আমার প্রিয় পোস্ট
- আজ ব্লগার আসিফ আহমেদ,এফ আই দীপু এবং আনমোনার শুভ জন্মদিন। - টিপু
- আমরা যাদের মুখাপেক্ষী প্রায় প্রতি মুহূর্ত - জানা
- সিটিসেল জুম সম্পর্কে জানাতে পারেন কেউ? - রিয়াজ শাহেদ
- Windows XP Performance Edition SP3 - April 2008 - লুলুপাগলা
- সাচ্চা মুসলমান হইতে পারলাম না - বিষাক্ত মানুষ
- আমি-তুমি-গাড়ি - তামিম ইরফান
- প্রতিদান/বিহংগ। (ছোট গল্প) - বিহংগ
- আরিফুল হোসেন তুহিনের অসামান্য উদ্যোগে সামান্য ভূমিকা রাখতে চাচ্ছি - রিয়াজ শাহেদ
- কানাডায় উচ্চশিক্ষা- কিছু তথ্য - _তানজীর_
- ফায়ারফক্সে বাংলা দেখুন আরও ভালভাবে - চিলে কোঠার সেপাই
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- যদি দালাল হতে পারতাম। - বিহংগ
- গুগল বুকস থেকে বই ডাউনলোড করবেন যেভাবে - অনিকেত প্রান্তর
- সুপ্রিয় বাংলাদেশ : এ চিঠি লেখা হলো বৈশাখ-বরষায়, কিছু মেঘ কিছু রোদ্দুর, স্বপ্ন-ভরসায় (শততম পোস্ট) - আইরিন সুলতানা
- উবুন্টু বনাম উইন্ডোজ - কেন লিনাক্স ব্যবহার করবেন? - আশাবাদী!!
- পিছু কথন--০১ - রাশেদ
- একাধিক কম্পিউটারে ইন্টারনেট সংযোগ ভাগাভাগি করা - আবদাল্লাহ বিন মাহবুব
- ইস্নাইপস, ইউটিউব ডাউনলোডের উপায় - রন্টি চৌধুরী
- হাইএন্ড কম্পিউটার কতখানি প্রয়োজনীয়? - আশাবাদী!!
- শূণ্য ! - উত্তরাধিকার
- বিশ্ববিদ্যালয় ক্রম - অঞ্চল ভিত্তিক সেরা বিশ - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- শো-কেসের সভ্যতা - সুলতানা শিরীন সাজি
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
- "YouTube Robot" চমৎকার ফিচার সম্মৃদ্ধ ইউটিউব ডাউনলোড সফটওয়ার। - লুলুপাগলা
- একটা জায়গায় ভুল হচ্ছে, বারবার, বারবার...... - রিয়াজ শাহেদ
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- গ্লোবাল ওয়ার্মিং: ক্যালিফোর্নিয়ার পদক্ষেপ ও ইউরোপের তাপমাত্রা - দূরন্ত
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- গ্লোবাল ওয়ার্মিংয়ে ধ্বংস হয়ে গেল ল্যারসেন বি - দূরন্ত
- অবশেষে - মুকুল
- গ্লোবাল ওয়ার্মিং : কারো পৌষ মাস কারো সর্বনাশ - দূরন্ত
- সহজিয়া উবুন্টু ৮.০৪ শিক্ষা!!! - রোকন
গহীন পথের দৃশ্যাবলী
১৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৫
| অ | পে | ক্ষা |
শতোর্ধ সিড়ি বেয়ে নীচে নেমে গেলে
ভূচামড়ার অনেক নীচে বয়ে চলে
রক্তের স্রোতের মতো অতল রেলগাড়ি
পুরোটা দৈর্ঘজুড়েই মেকি হালকা আলোয়
তার চেয়েও মেকি প্রলেপে প্রলাপ করে সুন্দরীর গাল
নগরীর বয়স্ক নাগরিকদের পিঠে সভ্যতার বোঝা
কোথাও খুব হালকা সুরে বাজছে একটা গান
প্রতীক্ষারতের ভিতরে সেই গানটা রূপ পাল্টায়
নিজের মতো করে, অপেক্ষার পালা শেষ হওয়া অব্দি
| চ | লা | চ | ল |
এই পর্বটা সবচে উত্তেজনাময়, অদ্ভুত
রেলগাড়ি চলে, ভিতরের জীবগুলো চলেনা
তাদের ভিতর বয়ে চলে অন্য এক চলাচল
বগির একটা কোনে কিছু স্কুলগামী বালক বালিকা
কলকাকলি করে চলেছে, একটু থেমে থেমে
কিছু আধবোজা স্হির চোখ মাঝে মাঝে চেয়ে দেখে
মধ্যবয়স্ক এক যুবা আলতো করে হাত দিয়ে আছে
এক গর্বিত স্বাপ্নিক রমনীর পরিপূর্ন উদরে
হাতের নীচে একটু করে নড়ে উঠছে সেই স্বপ্ন
| ব | দ | ল |
একসাথে খুলে যায় সবগুলো বিদায়ের দরজা
একযোগে নেমে আসে স্হির অস্হিরতা
কেউ বেরিয়ে যাবে কেউবা বদলাবে পথ
পথ বদলানোর পথে হরেক রকমের পসরা
কাপড়, অলংকার, প্রসাধনী, খাবার, জুতো
কেউ থামে কেউ পাস কেটে এগিয়ে চলে
বদলানোর পথে কেউ অল্পের জন্য হারায়
গন্তব্যগামী রেলটাকে, কেউ ভুল করে ফেলে
বাকিরা সঠিক ভাবেই শুরু করে আবার পথ চলা
|মু | ক্তি |
শেষ ঠিকানার কাছে এসে সবাই কেমন জেগে ওঠে
নিজের ব্যাগটা শক্ত মুঠোয় আরেকবার পরখ করে
পিঠের বাচ্চা টাকে ভালো ভাবে বেঁধে নেয় মা
প্রেমিকার হাত টাকে নিজের হাতে আটকে নেয় প্রেমিক
বুড়িটার লাঠি ছাড়া আর কিছুই ধরার নেই এখন
একা যে, তার কোন বাধা নেই, সামনে এগিয়ে যায় সেও
আবারও শতোর্ধ সিড়ি ফুঁড়ে উঠে আসা গহীন থেকে
পিছনে অদৃশ্য ছাপ থেকে যায় শত শত ছোট বড় জুতোর
জুতোগুলোর মালিক এখন মুক্তির আশায় উর্ধ্বগামী।
[ছবিটা সাবওয়েতে তোলা ]
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা, কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
চাঙ্কু বলেছেন:
আসিফ ভাই , কবিতা মাথার উপর দিয়া গেছে । কিছুই বুঝলাম না । আফসুস লেখক বলেছেন: জাস্ট একটা পাতালরেলের কিছু দৃশ্য... ![]()
বৃত্তবন্দী বলেছেন:
চিত্রগ্রাফি বিচ্ছিরী।আর সাবওয়ে নিয়ে এত বিচ্ছিরী কাব্য লিখতে পারে আসলে বড় লেখকরাই। খন্ডচিত্র গুলো অসম্ভব রকমের বিচ্ছিরী.....
লেখক বলেছেন: আপনি আজকাল বিচ্ছিরী ছবি তোলা শুরু করছেন কি আর করা।
ভাই আর যাই করেন বড় লেখক বলে আমার সব্বানাশ করেন না ![]()
লেখক বলেছেন: আপনার নকলটা বিদায় হইছে তো? শরীরডা ভালা?
কঁাকন বলেছেন:
চাঙ্কু বলেছেন: আসিফ ভাই , কবিতা মাথার উপর দিয়া গেছে । কিছুই বুঝলাম না । আফসুসসহমৎ
চিকনমিয়া বলেছেন: আহা
এইডা ভালা লাগচে
চিকনা তোমার চিকন মাথাৎ এটা ঢোকার কথানা
চিকনারে মাইনাচ
যেখানে চিকনা সেখনে মাইনাচ
চিকনা=মাইনাচ
লেখক বলেছেন: সরু পেটে যেমন গরু ধরে, সরু দেহে তেমনি বুঝ বেশি হয়.... ![]()
লেখক বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
আপনার জন্যও শুভকামনা।
লেখক বলেছেন: বিদায় হয় নাই মানে কি ঘাপটি মেরে আছে? ব্যব্স্হা কাজে দিলেই হইলো।
চিকনমিয়া বলেছেন:
*কয়=তয়
উত্তরাধিকার বলেছেন:
প্রিয় আসিফ,
আপনার বর্ণণাশৈলী সম্পর্কে নত্যুন করে কিছু বলবার নাই।
আমার সুযোগ হয়েছে সাবওয়েতে (টিউব) ভ্রমনের।
আজ আপনার দৃশ্যগুলো ভীষন জীবন্ত হয়ে ধরা দিল আমার কাছে।
অনেক অনেক সাধুবাদ জানাই কবিকে।
লেখক বলেছেন: অনেক কিছুই তুলে আনতে পারিনি কবিতায়, তবু এই যাতায়াতটা আমি উপভোগ করি, কখনো বিষন্নতায় ডুবি অকারনেই।
ধন্যবাদ আপনাকে।
ইউনুস খান বলেছেন:
আমারও মাথার উপর দিয়া গেছে, কিছুই বুঝি নাই।
লেখক বলেছেন: হায় হায়, বলেন কি !!!
দূর্ভাষী বলেছেন:
আসিফ ভাই, সুন্দর উপস্থাপনা। আসলে সাবওয়ে ব্রমণের অভিজ্ঞতা নেই তো তাই বুঝতে একটু কষ্ট হলো।আশা করি ভালো আছেন, আপনার শুভ প্রত্যাবর্তণ আশা করছি।
লেখক বলেছেন: থ্যাংকু।
*****
লেখক বলেছেন: কি যে বলেন না মুকুল ভাই ...
আপনার লোকাল ভাষার কবিতা টা জোস, আবারও বল্লাম। ![]()
লেখক বলেছেন: সাবওয়ের মেঝেতে ভাত খাওন যাইবো, আমি নিশ্চিত। ![]()
আমাদের হইলে ঐটা ছিনতাইয়ের আরেকটা ভালো জায়গা হবে। ![]()
প্রচন্ড রকমের ভালো লাগল। বিশ্রী রকমের সুন্দর। আর তুমি ত ভালই ছবি তুলো দেখি
লেখক বলেছেন: বাপরে, একবারে এত প্রশংসা...
ভালো থাইকেন।
লেখক বলেছেন: জাস্ট ধারাবর্ননা টাইপ, তবুও ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ।
রেটিং বলেছেন:
আসিফ এখটা জিনিষ লিখসোস বটে ******
লেখক বলেছেন: থ্যাংকু থ্যাংকু
লেখক বলেছেন: থ্যাংকু।
লেখক বলেছেন: রাতিফ কেও শুভেচ্ছা।
আকাশচুরি বলেছেন:
ভালো লাগল।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: থ্যাংকু।
লেখক বলেছেন: ঐটা রেটিং ই ভালো জানে.... ![]()
দূরন্ত বলেছেন:
খুব ভালো লাগলো।
লেখক বলেছেন: দুরন্তপনা করলে সাবওয়েতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে.... ![]()
লেখক বলেছেন: ঐ মিয়া আপনি এখনও লাইনে.... ঘুমান না কেন? চা বানান, খাবো ![]()
লেখক বলেছেন: ট্রেনলাইনে খুঁজতেছি এখনো ![]()
চাঙ্কু বলেছেন:
পাইলে আমারে কইয়েন। কিভাবে ট্রেনলাইনে দাত খুজে বের করতে হয় , জেনে রাখতে হইবো । বলা যায় না , কখন দরকার হয় লেখক বলেছেন: ঠেলার নাম বাবাজি, দরকার পড়লে ট্রেন লাইন কেন, দুনিয়ার যেকোন জায়গা থেকে খুঁজে পাওয়া যাবে। ![]()
চিটি (হামিদা রহমান) বলেছেন:
চমৎকার উপস্থাপনা!!কবিতায় যেন জীবনের প্রতিচ্ছবি..............ফুটে উঠেছে।
লিখেছেন বটে একটা কবিতা..............।
ভালো লাগা রেখে গেলাম।
শুভেচ্ছা
লেখক বলেছেন: আসলেই জীবনের প্রতিচ্ছবি, তাও আবার অগনিত চলমান জীবনের।
আপনাকেও শুভেচ্ছা।
লেখক বলেছেন: থ্যাংকু, ভালো থাকবেন।
রাশেদ বলেছেন:
ভালো লাগছে খুব।
লেখক বলেছেন: থ্যাংকু থ্যাংকু ![]()
রেটিং বলেছেন:
তোমার নয়া দৃশ্য কই ?
লেখক বলেছেন: দেরী হইবেক, দৌড়ের উপরে আছি, সকালে উঠে গাংনাম আপ ডাউন করছি, ল্যাবে আসছি বুলেটের বেগে... ![]()
মানবী বলেছেন:
কবিতার ভাষায় সাবওয়ের চমৎকার বর্ণনা!!!এমন বোরিং ও বিরক্তিকর সময়কে অসাধারন সুন্দর ভাবে তুলে ধরছেন কবিতায়, ধন্যবাদ আসিফ আহমেদ।
+
লেখক বলেছেন: আমার কাছে বোরিং লাগেনা, যদি সাথে কেউ থাকে, কিন্তু একা একা মারাত্নক খারাপ লাগে, আর আমি প্রায়ই এমপিথ্রি নিতে ভুলে যাই। তখন আরো দূরবস্হা।
ধন্যবাদ আপনাকে।
বিহংগ বলেছেন:
বাহঃ দারুন উপস্থাপন।
লেখক বলেছেন: এই আর কি, চলমান ঘটনার লিখিত রূপ.... ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: আচ্ছা।
দেরিতে পড়লাম অনেক। ভালো লেগেছে আসিফ।
"রক্তের স্রোতের মতো অতল রেলগাড়ি"......
লেখক বলেছেন: ধন্যবাদ আন্দালীব ভাই। আপনার ব্লগে কম যাই, আপনার কবিতা বুঝার মতো স্হিরতায় নাই ![]()
আইসিস বলেছেন:
ফাটাফাটি ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে আইসিস।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















