এরাবিকা কফি আনরোস্টেড
রোবাস্টা কফি আনরোস্টেড
নবম শতকে ইথিওপিয়া থেকে যে কফির যাত্রা শুরু, আজ নানা রকম ভাবে পরিবেশন করা হয় সেই কফিকে বিশ্বজুড়ে। কফি গাছের ফল যেটাকে কফি বেরী বলা হয়, সেখান থেকে সংগ্রহ করা হয় কফি বিন। প্রায় ৯০ প্রজাতির কফি গাছ থাকলেও মূলত দুইভাগে কফিকে ভাগ করা হয়। কফি এরাবিকা এবং কফি রোবাস্টা। কফি এরাবিকা মূলত উঁচু ভুমিতে হয় (১০০০-২০০০ মিটার), এতে ক্যাফেইনের পরিমান ০.৮-১.৪ %, পৃথিবীর মোট উৎপাদনের প্রায় ৭০% এই এরাবিকা। মূলত মেক্সিকো, কোস্টারিকা, পানামা, কলম্বিয়া, পেরু, আর্জেন্টিনা, ভারত এবং আফ্রিকার কিছু দেশে এই এরাবিকার চাষ হয়। অন্যদিকে কফি রোবাস্টা নীচু অন্চলে হয়ে থাকে (৭০০ মিটার পর্যন্ত), ক্যাফেইনের পরিমান ১.৭-৪ %, মালয়েশিয়া, ব্রাজিল, ক্যামেরুন, উগান্ডা রোবাস্টার মূল উৎপাদনস্হল।
বিড়াল প্রজাতির প্রাণী সিভেট
বিশুদ্ধ এরাবিকা কফি সবথেকে দামী, কমদামীগুলোতে রোবাস্টার মিশ্রণ থাকে, কখনো পুরোটাই রোবাস্টা থেকে তৈরী হয়। ইন্দোনেশিয়ার 'কপি লুআক' নামে একপ্রকার কফি সবথেকে দামী, ১ কেজি প্রায় ৭০০ ইউএস ডলার। সবথেকে বিদঘুটে ব্যাপার হলো, সিভেট নামে এক বিড়াল প্রজাতির প্রাণী এই কফি বেরি খাওয়ার পর ত্যাগকৃত বিপাকীয় বস্তু থেকে সংগ্রহ করে ধুয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় কফি বিন প্রস্তুত করা হয়। সিভেটের পেটের ভিতরে কোন এক বিপাকীয় কারনে ঐ কফি এত মজাদার হয়।
বিভিন্ন ধাপের রোস্টেড কফি
কফি বেরি থেকে কফি বিন তৈরীর ধাপ কে বলে রোস্টিং। তাপমাত্রা এবং সময়ের উপরে নির্ভর করে কফি বিনের রং কেমন হবে, সেই অনুযায়ী এগুলোর নানা নামকরন হয়।
কফি বিন নাহয় হলো আসল কাজ তো সেটাকে মজাদার এককাপ কফিতে রূপ দেয়া। আসুন এবার কয়েকটা নাম করা কফির গঠন প্রনালী সংক্ষেপে জানা যাক।
এসপ্রেসো কফি
এসপ্রেসো: এর আরেক নাম সর্ট ব্ল্যাক, কফি বিন কে যতটা সম্ভব মিহি গুড়ো করা হয়, তারপর বিশেষ কায়দায় উচ্চ চাপে গরম পানি এই কফির ভিতর দিয়ে প্রবাহিত করা হয়। সামান্য কিছুটা ফোমও তৈরী হয় কফির সাথে। এটা তৈরীর জন্য বিশেষ যন্ত্রের সাহায্য নেয়া হয়।
ক্যাপুচিনো কফি
ক্যাপুচিনো: এসপ্রেসোর সাথে দুধ, মিল্কফোম আর উপরে চকোলেটের গুড়া দেয়া হয়।
মোচা কফি
মোচা: এসপ্রেসোর সাথে গরম দুধ আর গরম চকোলেটের মিশ্রন।
ল্যাটে কফি
ল্যাটে: অনেকটা ক্যাপুচিনোর মতোই, শুধু চকোলেট থাকেনা আর ফোমটা বেশি।
ডোপিও কফি
ডোপিও: ডাবল এসপ্রেসো, এসপ্রেসোর দ্বিগুন গুড়ো দেয়া হয় এক কাপে, খুবই কড়া।
আহহ.. এটুকু লিখতে লিখতে এক কাপ মজার কফি পান করলাম। আপনারাও কফি পান করুন আয়েস করে।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৮ সকাল ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


