somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুকে ফালতু লিঙ্কে ক্লিক করে যারা স্পামিং সহ বিভিন্ন ঝামেলায় বিরক্ত তারা এইদিকে আসেন। B-)

০৬ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুক এখন স্পামিং এর খনি।
কোন লিঙ্কে ক্লিক করার পর কই থেইকা কই নিয়া যায় সেই লীলা বুঝা দায়।
আপনের প্রোফাইলের কোন চিপায় কে আসলো গেল,
৮০ বছর পর আপনার চেহারা সুরতের কি হালত হবে,
কে আপনারে খুন করবে, কে টাকা মারবে
কে আপনার টপ ফ্রেন্ড, কে বদ ফ্রেন্ড!
এমন বহু আজিব কিসিমের চটকদার লিঙ্ক দেখে অতি উৎসাহী হয়ে দৌড়াইয়া ঢুইকা
বহু কিচ্ছা কাহিনীর পর যখন বুঝলেন সবই শুভঙ্করের ফাঁকি ততক্ষনে সেই বিশেষ লিঙ্ক আপনার বন্ধু সকলের ওয়াল থেকে ইনবক্স হয়ে চ্যাট স্ক্রিন পর্যন্ত তামাম দুনিয়া দখল করে নিছে।
এমনকি যেসব গ্রুপ বা পেইজের মেম্বার আপনি সেগুলারে ও মাফ করে নাই।
আপনার বন্ধুদের জন্য বিষয়টা যেমন বিরক্তিকর আপনার জন্য ও বিব্রতকর।
সবচেয়ে ভয়ঙ্কর বিষয় স্পামিংএর দায়ে আপনার নিজের অ্যাকাউন্ট ডিজেবল করে দিতে পারে ফেসবুক।
(যত দোষ আপনে ঘোষ) X(

যাই হোক, যদিও আমি কখনো পরি নাই এমন ঝামেলায়! অন্যের স্পামিং এর চাপে পইরাই অস্থির! :(
অনেকের বাস্তব অভিজ্ঞতা আছে! তাই আর প্যাঁচাল বাড়াইয়া লাভ নাই।
কাজের কথায় আসি।
ফায়ারফক্সের এই Addons
Google chrome Extension বা Opera Extension যার যেইটা লাগে ইন্সটল করে নেন। খালি ফেবু না! দুনিয়ার যেইখানেই কোন লিঙ্ক দেখবেন পাশেই পাবেন লাল , হলুদ, সবুজ, বাত্তি মার্কা রেটিং সিম্বল।
যে কোন ওয়েবসাইটে ঢুকলেও সাথে সাথে জানা যাবে সেই সাইট কতটা নিরাপদ।
আমি বহুকাল যাবত ব্যাবহার করি। অনেক শান্তিতে আছি রে ভাই। B-)

কোন অতি উৎসাহী বন্ধুর অনাকাঙ্ক্ষিত জ্বালাতনে জ্বলতে থাকলে তারে এই লিঙ্ক খান প্যাকেট কইরা পাঠায় দেন। এর চেয়ে শান্তির গিফ্ট আর কি হয়? ;)
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১১ রাত ৯:২৯
১৪টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×