আমার প্রিয় পোস্ট

~সময়ের উঁচু উঁচু ঢেউয়ে তলিয়ে যায় সব বিভীষিকা~

সেবা পেয়ে ধন্য, চাই আমাদেরও জন্য

১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:০০

শেয়ার করুন:                   Facebook


দেশে যখন ছিলাম ২০০১ এর দিকে খুলনায় বিটিটিবির ইন্টারনেট কানেকশান নিতে গেলাম। ডেস্কের ভদ্রলোক আমাকে বললেন, ইন্টারনেট দিয়ে তুমি কি করবা? প্রশ্নটা শুনে উত্তর যেন পেটের ভিতর পালালো। আমার সাথের বন্ধুটা চটাং জবাব দিলো, ইন্টারনেট দিয়ে কি করে আপনি জানেন না? বেচার মনে হয় একটু দমে গেলো। ফরম জমা দিয়ে আসলাম। ফোনটা ছিলো আমার মেঝো ভাইয়ের নামে, তার সই নিয়ে একগাদা কাগজ জমা দিলাম। ডিমান্ড নোটিশ আসলো। সেটাও ব্যাংকে জমা দিলাম, লাইন আর লাগেনা।

বেশ কয়েকদিন পর যে অফিসারের কাছে গেলাম তিনি কোন দ্বিধা না করে বললেন কিছু টাকা দিয়ে যান, আর লাইন ঢাকা থেকে পারমিট হয়ে আসে, সময় লাগে, এত সোজা নয়। আমিও ততোধিক বোকার মতো জানতে চাইলাম টাকা দিয়ে কি করবেন? লাইন ম্যানকে দিতে হবে, কিছু হাত খরচ আছে। মাথায় তখন ইন্টারনেট বাসায় লাগার নেশা। তবুও কেমন করে যেন বল্লাম লাইনম্যানকে টাকা আমি দেবো, আপনি ২০০ রাখেন। ২০০ টাকা দিয়ে আমি একজন ঘুষদাতা হিসাবে নিজের নাম লিখালাম। বদলে বাসায় পেলাম ঐতিহাসিক সেই কানেকশন। পাশাপাশি একটা বেসরকারি আইএসপি থেকেও প্রিপেইড নিয়েছিলাম। যদিও দুটোর কোনটাতেই তেমন কোন গ্রাহক সেবার ব্যাপার ছিলোনা।

কোরিয়া এসে প্রথম বাসায় ইন্টারনেট নেবো। ফোন লাইন ও একই সাথে। ল্যাবমেট অনলাইন থেকে ফরম নিয়ে পূরণ করে ফ্যাক্স করে দিলো। ফরমে আমার মোবাইল নম্বর থাকায় সেখানে একটা মেসেজ আসলো। আগামীকাল সকালে ১১ টায় লাইনম্যান আসবে বাসায়। ঠিক ১১ টায় গাড়ি নিয়ে টেকনিশিয়ান হাজির। মডেম, তার, জ্যাক সব কিছু নিয়ে কানেকশন ওকে করে ডকুমেন্টে সাইন নিয়ে চলে গেলো। কাজ করার সময় আমি একটু বাইরে বেরিয়েছি, সে বলে ভিতরে যান ভিতরে যান, আপনাকে কষ্ট করতে হবেনা!

বাসা পাল্টালাম, ফোন দিলাম, আমার নতুন বাসায় লাইন রিকানেক্ট করে দিয়ে যাও। এবার আসলো এক নাদুস নুদুস লোক। কাজ করতে যেয়ে ঘেমে যাচ্ছে, সারা কোমরে যন্ত্রপাতি, কয়েক মিনিটের মধ্যে কাজ শেষ। কাজ শেষ হতেই আমার মোবাইলে ফোন, এটুকু বুঝলাম তোমার লাইন কি ঠিক হয়েছে? আমি বল্লাম সব ওকে। লোকটাকে একটু জুস অফার করলাম আর বিস্কুট। তার সেকি লজ্জা, অবশেষে দ্রুত খেয়েই চলে গেলো।

বাসার সামনে কনস্ট্রাকশন চলছে, কিভাবে মনে হয় নেটের লাইনটা কেটে গেলো। বাসায় এসে দেখি লাইন নাই। ভাবলাম হয়তো মডেম নষ্ট, ফোন দিলাম কাস্টমার কেয়ারে। মহিলা বললো, আজ সব বুকড, কাল সকালে লোক যাবে। ঠিক আছে, তাই সই, ওমা আধাঘন্টা যেতেই ফোন, আমাদের লোক ফ্রি হয়েছে, এখনই যাবে, তুমি কি বাসায় যেতে পারবে? গেলাম, গাড়ির পিছন থেকে ফোল্ডিং মই বের করে চড়া রোদের ভিতর একা একাই পুরো কাজটা শেষ করে ফেললো। আজ এ বেটা পিডিএ টাইপের কি নিয়ে এসেছে। ওখানেই সব লিখলো, আমার ডিজিটাল সাইন নিলো। তারপর ধন্যবাদ দিয়ে চলে গেলো।

গত দুইমাস নাকি ঐ কোম্পানির নতুন কানেকশন দেয়া বন্ধ। কারন তাদের কাষ্টমার কেয়ারে নাকি অভিযোগ পাওয়া গিয়েছিলো! তাই দুই মাসের এই শাস্তি। আরেক বাংলাদেশি ভাই নতুন কানেকশন নিতে যেয়ে এই তথ্য জানতে পারলেন। আমাদের দেশে এমন বিচার শুরু করলে কি দশা হবে একবার ভাবুন তো?

 

প্রকাশ করা হয়েছে: বিশেষ রচনা  বিভাগে ।

 

  • ৫৬ টি মন্তব্য
  • ৩৮৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:০৮
comment by: মিলটন বলেছেন: আসিফ খুব হিংসা হচ্ছে আপনাকে।

আর এদেশের আমার ভোগান্তির কথা সেটা আরেকদিন বলবো।
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:১০

লেখক বলেছেন: হিংসার কিছু নাই মিল্টন ভাই, যতো ভালো সেবাই এখানে পাইনা কেনো। এটা তো আর আমার দেশ না। আমরা কবে বাংলাদেশে এরকম অবস্হা তৈরী করবো আমাদের জন্য? আর কত শত বছর পরে? খুব কষ্ট লাগে ভাবলে।
আচ্ছা লিখে ফেলেন আপনার ভোগান্তিগাঁথা।

২. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:১৪
comment by: মাহবুব সুমন বলেছেন:
অস্ট্রেলিয়া এসে ডায়াল আপ, কেবল, এডিএসএল ব্যবহার করেছি।


ইউনি ডর্মে কেবল লাগাতেই ল্যানে কানেকশন। সেইরকম স্পিড।

ডায়ালআপে ছিলা প্রিপেইড, দোকান থেকে স্টার্টার কিট এনেই সোজা ব্যবহার শুরু করলাম।

কেবলের ক্ষেত্রে ফোন দিলাম কোম্পানিতে, ওরা দিন তারিখ ঠিক করে বাসায় আসলো। ১টা ফর্ম ও ৩/৪টা সই দেবার পর ৩০ মিনিটের মাঝে কেবল কানেকশন দিয়ে চলে গেলো।

এখন যে এডিএসএল ব্যবহার করছি সেটাও ফোন করে। ফোনে কথা বলার ৩ দিনের মাঝেই স্নেইল মেইলে মডেম ও অন্যান্য সব কিছু আসলো। লাগালাম, ব্যবহার শুরু করলাম। তেমন বড় সমস্যা হলে কাস্টমার কেয়ারে ফোন দেই ( দরকার হয়নি এখনো)।

দেশে ছিলো একটা পোস্ট পেইড ডায়ালআপ কানেকশন ( প্রাইভেট কোম্পানি )। ঝামেলা হয়নি তেমন একটা। তবে ভয়ংকর খরুচে ছিলো সেটা, গতিও ছিলো কচ্ছপের মতো।
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:১৯

লেখক বলেছেন: বিটিটিবির ডায়ালআপ লাইনটা খারাপ ছিলোনা। কিন্তু বেশি বৃষ্টি হলে ট্রাবল করতো, আর লাইনম্যানকে ডেকে আনা মানেই সেই ভোগান্তি।

৩. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:১৭
comment by: মিলটন বলেছেন: হ্যাঁ রে ভাই আশায় তো বুক বেঁধে আছি যে, দেশটা কবে সোনার দেশ হিসেবে দেখতে পারবো। আমরা চাই আপনারা যারা যোগ্য ব্যাক্তি আছেন তারা দেশে এসে কিছু একটা করুন।
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:২১

লেখক বলেছেন: এটা ভুল বল্লেন মিল্টন ভাই, আমি বাইরে পড়তে এসেছি বলেই আমি যোগ্য এমন না। যোগ্য ব্যাক্তি সব জায়গাতেই কম বেশি আছে। আমাদের যোগ্য ব্যাক্তির সংখ্যা বাড়াতে হবে। সঠিক জায়গায় বসাতে হবে, কাজ করতে দিতে হবে আর সবার আগে আমাদেরকে ভালো হতে হবে। আমার সাধ্যের ভিতর অবশ্যই দেশের জন্য করবো।

৪. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:১৭
comment by: মামু বলেছেন: আপচুস আমরা এই রকম ছেবা পাই না ক্যান?
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:২২

লেখক বলেছেন: প্রশ্নটা অনেক ছোট, কিন্তু উত্তর টা অনেক ব্যাপক।

৫. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:২৭
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: এটা আমি প্রিয় পোস্টে নিয়ে রাখছি আসিফ ভাই।
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:২৯

লেখক বলেছেন: সে পথে কোনই বাধা নেই.... :)
তাজীন দেখলাম বিয়ে খেতে চায় ;)
আমিও তো চাই....

৬. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৬
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: আমিও চাই!
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৪২

লেখক বলেছেন: দুনিয়ার মজদুর এক হও, রিয়াজের চাহিদায় সুর মেলাও ;)

৭. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৫
comment by: আউলা বলেছেন: আপনাদেরই সুখ ভাইয়া :(
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: আমার কাছে এটাকে সুখ মনে হয় না। মনে হয় সুস্হ প্রক্রিয়া। আমরা পাইনা বলেই সুখ বলি।

৮. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৭
comment by: আউলা বলেছেন: আপনি নাকি দেশে আসছেন?
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: সবঠিকঠাক থাকলে হয়তো নেক্সট ফেব্রুয়ারীতে ফিরবো। আপাতত সেরকমই প্ল্যান।
তোমার এক্সামের কি অবস্হা? জব নিয়ে ঢাকা চলে যাবে নাকি?

৯. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৮
comment by: |জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: ব্যাপারটা হচ্ছে মানসিকতার। আমাদের মুফতে কামিয়ে নেবার মানসিকতা যে পরিমান প্রবল, সেবা দেবার বা 'ভ্যালু ফর মানি' ধারণাটা ঐ পরিমান ই অনুপস্থিত| ইন্টারনেট সেবা না , সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য|

১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: কারন আমরা টাকাকে লিগ্যাল ওয়েতে মুভ করিয়ে সেবা নিতে রাজি না। ঐ ২০০ টাকা কিন্তু লিগ্যাল ওয়েতে ঐ অফিসার পেতে পারে। সিস্টেম সেরকম হলে। আর সেবার জন্য যে পর্যাপ্ত বিনিয়োগ করতে হয় সেটা ও আমরা মানতে চাইনা। তাইতো এতো আন্ডার টেবল প্রজেক্ট।
ধন্যবাদ আপনাকে।

১০. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৩
comment by: রুবেল শাহ বলেছেন: সৌদির এস টি সি এর সেবা বিশ্ব মানের ..........

ফোন করলাম আমার লাইন চাই.
বাসার ঠিকানা নিল. বলল ২৪ ঘন্টায় আপনার সংযোগ পেয়ে যাবেন।
আসলেই তাই ২৪ ঘন্টা লাগে নি মাত্র ৯ ঘন্টায় সংযোগ পেয়েছি ....

আর আমার দেশ .......
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: সব জনগন নিয়মিত ট্যাক্স দেয়, নিয়ম ভাংগেনা, তাই সেবামূলক অফিস গুলোও তাদের কাজ ঠিকমতো করে।

১১. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৫
comment by: আতিক একটেল বলেছেন: লিখিত দিতে পারি কখনও সম্ভব না।
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: আপনার কমেন্ট টা ঠিক বুঝিনি।

১২. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:০৪
comment by: আউলা বলেছেন: এক্সাম আরো ২টা আছে ২১ তারিখ শেষ হবে তারপর ইন্টার্নি কোথায় করবো ঠিক হয় নি এখনও :( তাই জানিনা কোথায় থাকবো :(
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:০৭

লেখক বলেছেন: ইন্টার্নি তো ৬ মাসের তাইনা? তারপর জব করার ইচ্ছা?

১৩. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:০৫
comment by: আউলা বলেছেন: রেটিং ভাইয়াকে আজকাল তেমন দেখি না :(

সবাই বিজি আজকাল /:)
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:০৯

লেখক বলেছেন: রেটিং ভাইয়ার সব দিক দিয়া চাপ বাড়ছে, ল্যাবে হঠাৎ করে কাজ বাড়ছে (বউ আনলে বসরা কাজ বাড়ায় দেয় বলে কথিত), একটু যা সময় পায় সেইটা যদি বউকে না দেয় কি করে চলে... :)

১৪. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:০৮
comment by: নিরক্ষর বলেছেন: আফসুস......
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:১০

লেখক বলেছেন: শুধু আফসুস না, আমরা কেমন যেন বিশ্বাসও হারিয়ে ফেলেছি যে এমনটা হতে পারে কোনদিন। অথচ এই কোরিয়ানদের এসব কিছুই এতো ভালো ছিলোনা কয়েক দশক আগেও।

১৫. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:২২
comment by: আউলা বলেছেন: ইন্টার্নি ৩ মাসের।

আসিফ ভাবী কই থাকে? ;)
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:২৬

লেখক বলেছেন: আসিফ ভাবী আসিফ ভাইয়ের লগেই থাকে।

১৬. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:২২
comment by: আউলা বলেছেন: যাই গা ভাইয়া :(
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:২৬

লেখক বলেছেন: ওকে, গুড লাক ফর এক্সামস।

১৭. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:২৫
comment by: সমকালের গান বলেছেন: বাহ বাহ...
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:২৭

লেখক বলেছেন: আপনাকেও বাহ বাহ... ছবির বাবুটা কে ভাই?

১৮. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:২৭
comment by: ব্যাকটেরিয়া বলেছেন: কোরিয়াতে থাকা হয় বুঝী?
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৩১

লেখক বলেছেন: জ্বী, থাকার ঘুড়ি গুটানোর পথে। আপনি কোথায় আছেন?

১৯. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৩০
comment by: চাচামিঞা বলেছেন: ভাই এজন্যই একটার নাম বাংলাদেশ আর অন্যটা হলো কোরিয়া।
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৩২

লেখক বলেছেন: জোক হিসাবে মজা পেলাম, কিন্তু সেবা না পাওয়ার কষ্ট টা সবারই।

২০. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৪২
comment by: র‌্যাভেন বলেছেন:
পরের দেশের সার্ভিসের গল্প শুইনা কি লাব
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: হা হা, আছেন কেমন?

২১. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:১১
comment by: অরণ্যচারী বলেছেন: ঢাকায় অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আমি গত মাসের আঠারো তারিখ লাইন নিয়েছি। এর মধ্যে একদিন একটু সমস্যা হয়েছিল,তবে ওরা সাথে সাথে লোক পাঠিয়ে ঠিক করে দিয়েছে। তবে সারা দেশে ইন্টারনেট এভেইলেবল হতে আরো ৫ বছর লাগবে বলেই মনে হচ্ছে।
১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: অবস্হার উন্নতি হলে তো খুশির কথা, সেটার জন্যই তো এতো চেষ্টা।

২২. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৫
comment by: চাঙ্কু বলেছেন: দেশের এইরকম প্রথম শ্রেনীর সেবাগুলা বিদেশে এসে মিস করি :P
১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৬

লেখক বলেছেন: হাহামেথেপগে :) :) :)

২৩. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫১
comment by: চাঙ্কু বলেছেন: আসিফ ভাই @ ডান পাশের মাইয়াটা ফুন কানে দিয়া কি আপনার লগে কথা কয় ?? :P ;)
১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: চান্কু আপার লগে কথা কয় ;)

২৪. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৯
comment by: চাঙ্কু বলেছেন: আমার লগে কথা কইব কেমতে ?হেতে আমার ফুন নাম্বার জানে না তো । কোরিয়ান মাইয়া -আপনার লগে কথা কইতাছে :P
ভাবিরে কি কইয়া দিমু ?? :D
১১ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৭

লেখক বলেছেন: ভাবী তো আমার পাশেই বইসা আছে.... ;)

২৫. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫১
comment by: মুর্শেদ বলেছেন:
আপনার পোষ্টের জন্য ধন্যবাদ। আপনি গতি কেমন পান জানালে খুশী হব।

আসলে জাতীয়ভাবে আমাদের মানসিকতার পরিবর্তন না করলে এ ধরণের সেবা পাব বলে মনে হয় না। বাংলাদেশের বিশেষত ঢাকা শহরে যে ব্রন্ডব্যান্ড নামে নেট কানেকশন আছে সেটা কে বড়জোর ন্যারো ব্যান্ড কানেকশন বলা যায়। আর এ দেশের সব আইএসপি ও অন্যান্য যারা (মোবাইল কোম্পানী) নেট সেবা দেয় তারা গ্রাহকদের সাথে প্রথমেই যে প্রতরণা করে সেটি হলো অত্যন্ত কম পরিমান ব্যান্ডউইথ+বেশী সংখ্যক গ্রাহক+উচ্চ মূল্য। আর কাষ্টমার কেয়ার সেটা পওয়াতো সৌভাগ্যের বেপার।

তবে আশার কথা টি এন্ড টি (বর্তমানে যেটি বিটিসিএল) নাকি এ বছরের মধ্যেই ঢাকা শহরে এডিএসএল কানেকশন দিবে প্রায় ২৬,০০০ গ্রাহককে। এছাড়া ও wimax (শুধুমাত্র আইএসপি) এবং 3G (শুধূমাত্র মোবাইল কোম্পানীর জন্য) প্রযুক্তির অনুমতি দেয়া হবে।

তখন যদি বর্তমান অবস্থার উন্নতি হয় (কম মূল্য +উচ্চ গতি+ সারাদেশে অসংখ্য ব্যবহারকরী)
১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৬

লেখক বলেছেন: ডাটা ট্রান্সফার স্পীড ২০০-৪০০ কেবি/সে মতো পাই।
আমি অবশ্য অতোটা ক্লিয়ার বুঝিনা স্পীডের ব্যাপারগুলো।
আপনার জন্য আইএসপির লিংকটা দিলাম।
Click This Link

২৬. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১:২৮
comment by: মৈথুনানন্দ বলেছেন: তোমাদের দেশে ভাই ওয়ায়ব্র বোদয় চালু হয়ে গ্যাচে - তাই না? সার্ভেস কেরম দিচ্চে??
১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৯

লেখক বলেছেন: আপনি কি ওয়েবরো র কথা বলছেন? এ বিষয়ে আমার জানা নেই। আর কোন দেশে? কোরিয়া না বাংলাদেশে?

(আপনি 'সার্ভেস কেরম দিচ্চে' এমন ভাবে লেখেন কেন? আমিও আন্চলিকতা দিয়ে লিখি, কিন্তু সেটা নিতান্তই পরিচিতদের সাথে। আপনার দুই একটা কবিতা আমি পড়েছিলাম। আমার মনে হয়না আপনি শুদ্ধ পারেন না। তাহলে এরকম ইচ্ছা করে লেখেন কেন। দেখতেও খারাপ লাগে। পড়তেও অসুবিধা হয়।)

২৭. ১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:১০
comment by: অপরাজিতা ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আমাদের দেশের সেবার মান কবে এমন হবে তা আমরা কেউই জানিনা, তবে আমি আশাবাদী।

নতুন লিখছি, ভিজিটর হিসাবে আপনার অনেক লেখা আগে পড়েছি, কবিতা লিখছেন না কেন.....
১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:১৩

লেখক বলেছেন: আপনাকে ও ধন্যবাদ। লিখি যখন যেটা মন চায়, এটাই তো ব্লগিং।

২৮. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৩৮
comment by: মৈথুনানন্দ বলেছেন: বলছিলুম যে কোরিয়াতে wibro service কেমন!

আমি শুধু মাত্র শুদ্ধ বাংলাই জানি কারণ ভাগীরথী তীরবর্তী বাংলা আমার মাতৃভাষা।

এখন কথা হলো, গতো এক বছর ধরে এই বাংলাতেই মন্তব্য দিচ্ছিলুম, এবার কদিন হলো বাংলাদেসি ডায়ালেক্টে লিখে কলচরটাকে ফিল করার চেষ্টা করছি। আ-কারান্ত শব্দ ( খাইলা ইত‌্যাদি ) আমার কানে নতুন, শুনতে ভালো লাগে, আন্তরিক লাগে এই আঞ্চলিকতাকে।

ভিজিটর্স লিস্ট দেখা আমার অভ্যাসে নেই, মাঝে মাঝে যখন মনে পড়ে, তখন দেখি যে অনেক চেনা-অচেনা মুখের সারি নীরবে এসে ঘুরে গেছে আমার দ্বারপ্রান্তে।

মন্তব্যে অনুযোগের সুর প্রচ্ছন্ন, সেটা যদি তুমি করে বলার জন্যে হয়ে থাকে, তবে আপনি বলতে আমার কোনো অসুবিধা নেই! ;)
১৩ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:৪৫

লেখক বলেছেন: wibro or webro (?) জিনিসটা সম্পর্কে আমার আইডিয়া নাই, তাই সিওর বলতে পারছিনা।

আপনি লিখেছেন 'তোমাদের দেশে ভাই...'
এটুকুর ভিতর অনেক আন্তরিকতা মেশানো, সো তুমি তুই আপনি নিয়ে ভেজাল হ্ওয়ার কোন প্রশ্ন নেই।
আসলে দুই বাংলার লোকাল ডায়লেক্টে বেশ ডিফারেন্স। আপনার কাছে আমাদের লোকাল স্টাইল ভালো লাগতে পারে, কিন্তু আমি কেন যেন কোলকাতার টা এনজয় করিনা।
যাইহোক আমি জানিনা শুদ্ধ বাংলা কি, হয়তো আমি যেটা বলি সেটা নাও হতে পারে। কিন্তু আপনার বলাটা খুব জটিল লাগে। মানে কষ্ট হয় উদ্ধার করতে, তাই বলেছিলাম।
আমার দেশের লোকাল ভাষা সব আমার ভালো লাগে এমনও নয়, যখন যেটা ইচ্ছা হয় মন্তব্যের জন্য ইউজ করি। সবসময় না।

প্রথম যখন ব্লগে এসেছিলাম, দুএকটা কবিতা পড়েছি আপনার। আমার লেভেল থেকে অনেক উপরে মনে হওয়ায় আর চেষ্টা চালাইনি। কারন আমি হার্ডকোর সাহিত্যিক না।

কোন অনুযোগ নেই ভাই, আমি অতোটা তরল নই ;)

ভালো থাকবেন, আপনার বাইরে যাওয়ার কতদূর?

 



 


asifbgeblog@yahoo.com

মৃত্যুর খুব কাছে জীবন অশ্লীল রকমের স্বার্থপর,
বাড়াবাড়ি রকমের ত্যাগীও বটে, নিপাট সন্ন্যাসী।।

[বিঃ দ্রঃ এই ব্লগের সকল নিজস্ব ছবি ও...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৭৬৯৫