আমার প্রিয় পোস্ট

যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? আল কুরআন

ইরান আগ্রাসী সেনাদের জন্য ৩ লাখ ২০ হাজার কবর খুঁড়ছে

০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৪:৫৫

শেয়ার করুন:                   Facebook

সুত্র-
Click This Link

ইরানের একজন শীর্ষস্থানীয় সেনাকমান্ডার ওয়াশিংটনের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, আক্রান্ত হলে ইরান আগ্রাসীদের ওপর লৌহ-মুষ্টাঘাত বা বজ্রাঘাত হানবে। ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মোঃ হেজাজী বলেন, ইরানে হামলা করলে মার্কিন যুক্তরাষ্ট্রকে মারাত্মক পরিনতি ভোগ করতে হবে। কারণ আঘাত করে পালিয়ে যাবার বা গেরিলা অভিযান চালানোর যুগ শেষ হয়ে গেছে। এর আগে ইরানের অন্য একজন পদস্থ সেনা কমান্ডার বলেছেন, আগ্রাসী সেনাদের জন্য সীমান্তবর্তী প্রদেশগুলোতে ৩ লাখ ২০ হাজার কবর খুড়া হচ্ছে। ব্রিগেডিয়ার জেনারেল মীর ফয়সাল বাকেরযাদেহ রোববার তেহরানে বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তর থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, সম্ভাব্য আগ্রাসী বাহিনীর সেনাদের জন্য সীমান্তবর্তী ইরানের প্রতিটি প্রদেশে ১৫ থেকে ২০ হাজার কবর খোড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিহত আগ্রাসী সেনাদের লাশ যাতে সহজে দাফন করে তাদের পরিবারের দুঃখ লাঘব করা যায়, সেজন্য ইরান আগাম এ ব্যবস্থা নিয়েছে। এছাড়া ভিয়েতনাম যুদ্ধে নিহত বহু মার্কিন সেনার লাশ চিরদিনের জন্য নিখোঁজ হয়ে যাওয়ার অভিজ্ঞতা মাথায় রেখে ইরান সম্ভাব্য আগ্রাসী সেনাদের কবরে তাদের পরিচিতি সংরক্ষণেরও ব্যবস্থা করেছে। আগ্রাসী সেনাদের লাশ দাফনের জন্য বিশেষ বাহিনীর ব্যবস্থা থাকবে এবং তাদের দাফন দ্রুত সম্পন্ন হবে বলে তিনি উল্লেখ করেন। ব্রিগেডিয়ার জেনারেল বাকেরযাদেহ বলেন, জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক রেডক্রসের সাথে ইরানের যে অতিরিক্ত প্রটোকল স্বাক্ষরিত হয়েছে, তারই অংশ হিসেবে নিহত আগ্রাসী সেনাদের জন্য তেহরানের পক্ষ থেকে এ ব্যবস্থা নেয়া হয়েছে। #

 

 

  • ৯ টি মন্তব্য
  • ১৫৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ৭ জনের ভাল লাগেনি
১. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৪:৫৯
comment by: রেটিং বলেছেন: জে আচ্ছা..
আপনের কি হইসে .।
ভালা ত সব ..
ইরান কি ভাল আচে..
ইরানের মুরগীগুলা কি ডিম পাড়ে ?
২. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৫:০১
comment by: ভুডুল বলেছেন: খবরটির জন্য ধন্যবাদ।+
৩. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৫:০১
comment by: নাভদ বলেছেন:

৪. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৫:০৬
comment by: প্রবাস কন্ঠ বলেছেন: ভুয়া নিউজ, কোনো যুদ্ধ-টুদ্ধ হবে না।
৫. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৫:১৯
comment by: ইয়র্কার বলেছেন:
৬. ০১ লা জুলাই, ২০০৮ বিকাল ৫:২০
comment by: ইয়র্কার বলেছেন:
৭. ০১ লা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০০
comment by: মাসুদ যা বলেছেন ঠিকই বলেছেন: ব্লগে তো ভালই ইস্রায়েলি আছে দেখি।
৮. ০১ লা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
comment by: েক আিম বলেছেন: ব্লগে কোন ইজরায়েলি নেই: আছে ইসলাম/মুসলমান এ এলার্জি গ্রস্থ কিছু লোক আর আছে সামরাজ্যবাদী কিছু প্রগতিশীল নামের সুবিধাবাদি।

ইরান আক্রান্ত হলে ইরানের অপূরনীয় ক্ষতি হবে আর ক্ষতিগ্রস্থ হবে আর একবার মানবতা, যেমন হয়েছিল ভিয়েতনাম, যেমন হচ্ছে ইরাক আর আফগানিস্থান।
৯. ০৩ রা জুলাই, ২০০৮ সকাল ১১:১৩
comment by: মাসুদ যা বলেছেন ঠিকই বলেছেন: এই ইজরায়েলি মানে ইস্রায়েলপন্থী।

 



 


ashraf375@gmail.com



সত্য পথের তীর্থ পথিক ভয় নাহি নাহি ভয়, শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয়। অশান্তিকামী ছলনার রূপে জয়...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭৬৬৫৮