আমার প্রিয় পোস্ট
- ভিডিও টা সম্পর্কে কেউ কিছু জানেন? - পিশানব
- এবার ক্লাস করুন সেরা ভার্সিটির সেরা লেকচারারদের - আলামিনস্টাইন
- আধ ঘন্টায় প্রেম, অতঃপর বিয়ে... - ড়ৎশড়
- ডিজিটাল ফটোগ্রাফি আর ক্যামেরা সম্পর্কিত কিছু টিপস - জিনিয়া আফরিন
- নিউ ভার্সন অফ পরবাসে পাকমন পেয়ার...উৎসর্গ: পাকি আর পাকিক্রিকেটপ্রেমীদের - অসময়ের আমি
- ধন্যবাদ......বাপকা বেটি.....ধন্যবাদ। - নন্দনপুরী
- আপনার কম্পিউটারকে ব্যবহার করুন Fax Machine হিসাবে। - কাজু
- পৃথিবীর সবচে' বড়, দামী এবং নজরকাড়া হীরের হার এই বাংলাদেশেই - আরিল
- ঢাবি ক্যাম্পাসে মাকসুদের কনসার্ট এবং মাকসুদের বক্তব্য - কানা-বাবা
- মেজর নাজমুল হক : অকৃতজ্ঞ জাতির এক অচ্ছ্যুৎ সেক্টর কমান্ডার - অমি রহমান পিয়াল
- নিউজউইকে সেক্টর কমান্ডার নাজমুল হকের দুষ্প্রাপ্য সেই সাক্ষাৎকার - ফিউশন ফাইভ
- বাবরি মসজিদঃমানুষের প্রান যেখানে ধর্মকে টিকিয়ে রাখে!(লিবারহাম রিপোর্ট ও ঘটনা প্রবাহ) - এ. এস. এম. রাহাত খান
- ডেথ অব আ জিনিয়াস : জহির রায়হান - অমি রহমান পিয়াল
- প্রপোগান্ডা, স্টপ জেনোসাইড ও জহির রায়হান - অমি রহমান পিয়াল
- দ্বিতীয় বিপ্লব বা বাকশাল : শুনুন বঙ্গবন্ধূর মুখেই - অমি রহমান পিয়াল
- ২৫মার্চ কালো রাতঃ জগন্নাথ হলের গণহত্যা থেকে অলৌকিকভাবে রক্ষা পাওয়া প্রতক্ষ্যদর্শী বিবরণ - রাহা
- আজ ২৫ মার্চ, চেতনাকে ঝালাই করে নিতে আবার পড়ুন - অমি রহমান পিয়াল
- কৌতুক সংগ্রহ সামগ্রী বিলকুল হঁসতে মানা - মাসুদ চৌধুরী
- বৃষ্টি বিলাসঃ বৃষ্টি দিনের গানের অনলাইন সংগ্রহ। (প্রথম কিস্তিঃ৬০ টি গানের ডাউনলোড লিংক) - এ. এস. এম. রাহাত খান
- নিজামীর বাস মিস হয়ে গেছে...... পুনরায় হাহাপগে
- রোহান
- শেখ মুজিবের নির্বাচিত বক্তৃতা ও ধর্ম নিরপেক্ষতা - অমি রহমান পিয়াল
- শেষ পর্যন্ত বিএনপি আজ স্বীকার করলোঃ একটা ১৫ আগষ্ট করেছি আর একটা ১৫ আগষ্ট করবো। আসলেও তাই। - প্রিন্সেস ঢাকা
- হট অব দ্য কাম্পাস, এবার উলঙ্গ ছাত্রদল নেতা! - ডলুপূত্র
- অবাক ভালোবাসাঃ তুমি এত ভীতু ছিলে কেন? - এ. এস. এম. রাহাত খান
- বাংলাদেশ জিন্দাবাদঃ ছবিও কথা বলে (ইস্থির ছলচিত্র) - বৃষ্টি বালক
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- তোমার চোখ এতো লাল কেন? - এ. এস. এম. রাহাত খান
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- নারী ধর্ষণ করে এদেশে উত্তারাধিকার রেখে যাওয়ার নীতি নিয়েছিল পাক বাহিনী - সায়েমুজজ্জামান
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
রাজাকার কে জুতা নিক্ষেপ করুন
- এ. এস. এম. রাহাত খান
- CIA এন্টি কম্যুনিজম মিশনঃবাংলাদেশে ধর্মিয় উগ্রতা বিস্তারে প্রথম বীজ (পর্ব-২) - এ. এস. এম. রাহাত খান
- IDM তথা Internet Download Manager Portable - ব্যবহার করুন ইন্সটলের ঝামেলা ছাড়াই যেকোন সময়, যেকোন পিসিতে - নাফিস ইফতেখার
- সিকিম ও কাস্মিরের ভুখন্ড বড়দের বাট্টা হতে পারে কিন্তু রক্তের দামে কেনা বাংলাদেশ নয়- পর্ব ১ - এ. এস. এম. রাহাত খান
- গোলাম আযমের বিরূদ্ধে ডঃ আনিসুজ্জামান উত্থাপিত অভিযোগপত্র - স্বপ্ন নীল
- কোরাবানী কোনভাবেই নিষ্ঠুরতা নয়ঃদেখুন বিজ্ঞান,যুক্তিশাস্ত্র আর ধর্ম কি বলে - এ. এস. এম. রাহাত খান
- সিমির জন্য আমাদের ভালোবাসার বাক্স ও ধানমন্ডির একটি পোস্টার - এ. এস. এম. রাহাত খান
- বিচারপতি লতিফুর রহমান কিশোরকণ্ঠের লেখক সম্মেলনে পুরস্কার টুরস্কার দেন আজকাল... - চুম্বক
- ইতিহাস কথা বলে: ৭ই নভেম্বর, ৭৫ ও জেনারেল জিয়াউর রহমান বিষয়ক অজানা কিছু তথ্য - তাজা কলম
- রূপকথাকেও ছাড়িয়ে.......(রিপোস্ট, উৎসর্গ@দ্যা লিটল মাস্টার'স ১৭৫) - নাফিস ইফতেখার
- দৈনিক রাজাকার - সবাক
- পিচ্চিকালের প্রিয় প্রিয় খাবার গুলো
- বাবুনি সুপ্তি
- নির্মম কিছু ছবি ( দুর্বল চিত্তের মানুষদের প্রবেশ নিষেধ) - স্বপ্ন নীল
- বাদল দিনের প্রথম কদম ফুল,করেছ দান... - এ. এস. এম. রাহাত খান
- কিছু প্রিয় ভিডিও , পুরো ডকুমেন্টারি আকারে দিতে পারলে ভালো লাগতো - রাগ ইমন
- দালাল বুদ্ধিজীবি বিষয়ক একটি উদ্দেশ্যমূলক পোস্টের জবাবে - অমি রহমান পিয়াল
- বাংলাদেশের বয়স ৩৯ আর দৈনিক সংগ্রামের বয়স ৩৫ !!!! - এ. এস. এম. রাহাত খান
- আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ৩) - মাহমুদ সিএসই
- একটি ভ্রুনহত্যার গল্প এবং আমার নিজের প্রতি ঘৃণাবোধ...(কাল রাতে করা এই পোস্টটি সামুর বাগে খেয়ে ফেলায় আবার রিপোস্ট করতে হলো) - ড়ৎশড়
- 7 sisters:সেভেন সিস্টারস - এ. এস. এম. রাহাত খান
- দক্ষিন তালপট্টি :বাংলাদেশের দাবী ও আন্তর্জাতিক আইন - এ. এস. এম. রাহাত খান
- ১৫ অগাস্ট EXCLUSIVE:হাতে লেখা লাশের অফিসিয়াল লিস্ট ও গেজট - এ. এস. এম. রাহাত খান
- পুরুষতান্ত্রিকতার ধ্বজভঙ্গ সমাজতত্ত্বঃ “নারীর ইজ্জতই তার প্রধান সম্বল” - মনির হাসান
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- কতোবার বৃষ্টি এলে...? - সুনীল সমুদ্র
- "একটি স্বল্প দৈর্ঘ্য সামাজিক ও পারিবারিক CRICKET ম্যাচ" এর প্রত্যাশায় - এ. এস. এম. রাহাত খান
- বিদ্রোহ ১৯৭৭ এর টুকরো চিত্র ও BDR বিদ্রোহের পর ইতিহাস জিয়া ও হাসিনাকে কিভাবে মুল্যায়ন করবে? - এ. এস. এম. রাহাত খান
- সবার জন্য নানারকম অপ্সরীয়ো স্পেশাল চা - অপ্সরা
- দুই ডজন জোকস (বিষয়বস্তু অবশ্যই বড়দের) - শতকত
- ভিডিও চিত্রে কবরের আজাবঃধর্ম ব্যবসার এ এক নিঃকৃষ্ট নমুনা (YOUtube link সহ) - এ. এস. এম. রাহাত খান
- স্রোতের বিপরীতে একজন টাইপিস্টের জীবন সংগ্রাম - এ. এস. এম. রাহাত খান
- .......ধুয়ে যাবে যত আছে অভিমান,ধুয়ে যাবে সিঁদুরের টিপ....... - এ. এস. এম. রাহাত খান
- ~~*~*~দৈনিক সংগ্রাম ১৯৭১ ও ২০০৮:জামাতের রঙ বদলের জ্বলন্ত প্রমান~~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- **~~~~বোরকার আড়ালে ব্যাশ্যাবৃত্তি!!~~~~** - এ. এস. এম. রাহাত খান
- পাগলের রাজনৈতিক প্রলাপ - ৪(বাংলাদেশের রাজনীতিতে ইসলাম ধর্ম!!!) - এ. এস. এম. রাহাত খান
- ১৪ই ডিসেম্বর আমরা যা করেছিলাম [হয়তো আরেকটা ব্যর্থ উদ্যোগ] এবং একটা শুরু । - মনির হাসান
- ২৭'শে ডিসেম্বর এর ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন এবং আমরা .. - মনির হাসান
- হাসিনার সামনে ২টি পথঃযুদ্ধাপরাধীদের বিচার করা,না হয় নিজেকে বিচারের সামনে দাঁড় করানো - এ. এস. এম. রাহাত খান
- ২৬ মার্চ, ১৯৭১ মুজিবের স্বাধীনতা ঘোষনার একটি প্রমাণ : টেলেক্স প্রিন্ট আউট - অমিত
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- মাননীয় নেত্রী শেখ হাসিনা, ১৬ বছর পরও কি আপনার এই বক্তব্য অনুদিত হবে না? - অমি রহমান পিয়াল
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবার দায়িত্ব নিয়েছে ল্যাবএইড - মেসবাহ য়াযাদ
- মুক্তিযুদ্ধে বাবা হারানো এক মেয়ের কথা................... - সুলতানা শিরীন সাজি
- সত্যের মত একটি গল্প.... - লিপিকার
- তুমি জানবেনা কোনোদিন - অপ্সরা
- ছোট্ট বেলায় মা আমাকে হারিয়ে যাবার ভয়ে পায়ে নুপুর পরাতো - অপ্সরা
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- জল্লাদখানা বধ্যভুমিঃসাক্ষি বাংলার রক্তে ভেজা মাটি...ভুলবনা কিছুই আমরা(ফটোব্লগ) - এ. এস. এম. রাহাত খান
- কনসার্ট ফর বাংলাদেশ (ডাউনলোড লিংক সহ) - ...অসমাপ্ত
- ফ্রী সফটওয়্যার দরকার আপনার ?? - নিঃসঙ্গ
- আত্নসমর্পন অনুষ্ঠানে ওসমানির অনুপস্থিতি বিতর্কঃ ২য় বিশ্ব যুদ্ধের পর এত বড় কোন সৈন্য দল নিয়ে ইতিহাসের সবচেয়ে অপমান জনক পরাজয় বরন করে পাকিস্তান - এ. এস. এম. রাহাত খান
- তোর কাছে কি, সুখ চেয়েছি.........? - প্রতিফলন
- পূর্ব পাকিস্তান সরকারের ৭১ এর গোপন দলিল: মন্ত্রী নিজামী, মুজাহিদ মুক্তিযুদ্ধ প্রতিহত করতে ততপর ছিলেন - লায়ওনো
- লিনাক্স ব্যবহার শুরুর আগে কিছু প্রস্তুতি - আশাবাদী!!
- ~*~~~*~~~লিঙ্গ পরিচয় ও সক্ষমতাই কি মানুষ হিসাবে আমাদের বাচার অধিকার দিয়েছে?~~*~~~*~~ - এ. এস. এম. রাহাত খান
- ইহার নামই জামাত!!রাজনীতির জন্য যারা ইসলাম কে ব্যবহার করে,আবার ছুড়ে ফেলে!!! - এ. এস. এম. রাহাত খান
- কিছু দেশের গান - একলা একজন
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- ফেসবুক বাংলায় - নাসির খান
- চাঁদপুরের ডাকাতিয়া নদী থেকে তোলা পাক বাহিনীর যুদ্ধ জাহাজ `লোরাম' নিলামে বেঁচা হচ্ছে !!! - অণৃণ্য
- নবীনদের জন্য - নাদান
- রুবিকস কিউব (পর্ব ৪) : রুবিকস কিউবের সমাধান: লেয়ার বাই লেয়ার - গণিত পাগল
- পাগলের রাজনৈ্তিক প্রলাপ-৫ (প্রসঙ্গ *জামাতের ধর্ম ব্যবসা*) - এ. এস. এম. রাহাত খান
- পাগলের রাজণৈতিক প্রলাপ : ( বিশেষ পর্ব) [স্বঘোষিত রাজাকারদের অপপ্রচারের প্রতিবাদ] - এ. এস. এম. রাহাত খান
- দৃষ্টি আকর্ষন:৭১ এর সকল অনলাইন দলিল একত্রীকরনের প্রচেষ্টা - আরিফুল হোসেন তুহিন
- রাশেদ খালীফা, ম্যাথমেটিকল মিরাকল অব কোরআন এবং কোরআন টেম্পারিং - নাস্তিকের ধর্মকথা
- ভালো লাগা প্রিয় কবিতারা- ১৬ (ফেরীঅলা --হেলাল হাফিজ ) - আবদুর রাজ্জাক শিপন
ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........

ছিটমহলঃআইন ও রাজনৈতিক মারপ্যাচের আবর্তে লাখো মানুষের অদ্ভুত জীবন
০১ লা অক্টোবর, ২০০৯ রাত ৮:০৮
ঘুম ভেঙ্গে নিজেকে বিচ্ছিন্ন কোন এক দ্বীপে অবিস্কার করার মাঝেও হয়ত রোমাঞ্চকর কিছু থাকতে পারে।চার পাশে চোখ জোড়া জল রাশি,মাঝে এক খন্ড ভুমি,দ্বীপ।কিন্তু এই খন্ড ভুমিটি যদি অন্য কোন দেশের ভুখন্ডের ভিতর হয়!চার পাশে স্থলভাগ তার পরেও বিচ্ছিন্ন!
বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, উত্তরাঞ্চলের লালমনিরহাট জেলার পাটগ্রাম এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি ও ভুরুঙ্গামারী থানার কিছু জমি ভারতীয় সীমান্তবর্তী জেলা কুচবিহারের অন্তর্গত। জমিগুলো বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। একইভাবে কুচবিহার জেলার কিছু জমি বাংলাদেশের পঞ্চগড় জেলার বোদা ও দেবীগঞ্জ, নীলফামারীর ডিমলা, লালমনিরহাটের হাতিবান্ধা ও পাটগ্রাম এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী উপজেলার অন্তর্গত। এসব জমিও ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা। এভাবে বাংলাদেশের ভেতরে ভারতের এবং ভারতের ভেতরে বাংলাদেশের যেসব ছোট ছোট ভূখণ্ড রয়েছে সেগুলোকেই বলা হয় ছিটমহল।
বাংলাদেশ ও ভারতের মোট ছিটমহলের আয়তন দাঁড়ায় ২৪ হাজার ২৬৮ দশমিক ০৭ একর। ভারতের মধ্যে বাংলাদেশের ছিটমহলের সংখ্যা ৫১টি। অপরদিকে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহল হচ্ছে ১১১টি। বেসরকারি তথ্য মতে, এসব ছিটমহলের মোট জনসংখ্যা প্রায় ১ লাখ ৭০ হাজার।
এক নজরে বাংলাদেশ ও ভারতের ছিটমহলঃ
বাংলাদেশ ৫১ ৭,১১০.০২ জনসংখ্যা প্রায় ৭০,০০০
ভারত ১১১ ১৭,১৫৮.০৫ জনসংখ্যা প্রায় ১,০০,০০০
ছিটমহলগুলোর মধ্যে বাংলাদেশের মালিকানাধীন ৫১টির মধ্যে ৩৩টির অবস্থান লালমনিরহাট এবং বাকি ১৮টির অবস্থান কুড়িগ্রাম জেলায়। ভারতের মালিকানাধীন ১১১টি ছিটমহলের মধ্যে লালমনিরহাটে ৫৯টি, পঞ্চগড়ে ৩৬টি, নীলফামারীতে ৪টি এবং কুড়িগ্রামে ১২টি। তবে বাংলাদেশের ছিটমহলগুলোর লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার অন্তর্ভুক্ত হলেও সেগুলোর অবস্থান ভারতের কুচবিহার জেলায়।
ছিটমহলে উৎপত্তিঃ
১৯৪৭ সালে যখন বিটিশদের দ্বারা প্রণীত এক আইনে বলা হয়, উপমহাদেশের স্বাধীন অঞ্চলগুলো তাদের ইচ্ছা অনুযায়ী ভারত বা পাকিস্তানে যোগ দিতে পারবে অথবা তারা স্বাধীন সত্তা নিয়েও থাকতে পারবে।অন্য কোনো রাজ্য নিয়ে সমস্যা না হলেও সমস্যা হয় কুচবিহার নিয়ে। কারণ সে সময় কুচবিহারের রাজা ছিলেন জগদ্দীপেন্দ্র নারায়ণ। যার কিছু জমিদারি স্বত্ব ছিল বৃহত্তর রংপুর ও দিনাজপুর জেলার মধ্যে। অপরদিকে রংপুর ও দিনাজপুরের জমিদারের কিছু তালুক ছিল কুচবিহার সীমানার মধ্যে। জমিদারদ্বয় এ নিয়ে সমঝোতায় আসতে ব্যর্থ হন। ফলে ভারতের অভ্যন্তরে পড়ে পূর্ব পাকিস্তানের কিছু ভূখণ্ড আর পূর্ব পাকিস্তানের অভ্যন্তরে পড়ে ভারতের কিছু ভূখণ্ড। যা পরে ছিটমহল হিসেবে পরিচিতি লাভ করে।
১৯৪৭ সালে দেশ ভাগের পর উভয় দেশই এসব ভূমির দফারফা করার দিকে অগ্রসর হয়। গঠন করা হয় র্যাডক্লিফ মিশন। শেষ পর্যন্ত এ মিশনও চূড়ান্ত মীমাংসায় আসতে ব্যর্থ হয়।
১৯৫৮ সালে পাকিস্তান প্রধান্মন্ত্রী ফিরোজ খান নোন ও ভারতীয় প্রধানমন্ত্রী নেহেরুর মাঝে বেরুবাডি ছিট মহল নিয়ে একটি চুক্তি হয় সেটিও ব্যার্থ ভারতীয় সুপ্রিমকোর্টের এক আদেশে।
বাংলাদেশ স্বাধীনের পর ছিটমহল সমস্যা সমাধানকল্পে শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধীর মধ্যে ১৯৭৪ সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা মূলত ইন্দিরা মুক্তির চুক্তি নামেই পরিচিত।
চুক্তিতে বলা হয়, ‘বাংলাদেশে ভারতীয় ছিটমহল এবং ভারতে বাংলাদেশের ছিটমহলগুলো অতি সত্বর বিনিময় করতে হবে।’ চুক্তিতে আরো বলা হয়, ‘ভারত দক্ষিণ বেরুবাড়ী ইউনিয়ন নং-১২ এর দক্ষিণ দিকের অর্ধাংশ ও পার্শ্ববর্তী ছিটমহলগুলোর অধিকারী হবে, যে এলাকার পরিমাণ ২.৬৪ বর্গমাইল। বিনিময়ে বাংলাদেশ দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমলের অধিকারী হবে। বাংলাদেশের পানবাড়ী মৌজার সঙ্গে দহগ্রামকে সংযুক্ত করার জন্য ভারত বাংলাদেশকে ‘তিন বিঘা’ নামে (১৭৮×৮৫) মি. এলাকা চিরস্থায়ী বন্দোবস্ত দেবে।’
অবশেষে ১৯৯০ সালে ভারতের সুপ্রিম কোর্ট তিন বিঘা করিডোরের অনুমদন দিলে ১৯৯২ লের ২৫ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ভারতীয় প্রধানমন্ত্রী নরসীমা রাও আবার একটি চুক্তি করেন।এর মাধ্যমে ১ ঘন্টার পর পর ১ ঘন্টা করে খুলে রাখার সিধান্ত হয় কড়িডোর।যা মুল ভুখন্ডের সাথে যোগাযোগের একমাত্র উপায়,যদিও রাতের বেলা সম্পুর্ণ বন্ধ থাকে।পরে ২৪ ঘন্টার জন্য খুলে দেয়ার কথা থাকলেও যা আজো হয়ে উঠেনি।
এখানে উল্লেখ্য যে বাংলাদেশের যত গুলি ছিটমহল আছে তার মাঝে ২২ বর্গকিলোমিটার আয়তনের দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলই সবচেয়ে বড়।লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা সদর থেকে ১৭ কিলোমিটার দূরে অবস্থিত এ ছিটমহলটি।এর জন্সংখ্যা বর্তমানে ২২ হাজার।
অপরদিকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানায় রয়েছে ভারতীয় ছিটমহল দাশিয়ারছড়া। সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে এর অবস্থান। আয়তন ১৭৪৩ একর। লোকসংখ্যা প্রায় ৯ হাজার।
মানবাধিকার বিষয়ক বেসরকারি সংস্থা অধিকারের হিসাবমতে দেখা যায়, ২০০০ থেকে ২০০৫-এর জুলাই পর্যন্ত বিএসএফ ও ভারতীয় দুর্বৃত্তের হাতে নিহত হয় ৪০৬ জন বাংলাদেশি। আহত হয় ৪৮৪ জন এবং অপহৃত হন ৫০১ জন। অন্যদিকে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার তথ্যমতে, ১৯৯৬-২০০১ পর্যন্ত বিএসএফ কর্তৃক বাংলাদেশের নাগরিকদের ওপর আক্রমণের ঘটনা ঘটে ৩২৫টি। এতে নিহত হন ১১৪ জন এবং আহতের সংখ্যা ১৩৯ জন।পাশাপাশি ছিটমহলগুলো মানুষ পাচারের রুট হিসেবে ব্যবহৃত হয়। স্থানীয়দের অভিযোগ, নারী ও শিশুদের এসব রুটেই পাচার করা হয় ভারতে। যেসব নারী এসব ছিটমহল দিয়ে পাচার হয়ে যায় তাদের অধিকাংশের আশ্রয় মেলে কলকাতার পতিতালয়গুলোতে। ইউনিসেফের রিপোর্টে দেখা গেছে, পাচার হওয়া নারীদের মাঝে ৫৫%-এর বয়স ১৭-২৪ এর মধ্যে, যাদের ৯৫%ই অশিক্ষিত। আর শিশুদের আশ্রয় মেলে কোনো কারখানায় বা তাদের হত্যা করে বিক্রি করে দেয়া হয় তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ। এছাড়াও মদ-গাঁজার উন্মুক্ত আসর বসে ছিটমহলগুলোতে। দু’একটি ছিটমহলে আবার চাষ করা হয় গাঁজা।
বেঁচে থাকার সামান্যতম নাগরিক অধিকার থেকেও এসব ছিটমহল বাসী বঞ্ছিত,পড়ালেখা,সাস্থ্য সেবা সহ কোন ধরনের নাগরিক সুবিধাই তাদের জন্য সহজলভ্য নয়।
এই সমস্যা কেবল বাংলাদেশের নয়,দুটি দেশের ছিট মহলে বসবাসরত দু দেশের নাগরিকদেরকেই অবর্ননিয় দুর্দশার মাঝে দিন কাটাতে হচ্ছে।বাংলাদেশের পক্ষ থেকে বেশ কবার পদক্ষেপ নেয়া হলেও ভারত সুপ্রিম কোর্টের মুলা ঝুলিয়ে বিষয়টিকে ঝুলিয়ে রেখেছে।রাজনৈতিক ও আইনী মারপ্যাচের উর্দ্ধে উঠে এই মানুষগুলির দিকে মানবিক দৃষ্টি নিয়ে তাকাতে হবে।সাম্প্রতি ডঃ দীপু মনি ভারত সফরে এ ব্যাপারে একটি সমধানে পৌছানোর ব্যাপারে ইঙ্গিত মিলেছে।পারস্পারিক স্বার্থ সংরক্ষনে রেখে এই সমস্যার আশু সমাধান কামনা করি
দক্ষিন তালপট্টি :বাংলাদেশের দাবী ও আন্তর্জাতিক আইন
7 sisters:সেভেন সিস্টারস
সুত্রঃ বিভিন্ন ওয়েবসাইট
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ছিটমহল ;
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
স্বাধীনতা৭১ বলেছেন:
প্রিয়তে++++
লেখক বলেছেন: ধন্যবাদ
জর্জিস বলেছেন:
+
লেখক বলেছেন: খাইছে! ![]()
আর আমাদের বর্তমান সরকার শত শত কিলোমিটার এশিয়ান হাইওয়ের নামে তাদের অবাধ ব্যবহারের জন্য দিয়ে দিতে চায়!!!!!!!!!!!!!!!
প্রিয়তে +
লেখক বলেছেন: ব্যাপারাটা আসলেই আজীব!কারন বাংলাদেশের ভিতর যে ১১১ টি ছিট মহল আছে ভারতের তাদের অবস্থাও কম বেশি তেমনটাই।প্রায় ১ লাখের মত ভারতীয় সেগুলীতে থাকে!তাই ২ দেশের স্বারথেই এর সমাধান দরকার।
হাসান শরিফ বলেছেন:
ভালো লাগলো।
লেখক বলেছেন: লাভ কি?যাদের টনক নড়া দরকার তাদের তো কিছু হচ্ছে না!
লেখক বলেছেন: ধন্যবাদ
অপ্সরা বলেছেন:
একটা জিনিস ভেবে অবাক হই!!এত কঠিন লেখা এই পিচকি ভাইয়ার মাথা থেকে কি করে বের হয়???
মানে কঠিন কঠিন বিষয় নিয়ে লিখবো সেটা ভাবতেই তো আমি অক্কা পাই!!
লেখক বলেছেন: আর কত বড় হলে তোর মনে হবে আমি বড় হয়েছি?????আমার মাথা ছাঁদ ফুড়ে আকাশ ছুলে?
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: পিচ্চি হইলাম তোর কারনে.......![]()
ইউনুস খান বলেছেন:
আছুইন কেমন?
লেখক বলেছেন: ভালো নাই ভাইজান... আপনার কি খবর?
বৃষ্টি বালক বলেছেন:
+++
লেখক বলেছেন: ![]()
সায়েম খান বলেছেন:
+++++++++++
দিগন্ত বলেছেন:
১৯৫৮ সালে পাকিস্তান প্রধান্মন্ত্রী ফিরোজ খান নোন ও ভারতীয় প্রধানমন্ত্রী নেহেরুর মাঝে বেরুবাডি ছিট মহল নিয়ে একটি চুক্তি হয় সেটিও ব্যার্থ ভারতীয় সুপ্রিমকোর্টের এক আদেশে- এটার কারণ ভারতীয় ছিটমহলের বাসিন্দারা পাকিস্তানে যোগদান করতে অসম্মত হন। তাদের বক্তব্য তারা সুপ্রিম কোর্টে পেশ করেন ও ১৯৫৮ সালে মামলার রায়ে ছিটমহল হস্তান্তর বন্ধ করতে বাধ্য হয় সরকার। এই সরকারের বিরুদ্ধে মামলায় পুরোভাগে ছিলেন বেরুবাড়ি (তখন দক্ষিণ বেরুবাড়ী) অঞ্চলের লোকজনে। তাই ১৯৭১ এর পরে ভারত বাংলাদেশ ছিটমহল চুক্তির সময় বেরুবাড়িকে আলাদা করে ভারত সরকার ভেবেছিল বাকি অংশের হস্তান্তর সম্ভব। কিন্তু অধিকাংশ (বাংলাদেশ ও ভারতীয়) ছিটমহলের লোকজনেই এতে তীব্র আপত্তি জানায়। তাই এখন এটা নিয়ে সরকারের মনে হয়না কিছু করার আছে। বরং বেরুবাড়ির যে অংশটুকু বাংলাদেশের থেকে নেওয়া হয়েছে তা বাংলাদেশকে ফিরিয়ে দেবার প্রক্রিয়া শুরু করা যেতে পারে, আর সব ছিটমহলে করিডরের ব্যবস্থা করা যেতে পারে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















