۞ সূরা লাহাব
(শুরু করিলাম) ল’য়ে নাম আল্লাহ্র,
করুণা ও দয়া যার অশেষ অপার।
ধ্বংস হোক আবু লাহাবের বাহুদ্বয়
হইবে বিধ্বস্ত তাহা হইবে নিশ্চয়।
করেছে অর্জন ধন-সম্পদ যাহা
কিছু নয়, কাজে তার লাগিবে না তাহা।
শিখাময় অনলে সে পশিবে ত্বরায়
সাথে তার সে অনল-কুন্ডে যাবে হায়।
জায়া তার অপবাদ ইন্ধন বাহিনী,
তাহার গলায় দড়ি বহিবে আপনি।
(কাব্যানুবাদ – কবি কাজী নজরুল ইসলাম)
[সংগৃহীত]
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



