গলার ভিতর থেকে সরিসৃপের মতো
উঠে আসে কষ্টের আগ্নেয়গিরি
আগ্নেয়গিরির তাপে হৃদয়াংশ গলে
নদীতে মেশে, বাতাসের ভালোবাসায় হয় বাস্প
এরকম কষ্টের চোরাকাদায় সদিচ্ছায় দিয়েছি পা
জেনে শুনে বার বার অসংখ্যবার
আঙুলটা নিজের অজান্তে পৌঁছে যায় মোমের আগুনে
ভস্ম হয়ে ঝুলে থাকি ললনার বেনীর ঝুলে
সুখের প্রলেপের নীচে সযত্নে সন্চয় করি
একটু একটু করে দলা বাঁধা আঘাতের প্রতিবিম্ব
একসময় একরাশ বরফের তুলোর মতো খুশির জোয়ারে
ঘুটঘুটে অন্ধকার হারিয়ে যায় সুখের বারমুডা ট্রায়েংগেলে
তারপর আবার ভুলে যাই সুখ আর দুঃখের সীমানা
নোম্যান্স ল্যান্ডে নিজেকে শিকারে পরিণত করি
কতবার ভাবি শিখে নেবো সুখপাখিকে পোষ মানানোর
সবগুলো তরিকা, দরজার ওপারেই থেকে যাবে হায়েনাটা
হায় সুখ, স্কুল বালকের নোটখাতা লুকানোর মতো করে
নিজেকে লুকায় প্রতিবার, নির্লজ্জের মতো পিছে ঘুরি
নোটখাতার পাতায় লেখা সেই সুখচাবি।
ছবি কৃতজ্ঞতা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

