আমার প্রিয় পোস্ট

ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........

"একটি স্বল্প দৈর্ঘ্য সামাজিক ও পারিবারিক CRICKET ম্যাচ" এর প্রত্যাশায়

২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৪৭

শেয়ারঃ
0 2 0

ললিত মোদি নিবেদিত স্বল্প দৈর্ঘ্য ক্রিকেট IPL জ্বরে আক্রন্ত এখন ক্রিকেট প্রেমীরা।অনেক আগে সেই হাইস্কুলে শেষ করার আগে আগে ১ টিকিটে ২ ছবির খুব প্রচলন শুরু হয়।মিথ্যে বলবনা সব ফ্রেন্ড মিলে স্কুল ফাঁকি দিয়ে বেশ কয়েকবার অভিজ্ঞতাও নিয়েছিলাম।T20 ফর্মেটের ক্রিকেট অনেক আগেই শুরু হলেও জনপ্রিয়তা পাওয়ার পিছনে IPL এর ভুমিকাকেই সবার আগে বলতে হবে।আমি এই IPL দেখে একটা হিসাব মিলাতে পারিনা।এখানে কোনটা SUBJECT আর কোনটা OBJECT!!!আমি সংস্কারাচ্ছন্ন মানুষ না।তাই কোন এক্সপেরিমেন্টের বিরুদ্ধে আমি না।৫০ ওভারের সারাদিনের খেলার প্রতি কর্ম ব্যাস্ত দুনিয়াকে খুব বেশিদিন যে টেনে রাখা যাচ্ছে না,আর তাই ভেবে T20 কে স্বাগত জানাতে আমি কৃপণ হই নি।
এখানে ৪ আছে ৬ আছে...সাথে গানা আছে...নাচা ভি আছে!আর কি লাগে!!!আবার জেন ১ টিকিটে ২ ছবির মজা!!!!!
আমার বাসায় আমি,বাবা যতটা ক্রিকেট পাগল তার চেয়ে আমার মা আরো ২ ধাপ বেশি।রাতের কোন ম্যাচ আমাদের মিস গেলেও সকালে উনার কাছে বল বাই বল বিশ্লেষন পাওয়া যায়।IPL সময় পেলে ৩ জন এক সাথেই দেখি!সমস্যাটা এখানেই!আগে যখন ৪/৬ হত আমরা লাফাতাম!এখন সবাই এদিক ওদিক করি!বাবা-মার সাথে আমার সম্পর্ক বন্ধুর চেয়ে কিছু কম না।কিন্তু রাজস্তান রয়েলের চিয়ার গার্লস দেহ কম্পন সহ্য করার মত দৃঢ়তা নাই!!!আমরা কোন দিন চাইও না এমনটা হওক!
ময়ুরী মুনমুন দের যুগে( আমি যতটা জানি তাদের যোগ শেষ!!তাই কি? ) বাংলা সিনেমাতে ক্যামেরা ম্যানদের নানা কাজ দেখা যেত!কিভাবে কোন এঙ্গেলে ক্যামারে ধরলে দেহের কোন বিশেষ অংশ বিশেষ ভাবে দেখানো যেত তার দক্ষতা আমার মনে হয় বাংলাদেশের ক্যামেরাম্যানদের বিশ্বমানের!IPL ক্যামেরাম্যানদের দেখে মনে হলো বিশ্ব মন্দার এই দিনে আমাদের ছেলে পেলেরা কিছু চাকরী বাকরী জোটাতে পারার চান্স আছে!!!

অতঃপর একটাই কামনা, আনন্দ হোওক,গান হোওক,নাচ হোওক,থাকুক চিয়ার গার্লস...কিন্তু তাদের উপস্থানা যদি কিছুটা সংযত হয় তবে আমরা যারা পরিবার নিয়ে খেলা দেখি তাদের জন্য সুবিধা হয়!যদি ওইসব দেখার খুব ইচ্ছা হয় তার জন্য মাধ্যমেরতো অভাব নাই।তাই ক্রিকেট(আগে নাই ভদ্রলোকের খেলা ছিল!) কে সামাজিক ও পারিবারিক খেলা হিসাবে জীবিত রাখতে ওইসকল চিয়ার গার্লস দের বিকিনি না পরিয়ে আর কিছু কাপড় কিনে দিন,আর ক্যামেরা ম্যানরা যদি শৈল্পিক শর্ট না নিয়ে স্বাভাবিক ছবি নিতেন তবে আমরা ৪/৬ এর সাথে লাগাতে পারতাম :)





বিশ্ব বিবেকের কাছে প্রশ্ন মোদি ভাই কি খুঁজে?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): IPLআইপিএল ;
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৭

লেখক বলেছেন: ভাই বড় জ্বালার মাঝে আছি...

২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:০০

লেখক বলেছেন: মোদি কি খুজে কইলেন নাতো?

২. ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:১২
গোপাল ভারঁ বলেছেন: আমি ও আপনার মতই উওর খুজে পাই না।
২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:১৪

লেখক বলেছেন: ..... :(

৩. ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:১৩
আকাশনীল বলেছেন: দারুন পোস্ট। মজা পাইসি মোদীকে দেখে। :)
২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:১৫

লেখক বলেছেন: আমি তো মেলা ক্ষন হাসলাম ছবিটা পাইয়া :P

৪. ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:১৭
বাজাই বলেছেন: ললিত মিয়া একটা জটিল মাল ,...
২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:২০

লেখক বলেছেন: মাল! :P ডিপজল মিয়ার ডায়ালগ!

৫. ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:১৯
পজিটিভ২৯ বলেছেন: সুন্দর লিখেছেন। একমত।


জিন্দাপা পইড়া গেছিলো , ময়লা ঝাড়ার পরে দেখতাছে আর লেগে আছে কিনা...
২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৫

লেখক বলেছেন: বিশ্ব পজিটিভ ভাবনা এওয়ার্ড থাকলে আপনি এই ছবিতে যে কমেন্টস করছেন তার সাথে সাথে ওই এওয়ার্ড পাইয়া যাইতেন!!!! নামে আর কামে তো ভাই আপনার দারুন মিল!ভ hahahahahahahaha :P

২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫২

লেখক বলেছেন: :)

৭. ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৮
মিছে মন্ডল বলেছেন: মোদি পিছনের গর্ত খুজে..... ;)
২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:১২

লেখক বলেছেন: :P

৮. ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০১
অমাবশ্যার চাঁদ বলেছেন: মোদি ভাই কি খুঁজে কমুনা.......... ;)
২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:১১

লেখক বলেছেন: ;)

৯. ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩২
আকাশ_পাগলা বলেছেন: ঐ মিয়া থিওরীতে ভুল।

চিয়ার্স গার্লসরা যদি জামা এত কমই পড়ে, তাইলে মোদি মিয়া জামা পড়া মেয়ের পিছে কী খুঁজে ?????

নাকি, চিয়ার্স গার্লসদের কাছে সব কিছু দেখা শেষ, তাই এখন ঐ মেয়েরটা দেখতে চাইতেছে ????

অথবা, এমনও ভাবতে পারে, এইটাই কী গতকালকের রাতের মেয়েটা না ????

অথবা, এই মেয়েকে কী চিয়ার্স গার্লসের অফারটা দিব কী না ????

অথবা, এই মেয়েটারে সেদিন দেখছিলাম না আকাশের সেক্রেটারি হতে ইন্টারভ্যু দিতাছে??? হে হে হে

মজা হইসে।
+
২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৫

লেখক বলেছেন: এই মেয়েকে কী চিয়ার্স গার্লসের অফারটা দিব কী না ????

সব কিছু তো ঠিক ঠাকই আছে... খালি কাপড় ডা কমাইলেই হইব... :P

১০. ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৭
বাজাই বলেছেন: মোদি ভাইয়ের হাত গুলা কই?
২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৫

লেখক বলেছেন: মন্তব্য নিঃপ্রয়োজন...

১১. ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৭
ফারহান দাউদ বলেছেন: আগে কইতাম মা-বাপ নিয়া সিনেমা দেখা যায়না,এখন কওয়া লাগে মা-বাপ নিয়া ক্রিকেটও দেখা যায় না।
২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৩

লেখক বলেছেন: ...কারে শুনাব মনের দুঃখ রে...সবাই দেখে টেকার অংকরে... :( ভাই বড় সমস্যাতে আছি...এই দিক দিয়া নাইট রাইডার বালা...তাগো নাচনেওলি গুলা সভ্য...সবচেয়ে ঝামেলার হইল শের্ন মিয়ার রাজস্তানের গুলা...বিচ ভলিবলের ড্রেস পইরা আসে...তার উপর বাংলা সিনেমার এক্সট্রা গো মত ভাব মারে...

১২. ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:০১
গিফার বলেছেন: হা হা একমত....

আসলেই খারাপ লাগে অনেক। আইপিএল শুরু হওয়ার আগে আমার এক মামা রে দেখি তার ১৪ বছরের পুলা রে কয় ক্রিকেট খেলা দেখ ভালো কথা আইপিএল দেখবা না। ;)
২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১১

লেখক বলেছেন: আরে ভাই চ্যানেল ঘুরালেই ইচ্ছা করলে অসব দেখা যায়...৩ লেটারের সার্চ দিলে ব্রাউজার জুড়ে চাইলে ওসব পাওয়া যায়...তা ওসব পেতে ক্রিকেট কেন!ইটুস খানি খেলা দেখতাম চাই... তাও সমান অধিকার ওলা এই মর্ডান মাইয়াগো(!!!!) লাইগা পারতেছিনা... দোষ কার ললিত মিয়ার নাকি এদের!

১৩. ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১৫
অন্যরকম বলেছেন: আমাগো দেশে পিসিএল চালু হইছে! বড়ই টেনশনে আছি! কারণ এটা চালুর পেছনে যিনি আছেন, (আজম নাসির) উনার ক্যারেকটারও মোদীর চেয়ে খারাপ না! ;)
২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৩২

লেখক বলেছেন: হ তামীম নাকি ৭ লাখ কইরা পাইব ম্যাচ প্রতি! আমাগো কি হইব!

১৪. ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১৫
গিফার বলেছেন: সেটাই সমস্যা হয় পুলাপান আত্বিয় সজন একসাথে বসে দেখা যায় না।
২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৯

লেখক বলেছেন: :(

১৫. ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:২৫
রিফাত হোসেন বলেছেন: হাসি
মজা পেলাম +

তবে আই পি এল এর মেয়েদের নিয়ে আসা ঠিক হয়নি, কেমন জানি, অসঙ্গতিপূর্ণ লাগে ।
২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৪

লেখক বলেছেন: আরে ভাই নাচোক...কিন্তু বিশেষ অঙ্গরে যেমনে দুলায়...আর ক্যামেরা তো মিনি স্কার্টের নিচেও ঘুরাইয়া নেয়!!!আজিব!এইডা ক্রিকেট নাকি নাইট ক্লাব ডান্স!!!

১৬. ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:২৬
রিফাত হোসেন বলেছেন: আর মেয়েরাও পারে, সারাটা ঘন্টা নাচের তালে !
২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৬

লেখক বলেছেন: কিতা কন!ওরা তো দেখি ৪/৬ হইলে পুচ্ছ নাচাইয়া আবার গিয়া দম লয়! lolz

১৭. ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৫
মুগ্ধ বলেছেন: জোশিল্লা পুস্ট হইছে...
তয় ছবির লেখাটার placement টা আরেকটু ভালো করা যে তো না?
:-)
২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৮

লেখক বলেছেন: বেশি নিচে হইছে নাকি আরো নিচে দিলে ভালো হইত? :P

১৮. ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৮
বৃষ্টি বালক বলেছেন: রাহাত ভাই মেলা দিন পড়ে নেট এ আইলাম।প্রথমেই আপনার ব্লগে ঢুকেই জোসিলা পোস্ট পাইয়া বড্ড ভাল লাগল।ভাইরে মনের কথা কইছেন। পোস্ট খানা খুবই তীর্যক হইছে +
২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: আরে ভাই নাম লইছেন বৃষ্টি বালক!তা বৃষ্টি কই? এই সব IPL দিয়া কাম হইব না,মেঘ চাই...বৃষ্টি চাই...

১৯. ২৮ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:২৬
লুথা বলেছেন: আমার ভালো লাগে ভাই। নাচতে নামে ঘোমটা দিয়ে লাভ নাই।

হিন্দি সিরিয়াল গুলাতে কি হয় ? শাডি পরে কিন্তু আশলে সব এ বুঝা যায়।

এওয়ার্ড প্রগ্রাম গুলা দেখলে তো আমার কাছে আইপিএল খুব একটা ভালগার লাগে না।
২৮ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৩

লেখক বলেছেন: বাবা-মার সাথে আমার বন্ধন বন্ধুর চেয়ে কিছু কম না।কিন্তু রাজস্তান রয়েলের চিয়ার গার্লস দেহ কম্পন সহ্য করার মত দৃঢ়তা নাই!

জানিনা আপনার খবর :)

আর এটা অবশ্যই যার যার ব্যক্তিগত ব্যাপার।আপনার চোখে ভালো লাগতেই পারে।অনেকের ভালো লাগে,তাইতো চলতেছে... কিন্তু আমাদের একটু সমস্য হচ্ছে।আমি কিন্তু নাচের বিপক্ষে না।সেটা পরিস্কার বলেছি

২০. ২৮ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:২৮
লুথা বলেছেন: আরো একটা কথা বলতে চাই, মানুষ যা চায়, অইটাই করে বিজনেস মানরা, এবং আইপিএল একটা বাবসা। ব্রা-পেন্টি পরে নাচানাচি করলে আরো বেশি ভালো লাগতো
৩০ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৩২

লেখক বলেছেন: সবাই হয়ত এভাবে ভাবে না...

২৮ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৬

লেখক বলেছেন: ধন্যাবাদ

২২. ২৮ শে এপ্রিল, ২০০৯ রাত ২:৫৫
তায়েফ আহমাদ বলেছেন:
টাকা পয়সা কিছু বেশী থাকলে আমরা নাদানেরা বড় বড় কাপড় কিনি।
আর ওরা বেশী টাকার জন্য ছোট ছোট কাপড় কিনে?
আজিব দুনিয়া!
অতএব, টাকার উপ্রে কিছু নাই!
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:১৯

লেখক বলেছেন: :(

২৩. ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৩০
লালসালু বলেছেন: মোদি ভাই কি খুঁজে?
০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৪৬

লেখক বলেছেন: আজো জবাব পাই নাই!!!!:P

 

মোট সময় লেগেছে ১.৭৬০২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ক্ষুদ্র গ্রহের ক্ষুদ্র এক মানব...কিন্তু বুকে নিয়ে বেঁচে আছি এক বিশাল স্বপ্ন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই