ছুটি
২০ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৫
হররোজ বিকালে অভিসার হবে, এ চুক্তিতে
প্রেম দানা বাঁধে; যদিও অনাদিকাল পরেই রজনীগন্ধার
ডাকা হরতালে সেই শপথ উবে গিয়েছিল।
হরমেশাই আমি দেখি আবর্জনায় খাদ্য কুড়ানো রনবকে,
নামটা বাহারী বলতে বৈকি; এপথে হাঁটাচলায় কেমন লাগে,
তাই আমার দেরী হয়।
নিলীকা, ক্ষমা কর।
বিশ্বায়নের অস্থিরতায় আমার বেড়ে ওঠা ধাত্রীর কোলে,
সেই নারী আজ পঙ্গু; নিলীকা, এ দু'খানি পা
অবাধ্যতার চূড়ান্ত তাই।
কেবলি আমার দেরী হয়।
নিলীকা, ক্ষমা কর।
নিতান্ত কৌতুকবশে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে তোমার সাথে
অভিসার হয়নি বলে তুমি পুড়িয়ে দিয়েছ আমার অনেকখানি,
সেই দাগ এখনো সকরুণ বকের মত বুকে বিদ্যমান;
আমি গত শীতে থলেবন্দী উত্তাপ নিয়ে রাত্রি পার
করতে দেখেছি এক বৃদ্ধকে!
আমি থমকে গিয়েছিলাম খানিক।
নিলীকা, ক্ষমা কর।
মাকাল ফুলের মধু চাইনে, জানি, সময়ের বিবর্তনে
আমাদের সৌরজগত এভাবেই চলবে।
তবুও, নিলীকা, ক্ষমা কর।
তোমার প্রেমের চেয়ে ঢের আর্কষণের অনেক ভালোবাসা
এখনো পৃথিবীতে বিরাজমান; আমায় ডাকছে।
নিলীকা, ক্ষমা কর লক্ষীটি।
এবার আমার ছুটি চাই খানিক।
*****
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভালো আছেন? ব্যস্ত নাকি?
রাঙা ঠোঁট বলেছেন:
ভাইয়া ইদানিং ব্লগে কবিদের কবিতার বিরুদ্ধে পোস্ট হচ্ছে, সাবধান অবশ্য আমার মনে হয় ঐ পোস্টের উদ্দেশ্য কবিদের প্রমোট করা
লেখক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
মানে? বুঝলাম না।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভাল্লাগলো........."বিশ্বায়নের অস্থিরতায় আমার বেড়ে ওঠা ধাত্রীর কোলে,
সেই নারী আজ পঙ্গু; নিলীকা, এ দু'খানি পা
অবাধ্যতার চূড়ান্ত তাই।
কেবলি আমার দেরী হয়।
নিলীকা, ক্ষমা কর। "
খুব সুন্দর নাম তো নিলীকা...........
কবিতা ভালো লাগলো।
একটু অস্হিরতা ।একটু মুখ ফেরানো.....।
তারপরও কোথায় যেনো ফিরে আসা ছুটির অজুহাতে।
ভালো থেকো।
শুভেচ্ছা নাও।
লেখক বলেছেন: ধন্যবাদ, সাজিবু।
কি করেন এতরাতে?
ঘুমাবেন না? ![]()
আমার প্রেমিকাদের নাম সবসময় খুবই সুন্দর।![]()
অস্থিরতা সব জায়গায়।
মুখ ফেরানো? ভালো বলেছেন, তবে কি জানি!
ভালো থাকুন।
আমার নাম্বার আর ভুলবেন না যেন। ![]()
লেখক বলেছেন: ও আচ্ছা।ধন্যবাদ।
আপনার নিজের বক্তব্য কি? ![]()
মীতু বলেছেন:
চমৎকার !
লেখক বলেছেন: ধন্যবাদ, মীতু।
আমার ব্লগে স্বাগতম, আবার দেখা হবে। ![]()
রাঙা ঠোঁট বলেছেন:
ধীরে সুস্হে পোস্ট করা উচিত, কবিতা জিনিসটা মুড়ি মুড়কি না।অনেকেই এক দিনে ৪/৫ টা দেয় যা বিরক্তিকর।
অবশ্য অনেকের আগে লেখা থাকে হয়তো, তবুও ওভাবে দিলে খুব বিরক্ত লাগে।
লেখক বলেছেন: তা ঠিক।
সব কিছুরই বিড়ম্বনা থাকে।
আমার কবিতা ভালো লাগে নাই? ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ।
দৌড়ের উপর থাকা ভালো, শরীর ভালো থাকে।
অপেক্ষায় আছি। ![]()
চিটি (হামিদা রহমান) বলেছেন:
তোমার প্রেমের চেয়ে ঢের আর্কষণের অনেক ভালোবাসাএখনো পৃথিবীতে বিরাজমান; আমায় ডাকছে। .........চমৎকার !!!!
ভালো লাগলো খুব।
লেখক বলেছেন: ধন্যবাদ, চিটি।
আপনার কবিতা দিচ্ছেন না কেন?
আহসান হাবিব শিমুল বলেছেন:
অসংখ্যা কুবিতার ভীড়ে একটি সত্যিকারের কবিতা।ভালো লেগেছে।ব্লগে ইদানিং কুবিদের যন্ত্রণায় টেকা দায়।
লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ।
তাই নাকি?
কবিদের ফাঁসি চাই। ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: না বুঝলেই ভালো।
শুভেচ্ছা।
লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ রাতিফ ভু।
আমাদের খেয়াল রাখা উচিত।
শুভকামনা।
মানুষ বলেছেন:
তুমি কি জানো তুমি এটা কিলিখেছো? শোকেসে রাখলাম।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, মানু।
কি জানি বাপু। পাঠক হিসেবে তোমাদের বিচার করার কথা।
তোমার খবর কি? হাতে কিছু পাইছো? ![]()
মানুষ বলেছেন:
হাতে কি পাবো? হাতকড়া?
লেখক বলেছেন: খেক খেক।
বলে কি! ড়াশু'র মত শারবের পেয়ালা.....।
পাঠশালা বন্ধ?
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
এবার পড়লাম মন দিয়ে, দৌড় থামিয়ে। একটা কথা বলি, এই কবিতাটা আমার কাছে কিভাবে এলো। যেন একটা পিস্টন, বেশ অনিয়মিত লয়ে ঘটাং ঘটাং করে ঘুরছে, উঠছে নামছে। সেরকম ভাবেই শব্দগুলো জড়িয়ে জড়িয়ে এলো, খানিক সরে গিয়ে আবার এলো, এই পর্যাবৃত্ত আন্দোলন বেশ মধুময়। চমৎকার আশরাফ!!!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, আন্দালিব ভু।
প্রেরণাদায়ক আপনার মন্তব্যটা।
দৌড়ে শরীর ফুরফুরে লাগছে না?
![]()
মমতাজ জাহান বলেছেন:
আধুনিক কবিতা নাকি? তাহলে ছন্দের দরকার নেই। লিখু ন যা ইছ্ছা তাই।
আবুল বাহার বলেছেন:
তোমার প্রেমের চেয়ে ঢের আকর্ষণের অনেক ভালোবাসপৃথিবীতে এখনো বিরাজমান; আমায় ডাকছে।
নিলিকা, আমায় ক্ষমা করো।
কন কি প্রিয়ার প্রেমের চেয়ে আকর্ষণের ভালবাসা পৃথিবীতে আছে ?
সেইটা কি ?
নতুন কোন নিলিকা ?
কেমন আছেন , ভালো থাকবেন,
শুভ কামনা ।
লেখক বলেছেন: ধন্যবাদ, বাহার ভু।
প্রথমে বলে রাখছি, নিলীকা কোন ব্যক্তি বিশেষের নাম নয়, আমারই মস্তিষ্কপ্রসূত নাম; কবিতা'র জন্যই সৃষ্টি করা।
বিনয়ের সাথে বলছি, আপনি কবিতাটা বুঝতে পারেন নি।
কবিতাটা মন দিয়ে আবার পড়ে মন্তব্য করার জন্য অনুরোধ করা হচ্ছে।
লেখক বলেছেন: আরে ড়াশু যে। অনেক ধন্যবাদ।
উপরে বাহার ভাই'কে যা বললাম তোমাকেও তাই বলি..... নিলীকা কোন ব্যক্তি বিশেষের নাম নয়, আমারই মস্তিষ্কপ্রসূত নাম; কবিতা'র জন্যই সৃষ্টি করা।
বিনয়ের সাথে বলছি, তুমি কবিতাটা বুঝতে পারেন নি।
কবিতাটা মন দিয়ে আবার পড়ে মন্তব্য করার জন্য অনুরোধ করা হচ্ছে। ![]()
ফেরারী পাখি বলেছেন:
আমার একটা অখাদ্য লেখা দেখে আমাকে উৎসাহ দিতে বলেছিলেন, ভালো লেখা। আমি আপনার কাছে বিনীত।কিন্তু মাইরি বলছি আপনার এই লেখাটা চমৎকার হয়েছে। ধন্যবাদ আরও লিখুন এবং ভালো থাকুন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, ফেরারী পাখি।
আপনার নিকটা সুন্দর।
ভালো লিখলে প্রশংসা সবারই প্রাপ্য, আপনারও।
"মাইরি" শব্দটা তো এই ব্লগে শুধু আমি ব্যবহার করি।
আপনি শিখলেন কোথায় থেকে?
আপনার প্রতি শুভকামনা।
লেখক বলেছেন: ধন্যবাদ অনেক, কাঁকন।
ভালো আছেন?
খবর কি?
লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ, মমম১২।
আপনার নিকের রহস্য কি?
এত "ম" কেন? ![]()
রেটিং বলেছেন:
অভিসার হয়নি বলে তুমি পুড়িয়ে দিয়েছ আমার অনেকখানি,সেই দাগ এখনো সকরুণ বকের মত বুকে বিদ্যমান;
দারুন লাগল। আর্তনাদ, রাগ, অভিমান সবই চমৎকার
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে, সোহাগ ভাই।
আপনার মন্তব্যও চমৎকার।
কেমন চলছে?
আমার বুকিংটা ঠিক আছে তো?
জায়গাটা চাই'ই চাই আমার। ![]()
আসিফ আহমেদ বলেছেন:
পৃথিবী চলবে তার নিজের গতিতে, তাই বলে কি নীল আর নীলিকারা বসে থাকে?ভালো হইছে কবিতা অনেক।
লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ, আসিফ ভু।
হয়তো......। ![]()
রাশেদ বলেছেন:
আচ্ছা!
লেখক বলেছেন: কি আচ্ছা?
যা করতে বললাম তাই কর। ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ, নিলা খুকী মন্তব্যের জন্য।
হে হে।
আমি বললুম না, আমি বিশ্ব প্রেমিক।
নিলা বলেছেন:
"তোমার প্রেমের চেয়ে ঢের আর্কষণের অনেক ভালোবাসাএখনো পৃথিবীতে বিরাজমান; আমায় ডাকছে।"
ওইটা কি!? দেখতে চাই
লেখক বলেছেন: আমি উপরে রাশেদ, বাহার ভাই'কে যা বললাম তাই তোমাকে আবার বলি......
বিনয়ের সাথে বলছি, তুমি কবিতাটা বুঝতে পারেন নি।
কবিতাটা মন দিয়ে আবার পড়ে মন্তব্য করার জন্য অনুরোধ করা হচ্ছে। ![]()
ত্রিভুজ বলেছেন:
ভাল লাগলো...
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ত্রিভুজ ভাই।প্রেরণা পেলাম।
ভালো আছেন? শুভকামনা।
আসিফ আহমেদ বলেছেন:
কোথায় যেন পড়েছিলাম একটা খুন করলে বলে খুনী, অনেক গুলো করলে বলে বীর যোদ্ধা। একটা প্রেম করলে লুচ্চা অনেক গুলো করলে বিশ্ব প্রেমিক লেখক বলেছেন: ছিঃ, ছিঃ, এসব কি বলো?
লজ্জা লাগে না।
আমি সাধারণ একটা মানুষ, মাঝে মাঝে কবিতা লিখি; নারী, প্রেম এসবের টানাটানি কেন? ![]()
লেখক বলেছেন: তুমি কোনটা?
![]()
চাঙ্কু বলেছেন:
নিলা বলেছেন: ওরে খাইছে!!!! কয়টা প্রেমিকা তোমার!?! একবার হিমালিনী, একবার নীরা, এখন নিলীকা!!!!! লেখক বলেছেন: ধন্যবাদ, চাক্কু।
নিলাকে কোট কর কেন?
নিজে কিছু বল। আর কবিতা নিয়ে কিছু বল। ভালো লাগছে? ভালো লাগলে + দাও।
শালা, কেউ কবিতা নিয়ে কিছু বলে না, আমার প্রেমিকার কথা বলে। ![]()
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
দৌড়টা আসলে মানসিক দৌড় ছিল, চেয়ারে বসে বসে খাতাপত্রের দৌড়। হা হা হালকা তো হই-ই নাই, উল্টা বসে থেকে থেকে মেদের আস্তরণ ক্রমশ আসতাছে। সামনে ঘোর চর্বিকাল!!(আমি কিন্তু কবিতাকে খপ করে ধরেছি, এজন্যই প্রেমিকা সংক্রান্ত আলোচনা করি নাই
লেখক বলেছেন: হে হে .......দারুণ বলেছেন তো......
আমারও আপনার মত অবস্থা।
তবে উত্তরণের সময় এসে গেছে..... ২৫ তারিখ থেকে পাঠশালা পুরোদমে শুরু হবে.. লেখালেখি বন্ধ হবে প্রায় মাস চারেকের জন্য।
খপ করে ধরেছেন? তা আর বলতে.....
আমার অবস্থা হয়েছে মুকুল ভাই'র মতন..... মনে আছে একবার তিনি প্রজাপতি কবিতাতে একটা ছবি দিয়েছিলেন? সবাই ছবি নিয়ে কথা বলে, কবিতা নিয়ে নয় । আমারও সেই অবস্থা.. আমার প্রেমিকা'র সংখ্যা নিয়ে কথা বলে, মাগার কবিতা নিয়ে নয়। ![]()
আলমগীর কুমকুম বলেছেন:
ভালো লিখেছেন। ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, আলমগীর ভাই।
ভালো থাকুন, শুভেচ্ছা।
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
আমি বালিকা নিয়ে কথা বলতে আসি নি
আমি কবিতা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম
কিন্তু বলার কিছু খুঁজে পাচ্ছি না
তবে ভালো লাগা জানাতে দোষ কী?
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
বিবর্ণ বলেছেন:
আজও ছুটি মেলেনি..... নীলিকাদের ক্ষমা যে আকাশের সন্ধ্যা তারা......
লেখক বলেছেন: ধন্যবাদ, বিবর্ণ।
ভালো থাকুন। শুভকামনা।
প্রেম দানা বাঁধে; যদিও অনাদিকাল পরেই রজনীগন্ধার
ডাকা হরতালে সেই শপথ উবে গিয়েছিল।
শুনতে পাচ্ছেন ??? কি করে এমন তিনটি লাইনের জন্ম দিলেন ??
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মেহরাব ভাই মন্তব্যের জন্য।
কিভাবে জানি জন্ম হয়ে গেল।
আগেই গর্ভপাত করে ফেলা উচিত ছিল।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
আমারও শুরু ২৫ থেকেই, তবে ছাত্র পড়াবো এইবারপ্রেমিকা নিয়ে কথা বল এতে মুখ গোমড়া কেন? এটা তো ভাল ব্যাপার। এই জনপদে প্রেমিকার সংখ্যা দিয়ে মর্দাঙ্গি পরিমাপ করা হয়। তুমি তো ভাগ্যবান হে!
লেখক বলেছেন: তাই নাকি? কোথায় ছাত্র পড়াবে (আমি সবাইকে তুমি করে বলি, তোমাকেও বললাম; বয়সের ধার ধারি না।
) ?
কে বুঝে না।
নিছক কবিতা'র জন্য কিছু নাম লেখা, মাইরি বলছি; কিন্তু, যে অপবাদ পেলাম।
শুধু ভাগ্যবতী কারো অভাব।
![]()
তামিম ইরফান বলেছেন:
এ ব্লগে পড়া আমার অন্যতম শ্রেষ্ঠ কবিতার একটা.........সোজা প্রিয়তে........এরকম আরও সহস্রকবিতার জন্ম দাও..........
লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ, তানিম ভাই।
সহস্র?
ভয় পাইলাম।
মাইশা মাইর দিল নাকি? সন্ন্যাসী হওয়ার খায়েশ জাগল কেন? ![]()
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
অপবাদ কোথায়! নারীপ্রেমী হওয়াটা খারাপ কিছু না। যে দিনকাল পড়ছে, যদি অন্যদিকে ডিরেকশন দেয় তাহলে এ তল্লাটে বড়ই লজ্জা পাইবাতুমি করেই বলো, আমি অত বুড়াও হইনাইক্যা। সবে পাশ কর্লাম
লেখক বলেছেন: হে হে তা আর বলতে.......
তাই নাকি? কোথা থাক তুমি? কোন বিষয় নিয়ে পাশ করলে?
তামিম ইরফান বলেছেন:
মাইশা কেডা????
লেখক বলেছেন: বাসায় কিছু আঁতেল ধরনের মেহমান এসেছে, তাই উত্তর দিতে দেরী হল।
মাইশা? তোমার হবু বউ না?
মাইরের সাথে বউ'র নাম ভুলে গেছ? ![]()
লেখক বলেছেন: হুঁ, কিছু জানলাম।
ভালো লাগল।
লেখক বলেছেন: ধন্যবাদ অনেক, চাঁদের ললনা (বুড়ি বলতে ভালো লাগে না
)।
ভালো আছেন? ব্যাপার না....... পড়লেই হল।
শুভকামনা।
চাঁদের বুড়ি বলেছেন:
হা ...হা... আমার আবার নিজেকে বুড়ি ভাবতেই ভাল লাগে। (যে সে বুড়ি না চাঁদ বুড়ি বলে কথা!) বেঁচে আছি সবমিলিয়ে....
শুভকামনা রইল।
লেখক বলেছেন: আপনার নামটা জানতে পারি দয়া করে? ভালো লাগবে নিজ নামেই ডাকতে...।
বেঁচে থাকুন, বেঁচে থাকাটাই ঢের আনন্দের। ![]()
চাঁদের বুড়ি বলেছেন:
ও কি! বুড়ি নামটা কি একেবারেই পছন্দ না? বুড়িও আমার নাম, ছোটবেলাতে সবাই এটা বলেই আমাকে ডাকত। লেখক বলেছেন: হে হে......।
এখন তো আর ছোট না
বলতে না চাইলে থাকুক।
(চাঁদের বুড়ি ডাকব না; সে অনেক দিন বেঁচে আছে, থাকবে।
)
সবাক বলেছেন:
বড্ড সুখের কবিতা...থাকো, সুখেই থাকো!!
তোমরা সুখে না থাকলে রবীন্দ্রনাথের আত্মা শান্তি পাবে না।
থাকো, সুখেই থাকো!!
লেখক বলেছেন:
ধন্যবাদ পড়ার জন্য।
আমি উপরে রাশেদ, বাহার ভাই'কে যা বললাম তাই তোমাকে আবার বলি......
বিনয়ের সাথে বলছি, তুমি কবিতাটা বুঝতে পারেন নি।
কবিতাটা মন দিয়ে আবার পড়ে মন্তব্য করার জন্য অনুরোধ করা হচ্ছে। ![]()
লেখক বলেছেন: তো কি?
বান্দুরী? ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ। ![]()
কাইয়ু০০৭ বলেছেন:
ভাল লেগেছে।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: ও আচ্ছা।
এটা প্রেমের কবিতা না ।
লেখক বলেছেন: খেক খেক ।
কুঁজ কবে গজাইল? কারণ কি?
আগের মত দৌড়াদৌড়ি হয় না, নাকি? ![]()
লেখক বলেছেন: কার কথা কও?
বালিকা'র কথা নাকি? ![]()
লৌড়ানো জিনিসটা কি? ![]()
লেখক বলেছেন: তওবা তওবা। তুমি সবখানে নজর দাও কেন? ![]()
![]()
![]()
(
(
(
খবর আছে।
আমি আর কত বড় হমু।
মানে কিন্তু আমার কাছে পরিষ্কার, লক্ষণ ভালো না। ![]()
রাশেদ বলেছেন:
আহারে! পোলাপাইন বেশি বুঝলে যা হয়! লৌড়ানো মানে হচ্ছে দৌড়ানো! নজর দিছি কেডা কইলো! জিগাইছি খালি!
লেখক বলেছেন: এইত আসল অর্থ বাইর হল।
ভালো থাক। আমি যাই, কাল থেকে পাঠশালা খোলা। ভোর আটটা থেকে ...... আমি শেষ। ![]()
লেখক বলেছেন: আমারে তাড়ায় দিলা?
আচ্ছা..... দেখবো নে তোমারে...
চালাক আমি না তুমি?
তুমি নাকি বালিকা বালিকা রব তুলে শেষে যুবতী কন্যার পিছে দৌড়াও?
একজন বলল আজ........। ঘটনা কি? ![]()
আমার অবস্থা খারাপ... আধঘন্টা সময়ও নাই ব্লগানোর।
ত্রিভুজ বলেছেন:
আপনি কবিতা বেশ ভাল লিখেন...
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, ত্রিভুজ ভাই। আপনাদের অনুপ্রেরণা।
আমাকে তুমি করে বলতে পারেন, আপনার ছোটই হব।
আপনি কি ইমোটিনসের টুলটা বানালেন? আমার দরকার। ![]()
লেখক বলেছেন: ক্ষমা কত্তো আগে ........ দেদারসে অভিসার হচ্ছে.......
(তবে প্রেমিক কে আমি জানি না। .
)
আসিফ আহমেদ বলেছেন:
অভিসার কি বস্তু ?
লেখক বলেছেন: সত্যি কি জানেন না? নাকি মজা করছেন? ![]()
রেটিং বলেছেন:
নয়া কই ?
লেখক বলেছেন: দৌড়ের উপর আছি........ খানিকটা অসুস্থও......।
ভালো আছেন? ভালো থাকুন, শুভকামনা।
লেখক বলেছেন: আচ্ছা। দেখবো।
আসিফ আহমেদ বলেছেন:
খাতা কলমে জানি আর কি, করার তো আর সৌভাগ্য হয়নাই।
লেখক বলেছেন: মিথ্যা কথা বলে লাভ নাই।
লেখক বলেছেন: কবিতার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, জানো না তুমি? ![]()
নিহন বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ, নিহন।
লেখক বলেছেন: ঐ, তোমার খবর কি? তোমারে দেখা যায় না কেন? ![]()
ঘুমঘুম বলেছেন:
একজনের প্রিয় পোস্ট লিংক ধরে এলাম। যথেষ্ট ভালো লাগল। ভালবাসার আসলেই অনেক রূপ হতে পারে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















প্রেম দানা বাঁধে; যদিও অনাদিকাল পরেই রজনীগন্ধার
ডাকা হরতালে সেই শপথ উবে গিয়েছিল।
দারুন লাগলো কিন্তু কথাটা।