আমার প্রিয় পোস্ট
- আমরা যাদের মুখাপেক্ষী প্রায় প্রতি মুহূর্ত - জানা
- সিটিসেল জুম সম্পর্কে জানাতে পারেন কেউ? - রিয়াজ শাহেদ
- জহির জহুরি/ গল্প - মাজুল হাসান
- Windows XP Performance Edition SP3 - April 2008 - লুলুপাগলা
- সাচ্চা মুসলমান হইতে পারলাম না - বিষাক্ত মানুষ
- প্রতিদান/বিহংগ। (ছোট গল্প) - বিহংগ
- আরিফুল হোসেন তুহিনের অসামান্য উদ্যোগে সামান্য ভূমিকা রাখতে চাচ্ছি - রিয়াজ শাহেদ
- কানাডায় উচ্চশিক্ষা- কিছু তথ্য - _তানজীর_
- ফায়ারফক্সে বাংলা দেখুন আরও ভালভাবে - চিলে কোঠার সেপাই
- ভাইরাস ধরতে ফাইল স্ক্যান করুন অনলাইনে - তারকে
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- যদি দালাল হতে পারতাম। - বিহংগ
- গুগল বুকস থেকে বই ডাউনলোড করবেন যেভাবে - অনিকেত প্রান্তর
- সুপ্রিয় বাংলাদেশ : এ চিঠি লেখা হলো বৈশাখ-বরষায়, কিছু মেঘ কিছু রোদ্দুর, স্বপ্ন-ভরসায় (শততম পোস্ট) - আইরিন সুলতানা
- উবুন্টু বনাম উইন্ডোজ - কেন লিনাক্স ব্যবহার করবেন? - আশাবাদী!!
- একাধিক কম্পিউটারে ইন্টারনেট সংযোগ ভাগাভাগি করা - আবদাল্লাহ বিন মাহবুব
- ইস্নাইপস, ইউটিউব ডাউনলোডের উপায় - রন্টি চৌধুরী
- হাইএন্ড কম্পিউটার কতখানি প্রয়োজনীয়? - আশাবাদী!!
- শূণ্য ! - উত্তরাধিকার
- বিশ্ববিদ্যালয় ক্রম - অঞ্চল ভিত্তিক সেরা বিশ - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- শো-কেসের সভ্যতা - সুলতানা শিরীন সাজি
- ব্যবহার করুন এনিমেটেড স্মাইলি (COOL) - ব্রাইট
- যান্ত্রিক লেখন পদ্ধতি... - মিয়াভাই সিলটী
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
- "YouTube Robot" চমৎকার ফিচার সম্মৃদ্ধ ইউটিউব ডাউনলোড সফটওয়ার। - লুলুপাগলা
- বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে ইন্টারনেট:: একটি প্রস্তাব! - আরিফুর রহমান
- একটা জায়গায় ভুল হচ্ছে, বারবার, বারবার...... - রিয়াজ শাহেদ
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- গ্লোবাল ওয়ার্মিং: ক্যালিফোর্নিয়ার পদক্ষেপ ও ইউরোপের তাপমাত্রা - দূরন্ত
- ছক পূরণ : নিছক পা-সর্বস্ব স্বল্পদৈর্ঘ্য সিনেমা - ইশতিয়াক জিকো
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- গ্লোবাল ওয়ার্মিংয়ে ধ্বংস হয়ে গেল ল্যারসেন বি - দূরন্ত
- অবশেষে - মুকুল
- গ্লোবাল ওয়ার্মিং : কারো পৌষ মাস কারো সর্বনাশ - দূরন্ত
- সহজিয়া উবুন্টু ৮.০৪ শিক্ষা!!! - রোকন
- মাছ ভাজির সহজ রেসিপি!!! - ম. রহমান
আই এম এ কোরিয়ান 
২৬ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:৪১
বাসায় ফোন নেয়ার পর থেকে একটা ঝামেলা শুরু হয়েছে। মাঝে মাঝেই অজানা ফোন আসে। আমি হয়তো তখন ল্যাবে, বউ ফোন ধরে। ওপার থেকে টানা 'হাংগুমাল' মানে কোরিয়ান ভাষায় কথা চলতে থাকে। আমার বউ অনেক কষ্টে একফাঁকে বলে ওঠে, 'হাংগুমাল মুল্যায়ো' মানে কোরিয়ান ভাষা জানিনা। এ পর্যায়ে ফোনটা কেটে দেয় ওপার থেকে।
গতকাল দুপুরেও একই ভাবে এলো একটা ফোন। বউ কোন সুযোগ না দিয়ে ইংরেজীতে প্রশ্ন ছুড়ে দিয়েছে,
- হু আর ইউ?
বেচারা মনে হয় এতটা আশা করেনি। তাই কি বলবে বুঝতে না পেরে বলে বসলো,
-আই এম এ কোরিয়ান। তারপর ভ্যাবাচ্যাকা খেয়ে দ্রুত ফোনটা রেখে দিলো। ![]()
তার কিছুক্ষণ পরে মনে হয় কথা খাতায় লিখে মুখস্হ করে আবার ফোন করেছে সেই লোক।
-মিঃ হান আছে এখানে। আমি একজায়গা থেকে তার নাম্বার পেয়েছি।
-না এখানে এই নামে কেউ নাই, কেউ থাকেনা এখানে। দুঃখিত।
মিঃ কোরিয়ান অবশেষে মিঃ হান কে না পেয়ে 'আই এম সো সোরি' (এভাবেই সরি বলে ওরা) বলে ফোনটা রেখে দিলো। ![]()
ছবি কৃতজ্ঞতা
প্রকাশ করা হয়েছে: কোরিয়া বিভাগে ।
আসিফ আহমেদ বলেছেন:
আহারে বেচারারা (মাইনাস প্রদানকারী)
আবুল বাহার বলেছেন:
আমারে একবার বলছিলো ''আই মেডইন কোরিয়া , ইয়ু মেডইন.......?আমিতো থ... শালার ব্যাটা কয় কি ?
লেখক বলেছেন: তাওতো মেডইন বলছে, আপনার খবর কি ভাই। আছেন কেমন?
রোজার আগে একবার দেখা সাক্ষাৎ হলে ভালোই হতো। খুব চাপে আছি। পরে নক করবোনে।
আমি ও আমরা বলেছেন:
I am a bangladeshi and you?
লেখক বলেছেন: আই এম সো সোরি ...... ![]()
আমি ও আমরা বলেছেন:
কোরিয়াতে ব্লগের কজন আছি একটা লিষ্টি করে ফেলো, চলো একদিন সবাই মিলে আড্ডা দেই।
লেখক বলেছেন: আমি, আপনি, সোহাগ, বাহার ভাই, বিলাস আহমেদ খান, আব্দুল হাকিম আরও বেশ কয়েকজন আছে পর্দার আড়ালে
তারা গোপনে থাকে, আওয়াজ দিলে হয়। ঐকতান একজন, আরও থাকতে পারে। স্বীকার না করলে কেমনে বুঝবো?
লেখক বলেছেন: কেমনে? সাময়িক পোস্ট দিতে পারেন। তবে অনেকেই মনে হয় দূরে দূরেও থাকে।
দূরন্ত বলেছেন:
মজার ঘটনা.....
লেখক বলেছেন: ছোট্ট অবশ্য।
লেখক বলেছেন: কস কি !!!!!!!!!!!!!!
লেখক বলেছেন: হ্যালো বলার পর তার বোঝে ফরেইনার, তারপরো কথা চালিয়েই যাবে কোরিয়ানে.... ![]()
লেখক বলেছেন: পড়তে থাকুন ব্লগ, অনেকই লিখেন তাদের অভিজ্ঞতা।
বিলাস আহমেদ খাঁন বলেছেন:
ঐকতান (দীপকদা), হাকিম ভাই আর আমি আছি ইনহাতে। আপনারা সময় করে একদিন চলে আসেন না। দুদিন আমাদের সাথে থেকে যান। Chuseok এর ছুটি আছে ১৩-১৫ সেপ্টেম্বর। এখানে প্রায় ২৫ জন বাংলাদেশী আছে। সবাই খুব আন্তরিক। ইনশাল্লাহ আপনাদের কোন আসুবিধা হবেনা। ইমরান ভাইয়ের মোবাইল নাম্বার দিলাম, ফোন দিতে পারেন।
০১০-৮৬৮৪-১৭০৯
ডেইট ফিক্স করে মেইল দিয়েন। ভালো থাকবেন।
লেখক বলেছেন: আমি আসলে এখন এমন একটা চাপের ভিতরে আছি, দুদিনের জন্যও বের হওয়া টাফ। আর রোজার ভিতরে একটু ঝামেলা।
আপনার আমন্ত্রন পেয়ে ইচ্ছা হচ্ছে এখনই যাই। কিনতু সত্যি এখন পারবোনা।
তবে নিয়ত থাকলো। আপনাকে নিরাশ করবোনা ![]()
নুশেরা বলেছেন:
মেডিকেল পড়ুয়া বন্ধুদের কাছে শুনেছিলাম এমন এক গল্প। বিদেশী ছাত্রটি বাংলায় দেয়া লেকচারের কিছুই বুঝতে পারছে না। আর শিক্ষকের অবস্থা হল- বাংলা কথার ফাঁকে ফাঁকে ইংরেজি শুধু ঐ একলাইন, "হেই ফরেনার, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মি?"
লেখক বলেছেন: হা হা হা।
এরকমই অবস্হা হয়েছিলো যখন এখানে প্রথম আসি। কোরিয়ান ভাষা ক্লাস নেয়া শুরু করলেন যে মহিলা, তিনি এক বর্নও ইংরেজী বলেন না। সব কথাই কোরিয়ানে। তাহলে শিখবো কেমন করে? বিরক্ত হয়ে ক্লাস করাই ছেড়ে দিলাম।
পরের সেমিস্টারে যিনি এলেন তিনি অবশ্য পুরোটাই ইংরেজীতে ক্লাস নিয়েছিলেন।
লেখক বলেছেন: থ্যাংকু
![]()
লেখক বলেছেন:
ওয়েট করেন, আমিই টিকেট কেটে দেশে আসবো ![]()
কৌশিক বলেছেন:
+
লেখক বলেছেন: থ্যাংকু।
লেখক বলেছেন: আপনার দোস্ত আওয়াজ দেয়না কেন ????? ![]()
কোরিয়া আইসেন না, ৬ মাস লাগবে নাকের বারান্দা থেকে গন্ধ তাড়াতে।
আইরিন সুলতানা বলেছেন:
আমি ও আমরা বলেছেন: ওকে ami aoyaj dicchi---------
আওয়াজ তো দিলো....তারপর গলা বসে গেছে বোধহয়...
দোস্ত তুই কই ...
মোরা কান পেতে রই ...
লেখক বলেছেন: আপনার দোস্ত নির্ঘাত গোস্ত খাচ্ছে.... কারন কিছুদিন পরে কাধে পিঠে .... নিয়ে ঘুরে বেড়াতে হবে, তাই এখন থেকেই প্রস্তুতি চলছে। ![]()
কৌশিক বলেছেন:
কোরিয়াতে কি কোন কুত্তা আছে? ঢাকায় যেখানে কোরিয়ানরা থাকে তার আশেপাশের সব কুত্তা নাকি খাইয়া ছাপ কইরা ফেলে।
লেখক বলেছেন: প্রায় সব কোরিয়ান গুলারই একটা করে কুকুর আছে বাসায়, বিশেষ করে বয়স্কদের। তবে সেগুলো কে কুকুর না বলে বড় বিলাই বলাই শ্রেয়।
আর কিছু রেস্তোরায় কুকুর মেনু আছে, তবে শুনেছি অনেক এক্সপেনসিভ। এই জেনারেশন অতোটা খায়না, ওদের ভাষ্যমতে।
আমাদের দেশে যারা যায়, তারা ফাও পায় বলেই মনে হয় সব সাবাড় করে দেয়, কারণ এদের একবার দাওয়াত দিলে সেটা ভালো টের পাওয়া যায় ![]()
আইরিন সুলতানা বলেছেন:
কোরিয়ানরা তো শুনসি "গরম সারমেয়" খায় @ কৌশিক'দা
আসিফ আহমেদ বলেছেন:
গরম সারমেয় কি জিনিস??????
লেখক বলেছেন: গরম সারমেয় তো আমাদের দেশেই সবখানে পাওয়া যায়... ![]()
কৌশিক বলেছেন:
কবে যে কোরিয়ানরা কোন বাসার কুত্তা চুরি কইরা খাওয়ার সময় ধরা খাইয়া ফাঁসিতে ঝুলবে কে জানে!
লেখক বলেছেন: খবর দিয়েন ঐদিন, পোস্টার বানায় কোরিয়ার রাস্তায় রাস্তায় টাংগানোর ব্যবস্হা করবো ![]()
কৌশিক বলেছেন:
আইরিন, হডডগের ভেতরে যে রোলটা থাকে না ঐটা একদম কু্ত্তার শিটের মত। দারুন টেস্টি।
লেখক বলেছেন: এহ হে....... ![]()
লেখক বলেছেন: থ্যাংকু....
হাসতেই আছি
কোন কোরিয়ান কি মাইন্ড কইরা আপনেরে মাইনাস দিয়া গেল?
লেখক বলেছেন: হ, দুজন দিছে, দুজনরেই চিনছি কিন্তু নাম বলবো না।
তাদেরকে ছোট কইরা কি লাভ, তারা দিয়া সুখ পায় মনে হয়। দিক।
কোরিয়ান রা পড়লে এতক্ষণে মাইনাসের রেকর্ড বয়া যাইতো। ![]()
রুখসানা তাজীন বলেছেন:
অফটপিকঃ মাস্টার্সের প্রথম দুইতিন দিন আমার সু-ভা-র সাথে দেখা হইলেই আমি হেরে কইতাম 'স্লামালাইকুম'। এতদিনের অইব্বাস, ছাড়া কষ্ট, কী বলেন? লেখক বলেছেন: আ্যা !!!!!!!!!!!!
![]()
ব্রহ্মপুত্র বলেছেন:
খিক খিক খিক
লেখক বলেছেন:
![]()
লেখক বলেছেন: নো প্রুবলেম
থেং কিউ।
আমাদের এ্যাপার্টমেন্টে আমার উপরের ফ্ল্যাটে একটা কোরিয়ান ফ্যামিলি থাকে প্রতিদিন ছাদে উঠলে ঐ ফ্যামিলির বড় মেয়ের সাথে কথা হয়
লেখক বলেছেন: বড় মেয়ে দেখতে কেমন?
তাইলে তোমারে কিছু শিখায় দিই....
অবশ্য আমি নার্সারী পাশ কোরিয়ান ভাষায় ![]()
আন্নিঅং হাসিমনিক্কা / আন্নিঅং হাসেইও ..... সম্ভাষন।
মাজা ..... ঠিক
আরাচ্ছঅ.... বুঝলাম
কিনছানা.... নো প্রোবলেম
আন্নিঅং হি কাসেও.... গেলাম
খামছা.. মিদা.. ধন্যবাদ
জনুন তামিম ইমনিদা..... আমি তামিম
জনুন সাকসা হাকসেং ইমনিদা.... আমি এম এস এর ছাত্র.....
সারাংহেও.... ভালোবাসি ![]()
জিব এ গায়ো.... বাড়ি যাবো
পাপ মগয়ো.... ভাত খাবো
![]()
এ কটাই বইলা দেখো....
পোষ্ট প্রিয়তে ঢুকাইলাম
লেখক বলেছেন: কেমন আছো .... আন্নিঅং হাসেইও তেই চলবে।
নাম কি..... ইরমি ময়েও...।
সুন্দরী .... ইওপ্পয়ো.....
চিনছা..... ওমা তাই !!!
ওতোকে? ..... কিভাবে????
রাতমজুর বলেছেন:
আসিফ ভাই, তামিমভাইরে কওয়া কোরিয়ান ঠিক ঠাক তো? আমিও কিন্তু এ্যপ্লাই করুম লেখক বলেছেন: খাইছে....... ট্যাক্স দাও আগে।
রাতমজুর বলেছেন:
আরে ধুর! টাইন্যা টুইন্যা ৫ বছর হবে বয়স, খুব সুন্দর, একেবারে নাকবোঁচা বার্বি। দেখা হলে আমি আমার মত জিগাই, "কি কর মা? কেমন আছো?" ও সেই চ্যাংব্যাং কইরা উত্তর দেয়। কেউ কারুর কথা বুঝি না। তাই আপনের এইগুলান এ্যাপ্লাই কৈরা দেহুম।
লেখক বলেছেন: ছোট হলে শুধু আন্নিঅং বললেই হবে.... 'অ' টা একটু টেনে উচ্চারণ হবে।
দু একদিন কথা বল্লেই বুঝে যাবা কথায় আহ্লাদ কারে কয়।
লেখক বলেছেন: তাইলে আমার ডায়েটিং র কি হবে !!!!!!!!!!
লেখক বলেছেন: এইখানে অনেক দাম ![]()
এক টা ছোট আটি প্রায় ১০০ টাকা। ![]()
রাতমজুর বলেছেন:
হের লাইগ্যাইতো দিছি
নানী শিখাইছে, ভাইরে ঠিক রাখতে হৈলে ভাবীরে হাতে রাখবা, তাইলেই ভাই ঠিক
লেখক বলেছেন: বাপরে কি তরিকা।
লেখক বলেছেন: কোরিয়ান দের খুব ভালা পাই, বিশেষ করে কোরিয়ান ইয়োপ্পোদের ![]()
লেখক বলেছেন: ![]()
একদিন ডায়েট না করলে কি হয়? ![]()
দূরন্ত বলেছেন:
ঢাকায় আমার এক পরিচিত লোক আছে। সে কোরিয়ানদের জন্য কুকুর ধরে তারপর তা সাইজ করে দিতো...। প্রতি কুকুরে নাকি মাত্র ১০০ টাকা করে পেতো। তাও পার্ট টাইম কাজ হিসেবে খারাপ ছিলো না... লেখক বলেছেন: ১০০ টাকায় কোরিয়াতে কুকুরের লেজ টুকুও পাবে কিনা সন্দেহ আছে ![]()
লেখক বলেছেন: অসুবিধা নাই, ভাবী তোমার মতো এতো কিপটা হবেনা নিশ্চই। ![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: আমার ভাবী.......... মিসেস তামিম।
লেখক বলেছেন: দিবো.....
তোমার আর ধ্রুবর জন্য একটা লিন্ক দিলাম। আরো শেখার জন্য।
Click This Link
লেখক বলেছেন: দুএকদিন কথা বললে ওদের টোন টা ধরতে পারবা।
তুমি ইংরেজিতে লিখে নিয়ে যাবা, আর ওরা কিভাবে বলে সেটা খেয়াল করবা, তারপর সেভাবে বাংলায় নিজের মতো করে লিখে নিলেই হবে।
লেখক বলেছেন: তাইলে ও কথাই রইলো, বিরিয়ানির পরে চা... ![]()
আসিফ আহমেদ বলেছেন:
বলতে মনে ছিলোনা.....কোরিয়ান ভাষায় আমার গুরু আছেন এখানে দুজনা, আবুল বাহার আর আমি ও আমরা ভাই।
আমি ও আমরা ভাই তো আবার কোরিয়ান ভাষায় ক্লাসই নেন।
সো যেকোন জায়গায় আটকে গেলে উনারা গিট ছুটায় দিতে পারবে
লেখক বলেছেন:
![]()
লেখক বলেছেন: এইটা তো জানিনা ![]()
রাশেদ বলেছেন:
হা হা! মজাক পাইছি।
লেখক বলেছেন: খুশিক হইছি।
লেখক বলেছেন: আসলে বিরক্ত করার জন্য ফোন করেনা ওরা। এখানে একই নাম্বার আবার ইস্যু হয় কাস্টমার ফোন ছেড়ে দিলে। তাই আগের ইউজারের পরিচিতদের ফোন আসে।
ওরা অনেক কিছুই বোঝে, বাট বলেনা, বলতে চায়না।


















