আমার প্রিয় পোস্ট

যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? আল কুরআন

নিউ ইয়র্কার ম্যাগাজিনে ওবামার বিরুদ্ধে কার্টুন : ইসলাম বিদ্বেষী তৎপরতার অজুহাত

১৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭

শেয়ার করুন:                   Facebook

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামাকে নিয়ে মার্কিন নিউইয়র্কার ম্যাগাজিনের কার্টুন দেশটির ইসলাম বিদ্বেষী মহলের স্বার্থান্ধ মানসিকতাকে আরো একবার তুলে ধরেছে। এই কার্টুনে দেখানো হয়েছে, মুসলমানদের পাগড়ী ও জোব্বা পরিহিত বারাক ওবামা হোয়াইট হাউজে প্রেসিডেন্টের কার্যালয়ে নিজের স্ত্রী মিশেল ওবামার মুষ্টিতে মুষ্টাঘাত হানছেন। এ কার্টুনে আফ্রিকান সাজে সজ্জিতা মিশেল ওবামাকে শ্বেতাঙ্গ-বিদ্বেষী হিসেবে কাঁধে অস্ত্রধারী ও সামরিক পোশাক পরিহিতা অবস্থায় দেখানো হয়েছে।

এ ছাড়াও এ কার্টুনে দেখানো হয়েছে যে, হোয়াইট হাউজে প্রেসিডেন্টের ওভাল অফিসের দেয়ালে বোর্ডে বাঁধানো আল কায়দা নেতা ওসামা বিন লাদেন বা তথাকথিত কোনো মুসলিম সন্ত্রাসীর ছবি ঝুলছে এবং ফায়ার প্লেসে মার্কিন পতাকা পুড়ে যাচ্ছে। এই কার্টুনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবাদের ঝড় উঠেছে এবং ওবামার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলীয় মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককিন এ কার্টুনের তীব্র সমালোচনা করেছেন। উত্তর আমেরিকায় মুসলমানদের বৃহত্তম সংগঠন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসলাম সম্পর্ক পরিষদও এই কার্টুনের তীব্র নিন্দা জানিয়েছে। মার্কিন নিউইয়র্কার ম্যাগাজিন এই কার্টুন প্রকাশের ব্যাপারে সাফাই দিয়ে বলেছে, এই কার্টুনের মাধ্যমে ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থীর ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের ডানপন্থীদের মনোভাব তুলে ধরা হয়েছে। ডেমোক্রেট দলীয় মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামা গত কয়েক মাস আগ থেকেই বিদ্বেষী প্রচারণার শিকার হয়ে আসছেন। মার্কিন রক্ষণশীলরা তাকে মুসলমান ও আলকায়দার সন্ত্রাসীদের সমমনা বলে অভিযুক্ত করে আসছে।

বিশ্লেষকরা বলছেন, ওবামার বিরুদ্ধে এ কার্টুন নোংরা নির্বাচনী প্রচার যুদ্ধ ছাড়াও মার্কিন সমাজে ইসলাম বিদ্বেষী তৎপরতা জোরদার হবার অশনি সংকেত। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পবিত্র ইসলাম ধর্মসহ মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক মিলিয়ন মুসলমানের ইসলামী বিশ্বাসকে প্রচারণার খোরাকে পরিণত করা হবে বলে আশঙ্কা জোরদার হয়েছে। যদিও ডেমোক্রেট দলীয় মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামা একজন মুসলমান নন, কিন্তু তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ইসলাম বিদ্বেষী উগ্র গোষ্ঠী ওবামার ইমেজ নষ্ট করার জন্য মুসলমানদের পোশাক ও তাদের অন্যান্য প্রতীকগুলোকে ব্যবহার করছে।

আসলে ২০০১ সালের ১১ ই সেপ্টেম্বরের ঘটনার পর থেকেই পাশ্চাত্যে ইসলামকে সন্ত্রাসের সমার্থক হিসেবে তুলে ধরার ও ইসলাম-আতঙ্ক ছড়িয়ে দেয়ার প্রবণতা জোরদার হয়েছে। অথচ ইসলামের সকল মাজহাবই বেসামরিক লোকদের ওপর সহিংসতা ও সন্ত্রাস বা হত্যা অভিযানের বিরোধী। মার্কিন সমাজ ও এর বাইরে বসবাসরত মুসলমানরা বার বার এটা বলে এসেছে যে, আলকায়দার মতো কোনো উগ্র বা চরমপন্থী গ্রুপের তৎপরতার কারণে ইসলাম বা মুসলমানদের দায়ী করা উচিত নয়। ইসলাম শান্তি ও দয়ার ধর্ম এবং এ ধর্ম শুধু অন্যায়-অবিচার ও আগ্রাসনের বিরুদ্ধে ধর্ম, মানবিকতা ও নৈতিকতার আলোকে লড়াই বা সংগ্রাম করতে বলে। মার্কিন সমাজে লক্ষ লক্ষ মানুষ দীর্ঘ বহু বছর ধরে বসবাস করছে। আর এ থেকে দেশটির উন্নয়ন ও গঠনমূলক বিষয়সহ সব ক্ষেত্রে তাদের দায়িত্বশীল মনোভাবের পরিচয় স্পষ্ট। কিন্তু তা সত্ত্বেও মৌলবাদী খৃষ্টান বা ইহুদিবাদী খৃষ্টানসহ ইহুদিবাদী লবিগুলো সম্ভাব্য যে কোনো পন্থায় মুসলমানদেরকে বর্বর ও উগ্র হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। আর এভাবে তারা নিজের আধিপত্যকামী লক্ষ্যগুলো এগিয়ে নেয়ার অজুহাত সৃষ্টির চেষ্টা করছে।

তাই এটা স্পষ্ট, ডেমোক্রেট দলীয় মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামার বিরুদ্ধে নিউ ইয়র্কার ম্যাগাজিনের কার্টুন ওবামার ইমেজ নষ্ট করার চেয়েও আরও বড় মতলব হাসিলের অপপ্রচেষ্টার অংশ। আর এই মতলবটি হলো, মার্কিন যুক্তরাষ্ট্রে ও বিশ্বের অন্যান্য অঞ্চলে মুসলমানদের পরিচিতির ওপর আঘাত করা। #
Click This Link

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে ।

 

  • ০ টি মন্তব্য
  • ১১৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ৩ জনের ভাল লাগেনি

 



 


ashraf375@gmail.com



সত্য পথের তীর্থ পথিক ভয় নাহি নাহি ভয়, শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয়। অশান্তিকামী ছলনার রূপে জয়...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭৬৬৭৪