আফ্রিকা বিভিন্ন দেশে জনগোষ্ঠী অসংখ্য গোত্র এবং উপগোত্রে বিভক্ত তবে এর মধ্যে যে বিশেষ গোত্রগুলো নাম শোনা যায় সেগুলো হলো বাকংগো,পিগমী,আমহারা আশাতি,জুলু,বামবারা ,বেমবা ,বারবার,চিওয়া,মাশাই,ডোগোন ইত্যাদি।
এই গোত্রগুলোর সম্পর্কে বর্ননা করতে গেলে যাদের নাম সবার আগে আসে তা হল পিগমী বা বামন মানুষদের গোত্র।এদের আকারের কারনে এরা অন্যসকল গোত্র অপেক্ষা অনেকটাই ভিন্ন।একজন পূর্নবয়স্ক পিগমী পুরুষ এর উচ্চতা সাধারনত ৪ফিট ১১ ইঞ্চি হয়ে থাকে
এই পিগমী মানুষদের দেখা মেলে সাধারণত নিরক্ষীয় অঞ্চল সমূহ যেমন সেন্ট্রাল বা মধ্য আফ্রিকার দেশ সমূহে এবং কিছু দেখতে পাওয়া যায় দক্ষিন-পূর্ব এশিয়ার অঞ্চলসমূহে। তবে কংগোতে পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরীতে দেখতে পাওয়া যায় এমবুটি গোত্র ( MBUTI যারা বামবুটি নামেও পরিচিত।
আফ্রিকান আন্যান্য দেশ সমূহে যেমন ক্যামারুনের দক্ষিনপূর্বাঞ্চলের , কংগোর দক্ষিনে(ব্রাজাভিলে) ,গ্যাবনের দক্ষিনে এবং গনপ্রজাতন্ত্রী মধ্য আফ্রিকার দক্ষিন-পশ্চিমাঞ্চলে দেখা যায় বাকা (Baka) পিগমী গোত্র যারা আবার Bebayaka, Bebayaga, Bibaya, or Babinga ইত্যাদি নামেও পরিচিত ।
আবার আকা নামে আরেক পিগমী গো্ত্রের খোঁজ পাওয়া যায়। এরা মূলত আফ্রিকান পিগমীদের মধ্যে যাযাবর ধরনের , এই গোত্রের পুরুষরা তাদের স্ত্রীদের সাথে মিলে ঘরের কাজ থেকে শুরু করে সব কাজ একসাথে করে।এই গোত্রে বাবা আর সন্তানের মাঝে দেখা যায় অনেক গাড় সম্পর্ক ।কারন অন্যান্য গোত্রের তুলনায় এই গোত্রের বাবারা তাদের সন্তানের সাথে বেশী সময় কাটায়।
টওয়া গোত্রের পিগমীদের দেখতে পাওয়া যায় মধ্য আফ্রিকার গ্রেটলেক সংলগ্ন অঞ্চল গুলোতে।এছাড়া এরা বাস করে কংগোর পূর্বাঞ্চল ,রুয়ান্ডা,বুরুন্ডি এবং উগান্ডাতে।
পিগমীরা মূলত শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করে।বর্তমানে অনেকে পিগমী ছেলেমেয়েরা আর বাকী অন্যান্য গোত্রের ছেলেমেয়েদের ন্যায় বিদ্যালয়ে পড়াশোনা করছে।এরা শান্তিপ্রিয় ও নিরীহ । এদের মধ্যে যদিও এখন বিভিন্ন ধর্মের প্রসার ঘটেছে ,তবে প্রাচীন আফ্রিকান পিগমী মিথলজী অনুযায়ী এরা বিশ্বাস করে এদের দেবতা খোনভোয়াম বা খোনাম যিনি শিকারের দেবতা।এই দেবতা হাতে ধরা আছে দুইটি সাপ দিয়ে তৈরী এমন এক ধনুক যাকে মানুষেরা রংধনু হিসাবে দেখে আকাশে।উনি প্রতিদিন সূর্য ডোবার পর আকাশে খসে যাওয়া তারার টুকরোগুলো জড়ো করে সূর্যকে পুনরজ্জীবিত করেন আগামীদিনের জন্য।
তারা বিশ্বাস করে তাদের দেবতা কালো মাটির কাঁদা থেকে কালো মানুষ আর সাদা মাটির কাঁদা থেকে সাদা মানুষ তৈরী করেছেন।আর পিগমীদের উনি তৈরী করেছেন লাল মাটি থেকে।তাদের আরো দেবতা আছে আরিবাতি এবং তরি নামে ।এবিষয়ে কারও জানতে আগ্রহী হলে সূত্রে দেয়া ওয়েব সাইট থেকে দেখে নিতে পারেন।
http://www.pygmies.info/
Click This Link
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০০৮ রাত ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



