somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহরে বনের ছোঁয়া (সিউল ফরেস্ট)

০৬ ই জুন, ২০০৮ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ কোরিয়াতে পালিত হচ্ছে মেমোরিয়াল ডে। ১৯৫০-১৯৫৩ সালে আমেরিকান অনেক সৈনিক দক্ষিণ কোরিয়ার হয়ে উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ করতে যেয়ে প্রাণ হারায়। তাদেরই স্বরণে এই সরকারী ছুটি। দুপুরে জুমমা নামায পড়ে চিন্তা করলাম কোথায় যাওয়া যায়। নেট এ খুজে বের করলাম সিউল ফরেস্ট, শহরের মাঝে হান নদীর তীর ঘেসে এক বন।

আমি যেখানে থাকি সিউল ফরেস্ট ওখান থেকে সাবওয়েতে আধাঘন্টার পথ, স্টেশন থেকে বের হয়ে প্রায় ১৫ মিনিট হেটে পৌঁছালাম মূল জায়গায়। ফরেস্ট শব্দটা বলতে আমাদের মনে যেরকম ছবি ভাসে এটা মোটেও সেরকম কিছু না। শহরের ইট সুরকি থেকে একটু নিস্তার পাওয়ার চেস্টায় তৈরী করা হয়েছে এই এলাকা। বড় মাপের পার্ক বলা যেতে পারে এটাকে।

ঢুকেই একটা ক্যাকটাস হাউস, সাথে ইনসেক্ট গার্ডেন, কিন্তু কপাল খারাপ, ওটা বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে। তাই বাইরে থেকেই দেখতে হলো কোনরকমে। একটু সামনে হেটে একটা টানেল চলে গেছে সোজা নদীর পাড়ে। সাইকেল রেন্ট আছে কেউ চাইলেই পুরো বনে ঘুরে বেড়াতে পারে। ঠিক মাঝখানে একটা বিশাল তার ঘেরা জায়গায় চরে বেড়াচ্ছে অসংখ্য হরিণ। সেই ঘেরা জায়গায় আছে লেক, অনেক নাম না জানা গাছ আর বুনো ফুল। পুরো ঘেরাটুকুর উপর ব্রিজ করা আছে উপর থেকে হরিণ দেখার জন্য। আজ সারাদিন মেঘলা, সাথে হালকা কুয়াশাও, তাই শেষ বিকালেই রওনা দেই ওখান থেকে।


গাছের গোড়ায় মেটালের কারুকাজ

ফুটপাতে খাই দাই (খালাম্মা কোনভাবেই তার ছবি তুলতে দেবেনা, মেকআপ ছিলোনা তাই)

বনের মাঝে প্রাণের ছোঁয়া

হান নদীর একাংশ

এক পাল হরিণ

সেদিন দুজনে বসে ছিনু বনে...

ঘোড়াগুলো ছুটেই চলেছে

ফেরার পথে এক্সপেরিমেন্ট চালালাম রাতের সিউল নিয়ে
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৮ সকাল ৮:২৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×