আমার প্রিয় পোস্ট

ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........

দক্ষিন তালপট্টি :বাংলাদেশের দাবী ও আন্তর্জাতিক আইন

১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১১:২৮

শেয়ারঃ
0 4 0

নভেম্বর ১৯৭০ এ ভোলা সাইক্লোনের পর বঙ্গপোসাগরে জন্ম নেয় এক ভু-খন্ড।১৯৭৪ সালে এক আমেরিকান স্যালেটাইটে প্রথম ধরা পড়ে এর অস্তিত্ব।অবস্থান Latitude 21 degrees 36.0 North and Longitude 89 degrees 09.10 East।প্রথমিক ভাবে তখন ধারনা করা হয় এর আয়তন ২৫০০ বর্গ মিটার।১৯৭৮ সালে এটি প্রায় ২ বর্গ কিমি এর একটি ভুখন্ড রূপে দৃশ্যমান হয়।এর উত্তর ও দক্ষিনের অবস্থা থেকে এটা ধারনা করা হচ্ছে আগামি কয়েক দশকের মাঝে এটি ২৫ থেকে ৩০ বর্গ কিমির একটি দ্বীপে পরিনত হতে যাচ্ছে।বাংলাদেশ একে দক্ষিন তালপট্টি ও ভারত এর নাম পুর্বাসা বা New Moore Island রাখে।
এই ভুখন্ডের অবস্থান বাংলাদেশ ও ভারতের সীমান্তের হারিয়াভাঙ্গা এর মুখ থেকে ৪ কিমি দুরে।এটি উপর প্রথম থেকেই বাংলাদেশ ও ভারত নিজেদের দাবী করে আসছে।

১৯৭৪ এ স্বাধীনতার পর বাংলাদেশ ভারতের সাথে এ ব্যাপারে যৌথ আলোচনার আহ্বান জানায়।কিন্তু সেবার কোন ফলাফল আসেনি ১৯৭৯ সালে বাংলাদেশ সফরের সময় ভারতের প্রধানমন্ত্রীর সাথে জিয়াউর রহমানের এ ব্যাপারে আলোচনা হয়।১৯৮০ সালে এক যৌথ বিবৃতি তে দু দেশের পররাষ্ট্র মন্ত্রনালয়,তাতে বলা হয়
" The question of the newly emerged island(s) (New Moore/South Talpatty/Purbasha) at the estuary of the border river Hariabhanga was also discussed. The two sides agreed that after study of the additional information exchanged between the two governments, further discussion would take place with a view to settling it peacefully at an early date."

কিন্তু ১৯৮১ সালে সেই বিবৃতি ভুলে ভারত INS Sandhayak নামে নৌ-বাহীনির এক জাহাজ পাঠায়,সেখানে ভারতের পতাকা উত্তোলন করে!!বাংলাদেশ এর তীব্র প্রতিবাদ করে।তার কিছু পরে ভারত সেখান থেকে সৈন্য প্রত্যাহার করে।যদিও এর পরে নানা অসমর্থিত সুত্র অনুসারে ভারত বেশ কয়েকবার সেনা পাঠিয়েছে।অবশেষে তেল গ্যাস অনুসন্ধানের নামে ভারত গত বছর আবার এর আসে পাশে জরিপ শুরু করে।


আন্তর্জাতিক আইন অনুসারে এমন বিরোধ পুর্ন অবস্থায় Thalweg Doctrine অনুসারে সীমানা ঠিক করা হয়।এতে বলা আছে
"the border between two states separated by a watercourse or flowing body of water as lying along the thalweg, which is the line of greatest depth of the channel or watercourse"


বাংলাদেশ তালপট্টির উপর তার দাবীর পিছনে যে যুক্তি দিয়ে আসছে তা হলো,
সীমান্তবর্তি হারিয়াভাঙ্গা নদীর মুল স্রুত তালপট্টীকে বামে রেখে পশ্চিমে বেকে গেছে।আর তাই এই আইন অনুসারে তালপট্টী বাংলাদেশের সীমানার মাঝে পড়ে।স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি থেকে এই নদীর মুল স্রোতের যে অবস্থা দেখা যায় তা বাংলাদেশের দাবীকে জোড়ালো করে।
কিন্তু ভারত বাংলাদেশের রায়মঙ্গল নদী ও হারিয়াভাঙ্গার মিলিত স্রোতকে তালপট্টীর ডান দিকে প্রবাহিত এমন দাবী দিয়ে সেটিকে নিজের করতে মরিয়া।

নিচের চিত্রে গাঢ় নীল রং টি মুল স্রোতকে বুঝাচ্ছে পরে যা হলুদ দিয়ে চিহ্নিত করেছি।আর রায়মঙ্গলের মুল স্রোতকে সবুজ দিয়ে বুঝানো হয়েছে।


wikimap

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): দক্ষিন তালপট্টি ;
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ২:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩৬
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: অসাধারন তথ্য বহুল পোষ্ট|


(+++++++)
১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ

২. ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৪২
লেখাজোকা শামীম বলেছেন: ভালো পোস্ট। প্লাস এবং প্রিয়তে গেল। তবে এ বিষয়ে আরও পোস্ট চাই।
১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৫৫

লেখক বলেছেন: আরো তথ্য যোগ করার ইচ্ছা আছে।ইনশাল্লাহ পরে চেষ্টা করব আরো পোস্ট দিতে।

ভালো আছেন?

৩. ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১২:২৭
সন্ন্যাসী কবি বলেছেন:
দরকারী পোষ্ট। প্লাস

++

প্রিয়তে...
১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ

৪. ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১:২১
মনির হাসান বলেছেন: অনেক কিছু জানলাম । আগ্রহ থাকলেও বিষয়টি নিয়ে জানার উপায় ছিলনা ।

ধন্যবাদ রাহাত ।

তালপট্টি এখন সীলেভেল থেকে কতটুক নিচে ?

Thalweg Doctrine টার্ম'টা জানতাম না। অনেক উপকার হলো।
১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩৯

লেখক বলেছেন: তালপট্টী এর কিছু অংশ ১.৩ মিটার উচুতে আছে সি লেভেলের।
ওটাতে যদিও কোন মানুষ থাকেনা।কিন্তু জেলেরা মাঝে মাঝে ওখানে যায়।

১৪ ই আগস্ট, ২০০৯ রাত ২:১৫

লেখক বলেছেন: মন্তব্য এর অপেক্ষায় থাকলাম

৬. ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১:৪০
শূন্য আরণ্যক বলেছেন: দিগন্তদাদা রে পোষ্টটা দেখানোর কাম

+
১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১:৪৬

লেখক বলেছেন: কেন কি হইছে?

৭. ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ২:১৮
বৃষ্টি বালক বলেছেন: fb এ লিঙ্কটা দেখেই ছলে এলাম!রাহাত ভাই জটিল একটা পোস্ট...ধন্যবাদ
১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৩২

লেখক বলেছেন: :)

৮. ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ২:৩২
এন এইচ আর বলেছেন: জানার প্রবল ইচ্ছা থাকা সত্তেও অনেক দিন কিছুই জানতাম না.........আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম.............।


ধন্যবাদ আপনাকে আমাদের জন্য কষ্ট করে পোস্ট করার জন্য।
১৪ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২৪

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৯. ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ২:৫৯
কানা-বাবা বলেছেন: তথ্যভহুল পোস্ট। তবে বেশ অল্প। আরও ডিটেইলস হলে ভাল হতো।
১৪ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮

লেখক বলেছেন: তালপট্টী নিয়ে তথ্যের প্রাপ্তি স্থান খুব কম।আরো সংগ্রহের চেষ্টা করছি

১০. ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৫২
বাবুনি সুপ্তি বলেছেন: আমাকে ১জন কাল ব্লগে আসতে মানা করেছিল।:) কারন আজ আমার বিসিএস প্রিলি ছিল।:| আমি পড়ার ফাকে চুরি করে চলে আসলাম ব্লগে এই নতুন লেখাটা পরতে। পোস্ট টা পরেছি বলে ভাল লাগছে কারন এখান থেকে ১তা প্রশ্ন ছিল।

অনেক অনেক অনেক ধন্যবাদ :)
১৪ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১১

লেখক বলেছেন: :)

১১. ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ৯:২৯
বৃষ্টি বালক বলেছেন: ধন্যবাদ রাহাত ভাই... আমিও আজ BCS পরীক্ষা দিলাম... :) আর কিছু কইলাম না।সারা দিন নেট ছিল না,আর আপনার সেল টাও নাই তাইলে আমিও ধইন্যাপাতা দিতাম :P
১৪ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৩৭

লেখক বলেছেন: হ আজকের পোস্টে তো তেমন টাই দেখলাম শুভ কামনা রইল

১২. ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১০:০৪
গোয়েবলস বলেছেন: সঠিক সময়ে লেখাটা দিয়েছেন। টিপাইমুখের মত আমাদের এখনই দ: তালপট্টি নিয়ে সোচ্চার না হলে এটি আইনত ভারত পেয়ে পাবে।
Click This Link
১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩১

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১৩. ১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ২:১০
দিগন্ত বলেছেন: পড়লাম। আমি কোনো স্যাটেলাইট ইমেজে এখনও অবধি তালপট্টির ছবি পাইনা কেন বলেন তো? ম্যাপে দুটো অবস্থানেই নীল জল শুধু। ডানদিকে ছোটো অংশটুকুতে তালপট্টি দ্বীপ হলে তা অবশ্যই স্রোতের ডানদিকে, মানে ওটা বাংলাদেশের হওয়ার কথা। আর বড় যে মার্ক করা অঞ্চল আছে (নিউ মুর হিসাবে), তা স্রোতের বাঁদিকে, মানে ভারতের হবার কথা। তাল্পট্টি অনেককাল হল জলের নিচে চলে গেছে, তাই এই বিবাদ আর মেটানো সম্ভব নয়।
১৪. ১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ২:১২
দিগন্ত বলেছেন: যাহোক আপনি আরেকটা লেখা পড়তে পারেন -
Click This Link
১৫. ০৯ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪২
কার্ল মার্কস বলেছেন: অসংখ্য ধন্যবাদ জরুরী এই পোষ্টের জন্য।
এরই মাঝে একটা ছাগু হান্দায়া জামাতি গন্ধ খোঁজা শুরু করছে, বেটা নিশ্চিত ঐ পারের...
০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১০:১০

লেখক বলেছেন: ধন্যবাদ

১৬. ২৩ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:৫৬
আসক্ত_আমি বলেছেন: দিগন্ত বলেছেন: পড়লাম। আমি কোনো স্যাটেলাইট ইমেজে এখনও অবধি তালপট্টির ছবি পাইনা কেন বলেন তো? ম্যাপে দুটো অবস্থানেই নীল জল শুধু। ডানদিকে ছোটো অংশটুকুতে তালপট্টি দ্বীপ হলে তা অবশ্যই স্রোতের ডানদিকে, মানে ওটা বাংলাদেশের হওয়ার কথা। আর বড় যে মার্ক করা অঞ্চল আছে (নিউ মুর হিসাবে), তা স্রোতের বাঁদিকে, মানে ভারতের হবার কথা। তাল্পট্টি অনেককাল হল জলের নিচে চলে গেছে, তাই এই বিবাদ আর মেটানো সম্ভব নয়।
হালায় যে বাইবর্ন একটা ভাদা মাদারচোদ তা এই পোস্ট দেইখাই কওয়া যায়। হালা তোরে কেডা কইছে তাল্পট্টি পানির নিচে তলায়া গেছে? সেটা এখনো পানির উপরই আছে। ভারত এবং তার দালালরা একটা প্রপাগান্ডা চালায়তাছে দ্বীপ্টা হাত কইরা নেওনের লেইগ্যা। আর তলায়া গেলেও অইটা বাংলাদেশের সীমায় আছে এখনো; সো ব্যাপারটা আর মিটানো যাবে না এইটা ক্যামনে জানলি তুই? এইটা আমার দেশ আমি এবং আমরা এর জন্য জীবন দিতে প্রস্তুত। তোর জন্য বলে রাখি, আমার বাবা তার ১৭ এবং ১৯ বছরের দুই ভাই কে নিয়ে '৭১ এ পাক হানাদারদের বিরুধ্বে লড়েছিলো। তাই আমিও তার কাছ থেকেই দেশ বিরোধী দালালদের প্রতিরোধ করা শিখছি, তা সে পাকিস্তানই হোক আর ভাদাই হোক।

 

মোট সময় লেগেছে ১.০১৫৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ক্ষুদ্র গ্রহের ক্ষুদ্র এক মানব...কিন্তু বুকে নিয়ে বেঁচে আছি এক বিশাল স্বপ্ন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই