হিমালিনী,
রাত্রি গভীর এখন, জানি; বাতায়ন খোলা
তোমার, আমি টের পাই; উঁড়ুউঁড়ু চুল তোমার।
আমি বরফ ডিঙিয়ে যাই, বসন্ত সব বন্দক তোমার কাছে,
এবছর ঝণ দিয়ে হয়নি কেনা। ফসল হয়নি-
স্মৃতির অদমনীয় ঘুণপোকায় অনাবাদি জমি।
হিমালিনী,
ভালোবেসে কাছে টাননি, তাতে দোষ নেই; মানি।
হৃদয়-কামরা বিশাল জানি সব ললনার কিন্তু, নিদারুণ
সক্ষীণ দোপাট তার, আমাদের হয়না প্রবেশ।
হিমালিনী,
যা কিছু দেখিনি সব সুন্দর
তোমার ভিতর অন্য তুমি!
ভালোবাসনি - তাই বলে কোন বিবাগী রাতে
জোনাকের আলো জ্বলার মতন আমাকে
ভেবে ধন্য করতে যেন লজ্জা না বাঁধে তোমার।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



