ঘুমমাখা চোখে স্নান ঘরে প্রবেশ
কুসুম গরম জলের ধারায় সাবানের ফেণা
মিলেমিশে হয়ে ওঠে ছোট্ট এক ঘূর্ণিপাক
চুল, ঠোঁট, গাল, ভুরু, চোখের পাঁপড়ি, পাতা
হাত, পা, ঘাড়, গলায় ধীরে ধীরে সাজসজ্জা
খাপ খাওয়ানো পোশাক, সহপোশাকের আবাসন
সকাল বিকেল দুপুর গড়িয়ে সন্ধ্যার ক্ষীণ আলোয়
ম্লান হতে থাকে জামার ভাঁজ, গালের ঔজ্জল্য
মনের ভিতরের মন, মানুষের ভিতরের মানুষ
ঘরে ফিরে এক এক করে সরে যায় সব কিছু
মুখের রঙ, গায়ের সাজ, রাস্তার ধুলো ঝাপটা পানিতে
ফিরে যায় ফেণাময় ঘূর্ণিপাকে দিনের সব গ্লানি
গাছেরাও স্নান করে, সাজে, ক্লান্ত হয়, জিরিয়ে নেয়
সহসাই পাতা ঝরায় হেমন্তের অতিথি বৃষ্টিতে।
ছবি কৃতজ্ঞতা
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



