
অযথা জাইনাও বেগার্তা কইরেন না...ভাল কিছু দেন ...আমরা মূর্খরা একটু শিক্ষিত হয়।
প্রমান হয়ে গেল?! বাহ!
শব্দের খেলা খেলে যান, শুভ কামনা
শমশেরআলম বলেছেন:
আস্তরা ঘাতক জামাতরে নিয়মিত চান্দা দেয়। অর আব্বায় হইতারে ঘাতক জামাতের দলিয় সদস্য। ওগো দেওয়া টাকায় ঘাতক জামাত অস্ত্র কিনে, ঐ অস্ত্র দিয়া ঘাতক জামাত শিবির মানুষ খুন করে। যেমন ঘাতক জামাত শিবিরের সালেহিন বছর খানেক আগে রাজশাহি বিশ্ববিদ্যালয়ের এক পোরফেসরে খুন করছিলো, ঐরকম খুনের অস্ত্রের টাকা ঘুইরা ফিরা ঘাতক আস্তরা দিছে। আস্ত মুখে যাই কইতে থাকুক এইসব খুন খারাবিতে এগো সরাসরি ভুমিকা আছে। আমগো এমন ভাগ্য একজন ঘাতকের মুখে শান্তির কথা শুনতাছি
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
কৌশলটা নতুন না, পিছলে যাওয়ার চিরায়ত ব্যর্থ প্রয়াস। @ সন্ধ্যাবাতি।____
"যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানে তোমার প্রতি আমার অবহেলা"। @শিমুল [নিজেকে নিজে বলি]
চোর বলেছেন:
বউয়ের (আমার বউ না) এ স্বভাব পুরানা। প্যাচে পড়লেই পিছলায়া যায়।খালি বউ না, জামাইও একই কৌশল ধরছে। তার ব্লগে একটা কমেন্ট দিলাম, দেখি কিছু কয় না। চাপাচাপিতে কইলো, আমার লগে একমত না; কিন্তু কেন একমত না, সেইডা না কইয়া পিছলায়া গেলো গা।
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
'পাকমন পেয়ার' নিয়ে তর্ক গড়িয়েছে অনেক দূর । আস্তমেয়ের (অধুনা সন্ধ্যাবাতির) অহেতুক আক্রান্ত হওয়া নিয়ে আমার দীর্ঘ প্রতিক্রিয়াগুলো তর্কের সমাপ্তি টানতে পারেনি । অনেকে এ তর্কাতর্কিতে বিরক্ত হয়েছেন । এর উপর বেশ কিছুদিন যাবত আমি সামহয়্যারে লিখছিনা , কমেন্ট করছি না । নেহায়েত ব্যক্তিগত সীমাবদ্ধতা । কিন্তু একটা বিষয় বারবার নিজেকে পীড়া দিচ্ছিলো, বিশাল কমেন্ট লিখলেও একটি বিষয় বাদ পড়ে গেছে। এক কমেন্টে আস্তমেয়ে বলেছিলেন - "আপনার আগের প্রোফাইলে ছিল বিধাতাকে কখনও খুঁজে পাননি, তাই আমাকে এই ক্ষেত্রে কখনও বুঝবেন না। " আমি ভেবে পাচ্ছিলাম না, কখন আমি প্রোফাইলে অমন কথা লিখলাম । স্মৃতি হাতড়াই প্রচুর । নাগাল পাইনা। এর মাঝে সময় গড়িয়ে গেছে বেশ। সামহয়্যারে পুরনো তর্ক নতুনভাবে টানতে ইচ্ছে করছিলো না। ' শেঁকড়ের সন্ধানে' দেখলাম লেখার শেষে আস্তমেয়ে তার বিশেষ একটি মন্তব্য যোগ করেছে । ভাবলাম , ওখানেই জিজ্ঞেস করি । করলাম । আস্তমেয়েও তার স্মৃতিজনিত বিভ্রাটের দোহাই দিয়ে দু:খ প্রকাশ করলো । কিন্তু স্বভাবজাত পলেস্তারা লাগানোর হ্যাবিটটা গেলো না । রেফারেন্স হিসেবে আমার ওয়ার্ডপ্রেস ব্লগের পোস্ট থেকে কপি পেস্ট । এক্কেবারে, 'দাঁড়ারে তোকে পেয়েছি আজকে, কিল মেরে বুঝিয়ে দেবো' অবস্থা। আমার মন্তব্যের প্রতিক্রিয়ায় পেলাম - ' ভদ্রতার সীমা লংঘন'এর দায়ভার ।'শেকড়ের সন্ধানে' ব্লগে সাম্প্রতিক মন্তব্য-প্রতিমন্তব্য:
Click This Link
আনোয়ার সাদাত শিমুল:
আমার ব্লগ প্রোফাইলে কখনোই "বিধাতাকে খুঁজে পাইনি টাইপ" কথা ছিলো না । আশা করছি এ অংশটুকু এডিট করে নিবেন । বাদ বাকী বিষয়ের উপস্থাপনা নিয়ে আপাত: কিছু বলতে ইচ্ছে করছে না ।
সবিনয়ে ,
আনোয়ার সাদাত শিমুল
___
সন্ধ্যাবাতি:
এই মন্তব্যটা তো আপনার ব্লগে করেছিলাম , লিংক সেখানেরই দেয়া । আমি শুধু ' উদ্ধুতি' করেছি সেই লিংকের । আপনার ব্লগের মন্তব্যটা আমি বদলাতে পারব না, এটা বদলানো কি ঠিক হবে? নিকাবের আড়ালে অস ৎ ভাবে কিছু বদলে ফেলার অভিযোগ উঠবে না তো? আমার মনে হচ্ছিল আপনার প্রোফাইলে একটা টেলিফোন কনভারসেশন ছিল, যেটার মূল বক্তব্য ওরকম ছিল । যদি তা নাও হয়ে থাকে , তাহলেও কি আমার বক্তব্যের মূল সুর বদলে ফেলার খুব প্রয়োজন আছে ? আপনার ওয়ার্ড প্রেসের ব্লগে, Click This Link
' ঈশ্বরে অবিশ্বাসী মন' যে বলেছেন , তা তো নিজের মনই ছিল তাই না?
আমার মুছা না মুছায় কিছু যায় আসে না , তবু, ছোট একটা নোট যোগ করে দিচ্ছি এই ব্লগে, যেখানে আমার এখতিয়ার আছে । আশা করি নিকাবের আড়ালে নতুন ফিসফাসের দায়ে দায়গ্রস্ত হবো না!
____
সন্ধ্যাবাতি:
লিংক আসে নি , পোস্টের নাম ' হয়তো তোমার জন্য'।
_____
আনোয়ার সাদাত শিমুল:
আমার ওয়ার্ডপ্রেসের পোস্টের লাইনটি আপনার মন্তব্যকে জাস্টিফাই করে বলে আমার মনে হয় না! প্রোফাইলের ঐ টেলিফোন কনভারসেশনও 'বিধাতাকে খুঁজে পাইনি ' ছিলো না।
___
সন্ধ্যাবাতি:
শিমুল , দু' টো প্রশ্ন,
১. আমার মূল বক্তব্যে কি ভুল ছিল ? আপনি কি কখনও ঈশ্বরে প্রবল বিশ্বাসীদের পুরাপুরি বুঝতে পারবেন ? তাদের সাথে এক কাতারে দাঁড়াতে পারবেন?
২. আমি এখানে বদলালে কি আপনার ব্লগে আমার মন্তব্যটা বদলে ফেলবেন ? এই নিয়ে আপনি বিশাল মন্তব্য করেছেন , পোস্ট করেছেন, তখন রিফিউট করলেন না। কেইস ক্লোজড করে দিলেন আমার 'স ৎ প্রচেষ্টা' কে কটাক্ষ করে বিশাল লেখা ফেঁদে, এখন আটত্রিশ দিন পরে আমার ব্লগে এসে আমার ব্লগের এটা বদলাতে বলছেন কেন ? এখানে বদলালে আপনার ব্লগের আলোচনা কিছু বদলে যাবে ? যে সব কথা আমাকে বলেছেন তার কিছু বদলাবে?
___
আনোয়ার সাদাত শিমুল:
প্রথম প্রশ্নের উত্তরে বলি: আমি ঈশ্বরে কতটুকু বিশ্বাসী কিংবা অবিশ্বাসী সেটা আপনার কাছে ব্যাখ্যার কিছু আছে বলে আমি মনে করি না । আমি কোন কাতারে দাঁড়াতে পারবো কী পারবো না সেটা 'পাকমন পেয়ার' বিতর্কে টেনে অহেতুক জটিলতা বাড়াবেন না প্লিজ ।
হুম , রিফিউট ওখানে করতে পারতাম । কিন্তু আপনি আপনার স্বভাবমতো নানাবিধ হাবিজাবি প্রসংগ টেনে এনে এতোই জলঘোলা করেন যে , বিশাল কমেন্ট করার পরেও ' বিধাতাকে খুঁজে পাইনি' প্রসংগ বাদ পড়ে গেছে । সামহয়্যারে ব্লগিং বলতে গেলে বন্ধই করে দিয়েছি । ওখানে পুরনো বিষয় নিয়ে আবার জড়াতে ইচ্ছে করছিলো না । তাই আপনার ব্লগে এসে বলে গেলাম । আমার প্রোফাইল সম্পর্কিত একটি আস্ত-বানোয়াট অভিযোগের ব্যাপারে নিজের ব্যাখ্যা বললাম ।
আপনার 'মূল বক্তব্য' কী, সেটা এখন এক রহস্য ও তামাশার ব্যাপার । অভিযোগের প্রেক্ষাপট পাল্টালেন অনেকবার । এখন এডিট করা, কিংবা নোট দেয়ায় আপনার 'সাইধ্যা আক্রান্তবোধ 'এর বিন্দুমাত্রও পরিবর্তন হবে না । একটা কথা বলি, নিজের পছন্দ মাফিক কমেন্ট কপি-পেস্ট করে কেবল আত্মতৃপ্তিতেই ভোগা যায়। বেশী কিছু নয়। যে 'পাকমন পেয়ার', যে 'আনোয়ার সাদাত শিমুল ' নিয়ে আপনার এতো অভিযোগ ' সাহিত্যে নব্য রাজাকার -১' এ তাদের লিংকও দেননি । অন্তত: এই একটি কারণে আপনার ব্লগে এসে আমার কথা বলা দরকার ছিলো । আপনার পাঠকসমাজ যেনো আমার ' ভয়াবহতা' নিয়ে আরো ডিটেইল জানতে পারে । সেই সুযোগটা আমি রেখে গেলাম । পারলে আমার ওয়ার্ডপ্রেস কিংবা ব্লগস্পটের লেখা পড়ে সেনসেটিভ শব্দ খুঁজে আবারো অপবাদ দিয়েন , নিজের ইচ্ছামতো শেঁকড় খোঁজ কইরেন ।
___
সন্ধ্যাবাতি:
আমার পাঠক সমাজে নিজের 'ভয়ংকর' ইমেজ নিয়ে ভীষণ চিন্তিত?
তাহলে শুনুন , ব্লগের মূল পেইজে স্ট্যাটকাউন্টার আছে দেখুন । স্ট্যাটকাউন্টারে দেখাচ্ছে, গত দুই দিনে থাইল্যান্ডের tttmaxnet.com আই এস পি থেকে কেউ একজন এসেছে মোট তের বার। এছাড়া আর কোন ভিজিটর নেই। এরও আগে যারা এসেছে, সবার রেফারাল লিংক সামহোয়ার ইন থেকেই । অনেকের "সুপ্রিয় এ টিম" আমার ব্লগকে পাবলিক করার আগে আমি এটা কোন 'পাঠক সমাজের' জন্য লিখি নি, প্রথমে নিজের জন্যই লিখছিলাম, তারপরে , আমি ব্যক্তিগত ভাবে ব্লগের কয়েকজনকেই দিয়েছিলাম লিংক, যাদের সাথে কোন না কোন সময় এই নিয়ে তর্ক হয়েছিল । এছাড়া আমার বড় ধরণের কোন পাঠক সমাজকে আকৃষ্ট করার কোন প্ল্যান ছিল না । এ টিমের মাননীয় সদস্যগণেরাই সামহোয়ারের ব্লগারদের মধ্যে একে জনপ্রিয় করে তুলেছে । হিট সেখান থেকেই আসে। তাই সামহোয়ারের বাইরে এই পাঠক সমাজে আপনার ইমেজের ফেইস লিফট করার জন্য সুবিশেষ চিন্তিত হওয়ার কোন কারণ দেখি না ।
লিংক দেই নি এটাও আপনার অভিযোগ ? মিস্টার, আপনি কি খেয়াল করেছেন, মূল লেখায় আপনার পোস্টের নামও আমি ঠিক মত দেই নি ? আপনার অবজারভেশন এভারেজ হলেও বুঝতে পারবেন , লেখাটায় বিন্দুমাত্র যত্ন ছিল না, ইনস্ট্যান্ট ভাবনারা ছিল, কোন কিছু প্রমান করার ইচ্ছা ছিল না , স্রেফ নিজের ভাবনা লিপিবদ্ধ করা । আপনার ব্লগটাও আমার সামনে ছিল না । দুই মাস আগের স্মৃতি থেকে লিখেছি । এত কিছু হয়ে গেল, আমার নিজের পোস্টের অনেক কিছুর সাথেই আমি এখন একমত নই, তারপরেও আমি কি বদলিয়েছি ? নাহ, " অদ্ভূত সৎ প্রচেষ্ঠা" দেখানোর বাসনায় বদলাই নি কিছু। তাই লিংকও দেই নি নতুন করে, বদলালে অনেক কিছুই বদলানোর ছিল । তবু , কত বড় ভুল! ঠিক আছে, এখন লিংক দিলাম। খুশি ?
______
সন্ধ্যাবাতি:
আনোয়ার সাদাত শিমুল , আমার কথা অগোছালোই, কারণ আমি স্রেফ একজন 'ব্লগার ', 'লেখক' নই। তাই "কিন্তু আপনি আপনার স্বভাবমতো নানাবিধ হাবিজাবি প্রসংগ টেনে এনে এতোই জলঘোলা করেন যে ," দু:খিত ঘোলা জলের জন্য , বাট আই ক্যান নট ডু এনি বেটার । আমি প্রফেশনাল লেখক নই । সাহিত্যের ছাত্রীও নই। ব্লগের বাইরে কোথাও কোন কালে লিখি নি । আই সিম্পেথাইজ বাট স্যরি--দিস ইজ মি ।
" আমার পোলাইটনেসকে কেউ যদি দূর্বলতা ভাবে, আমার প্রতি অন্যায় আচরণ করে তার প্রতিক্রিয়ায় আমিও আমার পোলাইট অবস্থান থেকে সরে আসবো ।" য়ু নো ওয়াট? কথাটা আমারও । আপনার সমস্যা কোথায় সেটাও আমি বুঝতে পারলাম না। আমার উপরে আপনার বিরক্তি আর অভিযোগের কারণ এ-ই তো যে আমি বলেছি আপনি আমার লেখা পড়ে সেখান থেকে উপাত্ত নিয়েছেন? মিস্টার শিমুল, আপনি অস্বীকার করার পরে আমি খুবই ক্যাটাগরিক্যালি ক্ষমা প্রার্থনা করেছি সে জন্য । আমি সত্যিকারের লজ্জিত বোধ করছিলাম । আমি একটা ভুল করেছি , সে জন্য ক্যাটাগরিক্যালি ভীষণ লজ্জা নিয়ে ক্ষমা চাইলাম , তারপরেও "পারলে আমার ওয়ার্ডপ্রেস কিংবা ব্লগস্পটের লেখা পড়ে সেনসেটিভ শব্দ খুঁজে আবারো অপবাদ দিয়েন , নিজের ইচ্ছামতো শেঁকড় খোঁজ কইরেন ।"... এভাবে সেই ' অপবাদের' দিকে ইঙ্গিত দিয়ে আপনি ভদ্রতার সীমা লংঘন করলেন । নিজের ব্লগে এই নিয়ে বলে গেলেন , ক্ষমা চাওয়ার পরেও বিশাল পোস্ট আর মন্তব্য ঝেড়ে বসলেন , এখানে এসেও সেই একই প্যাঁচাল । আমি অন্যায় করেছি, বুঝার পরে ক্ষমা চেয়েছি--আর কি চান??? ওয়াট এলস ক্যান আই ডু ???
লেখক হিসেবে আপনার জবাবদিহিতা চাওয়া যেমন অনুচিত , পাঠক হিসেবে কোন লেখা পড়ে আমার কিছু মনে হতেই পারে , সেটা নিয়ে আমাকে কেন বার বার ক্ষমা চাইতে হবে? ক্ষমা নাকি চাইতে হয় না, আমাকে ক্ষমা চাইতে মানা করেছে সামনা সামনি যারা আপনার পিঠ চাপড়ায় সেই মানুষগুলোই , ওতে নাকি মানুষের দুর্বলতা প্রকাশ পায় । মানুষ আরও পেয়ে বসে। আমি তবু ক্ষমা চেয়েছি, লজ্জিত হয়েছি বলেই। আপনার উপর এতটুকু বিশ্বাস ছিল বলে যে লজ্জাটুকু আপনি দেখতে পারবেন । ক্ষমা চাওয়ার পরেও ভূতের মতো চেপে বসে আছেন কেন ? কি সমস্যা???
ধুত্তুরি , যান আপনি জিতসেন। সামথিং টু সেলিব্রেট। লেখক হিসেবে ক্যারিয়ারে শুভ কামনা, এক পুচকি মেয়ের কথায় আপনার পাঠক সংখ্যা কমে নি , বরং বেড়েছে । ভয় পেয়েন না।
ফালতু ।
চাইলে পইড়েন-- Click This Link
___
আনোয়ার সাদাত শিমুল:
আহারে , স্ট্যাট কাউন্টার! কেবল আমি জানালাম না - কে কখন আমার ওয়ার্ডপ্রেসে সার্চ করে , ওখান থেকে কোট করে, তারপর আমাকে ঈশ্বর চিন্তার সনদপত্র দিতে চায়! যাই হোক, আমাকে নিয়ে 'অন্যায় অপবাদ' এর প্রতিবাদ আমি করবোই, স্বাভাবিক।
' ভদ্রতার সীমা লংঘন'এর দায়ভার দেয়ার পর আপনার এই ব্লগপাতায় কথা বলা বোধ হয় আমার পক্ষে আর সম্ভব না ।
___
সন্ধ্যাবাতি :
হ্যা, অনেক ছোট করলেন নিজেকে, আর কথা না বলাই ভালো। অপবাদ পেয়ে নিজেকে ডিফেন্ড করলেন, প্রথমবারই যথেষ্ট ছিল, আমি সেটার লিংক এখানে দিয়েছি। আমি ক্ষমা চাওয়ার পরে ঝুলিয়ে রেখে নিজেকে ছোট করলেন। আমি তথাকথিত 'অপবাদ' দেয়ার ব্যাপারে দু'টো কথা বলেছি-- এক, আপনি অনেকাংশে ভুল বুঝেছেন। দুই, তবু, ক্ষমা চেয়েছি। তারপরেও, জিহাদী জযবাহ নিয়ে খুঁচাখুঁচি বন্ধ করছেন না!
শিমুল, আইডিওলজিক্যাল ডিফারেন্স এক পাশে সরিয়ে রেখে একবারও ভাবার চেষ্টা করেছেন, মেয়েটা কি বলতে চায়?
এই "সুপারিওরিটি কমপ্লেক্সের" অর্থ কি? আমি আপনাকে "ভদ্রতার সীমা লংঘন" করার দায়ভার চাপানোর অনেক আগেই আপনি আমাকে 'নিকাবের আড়ালে ফিস ফাস', 'অদ্ভূত সৎ প্রচেষ্টা' আর 'পিছলামির' অপবাদ দিয়েছেন।
যেদিন পড়ছিলাম সেই দিনের কথা মনে আছে, পরীক্ষার আগের দিন পড়ছিলাম। ওই পোস্টটা পড়ে মনে হলো আমার কথাগুলোর কিছু ব্যাখ্যা দেয়া দরকার, হি ডিজার্ভস ইট। বড় ভুল!
স্ট্যাট কাউন্টার বসিয়ে নিন--statcounter.com
স্ট্যাটকাউন্টার গোপন কিছু ছিল না, তাই রিমোর্সফুল হয়ে মাথা কুটাকুটির কিছু নেই। স্ট্যাটকাউন্টার পছন্দ না হলে কনফুসিয়াস, ধুসর গোধুলী এবং আরও অনেকের ব্লগস্পটে যাওয়া বাদ দিতে হবে।
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
আস্তমেয়ে/সন্ধ্যাবাতি:ইস্যু ছিল - আমার প্রোফাইলে 'বিধাতাকে খুঁজে পাইনি' ছিলো কিনা। আপনি স্মৃতিজনিত বিভ্রাট বলে স্যরি বলেছেন। ওখানে থামতে পারতো। তা হলো না, বরং আমার ওয়ার্ডপ্রেস ব্লগ থেকে কোট করে তেনা প্যাঁচানো শুরু করলেন। পুরনো তর্কে গা ডুবিয়ে আমাকে সেখানে নামিয়ে আবার জিজ্ঞেস করেন 'কী সমস্যা'!
আপনার কাজ-কর্ম বড়ই তামাশার, বড়ই হাস্যকর। অযথা আমার সুহৃদ দু'ব্লগারের নাম ধরে টানলেন। অযথা।
আর ভদ্রতার সীমা লংঘন করে ফেলতেও পারি, মহামানব নই তো! আলোচনায় সুতর্ক-কুতর্ক চলতে পারে, কিন্তু সততার বেশে শঠতা? কখনোই না। প্রতিক্রিয়া জানাতে গিয়ে (আপনার ভাষায়) আমি ছোটো হলেও , একটি দিক দেখা গেছে, আপনার আসল রূপ। তর্কের ভেতর নিজেকে 'এলেবেলে ব্লগার', 'পুচকি মেয়ে' এসব রেডরোজ লাগানোর পরেও আপনার শঠতা গুপ্ত থাকেনি। নেকাবের কথা বলেছিলাম আগে, আর নেকাব দিয়ে মুখ কতোই ঢাকা যায়! কাজল আঁকা চোখের ছলচাতুরি কতোই বা আর মন জুড়ায়? য়্যু নো, ওয়াট আই মিন?
আগেও কেউ কেউ বলছিলেন - 'বুঝাইয়া ফল কী?' আসলেই। আপনার ঐ ব্লগে আপনার যা ইচ্ছে লিখুন, ম্যানিপুলেট করুন। হাততালিও পাবেন হয়তো। আপনার 'শেঁকড়ের সন্ধানে' ব্লগস্পট কীসের চুঙ্গা, ওখানে কার জন্য সারিন্দা বাজাবেন, ওটা আমার আগেই বোঝা উচিত ছিলো।
আই ডোন্ট ফিল গুড টু থিংক অ্যাবাউট কার্ভড টেইল এনিমোর। আই রিয়েলী মিন দিজ। অ্যান্ড ইট'স মী !
হোসেইন-দ্য এ টিম বলেছেন:
জনাব আনোয়ার সাদাত শিমুল,গভীর বেদনার সহকারে বলিতে চাই যে এ জাতীয় ফালতু তর্কে ব্যস্ত না হইয়া নিজ লেখালেখিতে মন দিলে আমরা উপকৃত হই।
এ-টিমরে গালি দেয়া এখন তথাকথিত ব্লগার নামধারী জামাতি ক্যাম্পেইনারদের একটা প্যাশন হইয়া গেছে।যা কিছু হারায় গিন্নী বলেন কেষ্টা বেটা চুর এর মতো ব্যাপার।
এ বিষয়ে কোন মাননীয় বা মাননীয়ার কথার তাই কোন জবাব দিলাম না।
রাশেদ বলেছেন:
সাবাস!
বিষাক্ত মানুষ বলেছেন:
একবছর পরেও ...... একই পেয়ার মনের মধ্যে এখনো থৈ থৈ
মেন্টাল বলেছেন:
হেহে
নগর বাউল বলেছেন:
+
লাল মিয়া বলেছেন:
কি আর কমু!
হাসিব মাহমুদ বলেছেন:
হ
র্যাভেন বলেছেন:
আস্তবাতিডার কলম বিরতীর দুই পয়সা দাম কেউ দিলনা, ঘুষনা দিয়া যাইয়া একন আর লজ্বায় ফিরাও আইতে পারতেছেনা।
রাশেদ বলেছেন:
পড়লাম আবার।
বিডি আইডল বলেছেন:
ব্লগে শক্তিশালী লেখকের বড়ই অভাব


















