আজ ব্লগ খুলে দেখি ১ বছর ৫ ঘন্টা পার হয়ে গেছে। গত বছর রোজার ঈদের সময় এই ব্লগ সম্পর্কে জানি রেটিং (সোহাগ) এবং আরেক সোহাগের কাছে।
তারপর ২০/২১ অক্টোবরের দিকে রেজিঃ করে ফেলি। কিন্তু বাংলা লেখার ভয়ে কিছুই লিখতাম না। পড়াও হতোনা তেমন। তারপর হঠাৎ এ বছর মে মাসের দিকে লেখা শুরু করলাম। দেরীতে লেখা শুরু করায় এক্সেস পাচ্ছিলাম না। মডারেটরদের মেইল করে কিছুদিন পরে মুক্তি পাই। আস্তে আস্তে পরিচয় ঘটলো অনেকের লেখার সাথে, লেখার বাইরেও যোগাযোগ হয় কারও কারও সাথে।
তাদের অনেকেই আছেন, অনেকে চলে গেছেন, অনেকেই আসছেন নতুন করে, অনেকে আসছেন নতুন রূপে। কারও নাম নিতে গেলে এ লেখা অনেক লম্বা হয়ে যাবে। সবথেকে কষ্ট হবে আসলে আমার
জীবন যেমন মসৃণ নয়, তেমনি নয় এই ব্লগ ও। কখনো কারো পোস্ট খুব ভালো লাগে, কারোটা খুব বিরক্তিকর, খুব মজার, কখনো রাগও হয়, হয় ভুল বোঝাবুঝি। সবকিছু ছাপিয়ে এই ভার্চুয়াল জগতের সময়টা অনেক ভালো কেটেছে। আপনাদের সাথেই থাকতে চাই। পড়তে চাই, কমেন্ট করতে চাই, লিখতে চাই মাঝে মাঝে।
পরিচিত, স্বল্প পরিচিত কিংবা অপরিচিত ব্লগার যেই হোন না কেন...... এক বছর পূর্তির এই লেখায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা।
[যাদের মনের ভিতরে আমাদের প্রিয় দেশের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধের এতটুকু ঘাটতি বা অবহেলা আছে তারা দয়া করে আমার এ শুভেচ্ছা গ্রহন করবেন না]
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



