আমার প্রিয় পোস্ট

ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........

"একাত্তরের চিঠি"----কর্তিপক্ষের যে ব্যাপারে দৃষ্টি দেয়া উচিত

১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৪৭

শেয়ারঃ
0 2 0

খুব কম ব্যবহারকারী মনে হয় আছেন যারা বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীনফোনের উপর নানা কারনে ক্ষুদ্ধ নন।তাদের দলে আমিও একজন।
কিন্তু গত বছর খবর পেলাম এই কোম্পানীটি বাংলাদেশের আরেকটি বড় প্রতিষ্ঠান প্রথম আলোকে সাথে নিয়ে আমাদের গৌরবময় একাত্তরে স্বাধীনতা যুদ্ধ চলাকালে মুক্তিযুদ্ধাদের লিখিত চিঠির সংকলন "একাত্তরের চিঠি" প্রকাশ করবে । আমার মত লক্ষ কোটি বাঙ্গালী যে খবরটি শুনি খুশি হয়েছে,প্রশংসা করেছে এমন একটি মহতি উদ্যোগের জন্য।

গত ১৬ ডিসেম্বর''০৮ থেকে বিজ্ঞাপন দিয়ে সংগ্রহ করা হয় চিঠি।১৮০ টি চিঠি থেকে যাচাই বাছাই শেষে ৮০ টি চিঠি নির্বাচিত করা হয়,যা নিয়ে মার্চে প্রকাশিত হয় "একাত্তরের চিঠি"।

প্রকাশকঃমতিউর রহমান,প্রথমা প্রকাশন
মুল্যঃ২৫০ টাকা।

এত গেল বইয়ের কাহীনি!
আজ সন্ধ্যায় বইটি কিনে আনি।আজ একটি লাইব্রিতে ২২০ টাকায় (কমিশন বাদে) বইটি পেলাম,যদিও খুব উন্নত মানের কাগজে ছাপানো ঝকঝকে বই।


শুরুতেই চোখ পরলঃ
এই প্রকাশনা অন্য কোন ধরনের বাঁধাই ও প্রচ্ছদে বাজারজাত করা অথবা বিধিসম্মত না হলে এই প্রকাশনার কোন অংশ প্রথমা প্রকাশনার লিখিত অনুমতি ছাড়া কোন ভাবে পুনঃপ্রকাশ বা ব্যবহার এবং ফটোকপি,রেকর্ড অথবা অন্য কোন তথ্য সংরক্ষণ পদ্ধতিতে,যান্ত্রিক অথবা বৈদ্যুতিক মাধ্যমে অনুলিপি করা যাবে না


অনেকেই বলবেন এটা তো খুব স্বাভাবিক!
পাইরেটেড কপি ছেড়ে যাতে মুল প্রকাশকের ক্ষতি করতে না পারে সে বিবেচনায় স্বাভাবিক।
কিন্তু সম্পুর্ণ শর্ত অনুসারে ইন্টারনেটেও এটির কোন অংশ ছাপা যাবে না!
এখানেই সমস্যা!
কিছুদিন আগে জাফর ইকবাল স্যারের লিখা "মুক্তি যুদ্ধের ইতিহাস" (খুব ছোট হলেও পুর্নাঙ্গ) বইটি প্রকাশ হয়।যাতে এমন কোন শর্ত ছিল না।
অনলাইনে বইটি পাওয়া যাচ্ছে।

এই চিঠিগুলির মালিকানা কোনভাবেই কোন প্রকাশক বা ব্যক্তির হতে পারেনা।এগুলি এখন জাতীয় সম্পদ।তাই কিভাবে সবার মাঝে এটি ছড়িয়ে দেয়া যায় সেটিই হওয়া উচিত প্রধান ভাবনা।
এটা আমরা আশাই করতে পারি যে এই বইটি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রকাশিত হয় নি। তাই হার্ড কপির শর্ত অটুট রেখে হলেও ইন্টারনেটে এই বইটির বিনা মুল্যে অনলাইন সংস্করন হয় কর্তপক্ষের বেড় করা উচিত ,নতুবা শর্তের এই অংশ বাদ দেয়া উচিত,যাতে আমরা এটি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দিতে পারি।




 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): একাত্তরের চিঠি ;
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৩
মাহমুদ৬৯ বলেছেন: "এই চিঠিগুলির মালিকানা কোনভাবেই কোন প্রকাশক বা ব্যক্তির হতে পারেনা।এগুলি এখন জাতীয় সম্পদ।তাই কিভাবে সবার মাঝে এটি ছড়িয়ে দেয়া যায় সেটিই হওয়া উচিত প্রধান ভাবনা। "



সহমত ।
২. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৪
এ. এস. এম. রাহাত খান বলেছেন: সাধারন অফসেটে আরেকটি সংস্করন স্কুল ও কলেজ ছাত্রদের জন্য বেড় করা উচিত,এতে মুল্য ১০০ টা নির্ধারন সম্ভব।২২০ টা দেখে অনেকেই বইটি কিনতে পারবেনা...
৩. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৫
মামু২ বলেছেন: স্ক্যান করা কুপি বা পিডিএপ ভার্ষন কপিরাইতের মধ্যে পরে না.....
প্রকাশক কপি রাইটের নামে যা খুশি কইতে পারে, আইনে যেইটা টিকব হেইডাই তো কপিরাইট হইব.... তার বাহিরে কুনু কিচুই টিকব না...
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৯

লেখক বলেছেন: "অন্য কোন তথ্য সংরক্ষণ পদ্ধতিতে,যান্ত্রিক অথবা বৈদ্যুতিক মাধ্যমে অনুলিপি করা যাবে না।"

এর পর স্ক্যান কিভাবে করবেন?

৪. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৬
বিডি আইডল বলেছেন: চিঠি গুলোর মালিকানা তাহলে মতিউরের এখন!!

সেলুকাস...
১৪ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৩

লেখক বলেছেন: :(

৫. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৬
রাতমজুর বলেছেন: জিপি সবসময়ই মাইনষের ইমোশন নিয়া পয়সা কামায়।
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:০১

লেখক বলেছেন: ...সব কিছুতে করলেও মুক্তিযুদ্ধ নিয়ে কোন ভাবে ভাই মানতে পারা যায় না...এইটা নিয়ে আমাদের কিছু করা উচিত।এই চিঠি সংগ্রহের জন্য সকল প্রশংসা দিতে রাজি,কিন্তু ব্যবসা শুরু করলে তার প্রতিবাদ করতেই হবে...

৭. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:০৮
ফারহান দাউদ বলেছেন: "এটা আমরা আশাই করতে পারি যে এই বইটি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রকাশিত হয় নি। "
ভাই,জিপি আর পরথম আলু যখন এই বই ছাপাইসে,আপনে এই আশা করতে পারেন না। আমার জানার ইচ্ছা হইলো,এই চিঠিগুলা নিয়া তারা যে এই মাতবারিটা করলো,হালারা কি চিঠিগুলা পয়সা দিয়া কিন্না নিসে? বিনা পয়সায় যদি নেয়,তাইলে এই সম্পদগুলা নিয়া ব্যবসা করার লাইগা উল্টা তো ওগোরে জেলে ভরা দরকার।
যাকগা,আসলেই কেউ এই চিঠি নেটে ছাড়বার চাইলে,অনায়াসেই বেনামে মিডিয়াফায়ারে একখান সাইট খুইলা স্ক্যানড কপি ছাইড়া দিবার পারে,পাইরেসি (যদিও এইখানে এইটা খাটে কিনা জানি না) করবার চাইলে বাঙ্গালিরে আটকাইবার পারে এমন আইন এখনো এই দেশে হয় নাই।
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৬

লেখক বলেছেন: হয়ত ওরা অনলাইনে না দিলে...অদের অনুমতি ছাড়াইয়া কদিন পর বেড হবে...কিন্তু কেন এত ভালো একটা জিনিস খারাপ ভাবে ছাড়তে হবে? তাই ওনারা এই ব্যাপারে অনুমতি দিলেন সেটাই কাম্য

৯. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:১১
আলী আরাফাত শান্ত বলেছেন: এইটা ইতিহাস সংরক্ষনের নামে মুক্তিযুদ্ধের আবেগ নিয়া করপোরেটাইজেশন!!
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:১৯

লেখক বলেছেন: ....অন্য রা অনলাইনে ছারলে তারা যদি ভাবে তাদের সুনামের ভাগ বসবে তাহলে তারাই অনলাইনে এর সংস্করন বেড় করুক।আমরা চাই সবার মাঝে এটা ছড়িয়ে যাক...

১০. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:১৭
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: যাদের চিঠি ছাপানো হয়েছে তারা যদি নিজের চিঠি অনলাইন এ প্রকাশ করে তাহলে কি তাদের বিরুদ্ধেও মামলা করবে নাকি এরা?? কারন ছিঠি গুলি তো বই এর অংশ।
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৪

লেখক বলেছেন: মজার ব্যাপার...ভুমিকাতে লিখেছে এই চিঠি গুলি প্রাপক আর প্রেরকের সম্পত্তি নয়,বরং এগুলি সকলের সম্পত্তি!

তাইলে নিজেরা এখন এইগুলিরে নিজেদের সম্পত্তি করে রকখবে কেন?

১১. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:২০
রানা বলেছেন: ফারহান দাউদ ভালই বলেছেন.... আপনিই স্ক্যান করে কোথাও আপলোড করে দিন। একটি পবিত্র ব্যাপার নিয়ে ব্যবসা বন্ধ করার চেষ্টা করুন।
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৮

লেখক বলেছেন: :(

১৩. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:২৯
অপরিচিত_আবির বলেছেন: আর এতো ভয় পেলে চলবে কেনো। চিঠিগুলো নেটে পোস্ট করবার পর যদি ওরা আসলেই মামলাও করে তবে পাবলিকের গাইল খেয়ে ভূত হয়ে যাবে। এরপরতো ওরা শহীদ মিনার আর জাতীয় স্মৃতিসৌধেরও কপিরাইট করে ফেলবে। সত্যি কথা বলতে কি এরকম একটা কড়া বাণিজ্যিক প্রতিষ্ঠান যারা কিনা পাবলিককে চুষে খাওয়ার জন্য বিখ্যাত তাদের সাথে প্রথম আলোর কোলাবরেশন করাই উচিত হয় নি।
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৮

লেখক বলেছেন: আরে ভাই এটা ভয় না...... ওরা অনুমতি না দিলে ঠিকই বেড় হবে...কিন্তু অন্যায়ের পথে কেন আমাদের থেলে দিবে তার? এটার তো কোন দরকার ছিল না।যাদের কেনার ইচ্ছা আছে তারা এমনিতেই কিনবে।কিন্তু সবার পক্ষে কিনে পরা সম্ভব না।তারা অন্তত পড়তে পারত,যদি অনলাইনে পেত।

১৪. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৪৭
ওমর হাসান আল জাহিদ বলেছেন: পূর্ণ সহমত।

তাছাড়া আমার মনে হয়, বইটির দাম একটু বেশি রাখা হয়েছে। এখানে যেহেতু গ্রামীণ ফোনের মত কর্পোরেট প্রতিষ্ঠান জড়িত, সেহেতু বইটির দাম আরো কম হওয়া উচিত ছিল। তারপরও গ্রামীণ ফোন- প্রথম আলো-র এ মহতী উদ্যোগকে অভিনন্দন।
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: হুম।
তবেবইটি যে কাগজে ও যে মানে ছাপিয়েছে তাতে ২০০ টা বেশি নয়,কিন্তু এই মানের সাথে সাধারন অফসেটে আরেকটি সংস্করন ছাড়লে ছাত্ররা কিনতে পারত বেশি করে।এই উন্নত কপি লাইব্রেরি বা এই জাতীয় স্থানের জন্য উপযোগী

১৫. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:১২
সাংবাদিক007 বলেছেন: কপিরাইট নিয়ে এতো সচেতন মতিউর রহমানের প্রথম আলো প্রতিদিন এই আইন লঙ্ঘন করছে হররোজ। আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর মধ্যে এপি ও এএফপি ছাড়া পত্রিকাটি অন্য কারো গ্রাহক নয়। অথচ তারা প্রতিদিন বিশ্বের নানা সংবাদপত্র ও সংস্থার খবর ছাপে। ভুলে ভরা হলেও রবার্ট ফিস্ক, তারিক আলী, নোয়াম চমস্কিদের অনুবাদ মশিউল আলম, মিজানুর রহমান খানদের নামে ছাপা হয়। লেখকদের অনুমতি ছাড়াই এসব লেখা প্রকাশিত হয়। আরো আছে নানা সাহিত্যকর্মের অনুবাদ। ইকোনমিস্ট, নিউজউইক, টাইম এসব সাময়িকীর বাণিজ্যিক পুণর্মুদ্রণ ও অনুবাদ আইনগতভাবে নিষিদ্ধ হলেও প্রথম আলো রোজই তা করছে। ভূতের মুখে রাম নাম কি একেই বলে?
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৫২

লেখক বলেছেন: ...... সত্য সম্পুর্ণ জানি না।তাই নিজস্ব মন্তব্য নাই

১৬. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:১৩
সোজা কথা বলেছেন: এই চিঠিগুলির মালিকানা কোনভাবেই কোন প্রকাশক বা ব্যক্তির হতে পারেনা।এগুলি এখন জাতীয় সম্পদ।তাই কিভাবে সবার মাঝে এটি ছড়িয়ে দেয়া যায় সেটিই হওয়া উচিত প্রধান ভাবনা।


গ্রামীণ ফোনের দৃষ্টি আকর্ষণ করছি । তারা যাতে সফটকপিটি তাদের সাইটে প্রকাশ করে। নতুবা এটি স্ক্যান করে ছেড়ে দিতে হবে, পারলে ওসিআর (যদি তেমন কিছু থাকে) অথবা টাইপ করিয়ে । গ্রামীণ ফোন কী করে দেখা যাবে।
১৪ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৪

লেখক বলেছেন: হুম

১৭. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:১৭
সাংবাদিক007 বলেছেন: প্রথম লাইনের শেষ শব্দটি বাদ যাবে।**
১৮. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:২৬
সাংবাদিক007 বলেছেন: এ আলোচনাটি প্রথম পাতায় রাখবার অনুরোধ করছি। আরো অনেক কথা বলবার ইচ্ছে আছে।
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ

১৯. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৯
~~~~~নিশ্চুপ নিরবতা~~~~~~ বলেছেন: আরে রাখেন গ্রামীন ফোন!!!! নেটে ছাড়েন।কার কতটুকু সাধ্য আছে,দেখা যাবে!!!! ভয় পাইলে আমাকে দেন।আমি ছাড়বো।বাংলাদেশে কয়টা জিনিস আইনসিধ্য!!!! কয়জনের ঘরে অরিজিনাল সফটওয়্যার চলে????? আমরা নিজেরা যেখানে পাইরেটেড দেশে থাকি,সেখানে অরিজিনালের গুষ্টি কিলাই!!!! অন্যান্য বই এর দাম বেশি হলে বোঝা যায়,যে লেখকের রেট বেড়েছে।কিন্তু এই চিঠি গুলোর লেখক কি তাদের কাছ থেকে টাকা চেয়েছেন????এটা আসলে এদেশের মানুষের আবেগকে কাজে লাগিয়ে ব্যবসার কৌশল।আর কিছুই না
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: :)

২০. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:০১
~~~~~নিশ্চুপ নিরবতা~~~~~~ বলেছেন: দুঃখিত।আইনসিদ্ধ কে ভুল করে আইনসিধ্য লিখে ফেলেছি।ক্ষমা করবেন
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৫৪

লেখক বলেছেন: আরে ভাই ব্লগে বানান ভুল কোন ব্যাপার না...বুঝতে পারলেই হলো

২১. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:১১
ফারহান দাউদ বলেছেন: আবির,পরথম আলু জাইনাশুইনাই কোলাবরেশন করসে,এই ইংরেজি শব্দটার একটা চমৎকার বাংলা পরিভাষা আছে,দালাল,আলু সেই দালাল গোষ্ঠীর মাঝেই পড়ে। যাই হোক,সব চিঠি মিনিমাগনায় নিয়ে (সেই ধারণাই করি) এরপরে সেটা নিয়ে বিপুল ব্যবসা মানুষের আবেগকে কাজে লাগিয়ে,অথচ সত্যিই যদি তারা এদেশের ইতিহাস ও ঐতিহ্যের পাশে দাঁড়াতে চাইতো তবে সেই ইতিহাস জানানোর জন্য বিনামূল্যে না হলেও শুধু ছাপা আর ডিস্ট্রিবিউশন মূল্যের উপর সামান্য লাভ রেখেই বইটা ছাড়তে পারতো,অথবা দায়িত্ববোধের প্রমাণ রাখতে অনলাইনে এই ইতিহাস সংরক্ষণ করতে পারতো। কিন্তু রক্তচোষার দল বোঝে ব্যবসা,মুক্তিযু্দ্ধ তার একটা বাহানা।
বইটা কারো হাতে পেলে স্ক্যান করে ছাড়লে মনে হয় না বিশেষ সুবিধা করতে পারবে,আগে তো স্ক্যানওয়ালাকে বের করা লাগবে,তারপর না ব্যবস্থা :)
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:১৪

লেখক বলেছেন: :)

২২. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:১৫
লুথা বলেছেন: বইটার দাম ২০০/-

বইটা আমি নিজেই নেট এ ছাডে দিতাম যদি আমার এস্কানার থাকতো
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:২৪

লেখক বলেছেন: আমি ৪/ দোকান ঘুইরা ২২০ দিয়া কিঞ্ছি...শালা লাইব্রিয়ান রাও এইডা নিয়া ব্যবসা করে...আমি কইলাম মাম কি কমিশন দিলেন ...কয় বাজারে বই নাই...ওদেরি নাকি বেশি দামে কিনতে হয়!!!!!!!

২৩. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১:০১
একরামুল হক শামীম বলেছেন: সহমত।

আজিজ সুপার মার্কেটের প্রথমার দোকানটাতে ২০০ টাকায় পাওয়া যায়।

তবে সূলভ মুল্যের একটা সংস্করণ করা জরুরী।
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১:২৭

লেখক বলেছেন: তবে সূলভ মুল্যের একটা সংস্করণ করা জরুরী।
সাধারন অফসেটে একটা কপি বেড় করলেই পারে।।

২৪. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১:২৩
অলস ছেলে বলেছেন: কথা যা বলেছেন সব সত্য।
এখন পারলে লিংক দেন তাড়াতাড়ি ;)
১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: ....স্ক্যানারা নাই

১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়ায়া...কেমন আছেন?

২৬. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৩৫
এখনই সময় বলেছেন: তারাতারি স্ক্যান করে নেটে দেন, আমি সহায়তা করব।

চিঠির মালিক দের কাছ থেকে কি প্রকাশের অনুমতি নিয়েছে?

সাংবাদিক007 @ সহমত
১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৫৩

লেখক বলেছেন: আমারা স্ক্যানারা নাই :(

২৭. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৫৯
মামুনুর রহমান খাঁন বলেছেন: সহমত +

পোস্টটি স্টিকি করা হোক
১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ

২৮. ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:০৬
ডিজিটালভূত বলেছেন: গ্রামীন ফোন ডাকাত। সাবধান থাকুন
২৯. ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০০
রায়হান(তন্ময়) বলেছেন: আমি একটা কিনছিলাম ২০০টাকা দিয়া প্রথমা থিকা। পরে এক ফ্রেন্ড কে দিয়া কিনাইছি অর কাছে রাখছে ২৫০টাকা। :(
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৪১

লেখক বলেছেন: :( সব্বাই খালি লাভ খুজে

৩০. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:০৪
আছহাবুল ইয়ামিন বলেছেন: এই বইটির এই বিষয়টি নিয়ে গতকালই এক বন্ধুর সাথে কথা হচ্ছিল। প্রকাশক এখানে লেখাগুলো সংকলন করা আর কিছু বানান শুদ্ধি করা ছাড়া কিছুই করেনি। এক্ষেত্রে লেখব স্বত্ব বিক্রি বা দান না করলে তারা কিভাবে স্বত্ব দাবী করে???

আবার, কিছু লেখা আবার মুক্তিযুদ্ধ যাদুঘর থেকে সংগৃহীত। কিছু চিঠির লেখক বেঁচে নেই। সেসবের স্বত্বও কিভাবে দাবী করে তারা???
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩০

লেখক বলেছেন: :(

৩১. ১৪ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৫
শিবলী বলেছেন: এইটা হিল ব্যাবসা। নিজেদের প্রচার সাথে অন্যের কাঠাল ভেংগে ব্যাবসা।
এদের কাছে মুক্তিযুদ্ধ এখন একটা বড় ব্যবসার উপকরন।

তা না হলে সর্বাধিক প্রচারিত, আর সবচে বড় নেটওয়ার্ক হবে কি করে। জনগনের সেন্টিমেনট নিয়ে না খেললে তো আর এসব হতে পারত না।
১৪ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৬

লেখক বলেছেন: :(

৩৩. ১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৮
তর্পন বলেছেন: রাহাত ভাই আপনি যদি বইটি সংগ্রহ করতে সমর্থ হয়ে থাকেন তবে নিচের প্রকল্পে সহায়তা করতে পারেন ।

Click This Link
১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: আছি... রাতে আমিও দিবো

১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫০

লেখক বলেছেন: :)

৩৫. ১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৮
শিট সুজি বলেছেন: এই চিঠি জাতীয় সম্পদ ।

নিজে কপিরাইট ভান্ঙুন এবং এ কাজে অন্য কে সাহায্য করুন।

চিঠি এবং আবেগ নিয়ে ব্যবসা করার জন্য মতিহুর রহমান এবং জিপিরে গদাম দুইটা লাথি।
১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: :)

৩৬. ১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৯
যীশূ বলেছেন: ভালো প্রস্তাব।
১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: সাথে থাকুন

৩৭. ১৫ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৪
ফ্রুডো বলেছেন:


"অন্য কোন তথ্য সংরক্ষণ পদ্ধতিতে,যান্ত্রিক অথবা বৈদ্যুতিক মাধ্যমে অনুলিপি করা যাবে না।"

তারমানে মুখস্ত করেও কাওরে বলা যাবে না ??? যেকোনো একটা চিঠি তো মনে রাখায় যায় নাকি ??

গ্রামীনফোনে কিছু খুব বুদ্ধিমান লোকজন রয়েছে, কিন্ত তাদের সব মেধা ব্যয় হয় করপোরেট লাভের জন্য। প্রথম আলো যদি এর সাথে যদি জিপিকে না আনত তাহলে মনে হয় ভালই হত।
৩৮. ১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:১৩
তর্পন বলেছেন: আরেকটি চিঠি প্রকাশ করলাম Click This Link
১৬ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ

৩৯. ১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:১৭
সোজা কথা বলেছেন: তর্পনের ব্লগ থেকে কিছু চিঠির লিংক পেলাম। পুরো বইটি অনলাইনে কি কোথাও পাওয়া যায়?
চিঠি নং ২. Click This Link
চিঠি নং ৩. Click This Link
চিঠি নং ৪. Click This Link
চিঠি নং ৫. Click This Link
চিঠি নং ৬. Click This Link
মুক্তিযোদ্ধা বাদশার চিঠি: Click This Link
৪০. ১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৩০
পজিটিভ২৯ বলেছেন: প্রুতুমালু+গ্রমীন পুন দুইটারেই পুন্দানুর কাম

আইডিয়া ভালো নি:সন্দেহে। হালায় সব ভালো আইডিয়া হ্যারাই কামে লাগাইত পারে।

 

মোট সময় লেগেছে ১.০২৫৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ক্ষুদ্র গ্রহের ক্ষুদ্র এক মানব...কিন্তু বুকে নিয়ে বেঁচে আছি এক বিশাল স্বপ্ন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই