somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবাহ সমাচার ( পর্ব - ৩ :P:)B-) )

১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নরসুন্দর মানু'র কানে ড়াশু স্যারের ধমকটা বেশি বাজিল X(( । মনে মনে সে অতি লজ্জাদায়ক খিস্তি দিয়া লইল ড়াশুকে। "বিধিবাম, কি অপরাধ এ অধমের? লোকজনও সম্মান দেয়না। আজ যদি একখান ল-ল-না থাকত তবে ড়াশু'র মত বেক্কালের সামনে দিয়া দিবানিশি হন্টন প্রতিযোগিতা দিতাম আমার সখিনারে নিয়া।" /:)
"এই বিশ্রী পাট ক্ষেত(ড়াশু'র দাঁড়ি-মোছ) আমি ক্ষুরাইতে পারবনা।" মানু ক্ষীণস্বরে বলিয়া উঠিল। :((
"নচ্ছার পোলা, যা করতে করলাম তাই কর।" ড়াশু'র মেজাজ আজ বড়ই বেগুন-ভাজা-উনুন মনে হইল।
"এক বুদ্ধি দিই। গ্যালবালাইজিং করে ফেল। টাকা বাঁচব, সময় বাঁচব। ঐ টাকা দিয়ে আরো বেশি করে গাঁজ্ঞা ফুঁকতে পারবা।" B-)
"রে -রে। ব্যাটার, তোর বুদ্ধির তারিফ করা লাগে।" ড়াশু লালচে কালো গোঁফের ফাঁকে ফাঁকে বাঁকা দন্ত্যসরাশি প্রদর্শন করিয়া হাসিতে লাগিল। B-))

অতএব, বিকাল্যবেলায় তাহাদের দু'জনকে দেখা গেল একত্রে কাঁকনবালাদের বসতবাড়ির সীমানায়। ড়াশু'র মুখমন্ডল শোচনীয়, গ্যালবালাইজিং কাজে ধরে নাই; বরং ফোস্কায় মুখ চিঁরিবেঁরি অবস্থা। মানু তার এবারে ঈদে কেনা জাঙ্গিয়া তথা হাফ-প্যান্টটা পরিধান করিয়াছে। মুশকিলের কথা হইল, কোমর চিক্কনার কারণে ক্ষাণিক বাদে বাদে তাকে প্যান্টটা উপরে উঠিয়ে নিতে হইতাছে।
কাঁকনবালা অদ্য বিকালে ছাদের কাক তাড়ানোর জন্য গীত করিবে, ড়াশু গোপন সংবাদে জানিয়াছে। কাঁকনের গলা কাঁক প্রজাতির থেকে কিছুটা নিম্নগামী হলেও ড়াশু'র প্রেমিক মনে তা ধরা পড়িবে না; কাঁকনবালা ভাবিতে থাকিল :-B । তবে মানু'র মনে যে কুচিন্তা চলিতেছিল তাহা কেহ টের পাইল না। "সুযোগ পাইলে ড়াশু'রে ধরা দিয়ে কাঁকনরে নিয়া বাইগ্গা যামু।" মানু প্যান্টটা আবারও কোমর নাগাদ তুলিয়া বিকাল্যস্বপ্ন দেখিতে লাগিল। !:#P
"কেরে। ওখানে কে?" রাহি রাহি কন্ঠে চিৎকার সহকারে উপস্থিত হল পাড়ার নব্য মাস্তান তাইম্মা গোলাবী বান্দর :-P । তাহার নাম গোলাবী হবার এক নাতিদীর্ঘ ইতিমোরগ আছে। ছোটবেলায় বড় ভাইয়ের ফেলে দেয়া আইট্টা কলার খোঁসা পড়ে প্রায় তাহার হাত-পা ভাঙ্গিত। বুদ্ধি করিয়া সে বুঝিয়াছে যে বান্দরের মতন লাফিয়া লাফিয়া চলিতে পারিলে এ যন্ত্রণা থেকে নিস্তার পাওয়া যাবে। সুতারাং, অনাদিকাল পরে সে গোলাপ গাছের সহিত লাফঝাঁপ অনুশীলন করিতে লাগিয়াছিল। একদা তাহার বড় বোন তানজু তাহা দেখিয়া খিল, 'কিরে, গোলাবী বান্দরের মত একরম করছ ক্যান?" সে থেকে তানিমের নাম গোলাবী বান্দর সত্যায়িত হইয়াছিল।
ড়াশু আর মানু পলায়নের নিমিত্তে পথ খুঁজিতে লাগিল। কিন্তু বিধির কি লীলা! গোলাবী বান্দর তাহাদের সম্মুখে এসে পড়িল। সে খামচি আর ঘুঁসি দিয়ে ড়াশু'র ফোস্কাসকল ফাটাইয়া দিয়া মুখমন্ডল বিকৃত করিয়াদিল। আর, মানুর প্যান্ট ধরিয়া এমন হেচ্কা টান দিল যে তাহা খুলিয়া পড়ার উপক্রম হইল।

-------------------------------------------------------------------

পরিশিষ্ট - ড়াশু প্রাইমারী ইস্কুলের শিক্ষকতা ছেড়ে বালিকা বিদ্যালয়ে (অনেক বালিকার সমাগম :D) যোগ দিয়াছে সপ্তাহ দুয়েক হল। এবং, মানু তাহার ক্ষৌরের দোকানকে 'সুন্দরীকরণ বিতান' ;)(বিউটি পার্লার) বানানোর পরিকল্পনা করিয়াছে। তবে উহাদের কেহই ল-ল-নাদের দেখা পাই নায়।


( বিশেষ দ্রষ্টব্য - জীবিত ও মৃত কোন ব্যক্তবিশেষের সাথে এই গল্পের কোন প্রকার মিল নাই। মিল পাইলে তাহা কাকতালীয় গণ্য করা হবে এবং পাঠক নিজেই দোষী সাব্যস্ত হবেন। :P ধন্যবাদ। )
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৯
৪০টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×