আমার প্রিয় পোস্ট

যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? আল কুরআন

আমেরিকা ও ইসরাইলসহ শত দেশ মিলেও ইরানে হামলা চালানোর সাহস করবে না : আহমাদিনেজাদ

০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৪

শেয়ার করুন:                   Facebook

ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদীবাদী ইসরাইলের অব্যাহত হুমকির প্রেক্ষাপটে আজ ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ কুয়ালালামপুরে বলেছেন,মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইল এবং অন্য শত দেশ মিলেও কখনও ইরানে হামলা চালানোর সাহস করবে না। Click This Link

অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, আক্রান্ত হলে ইরানের জবাব হবে অত্যন্ত কঠোর ও ভয়াবহ, তবে ইরান যুদ্ধের সূচনাকারী হবে না। সমর বিশেষজ্ঞরা বলছেন, ইরান- ইরাক বা আফগানিস্তান নয় যে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে হামলার ঝুকি নেবে।

 

প্রকাশ করা হয়েছে: ইরান  বিভাগে ।

 

  • ১৯ টি মন্তব্য
  • ২০৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ৬ জনের ভাল লাগেনি
১. ০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৫
comment by: মানুষ বলেছেন: ও, আচ্ছা
২. ০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৮
comment by: বিবেক সত্যি বলেছেন: অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো না । ইরাক আক্রমনের সময় ও শুনছিলাম, হেন করবে, তেন করবে... অথচ একটা যুদ্ধবিমান পর্যন্ত উড়াতে পেরেছে বলে মনে হয় না । ..

ব্যাপারটা যেমন হবে, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়ই, তার আগে তারা কিছু গাদ্দার তৈরী করে সাফল্যের নিশ্চয়তা পাওয়ার পরই করবে..


০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: আপনি সহ অনেকেই এ আশংকা ব্যক্ত করছেন। কিন্তু ইরাক আর ইরান এক নয়। ইরাকের অধিকাংশ জনগণ সাদ্দামের বিরোধী ছিল। কিন্তু ইরানের জনগণের মধ্যে গাদ্দার হবার মত লোকের সংখ্যা খুবই কম। আর তাছাড়া সমরাস্ত্রের দিক থেকে ইরান অনেক এগিয়ে। অন্যদিকে ইরানের আপামর জনগণ আমেরিকা ও ইসরাইল বিরোধী।

৩. ০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৪২
comment by: বুমবুম বলেছেন: আইচ্ছা:)!!!ভালো।
ভাইজান আপনে কি নেক্সট টাইম ইরানের প্রেসিডেন্ট পদে খাড়াইবেন:|?
৪. ০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৫২
comment by: বিবেক সত্যি বলেছেন: আপনি যে আশ্বস্ত করার জন্য যা বললেন, তাতে আশঙ্কা যায় না । ইরান একটি "ইসলামী রাষ্ট্র " (আমি দেখি নাই, শুনেছি--- আপনি দেখেছেন) ... আর ইসলামী রাষ্ট্রের প্রতিটি(সক্ষম) মুসলিম নাগরিকের ওপর জিহাদ ফরজ .. এই ব্যাপারটা যদি সত্যিতে পরিনত করা যায়, সেক্ষেত্রেই আল্লাহর সাহায্য পাবার ব্যাপারে আশাবাদী হওয়া যায় ।

জানিনা, ইসলামী রাষ্ট্র ইরান আসলেই কতখানি ঐক্যবদ্ধ আর শিয়া মতবাদ নিয়া ব্যস্ত নাকি অবিভক্ত ইসলামী মূলনীতির প্রতি আনুগত্যশীল...
০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: কেবল ইসলামী রাষ্ট্র বলে কথা না; আমি যতটুকু দেখেছি এখানকার জনগণ প্রচন্ডভাবে মার্কিন ও ইসরাইল বিরোধী। এখানে শিয়া-সুন্নী বিরোধ নেই বললেই চলে। এখানকার প্রাপ্ত বয়স্ক প্রতিটি নাগরিক সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত। এছাড়া ইরানের প্রধান অস্ত্র হচ্ছে তেল। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে বিশ্বের ৬০ ভাগ তেল আনা নেয়া বন্ধ হয়ে যাবে। ফলে বিশ্বে ভয়াবহ তেল সংকট দেখা দেবে। বিশ্ববাসী নিশ্চয়্ই এটা চাইবে না।

৫. ০৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০৭
comment by: বিবেক সত্যি বলেছেন: তাহলে দেখবেন ওই হরমুজ প্রনালী রক্ষা কমিটির (:P) সদস্যদেরকে ওরা হাত করে ফেলবে সবার আগে ।

(আসলে খুব হতাশ । বারবার প্রতারিত হয়েও মুসলমানরা শিক্ষা নেয় না । বারবার ফাদে পড়ে যায় । বারবার একই ভুল করে... একেবারে একই ভুল... )
৬. ০৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১২
comment by: মাহমুদ রহমান বলেছেন: আহমাদিনেজাদের বক্তব্য সমর্থন করছি। ওদের এইসব কথাবার্তায় ভীত না হওয়ায় ভাল। আমার নিজেরও মনে হয়, আমেরিকা ইরান আক্রমণ করার আগে অনেক বেশি চিন্তা করবে। সর্বগ্রাসী যুদ্ধ বাধার সম্ভাবনা কম বলেই মনে হয়। এমনিতেই দ্রব্যমূল্যের যে অবস্থা।
৭. ০৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
comment by: অধ্যাপক বলেছেন: কুব বালো পুষ্ট। একন মনেরান্দে এককান কৌতুক হুনেন।
এক চ্যাংড়া তালপাতার ছিপাই আর এক জব্বারের বলি খেলোয়াড় পালোয়ান রাস্তায় হাঁটে। হটাৎ তালপাতার ছিপাই বুক টানটান কইরা পালোয়ানরে কয়, তুই আমার ছায়া মাড়াইলি ক্যান? তোর এত বড় সাহস!!!!

পালোয়ান অবাক হয়ে ভাবে আচ্ছা জ্বালা তো। ছায়া মাড়াবার জন্যে খেপে কেউ? সে কিছু কয় না। আবার হাঁটতে থাকে।

তালপাতার ছিপাই এইবার তার হাতে টান দিয়া কয়, কি, কথা শুনোশ না? তুই আমার ছায়া মাড়াইলি ক্যান? আজ তোর একদিন কি আমার একদিন।

পালোয়ান মেজাজ খারাপ করে হাত টান মাইরা ছাড়ায়। তালপাতার সিপাই কয়, অ্যা, তুই আমার হাত ছাড়াইলি ক্যা? তোরে আজ খুন কইরাই ফালামু।

পালোয়ান একবার একটা হালকা চটকানা দেয়।

তালপাতার ছিপাই খেপে। তুই আমারে চটকানা মারলি ক্যা? সাহস থাকলে মার আরেকটা। তোরে আজ জ্যান্ত কবর দিমু।

পালোয়ান চটকানা আরেকটা মারে।

তালপাতার ছিপাই কয়, এবারও কিছু কইলাম না, সাহস থাকলে আরেকটা মার। তোর মাথা দিয়া ফুটবলে খেলুম।

এইবার পালোয়ান চটকানা একটু জোরের সাথেই মারে। তালপাতার ছিপাই কানতে কানতে কয়, হ, তুই পারোস তো খালি মারতেই।
৮. ০৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০২
comment by: বিবেক সত্যি বলেছেন: অধ্যাপক, এখানে ছায়া মাড়ানোর জন্য "তোর এত বড় সাহস!!!!" বলা হচ্ছে না । এখানে পালোয়ান তালপাতার সেপাইয়ের পায়ে পারা দিচ্ছে ।

তবে তালপাতার সেপাই যাকে মনে করা হচ্চে , সে সম্ভবত একেবারে তালপাতার সেপাই না ।
৯. ০৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১৪
comment by: শাদা-অন্ধকার বলেছেন: সাদ্দাম মিয়াও এমনি করে কইত।আর লোক হাসাইত। এখন দেহি আবার একই জিনিস।শেষমেষ কি হয় সেটাই দেখার বিষয়।
১০. ০৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১৮
comment by: নাভদ বলেছেন:
লেখক বলেছেন: ........... আর তাছাড়া সমরাস্ত্রের দিক থেকে ইরান অনেক এগিয়ে(ইরাক থেকে?)।
---------------------------------------------

এটা ভালো বলেছেন.... সাদ্দাম হোসেন ইরানীদের যে মার দিয়েছিলেন টানা কয়েক বছর এইটা পাবলিক মনে হয় না এত তাড়াতাড়ি ভুলে যাবে... :)
১১. ০৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২১
comment by: ঘনাদা বলেছেন:
১২. ০৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২৯
comment by: শাদা-অন্ধকার বলেছেন: ঘনাদা, ছবিটা দারুণ হইছে...
১৩. ০৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬
comment by: নতুন বলেছেন: পিপিলিকার পাখা গজায় মরিবার তরে...

আমার ইরানী সহকমী` জাবের এর সাথে কদিন আগে এই বিষয় নিয়া আলোচনা করছিলাম...

জাবের ও চিন্তিতো সরকারের এই সব ডায়ালগ নিয়া.. ইরানীরাও চিন্তায় আছে...

এবং বেশির ভাগ ইরানীই বত`মান সরকারের প্রতি সন্তুস্ত নয়...

১৪. ০৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯
comment by: বিবেক সত্যি বলেছেন: নতুন , বেশির ভাগ ইরানী "যে" সরকারের প্রতি সন্তুষ্ট বা যাদেরকে চায়, তাদের বৈষিষ্ট্য কি ? এই সরকারের সাথে তাদের কি কি পার্থক্য হবে ? আপনি কি জানেন ? সেই বৈশিষ্টগুলো জানতে পারলে বুঝতে পারতাম ইরানী জনগনের কপালে কি লেখা আছে ..

আপনি না জানলে জাবের ভাইয়ার কাছে জিজ্ঞেস করে আমাকে একটু জানাবেন ।

১৫. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৮:৪৩
comment by: প্রবাস কন্ঠ বলেছেন: এইসব গাঁজাখুরী পোষ্ট ভালো লাগে না /:)
১৬. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:০৩
comment by: নতুন বলেছেন: @ বিবেক সত্যি ...

বন্ধুর মতে বত`মান সরকারের সময়ে দেশের অথ`নিতিক অবস্থা ভালোনা... এবং এর জন্য সরকারের পররাস্ট নিতিকে দায়ী করে...

বাইরের বিনিয়োগ কমে গেছে অনেক...

১৭. ০৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৫০
comment by: বিবেক সত্যি বলেছেন: নতুন, অর্থনৈতিক অবস্থা নিয়ে চিন্তিত হয়ে যদি ইরানের জনগন সরকারের ওপর ক্ষ্যাপা হয়ে থাকে, তাহলে তাদের ভাগ্যে আসলেই দুখ্খ আছে ।

আপনাকে বলতে কিছুটা বিব্রত লাগলেও বলছি,

যেহেতু ইরান একটি ইসলামী রাষ্ট্র এবং আমেরিকা এদের আক্রমন করলে এরা ইসলামের নাম নিয়েই প্রতিরোধের কথা বলবে..

সেক্ষেত্রে সেই প্রতিরোধ সফল করতে হলে "পেটে পাথর বেধে" দিনের পর দিন অবিচল থেকে - এবং আল্লাহর সাহায্য প্রাপ্তির ব্যাপারে হতাশ না হয়ে যদি সময় অতিবাহিত করার ক্যাপাবিলিটি/মানসিকতা অর্জন করতে পারে______

তবেই আমিও এদের ব্যাপারে আশাবাদী হতে পারি ।

 



 


ashraf375@gmail.com



সত্য পথের তীর্থ পথিক ভয় নাহি নাহি ভয়, শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয়। অশান্তিকামী ছলনার রূপে জয়...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭৬৬৬৭