একটি কাল্পনিক বাস্তব কথোপকথন:
কোন এক রাত্রিভোজনের পর............
-কি হলো মুখটা ওদিকে ফিরিয়ে রেখেছো কেনো?
- কি করবো? আমাকে একটা কথা বলে তো সেটা আর মনেই রাখোনা।
- কোন কথা? আমি সত্যিই মনে করতে পারছিনা। আরেকবার বলোনা প্লিজ...
-নাহ আর বলবোইনা।
- দেখো সবসময় কি সবকিছু মনে থাকে, আর রাগারাগি না করে বলে ফেল্লেই তো হয়।
অনেকক্ষণ একপক্ষের নীরবতা, আরেক পক্ষের বিরতিহীন একই প্রশ্ন।
-আমাকে তোমার কোথায় বেড়াতে নিয়ে যাওয়ার কথা ছিলো মনে আছে?
-ও, এই কথা, সেটা তো মনেই আছে, সময় বের করতে পারছিনা এই যা। এতো গাল না ফুলিয়ে আরেকবার বল্লেই তো মিটে যেতো।
-হু, আমি বলি আর তুমি মুখের উপর না বলে দাও। তখন আমার আরও বেশি কষ্ট হয়।
-আচ্ছা ঠিক আছে, নেক্সট ছুটির দিনেই আমরা যাবো। প্রমিজ।
-আচ্ছা ঠিক আছে। মনে থাকে যেনো।
বেড়াতে যাওয়ার আগের দিন দুপুরে খাওয়ার টেবিলে............
-কালকে সকালে তাহলে আমরা বের হচ্ছি তো?
-হু অবশ্যই, আমরা বাসা থেকেই বক্সে করে খাবার নিয়ে যাবো, আর আজ বিকালে কিছু হালকা খাবার কিনে আনবো।
-তুমি আবার তোমার ক্যামেরার ব্যাটারী চার্জ দিতে ভুলে যেওনা যেনো। তা কি খাবে কাল দুপুরে?
-খিচুড়ি আর কুচি কুচি করা গরুর মাংস হলে মন্দ হয়না। সাথে কোক।
-আচ্ছা। ও শোন... বাসায় না একদম পেয়াজ নেই, তোমাকে বলা হয়নি। তুমি কি অফিসে যাওয়ার আগে একটু কিনে দিয়ে যেতে পারবে?
-কেনো নেই? একটা জিনিস পুরো শেষ না হলে বলা যায়না? মেজাজ টাই দাও খারাপ করে। বিরক্তিকর... মাঝে মাঝে মনে হয়......
খাওয়া দাওয়া বন্ধ, কিছুসময় নীরবতা, দুপক্ষেরই.......
কম্পিউটারে বাজছে....
তোমার সাথে রাগ করে আর কি হবে
কিছুই তোমার যায় আসেনা এই সবে
রাগ ভাঙানো শিখবে তুমি আর কবে
কবে যাবে রাগ ভাঙানোর মক্তবে
মাঝে মাঝে হতেই পারে রাগ আমার
ভালোবাসায় মান অভিমান থাকবেই
তুমি কেন আমার কথা না ভেবে
নিজের জেদটা আঁকড়ে ধরে রাখবেই
একটু বদল হবে তুমি আর কবে
কবে যাবে রাগ ভাঙানোর মক্তবে
তোমার কোন হয়না যে রাগ এমন তো নয়
সে রাগেরও ওষুধ আছে জেনেছো কি
রাগটা কেবল বুঝে নিয়ে এই আমি
কেমন করে ভাঙাই সে রাগ ভেবেছো কি
এমন করে রাগ ভাঙাবে আর কবে
কবে যাবে রাগ ভাঙানোর মক্তবে
-আসো খেয়ে নেই, আর রাগ করে থাকার দরকার নেই। আর রাগের সাথে খাওয়া দাওয়ার কি? প্লিজ চলে আসো।
-না আমি খাবোনা।
-না খেলে আমি কিন্তু কুতুকুতু দেবো। তখন বুঝবা ঠেলা।
-খবরদার, কুতুকুতু দিবানা, ....... আচ্ছা খাচ্ছি খাচ্ছি, ছাড়ো ছাড়ো......
ছবি কৃতজ্ঞতা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

