আমার প্রিয় পোস্ট

যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? আল কুরআন

ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া

১০ ই জুলাই, ২০০৮ রাত ৮:২৫

শেয়ার করুন:                   Facebook

ইরান পারস্য উপসাগরে 'মহানবী-তিন' নামের সামরিক মহড়ায় দূরপাল্লা ও মাঝারি পাল্লার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর পর আন্তর্জাতিক সংবাদ ও রাজনৈতিক মহল ইরানের প্রতিরক্ষা ক্ষমতার ব্যাপারে বিভিন্ন মন্তব্য, বিশ্লেষণ ও প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শন ম্যাক কুরম্যাক এক সংবাদ সম্মেলনে ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের ইশতেহারের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। ইরানের এ পদক্ষেপ আন্তর্জাতিক সমাজের ইচ্ছার পরপন্থী বলে তিনি দাবী করেছেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রশ্ন করেছেন, ইরানের দূর পাল্লা কিংবা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের কি প্রয়োজন রয়েছে ? শন ম্যাক কুরম্যাক আরো দাবী করেন, যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে বিভিন্ন ধরণের হুমকির সম্মুখীন হচ্ছে। বিবিসি রেডিও এ সংক্রান্ত এক বিশেষ অনুষ্ঠানে পরমাণু অস্ত্র বিস্তাররোধ সংক্রান্ত সংস্থার কর্মকর্তা মার্ক ফিতয্‌ প্যাটরিকের সাথে এক আলোচনা অনুষ্ঠানে ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেবল লোক দেখানো বলে বর্ণনা করেছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এসোশিয়েটেড প্রেস লিখেছে, ইরান কি ধরণের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে এবং এ ব্যাপারে দেশটির সক্ষমতার বিষয়টি বোঝার জন্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা সূক্ষ্মভাবে যাচাই-বাছাই করে দেখছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিৎজা রাইস বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো থেকে বোঝা যায়, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের জন্য প্রয়োজন রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে দেশটির বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকির প্রতিক্রিয়া বলে বর্ণনা করেছে। এই বার্তা সংস্থাটি স্টকহোমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা বিষয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থা সহ বিভিন্ন বিশেষজ্ঞের মতামত বা দৃষ্টিভঙ্গী তুলে ধরে বলেছে, আক্রান্ত হলে ইরান এ ধরণের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পরে।

ফ্রান্স টুয়েনটি ফোর নিউজ চ্যানেলও এক বিশেষ সাক্ষাতকার অনুষ্ঠানে ইরানের প্রতিরক্ষা ক্ষমতার বিভিন্ন চিত্র তুলে ধরে বলেছে, ইরান ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে ইসরাইলী হুমকির জবাব দিয়েছে। একজন ফরাসী বিশ্লেষক ড: ফ্রান্সওয়া যারে এ ব্যাপারে বলেছেন, গত কয়েক দিনে ইসরাইলী কর্মকর্তারা তেহরানের বিরুদ্ধে হুমকী দিয়ে চলেছে। উল্লেখ করা যায় ইরানের ইসলামিক রেভল্যুশনারী গার্ড বাহিনী বা আই.আর.জি.সি. গতকাল ভোরে দূর পাল্লা ও মধ্যম পাল্লার নয়টি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে অত্যাধুনিক শাহাব-তিন ক্ষেপণাস্ত্র রয়েছে যার পাল্লা দুই হাজার কিলোমিটার। এই পরীক্ষার মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রে ইরান তার যোগ্যতার প্রমাণ দিয়েছে। # Click This Link

 

প্রকাশ করা হয়েছে: ইরান  বিভাগে ।

 

  • ০ টি মন্তব্য
  • ১১১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ৩ জনের ভাল লাগেনি

 

লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না



 


ashraf375@gmail.com



সত্য পথের তীর্থ পথিক ভয় নাহি নাহি ভয়, শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয়। অশান্তিকামী ছলনার রূপে জয়...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭৬৬৬৩