আমার প্রিয় পোস্ট

শঙ্খপাপ আমার

:D ঈদ ও পূজা উপলক্ষে একখানা স্বপ্নদৃষ্ট পোস্ট :D

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০২

শেয়ারঃ
0 2 0

সামুর হইছে কী? এত্তো স্লো আর এডিট করতে গেলে পোস্ট হাওয়া হয়ে যায়। X(

=============================


ধুমপান সতর্কীকরণ: ধুমপান স্বাস্থের জন্য ক্ষতিকর। এই সিগারেটের ছ্যাঁকা কারো গায়ে লাগলে তাহা বাঘতালীয়। জীবিত ও মৃত কোন ব্যক্তির কারো খিঁচুনী উঠলে পাঠক দায়ী থাকবেন। আমিন। B-)

=============================
আমি: আউলাদি, কেমন আছ? ঈদে কী করছ? নতুন ছিঃনেমা?
আউলা: হতচ্ছাড়া, তোমাকে কতবার বল্লাম আমাকে দিদি ডাকবে না!
আমি: কেন? কেন? কী হয়েছে? :||
আউলা: দিদি ডাক শুনলে বয়েস বেশি মনে হয়। সবাই বয়েসের খোঁটা দেয়, তুমি-ও দিচ্ছ।
আমি: এটা কিছু না দিদি। রমজানের সুন্দরীবিতানে (পার্লার) গিয়ে মেকাপ করে নিলে হবে। ব্লগে আসো না কেন? অভিমানে?
আউলা: হুঁ। ভেবেছিলাম আমার নিরুদ্দেশে অনেকে মান ভাঙানোর জন্য আমার স্ক্রিপ্ট নিয়ে ঈদ উপলক্ষে একটা ছিঃনেমা বানাবে।
আমি: ইয়ে মানে, ঠিকাছে। আমি ব্লগে বলে দিব। কিন্তু মেলা ঝামেলা কাজ। কে অভিনয় করবে! কে বানাবে!
আউলা: রোজিনা আপা, আর লাইলি মাড্যামকে বল্লে হবে। সেইসব তোমাকে ভাবতে হবে না। জেলীবু টমরে দৌড়ায়ে দৌড়ায়ে অভিনয় শিখে গেছে। কস্টিউম, অঙ্গসজ্জার জন্য আছে অপ্সরা।
আমি: আউলাদি, তোমার অনেক বুদ্ধি তো। শুধু ভাত খেতে একটু বেশি সময় লাগাও আরকি!
=============================
(রমনা পার্ক। সময় বিকেল। তানিম ভাই ও ভাবীকে পাওয়া গেল।)
আমি: তানিম ভাই, ঈদে কী আইট্টা কলার নতুন সংস্করণ আসবে? ব্লগে দেখি আসো না আজকাল।
তানিম: আস্তে, তোমার ভাবী শুনলে আজ না খেয়ে থাকতে হবে। সে মনে করে আমি ব্লগে যাই শুধু লুলামি করতে।
আমি: নারীসমাজ কখনো সম্পূর্ণ মিথ্যে বলে না।
তানিম: চুপ। তুমি আজকাল বেয়াদব হয়ে যাচ্ছ। একটা আফসোসের কথা বলি, স্মৃতি আসলেই বদনা। সেদিন তোমার ভাবী নাকি বাসমতী চাল আনতে বলেছিল। আমি মসুর ডাল নিয়ে এলাম। সেকি কাণ্ড। বলে আমি নাকি বাজার করতে গিয়ে আশপাশে বেশি তাকাই। :| আগে রাতের বেলা ছাদে উঠে হাঁটতাম। এখন পারি না, বলে এটা নাকি পাশের বাড়ির আফরিনকে দেখার কৌশল!
আমি: তানিম ভাই, চিন্তা করবেন না। আমরা আপনার জন্য ব্যাচেলরসভা থেকে বিবাহনিরোধক কর্মসূচি হাতে নিব। B-)
=============================
আমি: মেঘাভ্র, কী কর?
মেঘু: রাবারের অবশিষ্ট দিয়ে পুতুল বানাই। একটা অর্ডার পেয়েছি, বিদেশে রপ্তানি হবে।
আমি: সেজন্যই কি তোমাকে ব্লগে দেখা যায় না?
মেঘু: মুহাহাহা। ক্যান, আমি তো প্রায় আসি, চুপিচুপি। তুমি আজকাল আঁতেল কবিতা লিখ।
আমি: :| খামোশ। তোমাকে মনে হয় তুথির রোগে ধরছে। তুমি এক বালতি এগিয়ে গেছ।
মেঘু: ইশ। তোমার জোতিষবিদ্যা লাগে নাই। আমি এখন যাই। আমার অনুভূতি বিবর্তন হয়ে গেছে! :P
=============================
টুশকিমণি: ভাইয়া, কেমন আছেন?
আমি: ভালো আছি, টুশকিমণি। ঈদে খানাপিনা কেমন চলছে। !:#P:-P
টুশকিমণি: আমনে খালি খাওয়ার খোঁটা দেন। :(( না খেয়েখেয়ে আমি কত শুকাই গেছি। জানেন, সেদিন একটা কেক বানালাম। লবণ একটু বেশি হয়েসে, তবে খেতে স্বাদ হয়েসে।
আমি::-/ আমার জন্য কিছু একটা বানাও।
টুশকিমণি: জীবনানন্দদাশের কবিতা দিয়ে একটা জুস বানাই দি?
=============================
স্থান: ঢাকার কমলাপুর স্টেশন।
নির্ঝর: অভিকবি, আপনাকে দেখে আরাম লাগছে। আজ অনেক রোদ।
আমি: নির্ঝর, অনেক ঘাম পড়ছে। রোদের রুমাল দিয়ে মুখটা মুছে নেন। ;)
নির্ঝর: অভিকবি, আপনি তো শাদাকালো হয়ে গেছেন।
আমি: খুব ইচ্ছে করে চাঁদ নেমেছে,
আকাশের 'পরে চাঁদটি ক্ষয়ে মেঘকাঁচি হয়ে যাচ্ছে
নির্ঝর: সেই চাঁদের হাতে ভোরের বকুল রেখে
দূরতম শুভালক্ষীর বুকে ঈদের আনন্দ মিলায়েছে
=============================
আমি: নিহন, ছবি আঁকো নাকি?
নিহন: একটা গল্প লিখি। একটা ছেলের অনেক দুঃখ।
আমি: ঈদের দিনে দুঃখের গল্প লিখলে আমপাবলিক খাবে না। ছবি আঁকো। X(
=============================
আমি: রঙধুন, কাঁদছেন কেন?
সাদা কালো এবং ধূসর: ব্লগে আসি একটু আনন্দ করার জন্য। সবাই দেখি আজকাল আঁতলামি মন্তব্য করে। ভাল্লাগে না, তাই একাএকা মিস্ত্রাল পড়ি। আহা...
আমি: হুম। বিলাই হয়ে যান। বিলাইদের দুঃখ নেই। দেখেন না ব্লগের শাওন৩৫০৪-কে। :P
=============================
আমি: চানাচুর, চানাচুর ইংরেজি কী?
চানাচুর: তুমি কি আমার সাথে মজা করছ?
আমি: নাতো।
চানাচুর: শয়তান, আমার সাথে ভেবে ভেবে কথা বলবে। আমি সবার সাথে ভেবে ভেবে কথা বলি। ভেবে ভেবে খাই, তাই আমার ভাত খেতে তিন ঘণ্টা লাগে। =p~
=============================
আইরিন সুলতানা: আশরাফ, সামনের সপ্তাহে আমাদের বাসায় আপনাকে দাওয়াত।
আমি: কি উপলক্ষে?
আইরিন: ইয়ে মানে। (হাতের মেহেদী দেখিয়ে) বুঝেন তো... :`> :``>> তবে আমি চাচ্ছি একটা আনকমন সন্ধ্যে করতে। হলুদ সন্ধ্যা না করে নিমসন্ধ্যা করব। আপনার নিমের ক্ষেত কবিতাটা থেকে দুই কেজি নিমপাতা পাঠিয়ে দিবেন।
=============================
আমি: খেকুদা, আইরিন আপার বিয়ের দাওয়াত পেয়েছেন?
একরামুল হক শামীম: পেয়েছি, তবে যাব না।
আমি: কেন? কেন?
খেকুদা: তারা নাকি বেশি কিছু রান্না করবে না। আমি আবার ১১ পদ তরকারী পদ, ৩ রকমের ভাত, পোলাও; ৫ রকমের পানীয় (বাংলাটাও) না হলে নিমন্ত্রণে যাই না।
:-/:-* :|
=============================
আমি: দাষুদা, ঈদে নতুন জামা কিনছেন?
রাশেদ: না। জীবনটা ভাল্লাগে না। দেখ দেয়ালে সিগারেটের ধোঁয়া দিয়ে সব দুঃখ লিখে রাখি!
আমি: আহারে....ঈদে বালিকার সাথে বিবাহটা সেরে ফেললে ভালো হতো না! এক দাওয়াতে দুইটা.আপনি তো আবার কঞ্জুস।
দাষু: আমি অতিশয় ভালো পোলা।
আমি: নতুন কবিতা লিখছেন?
দাষু: হ্যাঁ। পড়ি শোন-
"এতো দুঃখ দিলি, তুইতুইতুই
কষ্টে আমি ঈদের চাঁদ না ছুঁই।"
=============================
বিমা: কি আকাম কর সারাদিন, বড়ভাইয়ের জন্য একটা মেয়ে দেখতে পারলা না।
আমি (লজ্জিত): ভুল হয়েছে। আপনি গিটার বাজায়ে শুরু করে দেন। ট্রাক লাগলে আরাফাত শান্তরে খবর দিলে হবে।
বিমা: আসলে এই জনমে বোধহয় বিয়ে হবে না। মুকলারও হইল না, ড়াশুর-ও না। আমাদের বন্ধু-সার্কেলটা আসলে অপয়া। আমি ভাবছিলাম দেশে এসে...চুল-দাঁড়ি সব ফেলে দিলাম, অথ বোরকা পরা কোন মেয়ে পাগল হইলো না! :-< |-) :>
=============================
বাবুনি সুপ্তি: ভাইয়া, তিন গোয়েন্দা পড়বেন? আমি এখন বইয়ের পোকা হয়েছি।
আমি: ভালো তো, আমি অবশ্য মাসুদ রানা পড়তাম। দাও, তুমি এতো করে বলছ।
সুপ্তি: আমি বৃষ্টি দেখতে দেখতে বারান্দায় বই পড়ি। বইয়ের পোকা হয়েছি।
আমি: সুপ্তি শুন, তোমাকে কিছু কড়া কথা বলব। মনে নিও না কিছু। নিজের মনকে আরো শক্ত কর, পৃথিবীটা অনেক কুটিল; তুমি এতো ভালো মেয়ে হয়ে থাকলে কষ্টই পাবে।
=============================
নাজনীন খলিল: অভি, তোমার জন্য ঈদ উপলক্ষে একটা অভিধান পাঠালাম। পেলে আমাকে বলো।
আমি: তোমার অনেক দয়া।
নাজনীন আপু: দেশে আসতে আমাদের জন্য কসমেটিক আনতে ভুলো না। :P
=============================
আমি: খাইরুন কেমন আছে? বসতে পারে এখন?
মমমম১২: হুঁ। সে এখন পঠেইঠো খায়।
আমি: আপনি কি খান?
মমমম১২: আমার হাতটা ব্যথা করে। তাই খেতে পারি না। বুড়োটা খাইয়ে দেয়। ;)
=============================
আমি: কাউয়া কইরে?
গোল্লাকাউয়া (বৃত্তকাক): ছবি তুলি। আত্মমগ্ন কথা লিখি।
আমি: কী জামনা এলো। কাউয়ারা এখন ভুষূন্ডি!
গোল্লাকাউয়া: কবিবর, আমাদের আর লজ্জা দিবেন না। কাক সমাজের পক্ষ থেকে আপনার জন্য ঈদ উপলক্ষে একটা ময়ূরের পালক ফ্রি।
আমি: থাক লাগবে না। শুধু ঈদের দিন কাকাকাকাকা কর্বনা। কান ঝাল্পালা করলে খবরাছে।
=============================
সাজি: অভী, ঈদে সেমাই খেতে এসো।
আমি: অবশ্যই বুবু। তুমি বুবু হয়েছ বলে একটা সুবিধা আছে। রান্না ভালো না হলে বকা যাবে। :P
সাজি: কীযে বলো। রাইয়ানদেরকে কতো করে খাওয়াই।
=============================
ফেরারী পাখি: ভাবছি, ঈদ উপলক্ষে আমার নিকটা নিড়পাখি করব।
আমি : কেন?
ফেরারী পাখি: উনি মাইন্ড করেন। বলে, তুমি কী এখনো ফেরারী অনুভব করো নাকি! আমি তো ঝাঁড়ি দিয়ে বলি ঈদে শুধুমাত্র একটা শাড়ি কিনলে তো ফেরারী অনুভব হবেই। X((
=============================
রেটিং: আশরাফ, তোমার কবিতায় + রেটিং দিলাম।
আমি: ধন্যবাদ। আপনারে ইদানীং মোটামোটা (বাবুবাবু) লাগছে!
রেটিং: অনেক হাইকিং, বাইকিং করি তো তাই। :|
=============================
অনন্ত দিগন্ত: কবি ভাই, আমার পোস্টটা তো হিট খাইল, কিন্তু কেউ কথা দিল না। ভাবছিলাম নাঈমের উপর কাঁঠাল রেখে ভেঙে খাব। হইল না।
আমি: আচ্ছা, আমি বলে দিবনে। ;)
অনন্ত দিগন্ত: ভাবছি, ঈদের পরে কেউ কথা না দিলে এখটা পাথর বিয়ে করে ফেলব, কোঁখড়াচুলওয়ালী চুলোয় যাক। :|
=============================
নুশেরা: প্রিয় ভাইয়া অভি, তুমি এত্তো ভালো লেখ। বুবুকে একটা কবিতা লিখে দাও না ঈদে!
আমি: আচ্ছা দিব, কিছু প্রশ্ন ছিল। তোমার হিটের রহস্য কী?
নুবু: কোন রহস্য নেই, নিজে নিজের ব্লগের পাতা হিট করি; মানে বারবার খুলি।
আমি: তা তো বুঝলাম। কিন্তু এতো মন্তব্য তো আর নিজে করো না!
নুবু: শুনো, আমি সবার ব্লগে গণহারে কমেন্ট করি। মানুষ চক্ষুলজ্জা হলে-ও অন্তত একটা মন্তব্য করতে আসে!
আমি: তুমি আসলে ভালো লিখ। তবে বানান ভুল ধরাটা মাঝে মাঝে ভয় ধরায়।
নুবু: আরে আসল মজা তো এখানে। সবাই কবিতা, গল্প লিখে। আমি বানান ভুল ধরি। লেখক কাঁচুমিচু করে, ভাবতেই আনন্দ লাগে যে লেখকের উপর খবরদারী করলাম! সবার কাছে নিজেকে বড় জ্ঞানী লাগে। ;)
আমি: হুমম। তোমার বানান ভুল ধরার রোগটাকে তো নুশেরাটিস সংজ্ঞায়িত করল রোবোট।
নুবু: এটা আসলে ভালোবাসার বহ্নিপ্রকাশ। যেমন তোমাকে আমার অনেকসময় অভি না ডেকে আশবাফ ডাকতে ইচ্ছে করে। :|
আমি: X((X(
============================
ম্যাভেরিক: আচ্ছা, ম্যাপলপাতার কবি বলুন তো, Hellenism শব্দের অর্থ ও কাহিনী কি?
আমি: জানি, তবে বলতে ইচ্ছে করছে না। আমাকে অভি ডাকলে প্রীত হব।
ম্যাভেরিক: সেদিন একটা বিষয়ে পড়লাম। পাখিদের চলাচলে বিস্ময় লুকিয়ে আছে। একটা চিন্তা এলো। ব্যাঙের চলাচলে মানুষের জন্য উৎসব উপলক্ষে কোন শুভেচ্ছাবার্তা (যেমন- ঈদ মোবারক, নমস্কার) চিহ্ন থাকে কিনা সে ব্যাপারে গবেষণা করতে মন চাইছে।
আমি: /:) B:-/
============================
আমি: গোল্লাখাঁড়ু কেমন আছ? পূজোর শুভজবা।
কাঁকন: খাঁড়ু মানে কি?
আমি: খাড়ু মানে কাঁকন। গোল্লাখাঁড়ু মানে গোল্লাকাঁকন। :)
কাঁকন: আশরাফ, তোমার আঁতলামি মাঝে মাঝে অসহ্য লাগে। ঢং।
আমি: :(( কাঁকনা, ব্লগে তো সবাই বিবাহ বিষয়ক পোস্ট দেয়। তুমি দাও না কেন? নাকি, তুমি লুলদের থেকে বাঁচার জন্য বলেছ যে তুমি বিবাহিত।
কাঁকন: ছি, ছি, তোমার মনমাইন্ডই খারাপ।
আমি: আসলে বাংলা সিনেমা আর স্মৃতিমৃতি পোস্ট দিয়ে তোমার মাথা খারাপ হয়ে গেছে। ;)
============================

অনেকের নাম বাদ গেছে। দুঃখিত। জায়গা হচ্ছে না। যারাযারা হিমালয় বাবার (জনৈক বিমা ও আমি ওনার মুরিদ) স্বপ্নে দেখা দিতে চান তাহারা চিক্কুর মারেন একটা। :-0 B-))

 

প্রকাশ করা হয়েছে: পাঁচমিশালী  বিভাগে । সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২১
তারার হাসি বলেছেন:
তামিম, নুশেরা, নির্ঝর আর আইরিনেরটা সুন্দর হয়েছে, তবে বিমার কনে দেখার ব্যাপারে একটু সন্দেহ হচ্ছে, :)
চিক্কুরের দিকে গেলাম না, কারো স্বপ্নে দেখা দেবার শখ নেই।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৫

লেখক বলেছেন: B-)) সামনে আরেক পর্ব আসতে পারে, আপনাকে পচানো হবে কিন্তু। ;)

২. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪৫
অনন্ত দিগন্ত বলেছেন: আহা,শেষ পর্যন্ত অভিকবি অন্তুর মনের কথাটা বুঝলো... সাধু সাধু !!

অ.ট- পাথরের আইডিয়াটা কিন্তু খারাপ না ;)
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪৭

লেখক বলেছেন: অন্তুর কি জিনিস? :|
সহব্লগার হিসেবে আপনার ভালোমন্দ তো আমাদেরই দেখার কথা। ;)

৩. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫২
তারার হাসি বলেছেন:
আমি যতদূর জানি আপনি খুবই ভাল মানুষ, পঁচানোর মত কাজ কি আপনি করবেন? আমার মনে হয়, না। ইয়ে... মানে ... আমিও কিন্তু খুবই ভাল মানুষ।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৪

লেখক বলেছেন: সৎ সঙ্গে স্বর্গবাস... ভালো মানুষ ভালো মানুষকে পচাইতে পারে, তাই না? ;)

৪. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩৬
বাবুনি সুপ্তি বলেছেন: :) ভাল লেগেছে ভাইয়া। আমি জানি কিন্তু পারিনা যে। আমার সেই ক্ষমতাই নেই। অনেক ভাল লাগল :)
৫. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫৫
বাবুনি সুপ্তি বলেছেন: আপনি এত মজা করে লিখতে পারেন ভাইয়া! পুরাটা আবার পড়লাম। :)
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৪১

লেখক বলেছেন: মজা দিলাম, আমার জন্য ঈদের সালামী রাখবে। ;)

৬. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৮
ভেবে ভেবে বলি বলেছেন: মাগো... হাসতে হাসতে মরে যাচ্ছি....... =p~ =p~ =p~

[আমারে এইটা কি পচানি দিলেন ভাইজান? আমি ৩ ঘন্টা ধরে ভাত খাই? হাতের কাছে পেলে আপনাকে একটা খামচি দিতাম।] X(( ;) ;)
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৪৩

লেখক বলেছেন: ৯১১ এ কল করব নাকি? ;) ওটা চানাচুরকে পচানি দিয়েছি, সাথে আপনার নিকটা ব্যবহার করে (এক ঢিলে দুই পাখি মারা আরকি)। তবে মনে হচ্ছে ঘটনা সত্য, ভাত খেতে ৩ ঘন্টা লাগান।
খামচি দেয়ার নখ আছে তো? :P

৭. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:০৪
কঁাকন বলেছেন: আউলা খালারে দিদি ডাকা ঠিক হয়নাই, আউলা খালার মতন বয়োবৃদ্ধ কে দিদি ডাকার তীব্র নিন্দাবাদ জানাইলাম

আমরা আপনার জন্য ব্যাচেলরসভা থেকে বিবাহনিরোধক কর্মসূচি হাতে নিব।--- গুলাবী তো বিবাহ কইরাই ফেলসে বরং তোমার জন্য এই কর্মসুচি নাও :#)

কাঁকন: আশরাফ, তোমার আঁতলামি মাঝে মাঝে অসহ্য লাগে। ঢং। -- এইটা ঠিক আছে।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:১৯

লেখক বলেছেন: ইয়ে মানে, তুমি দেখি প্রায় আমার শুভকাজে ( :``>> :``>> ) বাগড়া দাও। :(
কালকে একজন বল্লো যে তুমি নাকি ছেলে! :| আগে সেকথাই লিখেছিলাম, পরে এডিট করে ফেলেছি।

৮. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:০৪
কঁাকন বলেছেন: ভেবে ভাবে বলি == চানাচুর :|
৯. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:১৮
বাবুনি সুপ্তি বলেছেন: ইশ ;) আমি তো পিচ্চি ;) সালামিতো আমি পাব। :)
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:২০

লেখক বলেছেন: আমি-ও পিচ্চি। আমারই পাওয়ার কথা। ;)

১০. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:২১
কঁাকন বলেছেন: আমি তো ব্লগজীবনের সুরু থিকা শুনে আসতেসি আমি ছেলে আর তুমি কালকে শুনলা

যাই হোক কই শুনলা, লিংক মনরে আছে?
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:২৩

লেখক বলেছেন: এখানে না, একজন গোপনে জানাইছে। ;) কিন্তু সবার এই রকম মনে হওয়ার অন্তর্নিহিত কারণ কি? :|

১১. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:২৪
কঁাকন বলেছেন: যে গোপনে জানাইসে তার কাছে গোপনে কারন জিগাইয়ো
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:২৬

লেখক বলেছেন: হা হা হা। আরে বাদ দাও। তোমাকে তো আমি চিনিই, একটু ঘাড়ত্যাড়া আর না হলে সব ঠিকাছে। :#)

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:০২

লেখক বলেছেন: ;)

১৩. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৪০
নিহন বলেছেন: হ ,তোর কথা মতে ঈদে একটা ডিজিটাল ছবি আনতাছি ।
থাকিস কিন্তু ।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:০৩

লেখক বলেছেন: আচ্ছা।

১৪. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৫০
নুশেরা বলেছেন: ওরেরেরেরে, এই ছিলো তার মনে!

ভালোবাসার "বহ্নিপ্রকাশ" দেখে হা হা প গে!
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:০৪

লেখক বলেছেন: সত্য বলিতে নাহি দ্বিধা! B-)
ভালোবাসার বহ্নিপ্রকাশ মানে ভালোবাসার আগুনপ্রকাশ। ;)

১৫. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:০৫
রোবোট বলেছেন: আশবাফও কিন্তু নুশেরাইটিসের রোগী।

আউলা খালা গেলেন কৈ? মিস্করি
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:০৯

লেখক বলেছেন: খাইছে.....। নানা দেখি আউলাদিরে খালা ডাকে! B-)
পারঙ + গম = পারঙ্গম। পারলেন কিনা বলবেন।

১৬. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫১
বৃত্তবন্দী বলেছেন: ওরে মান্যবর কবি ইহা কি করিয়া নিক্ষেপ করিলো? ওয়াহ ওয়াহ...
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৪

লেখক বলেছেন: এক পচানিতে দেখি কাউয়ার 'কা-কা' পাল্টে 'ওয়াহ-ওয়াহ' হয়ে গেছে! ;)

(কাউয়ারে মিস করি। :( )

১৭. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২২
অদৃশ্য বলেছেন: আশরাফ ভাই..................... ভালো লাগলো লিখাটা........হাহাহাহা.........বেশ হাসি পাইছে কিন্তু.......হাহাহাহা


শুভকামনা............শুভঈদচাঁদকামনা.........
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৪

লেখক বলেছেন: ঠিকাছে। আপনাকে একটা পচানি দিব নাকি? ;)

১৮. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৫
ভেবে ভেবে বলি বলেছেন: নাহ, হলুদ বাতি না জ্বেলে পারা গেলো না দেখছি! ;)
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৯

লেখক বলেছেন: মানে কি? রিপোর্ট করলেন নাকি? :|

১৯. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৮
তামিম ইরফান বলেছেন: পুলাপাইন দেখি আজকাল লুঙ্গি নিয়া টানটানি লাগায় দিছে:|..........

নামের বানান টাও ভুল লেখছো আশবাফ:-P
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩৮

লেখক বলেছেন: বান্দর তো লুঙ্গি পরে না জানতাম। :-P

২০. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:০৮
চানাচুর বলেছেন:
আশরাফ মাহমুদ উদভ্রান্তের ন্যায় দৌড়াচ্ছিল।
চানাচুর: আশরাফ ভাইয়া ....!!!
আশরাফ মাহমুদ: তাড়াতাড়ি বলো ...আমার তাড়া আছে :-/
চানাচুর: কিসের তাড়া? /:)
আশরাফ মাহমুদ: অসহ্য লাগে তোমাদের ন্যাকামি দেখলে। সামু ব্লগের অনলাইনে এখন কাঁকন:-/
চানাচুরের কিছু বলার অপেক্ষা না করেই আশরাফ মাহমুদ দৌড়াতে লাগলো।
চানাচুর: :#)
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩৪

লেখক বলেছেন: মজা হয় নি।:D

২১. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১২
চানাচুর বলেছেন: আউলা, রাশেদ ভাইয়া আর নুশেরা আপুর টা জটিল হয়েছে :#) অন্যদের তেমন পচাইতে পারো নাই;) ....সবাই মিলে তোমারে ধরলে তুমি পালাবা কুথায়?:-/
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৪০

লেখক বলেছেন: তোমাকেই তো অনেক পচালাম। ;) আমাকে কেউ ধরতে পারে না! :#)

২২. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৫
আকাশনীল বলেছেন: হা হা হা, আশরাফ ভাই পোস্ট টা ভাল্লাগসে। কাকতাল গল্প আমি ও শুরু করছিলাম। :)
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৪৫

লেখক বলেছেন: হুঁ। আপনারে পচানি দিতে মঞ্চায়।

২৩. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৪৭
আশাবাদী মানুষ বলেছেন: পোস্ট জোসস।

আমি এর জায়গায় নাম দিলে বোধহয় পাঠকের জন্য আরো উপাদেয় হতো।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৫১

লেখক বলেছেন: আমি মানে আমি। মানে আপনি, মানে আমি। ;)

২৪. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৪৮
নির্ভয় নির্ঝর বলেছেন: নির্ঝর কোনটারে ভাই?? আমি?? নাকি নির্ঝর নৈশব্দ্য???
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৫২

লেখক বলেছেন: নির্ঝর নৈঃশব্দ্য।
আপনি কি চিক্কুর দিচ্ছেন? ;)

২৫. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৫৫
নির্ভয় নির্ঝর বলেছেন: হে হে হে... শুরুতে দিছিলাম। ;) ;) ;)
এখন থামলাম। :)
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৫৭

লেখক বলেছেন: পরের পোস্ট আসতে পারে। কিন্তু বুঝতেছি না কেমনে আপনারে পচানি দিব। ;)

২৬. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:০০
রোবোট বলেছেন: চানাচুর ভৈনকে ওয়েলকাম ব্যাক
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:০২

লেখক বলেছেন: আপনার ঘটনা তো বুঝলাম না! আউলাদিরে খালা ডাকেন, চানাচুরকে ভৈন ডাকেন! =p~ =p~

২৭. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:০৩
রোবোট বলেছেন: হ, এইটাই নিয়ম। জানতো নুশেরান্টির হাসব্যান্ডকে পোলাপাইন দুলাভাই ডাকে।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:০৫

লেখক বলেছেন: নুশেরাকে তো আমি নুবু ডাকি। ;) আপনার তাহলে আমাকে কি ডাকা উচিত? =p~ =p~

২৮. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:০৪
নির্ভয় নির্ঝর বলেছেন: হে হে হে.... আমার পুষ্টিযুক্ত(!) পুষ্টগুলা ঘুইরা দেইখ্যা আসেন। তাইলে বুঝবেন, আমারে লইয়া পচানি দিবার মত কিছু এই পৃথিবীতে এখনও সৃষ্টি হয় নাই। সব আমার পুফাইল পিকের মত ঝকঝকা। তয় আমার ভচরে লইয়া পচানি দিলে খবর আছে কইলাম। ;) ;) ;)
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:০৬

লেখক বলেছেন: আপনার 'ভচ' কে? টেনিস বল নাকি? :#)

২৯. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:১০
নির্ভয় নির্ঝর বলেছেন: নারে ভাই..... ক্লাসিফায়েড ব্যাফার-স্যাফার। পরকাশ কইরা দিলে ভচ আমার মুন্ডু কাইট্যা আমার হাতে ধরাইয়া দিবার ফারে...... :( :(
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:১৩

লেখক বলেছেন: খাইছে, আপনার সব পোস্ট তো দেখি টেনিস নিয়ে!

৩০. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:২০
নির্ভয় নির্ঝর বলেছেন: খেক খেক খেক..... এইটাই তো কইলাম!!! সব একেবারে আমার পুফাইল পিকের মতন ঝকঝকা-ফকফকা। :)

তয় আমার সব পুষ্ট টেনিস নিয়া না। টেনিসের মাঝে আরও কিছু জিনিস চুরি কইরা উঁকি দিয়া আছে। হেইগুলান দেখেন নাই??
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:২৬

লেখক বলেছেন: ঠিকাছে। পচানির উপাদান পেয়ে গেছি। B-)

৩১. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:১৩
মমমম১২ বলেছেন: =p~ =p~

একটু বাদ গেছে

নির্ঝর-বস নতুন কিছু পাই না কেন
অভি- আমাকে বস ডাকবেন না ,নাম ধরে ডাবকেন।




==============
হ বুইড়া আমারে খাওয়াইলে তো হইতই


খাইরুন ওরফে নিধি পঠেইঠো খাওয়া শিখে নাই।কি সব উল্টা পাল্টা তথ্য দিছে মাইনাচX(
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫৩

লেখক বলেছেন: বস ব্যাপার মিস গেছে। ইশ.....। যোগ করে দিতাম নাকি? অনুমতি দিলে..।
===================
হে হে, আমরা জানি। ;)

৩২. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:০৭
সাদা কালো এবং ধূসর বলেছেন: হা হা হা হা আ 8-| অনেক মজা পাইছি :) :) :)
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫৪

লেখক বলেছেন: ঈদে সালামি বেশি দিবেন এবং এখানে পৌঁছায়ে দিবেন। ;)

৩৩. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৬
রাশেদ বলেছেন: পিটাইলে টের পাইবা! :-P
৩৪. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৬
রাশেদ বলেছেন: কোবতে লেখা ছাইড়া দিছি।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫৬

লেখক বলেছেন: হে বালক, বালিকা অনুপস্থিতিতে তোমার মাঝে সন্ত্রাস ভর করছে। কাউকে পিটানোর চিন্তাধারা মঙ্গলজনক নয়।
==========================
ঈদ উপলক্ষে 'তুই-তুই' এর নয়া সংস্করণ দেন। ! :-P

৩৫. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৮
চানাচুর বলেছেন: কার পোস্টে যেন পড়লাম সেদিন ভেবে ভেবে বলি আমার নিক :|:|:|:|
৩৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১০
চানাচুর বলেছেন: আমি ইচ্ছা করেই তোমাকে কিছু বলি নি। ওটা উস্কানীর জন্য লিখেছিলাম। আমার তোমাকে কাঁদানোর কোনো ইচ্ছা নাই :-< /:)
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫৯

লেখক বলেছেন: আহারে....ব্লগে কে প্লাস-মাইনাসের জন্য কান্নাকাটি পোস্ট দেয়! ;)

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:০১

লেখক বলেছেন: কীহে! ঈদে কিছু উপহার পেলে ভালো লাগত। ;)

৩৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩০
প্রাকৃত বলেছেন: ওয়াহ!ওয়াহ! সেইরকম হইছে......:)
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:০২

লেখক বলেছেন: :D

৩৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫৭
কঁাকন বলেছেন: @ রোবট
কারেক্শন প্লীজ

নুশেরান্টির নয় নুশেরা নানীর জামাই কে সবাই দুলাভাই ডাকে
৪০. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫৮
আশরাফ মাহমুদ বলেছেন: @ গোল্লাখাড়ু
দ্বিতীয়াংশ আসতেছে। কারে কারে পচানি যায়? কয়েকটা নাম কও।
৪১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:০৩
কঁাকন বলেছেন: ফারহান দাউদ, রোবোট, নুশেরা(এরে আবার এগেইন পুনরায় পচাও কুন সমস্যা নাই :)), পাক্নাজয়,অক্ষর, সাবস্ট্যানডার্ড (এ খালি মন্তব্য করে পোস্টায় না), একলব্যের পুনর্জন্ম, ফানা-ঘাড়িল :P, নাঈম জ্যাডা, শওকত হোসেন মাসুম, নোটিশ বোর্ড, ফিফা
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:০৫

লেখক বলেছেন: ও ফিফার টা লিখছিলাম। পরে জায়গা হয় না দেখে বাদ দিয়েছিলাম। ফারহান ভাই, রোবোট, আছে।
তবে অনেকের সাথে তো আমার পরিচয় থাকলে-ও ফান করার মতো সম্পর্ক না!

৪২. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:০৭
কঁাকন বলেছেন: ফান করার মতন সম্পর্ক না থাকলে তারে পচানোর সময় নিজেরেও পচায় দিবা এই যেমন ধরো ফারহান, শওকত হোসেন মাসুম, ফাহমিদুল হক, আহম্মদ মোস্তফা কামাল এদের সাথে আমার পরিচয় থাকলেও ফানকরার মতন সম্পর্ক নাই দেইখা এগো নুশেরান্টির সাথে পচাইছি :P
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:০৯

লেখক বলেছেন: তুমি অনেক চালাক! সাথে আমার নিজেকে নিজে পচানোর ফন্দি দিচ্ছ! :P

৪৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:০৯
কঁাকন বলেছেন: আলেক জান্ডার ডেনড্রাইট, হাসান মাহবুব, নাফিস ইফতেক্ষার,মনজরুল হক, সুমন আহমেদ :#), আরাশি,
৪৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১০
কঁাকন বলেছেন: তুমিও তো ডেখি বোকা না বুঝে ফেলসো ;)
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১৩

লেখক বলেছেন: হামা, সুমন আছে। আরাশি বড় ভাই (ডর করে)। মঞ্জু ভাই-ও একটু মুরুব্বী মানুষ। নাফিসরে পচানো যায়, পোলাটা ফান বুঝে।

আরো কয়েকজনের নাম কও, মিনিমাম ১৫ জন লাগবে।

(:P)

৪৫. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১৩
বাবুনি সুপ্তি বলেছেন:

ভাইয়া আপনার জন্য এই কবিতাটা ঈদের উপহার। আমি নিজে কবিতা লিখতে পারলে নিজের লেখাটাই দিতাম। কিন্তু আমার সেই ক্ষমতাই নেই। ভাল থাকবেন। আর পছন্দ হল কিনা জানাবেন। :)
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১৪

লেখক বলেছেন: উরে উরে..... জীবনবাবু আমার অনেক ভালো বন্ধু। অবশ্যই পছন্দ হয়েছে।
(যার ভিতরে নদী আছে সে কবিতা লিখতে পারে।)

৪৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১৫
আশরাফ মাহমুদ বলেছেন: @ কাঁকনা
কিছু কবিবন্ধুরে পচাইতে মঞ্চায়। কিন্তু সাহস পাচ্ছি না। ছন্নছাড়ার সাথে ভালো খাতির আছে। আর কে কে?
৪৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১৮
বাবুনি সুপ্তি বলেছেন: ভালইতো ;) পচানোর প্লান হচ্ছে দেখি :P
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:২২

লেখক বলেছেন: তুমি কয়েকটা নাম বলো। কারো সাথে শত্রুতা থাকলে......;)

৪৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১৯
কঁাকন বলেছেন: কবিদের সাথে ভালো খাতির না থাকলে তাদের পচানোর রিস্ক নেয়া ঠিক না; অভিজ্ঞতা বলে কবিদের সেন্স অফ হিউমার সুবিধার না :(

তনুজা, প্রণব আচার্য্য, আন্দালীব, অ রণ্য, সাজিপু, চিটিপু, কালপুরুষ
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:২৩

লেখক বলেছেন: শুধু আমি ব্যতিক্রম। ;)

সাজিপুরে তো করলাম, বাট বুবু দেখি ছাড়ি দিলাম।

৪৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:২০
কঁাকন বলেছেন: মনজুরুল হক মনে হয়না পচানি খাইয়া মাইন্ড করবো, আরাশির ও মাইন্ড করা উচিৎ না

নাজীব সিদ্দিকী (প্রাকৃত)
৫০. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:২২
বাবুনি সুপ্তি বলেছেন: মেহরাব ভাইয়া কেও পচাতে পারেন কিন্তু প্লিজ বলবেন না যে আমি বলেছি ;)
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:২৪

লেখক বলেছেন: তিনি একটু গম্ভীর স্বভাবের। ;)

৫১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:২৫
তামিম ইরফান বলেছেন: তোমারে নিয়া একটা নাটক লেখমু ঠিক করছি:)
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:২৭

লেখক বলেছেন: খেক খেক। বান্ধরের দৌড় গাছ পর্যন্ত! ;)

৫২. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:২৫
বাবুনি সুপ্তি বলেছেন: আয় হায় না না শত্রুতা নাই কিন্তু আমি এই কাজ টা পারিনা তো তাই আপনাদের হেল্প করতেছি শুধু :P
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:২৭

লেখক বলেছেন: ওকে ওকে। করতে থাকো। ;)

৫৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:২৬
নুশেরা বলেছেন: মনজুভাইর রসবোধ দারুণ। কোন ভয় নাই।

রোবট আর কাঁকনাকে পচায় জৈবসার বানায় ফেলা হোক। সাথে কাউয়া আর পাক্না।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:২৮

লেখক বলেছেন: সমস্যা রসবোধ না। বড়দের একটু.....বুঝেন তো।
তবে তোমাকে আবার.... ;)

৫৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:২৮
বাবুনি সুপ্তি বলেছেন: আশরাফ ভাইয়াকেও পচানো যাইতে পারে ;)
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:২৯

লেখক বলেছেন: সুপ্তিকে। ;) এবার আর ভালো ভালো কথা বলব না। :P

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩১

লেখক বলেছেন: হাসো কেন? পাশের বাড়ির আফরিনকে দেখলে নাকি? ;)

(বাই দ্য ওয়ে, মাইশা কেমন আছে? :P)

৫৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩০
কঁাকন বলেছেন: @ তামিম ভাই প্লীজ নাটকটা ঈদেই সম্প্রচার করেন
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩২

লেখক বলেছেন: নিমকহারাম। ঘরের খেয়ে পরের মৌষ তাড়ানি! /:)
খামোশ।

৫৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩২
কঁাকন বলেছেন: এই রকম বড় ছোট বাছলে আর কারে পচাবা নিজেই নিজেরে পচাও আর নাইলে ফফা, লোকালটক, নার্ভাস নাইনটিন, ব্রিগেড সিক্সটিন এগোর আলাদা আলাদা পচাও
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩২

লেখক বলেছেন: দেখা যাক। ;)

৫৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩২
তামিম ইরফান বলেছেন: ওক্কে।ঈদ উপলক্ষে একটা পোষ্ট দিবো আশবাফ কে নিয়ে:)@কঁাকন আপা
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৩

লেখক বলেছেন: ইয়ে মানে, তানিম ভাই। যান ইস্টারে কাচ্চি আমি খাবামু আপনারে। /:)

৫৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩২
বাবুনি সুপ্তি বলেছেন: বাবুনি সুপ্তি কেও পচানো যেতে পারে ;) কিন্তু বেশি না :P
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৪

লেখক বলেছেন: :P

৬০. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩২
কঁাকন বলেছেন: সবাক, তানজু রহমান
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৪

লেখক বলেছেন: এই দুজন আছে। :P

৬১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৩
তামিম ইরফান বলেছেন: আফ্রিন তেরা চেহেরা.....আফ্রিন তেরী বাতে.....আফ্রিন আফ্রিন:D
৬২. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৫
কঁাকন বলেছেন: @ আশরাফ
"আমি কার খাই না পরি; না কারো চাকরী করি
আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না"

@নুশেরানানী
আমি কিন্তু রোবট, পাক্না আর কাউয়ার সাথে ঐক্যমতের সরকার গড়ে তুলবো ডাকলে এপুকেও পাওয়া যাবে এবং আমি ১০০% শিউর গ্যাদার বাপরে না পাইলেও তার দোয়া আমাদের সাথে আছে
৬৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৭
আশরাফ মাহমুদ বলেছেন:
আফ্রিন, আফ্রিন ওইখানে একাএকা থেকো না
আফ্রিন, লুল তানিমের বান্দরামি দেখে যাও না
=p~ =p~ =p~
৬৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৭
কঁাকন বলেছেন: @ তামিম ইরফান
৬১ নম্বর মন্তব্যের স্ক্রীনশট নিয়া রাখলাম

@আশরাফ
মানুষ রে পচাও আমি পচাইতে ভুলে গেসিলাম
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৯

লেখক বলেছেন: খিক খিখ। X(

৬৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৮
বাবুনি সুপ্তি বলেছেন: :P আমিও আপনার সাথে আছি আপু ;) @ কঁাকন আপু
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৯

লেখক বলেছেন: খামোশ। X(

৬৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৮
আশরাফ মাহমুদ বলেছেন: যে আমাকে পচাবে বা পচানোর চেষ্টা করবে তার খবর আছে। সবাই জানে আমি ভালো পোলা। X(
৬৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৯
তামিম ইরফান বলেছেন: ভয় পাই নাকি:-P:-P@কঁাকন
৭০. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৪১
তামিম ইরফান বলেছেন: চুরি করেছে আমার মনটা
হায়রে হায় আফ্রিন লংকা:D
৭১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৪১
বাবুনি সুপ্তি বলেছেন: তোমরা কি সত্যি ঝগরা করে ফেলছ নাকি :( আমিতো ভয় পাচ্ছি।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৪৫

লেখক বলেছেন: আরে না....এগুলো সব মজার অংশ। ;)

৭৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৪২
কঁাকন বলেছেন: @ বুবনি সুপ্তি

ধন্যবাদ সাথে থাকার জন্য
৭৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৪৩
তামিম ইরফান বলেছেন: হ্যা আমরা সত্যি সত্যি ঝগড়া করতেছি।একটু পর আশবাফ আর কঁাকন কে লাঠি নিয়া দৌড়ানি দিবো।@বাবুনিসুপ্তি
৭৫. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৪৩
কঁাকন বলেছেন: @ বুবনি সুপ্তি

ধন্যবাদ সাথে থাকার জন্য
৭৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৪৩
আশরাফ মাহমুদ বলেছেন:
আফ্রিন জানে না মনের অজানা
লুল তানিম কেবল করে ছলনা

=p~ =p~ =p~
৭৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৪৫
কঁাকন বলেছেন: @গুলাবী
আসেন আগে আম্রা দুইজন মিলা আশবাফরে দৌড়ানি দেই তারপর আমার আর আপনার টা দেখা যাবে
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৪৫

লেখক বলেছেন: গোল্লা, আমি তোমার কি ক্ষতি করছি! /:)

৭৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৪৭
তামিম ইরফান বলেছেন: আপনে দৌড় শুরু করেন আমি পিছনেই আছি:)@কঁাকন
৭৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৪৮
তামিম ইরফান বলেছেন: পাশের বাড়ির আফ্রিন কেভালোবেসেছি
তার সাথে মনটারে বেঁধে নিয়েছি:D:P
৮০. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৫০
নুশেরা বলেছেন: হ্যাঁ দর্শকবৃন্দ দৌড় শুরু হয়েছে... দেখতে দেখতে গুলাবী আর কাকনা আশবাফকে ছাড়িয়ে এগিয়ে গেছে... :D
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৫২

লেখক বলেছেন: নুবু, তুমি তো আমার দলে, তাই না? . :D

৮১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৫১
কঁাকন বলেছেন: @তামিম ৭৯ নম্বরটা প্রিন্ট কইরা রাখলাম; বিবাহ বার্ষিকিতে দাওয়াত দিয়েন বান্ধায় উপহার দিমু
৮২. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৫১
আশরাফ মাহমুদ বলেছেন: বাহ্! বাহ্! লুলগীতি অনেক সুন্দর হচ্ছে। ;)
৮৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৫১
বাবুনি সুপ্তি বলেছেন: ইশ বললেই হল নাকি? ভাইয়া কে আপনি লাঠি নিয়ে মারতে আসবেন আর আমি মারতে দিব? কখনই না। @তামিম
৮৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৫২
কঁাকন বলেছেন: @নুশেরা নানী
কি দেখতে কি দেখেন, এই চোখ দিয়া ধারাভাষ্য কেমনে দিবেন, চশমা লাগান
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৫৩

লেখক বলেছেন: হা হা হা। . :D

৮৫. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৫৪
কঁাকন বলেছেন: @ বাবুনি সুপ্তি
একটু আগে না আপনি আমার সাথে ছিলেন :|

এমনে রাজনীতিবিদদের মধ্যে পাল্টি খাইলে তো সমস্যা
৮৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৫৪
তামিম ইরফান বলেছেন: হে হে হে:P:P:P@বাবুনি সুপ্তি
৮৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৫৫
আশরাফ মাহমুদ বলেছেন: সুপ্তি সাংঘাতিক চালাক। ;)
৮৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৫৫
তামিম ইরফান বলেছেন: নাতিদের যন্ত্রনায় নুশেরাপুর মাথা আউলায় গেছে:P
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৫৬

লেখক বলেছেন: তানিম ভাই। একটা ঐতিহাসিক মন্তব্য মনে পড়ে গেল। =p~ =p~ =p~

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৫৯

লেখক বলেছেন: এখানে বলা যাবে না। মাথা-সম্পর্কিত। =p~ =p~ =p~

৯০. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৫৯
বাবুনি সুপ্তি বলেছেন: কিন্তু তাই বলে ভাইয়া কে মারতে আসবে আর আমি কি করে সাপর্ট করি সেটা? :) আমিতো কাকন আপু কে support করছি। তামিম ভাইয়া কে তো না। আর আমারতো ১ বারও মনে হলনা যে তামিম ভাইয়া কাকন আপুর সাথে :P


গুলাবী কে?
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০০

লেখক বলেছেন: গুলাবী হলো তানিম ভাই।

৯১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০০
তামিম ইরফান বলেছেন: তাইলে ফেবু তে দাও:)
৯২. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০১
কঁাকন বলেছেন: বাবুনি তোমার স্থান সামহয়ার নয় তোমার জন্য অপেক্ষা করছে রাজনীতির ময়দান
৯৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০১
নুশেরা বলেছেন: গুলাবীর তো এই রেকর্ড আছেই, চোর ধরতে দৌড়ানি দিয়া চোরের আগে চলে গেছিল... ওর লগ ধরলে তোমার অবস্থাও একই হইব সন্দেহ কী! আশবাফের দুই মাইল সামনে গিয়া দুইজনে থামবা :D @ কাঁকনা
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০৪

লেখক বলেছেন: নুবু দেখি ওদের দলে! উরে, এই ছিলে মনে....... /:)

৯৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০২
তামিম ইরফান বলেছেন: গুলাবী খুব ভালো একটা ছেলে।বিরল প্রতিভার অধিকারী।সৎ,চরিত্রবান,ও ন্যায়পরায়ণ একটা ছেলে।সামু ব্লগের একটি সম্পদ@বাবুনিসুপ্তি
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০৩

লেখক বলেছেন: খালি একটু লুলামি করে। ;)

৯৫. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০৩
তামিম ইরফান বলেছেন: আমি বিবাহবার্ষিকী করমু না/:) ......এইটা হারাম/:)#কঁাকন
৯৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০৩
কঁাকন বলেছেন: এই ভুল যেন না হয় এইজন্যই তো গুলাবী আমার পিছে
৯৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০৫
কঁাকন বলেছেন: খিক খিক খিক @ গুলাবী
৯৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০৬
নুশেরা বলেছেন: আরে যার জন্য চুরি সেই কয় ডাকাইত X(
তোমারে যেন ধরতে না পারে ওরা, সেই ব্যবস্থা করলাম @ আশবাফ
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০৯

লেখক বলেছেন: আশবাফ তো আমার নাম না, নুশেবা। /:)

৯৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০৬
কঁাকন বলেছেন: খিক খিক খিক
চানাচুর দেখি তোমারে ভালো পচানি দিছে @ আশরাফ
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০৯

লেখক বলেছেন: কই? :|

১০০. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০৭
বাবুনি সুপ্তি বলেছেন: আপু এর থেকে তুমি যদি বলো আমি ১টা পাগল আমার স্থান পাবনা তাও আমি অনেক খুশি হব কারন আমি মনে মনে হাজার বার চেয়ে ফেলছি যেন আমি পাগল হয়ে যাই, কিন্তু রাজনীতির কথা বলবেন না আপু প্লিজ :( আমি এই জিনিস টা কে ভিষন ভয় পাই। @কাকন
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১১

লেখক বলেছেন: আরে, এগুলো সব মজা করে বলছে। শুনো, এখানে সবাই আনন্দ করছে।

১০১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০৮
কঁাকন বলেছেন: কবি রা সবসময়ি উল্টাপাল্টা বুঝে, কাঠাল দেইখা কয় আমি আগে কোনদিন পাক্কা লিচু দেখিনাই @ নুশেরানানী
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১০

লেখক বলেছেন: ওগো ওতো কাঁঠাল নয়, দেশের মাথা। তাতে শিশিরের ঘ্রাণ। =p~

১০২. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০৯
তামিম ইরফান বলেছেন: হাহাহাহাহাহ=p~ কঁাকনের কমেন্টে হাজার জাঁঝা দেওয়া হইলো=p~
১০৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১১
নুশেরা বলেছেন: হ রে কাকনা, এই কথাডা ঠিকোই কইছো। চৈত মাসের গরমে সব কাঠফাটা অবস্থা, তহন নাকি ঘরের দরজাজানলা বন কইরা উনারা কবিতা লেখেন-- বাদল রানীর নূপুর বাজে তাল পিয়ালের বনে। ক্যান জানো? চৈতে প্রেসে না পাঠাইলে আষাঢ়-শ্রাবণে বই বাইর হইবো না ;)

অবশ্য আম্রার আশবাফ বলোগযুগের কবি, হেগো সবই ইনস্ট্যান্ট...
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১৩

লেখক বলেছেন: আর কিছু কইলাম না। কে যেন নিজেরে কাব্যমূর্খ বলে, কিন্তু ফাঁকে ফাঁকে ঢোল বাজায়। সব কলিকাল। /:)

১০৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১৪
কঁাকন বলেছেন: @ গুলাবী জাঁঝা গৃহিত হইলো

@বাসু (বাবুনি সুপ্তি এত বড় নামে ডাকা সম্ভব না, এখন থিকা তুমি বাসু): তোমার সাথে কথা বলে আমার ব্যাকুর কথা মনে পরে গেলো, ছেলেটা যে কই হারাইলো , ব্যাকু তুমি কোথায়.......
১০৫. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১৪
আশরাফ মাহমুদ বলেছেন: খাইছে, আমার কাব্যপ্রতিভার উপর অমর্যাদা হচ্ছে!

নির্ঝরটা কই?
১০৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১৫
আশরাফ মাহমুদ বলেছেন: কাঁকন

আহারে, ব্যাকুটা কই হারালো! ;)
১০৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১৫
কঁাকন বলেছেন: এতক্ষনে নুশেরা আমু একটা আপুসুলভ কথা বলছে :)
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১৭

লেখক বলেছেন: তুমি আজ-ও বানান শিখালা না। /:)

১০৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১৬
তামিম ইরফান বলেছেন: হ ব্যাকুরে মিস করি।পোলাডা আমারে এক্টা পোষ্টও উৎসর্গ করছিলো:(
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১৭

লেখক বলেছেন: ব্যাকুতো মেয়ে ছিল। :|

১১০. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১৬
আশরাফ মাহমুদ বলেছেন: তাৎক্ষণিক কবিতা বাংলা সাহিত্যের জন্য ক্ষতিকর।
১১১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১৭
কঁাকন বলেছেন: চোখ টিপ দাও কেন?

ব্যাকু কি অন্যকোন রুপে আছে নাকি ?
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১৮

লেখক বলেছেন: ;) যেখানে দেখিবে ছাই.....।

১১২. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১৭
নুশেরা বলেছেন: বাঁচছি, কাকনা আর গুলাবীও যে কুপি না মানে কবি হেইডা মনে ছিলোনা...

ব্যাকু কেডা?
১১৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১৮
কঁাকন বলেছেন: পাইটিং মিসকেট
১১৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১৮
তামিম ইরফান বলেছেন:
গরুর ল্যাজ লড়েচড়ে
ভ্যানভ্যানিয়ে মাছি উড়ে
ব্যাকুর কথা মনে পড়ে:(
১১৫. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১৯
তামিম ইরফান বলেছেন: আমার কোবতে লেখার ব্যারাম সেরে গেছে:)
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:২২

লেখক বলেছেন: হে হে। ভাবীর মাইর.....। :#)

১১৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:২২
কঁাকন বলেছেন: ধুর আশরাফ অসুবিধা না থাকলে ঝেড়ে কাশো
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:২২

লেখক বলেছেন: ঝেঁড়ে কাশার কিছু তো নেই! :|

১১৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:২৪
আশরাফ মাহমুদ বলেছেন: সুপ্তি মনে হয় ভয় পেয়েছে। :#)
১১৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:২৮
বাবুনি সুপ্তি বলেছেন: না না আমাকে বাবুনি বলবেন প্লিজ আপু। :)
১২০. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৩০
বাবুনি সুপ্তি বলেছেন: হ্যা তা একটু পাইছি । কিন্তু আমি আপনাদের উপর কড়া নজর থিকই রাখতেছি ;)
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৩২

লেখক বলেছেন: কড়া নজর কেন? ;)

১২১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৩৬
বাবুনি সুপ্তি বলেছেন: মানে সবার লেখাই মন দিয়ে পড়তেছি আর কি !! :P
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৪৪

লেখক বলেছেন: :P

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৪৭

লেখক বলেছেন: সবাই ইফতার করছে। :P

১২৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৫২
বাবুনি সুপ্তি বলেছেন: ওহ । আপনাদের ইফতার এর সময় এখন? তাহলে করেন :)
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৫৮

লেখক বলেছেন: আরে, এটা জোক ছিল। :)

১২৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৪
চানাচুর বলেছেন: Ha ami to plus minus er jonno blog e kannakati kori ar tumi ki koro bolo!;) Messenger dhuke e sobar window te link ta paste kore bolo ekta plus diye aso jao plzzz/:)
plus na dile oi blogger er visitor list e tomake barbar dekha jay=p~
Boli tumio to kannakati te kono ongshe kom jao na!B-)
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১৯

লেখক বলেছেন: হা হা। পচানির চেষ্টা ভালো হয়েছে, তবে বাস্তবসম্মত হয় নি (মানে সত্যের লেশ নেই)। আমি চ্যাটিং করি না বেশি, আর নিজের পোস্টের লিংক দেয়া (যদি না পোস্ট ব্যক্তিবিশেষকে উৎসর্গিত) জাতীয় কাজ করি না; কমবেশি সবাই জানে।
আমি গুগুল-বটের মতো সবার ব্লগে যাই, অনেকসময় মন্তব্য করি না। কিছু কিছু পোস্টে বারবার যাই (যেমন- তোমার আর আউলাদির ন্যাঁকামি-কান্নাকাটি ব্লগে, কারণ তোমারে পচানো হচ্ছে দেখতে ভালো লাগে=p~)। এছাড়া কোন পোস্টে মন্তব্য করলে- ১. মন্তব্যের প্রতিমন্তব্য দেখা ২. আমার মন্তব্যের বিপরীতে সহব্লগারদের মন্তব্য হলে ৩. সর্বশেষ পরিস্থিতি দেখতে- অনেকবার যাওয়া হয়।
তবে তোমার মতো অফলাইনে থেকে ১৮+ আর ক্যাঁচাল পোস্ট পড়ি না। =p~=p~=p~

১২৫. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৭
মুনশিয়ানা বলেছেন: মজা লাগলো পড়ে... আসলেই, কবিদের ক্ষমতার আর শেষ নাই।

তাদের ঝুলিতে আরও কত কি যে থাকে...!
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৫

লেখক বলেছেন: অনেকদিন পর দেখলাম! আপনার পোস্টের 'মুনশিয়ানার' অপেক্ষায়।

১২৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৯
নির্ভয় নির্ঝর বলেছেন: খাইছে..... কন কি?? পচাইবার মতন কি পাইলেন? কওন যায় না ভাইডি?
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৫

লেখক বলেছেন: আপনি নাকি চলে যেতে চাচ্ছেন? একটা কথা বলি- কাপুরুষরা ফিরে যাওয়ার চিন্তা করে; এগিয়ে যেতে না পারলে-ও মাটি আঁকড়ানো শ্রেষ্ঠতর। আশা করি আপনি তা নন।

পরের পোস্টে আসছে। ;)

১২৭. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৭
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:




অতিশয় সুন্দর হয়েছে, অভিকবি।




অভিকবি! আমি বিড়ি খাই না।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৩

লেখক বলেছেন: জানি। তবে মাঝে মাঝে স্বাদ পাল্টানো দরকার। দেশে এলে......। ;)

১২৮. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২০
মমমম১২ বলেছেন: যাহ বস লাগানোর আগেই নির্ঝর দেখে ফেললো!!

বস ডায়লগ ছাড়া নির্ঝর সম্পুর্ন হয় না:)
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২২

লেখক বলেছেন: থাক, বেচারা। এমনিতে রোদের কারণে অতিষ্ট আছে। তার উপর.....। =p~

১২৯. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩৩
নির্ভয় নির্ঝর বলেছেন: আমি গতকালই তো চলে গিয়েছিলাম!! কিন্তু আজই আবার ফিরে আসতে বাধ্য হলাম। :)
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৪০

লেখক বলেছেন: ঠিকাছে। ;)

১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:০৭

লেখক বলেছেন: দেখছি।

১৩১. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৫৬
কঁাকন বলেছেন: কৈ তোমার পরের পর্ব কই?

১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:০৮

লেখক বলেছেন: লিখছি। কয়েকদিন পর দিব। আমার পরীক্ষা চলছে।

১৩২. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৯
শাওন৩৫০৪ বলেছেন: আমার নাম বোল্ড করা হয়নাই.....মাইনাচ/:)
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৯

লেখক বলেছেন: বিলাই তো এমনিতেই বোল্ড হয়ে আছে, আর কতো বোল্ড করুম! /:)

১৩৩. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৬
অপ্‌সরা বলেছেন: ভাগ্যিস তোমাকে ঈদে জামা দিতে ভুলে গেছিলাম নয়তো ভুল করে জামা দিয়ে ফেলার পর আমার নাম লিখতে ভুলে গেছো দেখলে দুঃখের সীমা থাকতোনা।


:P :P :P
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০০

লেখক বলেছেন: চোখে কি কম দেখ? :P তোমার নাম আছে। তুমি হলে আউলাদির ছিঃনেমার পোশাকসজ্জাকারিণী। :P

১৩৪. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪৪
একলব্যের পুনর্জন্ম বলেছেন: এইটা কি রম্য পোস্ট ছিলো অভি ? একটা লাইনেও তো হাসতে পারলাম না - ঈদের রাতে বিটিভির ম্যাগাজিন মনে হৈলো :(


:D :D :D
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৫

লেখক বলেছেন: :D

১৩৫. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৮
কঁাকন বলেছেন: ঈদের শুভেচ্ছা

তোমার খবর কী
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৬

লেখক বলেছেন: হে হে। তুমি প্রথম এবং একমাত্র ঈদের শুভেচ্ছা জানালে!

১৩৬. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২৪
আইরিন সুলতানা বলেছেন: শামীমে আপনার কাছে যাইয়া ওই কথা বলসে না !!!!!!! ওর সব কয়দা দাওয়াত ক্যানসেল ! X(

আর আপনার নিম গাছে ঠিকঠাক মত পাতা ধরসে তো? সময় মত না পাইলে কিন্তু ..............! X(
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৯

লেখক বলেছেন: খেকু ভাইয়ের বিচার চাই। :D
নিমের ক্ষেতে শর্ত আছে না, কেউ একজনকে আগে নক্ষত্র হতে হবে। :P

১৩৭. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:১৮
অরণ্যচারী বলেছেন: কবিকে ঈদের শুভেচ্ছা।:)
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৫

লেখক বলেছেন: শুভেচ্ছা। তবে সালামীর অপেক্ষায়। ;)

১৩৮. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৪
মুক্ত বয়ান বলেছেন: এইটা তো ইত্যাদির মত লাগছে!!! =p~ =p~

হাসির হবে ভেবে শুরু কর্লাম, শেষে আইসা আতেলীয় কতা-বার্তায় ভরপুর!! /:)
আসলেই "কয়লা ধুইলে ময়লা যায় না"!!! /:)

বি.দ্র: ইহা একখানা ক্ষিপ্ত মন্তব্য!! আমার নাম না থাকায় মাইনাস দিতে না পারার কারণে চেইতা-মেইতা ফায়ার!!! X( X( X(
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৭

লেখক বলেছেন: আঁতেলীয় কথাবার্তা কই? /:) কয়লা..ময়লা... :`> :`>
মুক্ত, তুমি কি পচানি খাইতে চাচ্ছো? ;)

১৩৯. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২৭
পাথুরে বলেছেন: হাহাহা
নির্ঝর.......... :)
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২৮

লেখক বলেছেন: :) আছেন কেমন?

১৪০. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩১
মুক্ত বয়ান বলেছেন: পঁচানি দিবেন ক্যান??
কইবেন..

আমি: আপনার লেখার আমি খুব বড় ফ্যান।:`>
মুক্ত: কোনটা?? ভাতের ফেন? না পাখাওয়ালা ফ্যান?? /:)
আমি: :-/
মুক্ত: ২ নংটা হইলে কাজে লাগব। যা গরম পরছে, এক্টু বাতাস দেও তো!!! :)
আমি: আপনি চমৎকার লেখেন।
মুক্ত: আমি জানি। আমার মাইক্রোসফট ওয়ার্ডে "বেনসেন হ্যান্ড রাইটিং" ফন্ট লাগানো। চমৎকার ফন্ট।
আমি: আপনার শব্দচয়ন অপূর্ব। :)
মুক্ত: আমি সর্বদা দুটি বাংলা ব্যাকরণ বই রাখি। সমার্থক শব্দের জন্য!!!
আমি: আপনার সাথে কথা বলে সুখী হলাম।
মুক্ত: সুখী কি করে হবে, তারচেয়ে এস একটা পঁচানি দিই..
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩৫

লেখক বলেছেন: হা হা হা। সামনের পর্বে যোগ করে দিই? অনুমতি দিলে......
(আরেকটু বড় করো)

১৪১. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৪
মুক্ত বয়ান বলেছেন: আরে কয় কি!!! :-/
আপনা মাইনসের কি অনুমতি নেওয়া লাগে নি!!!!
লাগাইয়া দিয়েন। :)
আরেক্টু মডিফাই আপনে করেন। ;) ;)
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৮

লেখক বলেছেন: ঠিকাছে। তোমার আর এক্কুর মাঝে কথোপকথন ;)

১৪২. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১২
মুক্ত বয়ান বলেছেন: নাআআআআআআআ!!!
এই কম্ম কর্লে আমি শ্যাষ!!! :( :(
এক্দম জানে মাইরা ফালাইবেন আপনে!!! :(
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১৪

লেখক বলেছেন: দেখা যাক কি হয়...... ;)

১৪৩. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৪
ম্যাভেরিক বলেছেন: হাসতে হাসতে শেষ। কবির শ্যেন পর্যবেক্ষণকে শ্রদ্ধা করতেই হয়। অসাধারণ হয়েছে, ঠিক যেন আপনার একটি নতুন দিকই উন্মোচিত হল। :)
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৪৯

লেখক বলেছেন: আপনি আসাতে খুশি হলাম অনেক।

২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৫৪

লেখক বলেছেন: :D

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৪৫

লেখক বলেছেন: :D

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৪৫

লেখক বলেছেন: :D

১৬ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫৪

লেখক বলেছেন: :D

 

মোট সময় লেগেছে ১.২৯০৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
http://ashrafovi.blogspot.com

আমার রচনাই আমি

ashraf_ovi অ্যাট yahoo.ca

© আশরাফ মাহমুদ
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ