আমি অবিসংবাদিত এক স্বৈরাচারী একনায়ক হতে চাই।
সামরিক একজান্তা হতেম যদি!
হাঁটু ঠেঙানো আইন জারি হত এক সন্ধ্যার জন্য;
বুড়িগঙ্গার কালো যুবতী জলের মতো আঁধার
নামত লাড়কীঘরের কোণে কোণে।
নিত্যদিনের গায়ের লোম দেখার এই রাস্তা ধরে
হেঁটে যেত/উড়ে যেত নাসপাতি রঙা প্রজাপতি,
বিদ্দীর্ণ বুকের মাতাল হাঁক-ডাক ঝিঁঝিঁ'র।
আমি একনায়কতন্ত্রের চর্চা চাই বিবর্তনী গণতন্ত্রের জমিনে,
তোমায় যেমন খুশি তেমন পেতে।
২৪/০৯/২০০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

