আমার প্রিয় পোস্ট
- ভিডিও টা সম্পর্কে কেউ কিছু জানেন? - পিশানব
- এবার ক্লাস করুন সেরা ভার্সিটির সেরা লেকচারারদের - আলামিনস্টাইন
- আধ ঘন্টায় প্রেম, অতঃপর বিয়ে... - ড়ৎশড়
- ডিজিটাল ফটোগ্রাফি আর ক্যামেরা সম্পর্কিত কিছু টিপস - জিনিয়া আফরিন
- নিউ ভার্সন অফ পরবাসে পাকমন পেয়ার...উৎসর্গ: পাকি আর পাকিক্রিকেটপ্রেমীদের - অসময়ের আমি
- ধন্যবাদ......বাপকা বেটি.....ধন্যবাদ। - নন্দনপুরী
- আপনার কম্পিউটারকে ব্যবহার করুন Fax Machine হিসাবে। - কাজু
- পৃথিবীর সবচে' বড়, দামী এবং নজরকাড়া হীরের হার এই বাংলাদেশেই - আরিল
- ঢাবি ক্যাম্পাসে মাকসুদের কনসার্ট এবং মাকসুদের বক্তব্য - কানা-বাবা
- মেজর নাজমুল হক : অকৃতজ্ঞ জাতির এক অচ্ছ্যুৎ সেক্টর কমান্ডার - অমি রহমান পিয়াল
- নিউজউইকে সেক্টর কমান্ডার নাজমুল হকের দুষ্প্রাপ্য সেই সাক্ষাৎকার - ফিউশন ফাইভ
- বাবরি মসজিদঃমানুষের প্রান যেখানে ধর্মকে টিকিয়ে রাখে!(লিবারহাম রিপোর্ট ও ঘটনা প্রবাহ) - এ. এস. এম. রাহাত খান
- ডেথ অব আ জিনিয়াস : জহির রায়হান - অমি রহমান পিয়াল
- প্রপোগান্ডা, স্টপ জেনোসাইড ও জহির রায়হান - অমি রহমান পিয়াল
- দ্বিতীয় বিপ্লব বা বাকশাল : শুনুন বঙ্গবন্ধূর মুখেই - অমি রহমান পিয়াল
- ২৫মার্চ কালো রাতঃ জগন্নাথ হলের গণহত্যা থেকে অলৌকিকভাবে রক্ষা পাওয়া প্রতক্ষ্যদর্শী বিবরণ - রাহা
- আজ ২৫ মার্চ, চেতনাকে ঝালাই করে নিতে আবার পড়ুন - অমি রহমান পিয়াল
- কৌতুক সংগ্রহ সামগ্রী বিলকুল হঁসতে মানা - মাসুদ চৌধুরী
- বৃষ্টি বিলাসঃ বৃষ্টি দিনের গানের অনলাইন সংগ্রহ। (প্রথম কিস্তিঃ৬০ টি গানের ডাউনলোড লিংক) - এ. এস. এম. রাহাত খান
- নিজামীর বাস মিস হয়ে গেছে...... পুনরায় হাহাপগে
- রোহান
- শেখ মুজিবের নির্বাচিত বক্তৃতা ও ধর্ম নিরপেক্ষতা - অমি রহমান পিয়াল
- শেষ পর্যন্ত বিএনপি আজ স্বীকার করলোঃ একটা ১৫ আগষ্ট করেছি আর একটা ১৫ আগষ্ট করবো। আসলেও তাই। - প্রিন্সেস ঢাকা
- হট অব দ্য কাম্পাস, এবার উলঙ্গ ছাত্রদল নেতা! - ডলুপূত্র
- অবাক ভালোবাসাঃ তুমি এত ভীতু ছিলে কেন? - এ. এস. এম. রাহাত খান
- বাংলাদেশ জিন্দাবাদঃ ছবিও কথা বলে (ইস্থির ছলচিত্র) - বৃষ্টি বালক
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- তোমার চোখ এতো লাল কেন? - এ. এস. এম. রাহাত খান
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- নারী ধর্ষণ করে এদেশে উত্তারাধিকার রেখে যাওয়ার নীতি নিয়েছিল পাক বাহিনী - সায়েমুজজ্জামান
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
রাজাকার কে জুতা নিক্ষেপ করুন
- এ. এস. এম. রাহাত খান
- CIA এন্টি কম্যুনিজম মিশনঃবাংলাদেশে ধর্মিয় উগ্রতা বিস্তারে প্রথম বীজ (পর্ব-২) - এ. এস. এম. রাহাত খান
- IDM তথা Internet Download Manager Portable - ব্যবহার করুন ইন্সটলের ঝামেলা ছাড়াই যেকোন সময়, যেকোন পিসিতে - নাফিস ইফতেখার
- সিকিম ও কাস্মিরের ভুখন্ড বড়দের বাট্টা হতে পারে কিন্তু রক্তের দামে কেনা বাংলাদেশ নয়- পর্ব ১ - এ. এস. এম. রাহাত খান
- গোলাম আযমের বিরূদ্ধে ডঃ আনিসুজ্জামান উত্থাপিত অভিযোগপত্র - স্বপ্ন নীল
- কোরাবানী কোনভাবেই নিষ্ঠুরতা নয়ঃদেখুন বিজ্ঞান,যুক্তিশাস্ত্র আর ধর্ম কি বলে - এ. এস. এম. রাহাত খান
- সিমির জন্য আমাদের ভালোবাসার বাক্স ও ধানমন্ডির একটি পোস্টার - এ. এস. এম. রাহাত খান
- বিচারপতি লতিফুর রহমান কিশোরকণ্ঠের লেখক সম্মেলনে পুরস্কার টুরস্কার দেন আজকাল... - চুম্বক
- ইতিহাস কথা বলে: ৭ই নভেম্বর, ৭৫ ও জেনারেল জিয়াউর রহমান বিষয়ক অজানা কিছু তথ্য - তাজা কলম
- রূপকথাকেও ছাড়িয়ে.......(রিপোস্ট, উৎসর্গ@দ্যা লিটল মাস্টার'স ১৭৫) - নাফিস ইফতেখার
- দৈনিক রাজাকার - সবাক
- পিচ্চিকালের প্রিয় প্রিয় খাবার গুলো
- বাবুনি সুপ্তি
- নির্মম কিছু ছবি ( দুর্বল চিত্তের মানুষদের প্রবেশ নিষেধ) - স্বপ্ন নীল
- বাদল দিনের প্রথম কদম ফুল,করেছ দান... - এ. এস. এম. রাহাত খান
- কিছু প্রিয় ভিডিও , পুরো ডকুমেন্টারি আকারে দিতে পারলে ভালো লাগতো - রাগ ইমন
- দালাল বুদ্ধিজীবি বিষয়ক একটি উদ্দেশ্যমূলক পোস্টের জবাবে - অমি রহমান পিয়াল
- বাংলাদেশের বয়স ৩৯ আর দৈনিক সংগ্রামের বয়স ৩৫ !!!! - এ. এস. এম. রাহাত খান
- আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ৩) - মাহমুদ সিএসই
- একটি ভ্রুনহত্যার গল্প এবং আমার নিজের প্রতি ঘৃণাবোধ...(কাল রাতে করা এই পোস্টটি সামুর বাগে খেয়ে ফেলায় আবার রিপোস্ট করতে হলো) - ড়ৎশড়
- 7 sisters:সেভেন সিস্টারস - এ. এস. এম. রাহাত খান
- দক্ষিন তালপট্টি :বাংলাদেশের দাবী ও আন্তর্জাতিক আইন - এ. এস. এম. রাহাত খান
- ১৫ অগাস্ট EXCLUSIVE:হাতে লেখা লাশের অফিসিয়াল লিস্ট ও গেজট - এ. এস. এম. রাহাত খান
- পুরুষতান্ত্রিকতার ধ্বজভঙ্গ সমাজতত্ত্বঃ “নারীর ইজ্জতই তার প্রধান সম্বল” - মনির হাসান
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- কতোবার বৃষ্টি এলে...? - সুনীল সমুদ্র
- "একটি স্বল্প দৈর্ঘ্য সামাজিক ও পারিবারিক CRICKET ম্যাচ" এর প্রত্যাশায় - এ. এস. এম. রাহাত খান
- বিদ্রোহ ১৯৭৭ এর টুকরো চিত্র ও BDR বিদ্রোহের পর ইতিহাস জিয়া ও হাসিনাকে কিভাবে মুল্যায়ন করবে? - এ. এস. এম. রাহাত খান
- সবার জন্য নানারকম অপ্সরীয়ো স্পেশাল চা - অপ্সরা
- দুই ডজন জোকস (বিষয়বস্তু অবশ্যই বড়দের) - শতকত
- ভিডিও চিত্রে কবরের আজাবঃধর্ম ব্যবসার এ এক নিঃকৃষ্ট নমুনা (YOUtube link সহ) - এ. এস. এম. রাহাত খান
- স্রোতের বিপরীতে একজন টাইপিস্টের জীবন সংগ্রাম - এ. এস. এম. রাহাত খান
- .......ধুয়ে যাবে যত আছে অভিমান,ধুয়ে যাবে সিঁদুরের টিপ....... - এ. এস. এম. রাহাত খান
- ~~*~*~দৈনিক সংগ্রাম ১৯৭১ ও ২০০৮:জামাতের রঙ বদলের জ্বলন্ত প্রমান~~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- **~~~~বোরকার আড়ালে ব্যাশ্যাবৃত্তি!!~~~~** - এ. এস. এম. রাহাত খান
- পাগলের রাজনৈতিক প্রলাপ - ৪(বাংলাদেশের রাজনীতিতে ইসলাম ধর্ম!!!) - এ. এস. এম. রাহাত খান
- ১৪ই ডিসেম্বর আমরা যা করেছিলাম [হয়তো আরেকটা ব্যর্থ উদ্যোগ] এবং একটা শুরু । - মনির হাসান
- ২৭'শে ডিসেম্বর এর ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন এবং আমরা .. - মনির হাসান
- হাসিনার সামনে ২টি পথঃযুদ্ধাপরাধীদের বিচার করা,না হয় নিজেকে বিচারের সামনে দাঁড় করানো - এ. এস. এম. রাহাত খান
- ২৬ মার্চ, ১৯৭১ মুজিবের স্বাধীনতা ঘোষনার একটি প্রমাণ : টেলেক্স প্রিন্ট আউট - অমিত
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- মাননীয় নেত্রী শেখ হাসিনা, ১৬ বছর পরও কি আপনার এই বক্তব্য অনুদিত হবে না? - অমি রহমান পিয়াল
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবার দায়িত্ব নিয়েছে ল্যাবএইড - মেসবাহ য়াযাদ
- মুক্তিযুদ্ধে বাবা হারানো এক মেয়ের কথা................... - সুলতানা শিরীন সাজি
- সত্যের মত একটি গল্প.... - লিপিকার
- তুমি জানবেনা কোনোদিন - অপ্সরা
- ছোট্ট বেলায় মা আমাকে হারিয়ে যাবার ভয়ে পায়ে নুপুর পরাতো - অপ্সরা
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- জল্লাদখানা বধ্যভুমিঃসাক্ষি বাংলার রক্তে ভেজা মাটি...ভুলবনা কিছুই আমরা(ফটোব্লগ) - এ. এস. এম. রাহাত খান
- কনসার্ট ফর বাংলাদেশ (ডাউনলোড লিংক সহ) - ...অসমাপ্ত
- ফ্রী সফটওয়্যার দরকার আপনার ?? - নিঃসঙ্গ
- আত্নসমর্পন অনুষ্ঠানে ওসমানির অনুপস্থিতি বিতর্কঃ ২য় বিশ্ব যুদ্ধের পর এত বড় কোন সৈন্য দল নিয়ে ইতিহাসের সবচেয়ে অপমান জনক পরাজয় বরন করে পাকিস্তান - এ. এস. এম. রাহাত খান
- তোর কাছে কি, সুখ চেয়েছি.........? - প্রতিফলন
- পূর্ব পাকিস্তান সরকারের ৭১ এর গোপন দলিল: মন্ত্রী নিজামী, মুজাহিদ মুক্তিযুদ্ধ প্রতিহত করতে ততপর ছিলেন - লায়ওনো
- লিনাক্স ব্যবহার শুরুর আগে কিছু প্রস্তুতি - আশাবাদী!!
- ~*~~~*~~~লিঙ্গ পরিচয় ও সক্ষমতাই কি মানুষ হিসাবে আমাদের বাচার অধিকার দিয়েছে?~~*~~~*~~ - এ. এস. এম. রাহাত খান
- ইহার নামই জামাত!!রাজনীতির জন্য যারা ইসলাম কে ব্যবহার করে,আবার ছুড়ে ফেলে!!! - এ. এস. এম. রাহাত খান
- কিছু দেশের গান - একলা একজন
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- ফেসবুক বাংলায় - নাসির খান
- চাঁদপুরের ডাকাতিয়া নদী থেকে তোলা পাক বাহিনীর যুদ্ধ জাহাজ `লোরাম' নিলামে বেঁচা হচ্ছে !!! - অণৃণ্য
- নবীনদের জন্য - নাদান
- রুবিকস কিউব (পর্ব ৪) : রুবিকস কিউবের সমাধান: লেয়ার বাই লেয়ার - গণিত পাগল
- পাগলের রাজনৈ্তিক প্রলাপ-৫ (প্রসঙ্গ *জামাতের ধর্ম ব্যবসা*) - এ. এস. এম. রাহাত খান
- পাগলের রাজণৈতিক প্রলাপ : ( বিশেষ পর্ব) [স্বঘোষিত রাজাকারদের অপপ্রচারের প্রতিবাদ] - এ. এস. এম. রাহাত খান
- দৃষ্টি আকর্ষন:৭১ এর সকল অনলাইন দলিল একত্রীকরনের প্রচেষ্টা - আরিফুল হোসেন তুহিন
- রাশেদ খালীফা, ম্যাথমেটিকল মিরাকল অব কোরআন এবং কোরআন টেম্পারিং - নাস্তিকের ধর্মকথা
- ভালো লাগা প্রিয় কবিতারা- ১৬ (ফেরীঅলা --হেলাল হাফিজ ) - আবদুর রাজ্জাক শিপন
ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........

সিকিম ও কাস্মিরের ভুখন্ড বড়দের বাট্টা হতে পারে কিন্তু রক্তের দামে কেনা বাংলাদেশ নয়- পর্ব ১
০১ লা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩
লেন্ড লক্টড সিকিম (৭,০৯৬ বর্গ কিমি) বর্তমানে ভারতের একটি প্রদেশ কিন্তু সেটি ১৯৭৫ এর ১৬ মে এর আগেও ভারতের মানচিত্রের অংশ ছিল না।এই অঞ্ছলটির পশ্চিমে নেপাল,উত্তরে চীন,পুর্বে তীব্বত ,দক্ষিন পুর্বে ভুটান ও দক্ষিনে ভারত।
হিমালয় অধ্যুষিত এই অঞ্ছলটি কখনই নিরাপদে ছিল না।ইতিহাস ঘেটে যা জানা যায় ১৭০০ সালে এই ছোট্ট ভুখন্ডটি দখলে নিয়ে যায় ভুটান!]!!!!এই ভুটানীদের বিতারিত করে তীব্বতিয়ানরা ১৭১০ এর দিকে।১৭৩৩ সাল নাগাদ এই সিকিম অসংখ্য বার পুর্ব দিকে ভুটান কর্তৃক ও পশ্চিম দিকে নেপাল কর্তৃক আক্রমনের স্বীকার হয়,এমনকি নেপালীরা এর রাজধানী পর্যন্ত ধ্বংস করে এর মাঝেই।
বৃটিশদের আগমনের পর ১৮৯০ এ সিকিম বৃটিশ প্রটেক্টোরিয়েট (উপযুক্ত পরিভাষা জানা নেই) অঞ্চল হিসাবে গন্য হয়।
১৯৪৭ এ বৃটিশদের প্রস্থানের সময় এক পপুলার ভোটে সিকিমবাসী ভারতের অন্তরভুক্ত হতে অনাস্থা জানায়।ফলে এটি ভারতের একটি প্রটেক্টোরিয়েট দেশ হয়।এখানে উল্লেখ্য স্বাধিন সার্বভৌমত্ত্ব (sovereignty) আর suzerainty ক্লিক এর মাঝে অনেক পার্থক্য আছে।Suzerian রাষ্ট্রের নিরাপত্তা দান করে প্রতিবেশি কোন অধিকতর শক্তিধর রাষ্ট্র,তারাই বন্ধুপতিম কম শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রনীতি সহ বৈদেশিক সকল দিক নিয়ন্ত্রন করে থাকে।অল্প কথায় স্বাধিনতার এক বনসাই রুপ এটি। এই রকম অঞ্ছল/দেশের সংখ্যা বিরল নয়।গত ২০০ বছরের ইতিহাসে পৃথিবিতে এমন শ'খানেক উদাহরন আছে।আমাদের এই দক্ষিন পুর্ব এশিয়াতেই প্রটেক্টোরিয়েট এর উদাহরনঃ
* Afghanistan (1879-1919)
* Sikkim (1910-1975)
* Bhutan (1910-1947)
* British North Borneo (1888-1946)
* Brunei (1888-1984)
* Federation of Malaya (1948-1957)
* Maldives (1887-1965)
* Sarawak (1888-1946)
সেই হিসাবে সিকিমের সীমানা রক্ষা সহ নিরপত্তা ও বৈদেশিক সকল নীতি ও চুক্তি নিয়ন্ত্রনের ভার শুরু থেকেই পায় ভারত।১৯৫৫ সালে রাজতন্ত্রের অধিনে স্টেট কাউন্সিল সাংবাধানিক সরকার প্রতিষ্ঠা করে।এর মাঝে সিকিমের ভিতর রাজতন্ত্র বিরুধী অন্দলন তীব্র হতে থাকে।অভিযোগ আছে সিকিমে নিজের পুর্ণ নিয়ন্ত্রন প্রতিষ্ঠার জন্য ভারত এই আন্দোলনে রসদ দিচ্ছিলো।অভিযোগ সত্য মিথ্যা যাই হোওক দৃশ্যত রাজতন্ত্রের জনপ্রিয়তা শূন্যের কোঠায় উঠলে ও ১৯৭৩ এ রাজতন্ত্র বিরুধী রায়টের পর সরকার প্রধানের অনুরুধে ভারতের পার্লামেন্ট সিকিমের পুর্ন নিয়ন্ত্রনের সিদ্ধান্ত নেয় এপ্রিলের ৬ তারিখ ১৯৭৫ সালে।এ দখলের কৌশলটি বিশেষ ভাবে লক্ষনীয়,যেহেতু সিকিম প্রধানমন্ত্রীর (অনেকেই তাকে সিকিমের মিরজাফর বলে) অনুরুধে ও সার্বিক নিরাপত্তা আগে থেকেই ভারতের অধীন ছিল তাই কেবল রাজ প্রাসাদের রাজার রক্ষীদের নিরস্ত্রকরনের মাধ্যমেই পুরু সিকিম ভারতের নিয়ন্ত্রনে আসে।তার পর নিয়ম রক্ষার রেফারেন্ডাম আর তাতে ৯৭ ভাগ ভোট পরে ভারতের সাথে একীভুত হবার জন্য।
সিকিম ভারতের প্রদেশ হিসাবে অফিসিয়ালি স্বীকৃতি ১৯৭৫ এর ১৬ মে পেলেও চীন সেটিকে ভারতের অংশ বলে মেনে নেয় ২০০৩ সালে!!!কাহীনির মজা এখানেই।চীন ভারত সম্পর্ক নানা কারনেই বৈরী,কিন্তু এর মাঝেও নিজের ভাগের মাংস হালাল করার জন্য একে অপরের সমর্থক!চীন এই শর্তে সিকিমকে ভারতের অংশ হিসাবে মেনে নেয়,যাতে ভারত তীব্বতের স্বাধীনতা আন্দোলনের সমর্থক না হয়ে একে চীনের অংশ হিসাবেই বিবেচনা করে!
লাল অংশটি পাকিস্তান চীনকে উপহার দিয়েছে!
এদিকে
১৯৬৩ সালে সিনো-পাক চুক্তির মাধ্যমে যে কাস্মির নিয়ে পাক-ভারত আজো উত্তপ্ত সেই কাস্মিরের ১২০০০ বর্গ কিমি চেয়েও বেশি চীনকে উপহার হিসাবে দান করে দেয় পাকিস্তান!!!!!!!!!!!এমনকি কাস্মিরের সেই বিশাল ভুখন্ডের মানুষের মতামত নেয়ার প্রয়োজনো অনুভব করেনি পাকিস্তান!বর্তমান বাংলাদেশের পাকিস্তান প্রেমি অংশও তখন ছিল পুর্ন নিরব!!দৃশ্যত এর বিনীময়ে পাকিস্তান কোন ভুখন্ড লাভ করেনি,শুধু বন্ধু রাষ্ট্র চীনের সাথে সম্পর্কের ভীত মজবুত করা ছাড়া।কিন্তু মার্কীন গোয়েন্দাদের রিপোর্টে বলে চীনের সাহায্যে পাকিস্তানের পারমানবিক প্রকল্পের সুচনা সেই সময় থেকেই!!!
মুলত ভারত,চীন,পাকিস্তানের দন্দ্বে বাট্টা হিসাবেই ব্যবহৃত হয়েছে সিকিম ও কাস্মির।যেন নিজেদের ভাগ মিলাতে ওই অঞ্ছলের মানুষের স্বাধীনতা, মাংস বন্টনের মত বাট্টা হিসাবে এ থালা ও থালা করেছে।
এই পর্বে বাংলাদেশ প্রসঙ্গ আনার আগেই পোস্টের দৈর্ঘ্য ভাবিয়ে তুলেছে......
পরের পর্বে এর সাথে যুক্ত হবে বাংলাদেশ,১৯৫১ সালে পূর্ব পাকিস্তানে শুরু হওয়া CIA এর আন্টি কম্যুনিজম মিশন,ভারতের গোলামী/বিদ্বেষ,বাঙ্গালীদের ভিতর উগ্র ধর্মিয় বীজ রোপন ও সিকিম ভিতি!
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সিকিম, কাস্মির, পাকিস্তান, চীন, ভারত ;
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
এ. এস. এম. রাহাত খান বলেছেন:
পোস্ট লে আউটে প্রাথমিক সমস্যার জন্য দুঃখিত
বৃষ্টি বালক বলেছেন:
ভাই ফাটা ফাটি সরাসরি প্রিয়তে।আর পরের পর্ব কখন পাব???
লেখক বলেছেন: ইচ্ছা আছে আগামী কাল দিবার।
ধন্যবাদ
আমি বিপ্লবী বলেছেন:
সুন্দর আলোচনা - তবে বাংলাদেশের "সিকিমায়ন" ও "তিমুরায়ন" ঠেকোনোর কোন উপায় এখন আর সত্যিই আছে কি না - সেটা ভাববার বিষয়। "রেফারেন্ডাম" হলে হয়তো আমাদেরও অধিকাংশ মানুষই পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের নাগরিক হবার পক্ষে রায় দেবেন - কারণ"রেফারেন্ডাম"গুলো এমনই হয়ে থাকে!!
লেখক বলেছেন:
এর জবাব ভাই আগামী পোস্টে দিব,
আমাদের মনে রাখতে হবে ভারতের গোলামী অথবা ভারতের বিদ্বেষ মানে দেশ প্রেম না।দেশ প্রেম মানে যে কোন নযায় পন্থায় দেশের মঙ্গলের জন্য কাজ করা।
কিন্তু আমাদের দেশে গোলামী।বিদ্বেষতাই দেশ প্রেমের পরিচায়ক হয়ে দাড়িয়েছে!!!
লেখক বলেছেন: মজার ব্যাপার ভারতের ভিসা নিয়ে সিকিম কিন্তু এখনো যাওয়া যায় না!!!!বাংলাদেশি দের সিকিম গেলে স্প্যাসিয়াল পারমিশন লাগে,অথবা অবৈধ পন্থায় যেতে হয়!সৌন্দর্যের দিক দিয়ে এশিয়ার সুইজারলযান্ড বলা চলে একে!নেক্সট মিশন এইখানে দিবার ইচ্ছা ![]()
আলিম আল রাজি বলেছেন:
Hay hay re.. Koyta priote nimu re vai...
লেখক বলেছেন:
পরের পর্বে সাথে থাকুন
আমি বিপ্লবী বলেছেন:
সিকিমের কথা অনেক আগেই জানা ছিল - তবে পাকিস্তান যে চীনকে এতবড় একটা ভূ-খন্ড উপহার দিয়েছে [যেটা তাদের নয়], তা জানাছিল না।
লেখক বলেছেন: Aksai Chin ও the Trans-Karakoram Tract নিয়ে পরে বিস্তারিত লিখার ইচ্ছা রইল ভাই।
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: ![]()
আমি এবং আঁধার বলেছেন:
পোস্ট ভালো লেগেছে। তবে একটা প্রশ্ন,বৃহৎ রাষ্ট্রের প্রতিবেশী হিসেবে নিরপেক্ষ [পক্ষে/বিপক্ষে কোনটাই নয়] থেকে দেশপ্রেম প্রকাশ করা কিভাবে সম্ভব?????
লেখক বলেছেন: দেখুন আপনার লক্ষ্য যদি থাকে নিজের আত্নসম্মান ঠিক রেখে অন্যের বন্ধুত্ব গ্রহন,তবে সেটাই বুদ্ধিমানের কাজ।
আপনি যদি সকল বিষয়ে মাইন্ড সেট করে কারো বিরুধিতা করেন সেটাও যেমন বোকামি,
তেমনি কেউ আমাদের কবে সাহায্য করেছে তাই আজীবন বন্ধু তা ভাবাও বোকামি।
এই বিশ্বে কোন দেশ কোন দেশের আজীবন বন্ধু থাকেনি।যে মার্কীনিরা ভারতের বিপক্ষে সে ক'দিন আগেও ছিল তারা এখন ভারতের জন্য বুক খুলে দাড়িয়ে।কে যে কখন কার বন্ধু সেটা চেনাই বুদ্ধিমানের কাজ।
আর আমি ছোট,ভারত বড় এই হীনতায় ভুগলে কোনদিন কিছু করা যাবে না।আমরা কোন ভাবেই ভারতের সম আয়তনের হতে পারব না।তাই বলে কি আমরা বিলিন হয়ে যাব???
লেখক বলেছেন: কি মিয়া আছো কিমুন?ঈদ মোবারাক... এইবার ১৬ তারিখ রেলি হইব না?দেখা হইব নে
আমি বিপ্লবী বলেছেন:
স্বাধীনতার পরের বাংলাদেশের সামনে দু'টো পথ খোলা ছিল - হয় ইসরায়েল বা ভিয়েতনামের মত মাথা উঁচু করে টিকে থাকার চেষ্টা করা - না হয় ভূটান বা সিকিমের মত "নাম-সর্বস্ব" অস্তিত্ব বেছে নেয়া। বাংলাদেশ অনেক দিন মাঝামাঝি একটা অবস্থায় নিজের অবস্থান ধরে রাখার আপ্রাণ চেষ্টা করেছে - অনেকটা খরস্রোতা নদীর মাঝখানে কেবল নিজের অবস্থানটা ধরে রাখাই যেমন কঠিন পরিশ্রমের ব্যাপার, তেমনি সাধনা করতে হয়েছে বাংলাদেশকে। ইত্যবসরে, বৃটিশ এক ভাষ্যকারসহ, "বাঙ্গালীদের" অনেক শুভাকাঙ্খীই বলেছেন যে, আমাদের স্বাধীন অস্তিত্ব নাকি feasible নয়। আমরা বরং ভারতের সাথে মিলেমিশে গেলেই ভালো থাকবো। আমরা রাগ করেছি, কথাটা কিছুতেই মেনে নিতে পারিনি - কিন্তু বাস্তব কোন contingency plan-এর কথা চিন্তা করিনি।কেবল emotion দিয়ে তীতুমীররে মত বাঁশের কেল্লা তৈরী করা গেলেও, তা দিয়ে কিছু ঠেকানো যায় না। এখন খরস্রোতা নদীর midstream-এর সেই অবস্থান থেকেও আমরা ক্রমেই sliding away বলেই বোধ হয়। ভবিষ্যৎকে বড়ই অনিশ্চিত মনে হয় এখন। লেখক বলেছেন: আমার শিরনামের অর্ধেকটা এই পোস্টে এসেছে।পরের পোস্টে আপনার মন্তব্যবের বিষয়ে লিখব অনুগ্রহ করে সেই নাগাদ সময় দিন। ![]()
ইচ্ছা আছে এই কথা গুলির মুল ভাবনা নিয়ে কিছু লিখার।১৯৫১ সালে CIA যে মাস্টার প্লেন করেছিল,সেটি আগে তুলে ধরি ডকু সহ তার পরে পরিস্কার হবে,কারা আসলে কলের পুতুল!ভারত বিদ্বষি রা নাকি ভারত গোলামীরা নাকি উভয়েই...
হাসান শহীদ ফেরদৌস বলেছেন:
বন্ধু রাষ্ট্র বলে কোন কিছুর কোন অস্তিত্ব নেই।
লেখক বলেছেন: মন্তব্য ৯ এর জবাবে এই কথাটিই বলা হয়েছে।কেউ পরম বন্ধু নয়।রাজনীতিতে সবাই স্ব স্বার্থের কথাই ভাবে।আপনাকে/আমাকেও তাই করতে হবে।কারন এই দেশ তো টেবিলে আলোচনা করে স্বাধিন করিনি!
সায়েম খান বলেছেন:
পাকিস্তান এত বড় লেন্ড ছাইড়া দিল!হারামিরা আবার কাশ্মির লইয়া কামড়া কামড়ি করে।
লেখক বলেছেন: জি জনাব সবই স্বম্ভব
অ্যামাটার বলেছেন:
শোকেসে রাখলাম। suzerainty টার্মটার সাথে পরিচিত ছিলাম না আগে। এই লেখাটা কি দেখেছিলেন? Click This Link
লেখক বলেছেন: ইচ্ছা ছিল পরের লেখাতে এর কিছু রেফারেন্স টানার।আমার কাছে মনে হয়েছে লেখাটি ভারত বিদ্বষি মাইন্ড সেট থেকে লেখা।এই লেখা পরে মনে হবে সিকিম বাংলাদেশের মত কোন স্বাধিন দেশ ছিল যা ভারত দখল করেছে।
আদতে আইন গত ভাবে ভারতকে আপনি কোন ভাবেই দায়ি করতে পারবেন না এর জন্য।যদিও প্লট তৈরীর পিছনে তাদের হাত থাকাটা স্বাভাবিক।কেন সেটা পরের লেখায় দিব।
ভাই ওই পোস্টে আমি কমেন্টস রেটিং কিছুই করিনি,কারন টপকিক্স টা এমন অনেকেই কিছুই জানে না,তাই সেই লেখাতে এক পেশে ও এক দৃষ্টি কোন থেকে ইতিহাসলের মুল্যায়নের পরেরো সবাই লুফে নিয়েছে।
আমাদের স্মৃতি সৌধ চার দিক থেকে দেখলে চার রকম লাগে।কিন্তু ইতিহাস মানে পুর্নাঙ্গ রুপ,সাইড ভিউ না
লেখক বলেছেন: ভারত তার স্বার্থ স্বার্থ পরের মতই দেখবে,যেমনটা সবাই দেখে।এখানেও তাই হয়েছে।এখানে সংক্ষেপে বলতে গেলে ভুল বুঝার অবকাশ থাকতে পারে তাই পরের পোস্ট গুলিতে বিস্তারিত দেয়ার ইচ্ছা থাকল।
সাথে থাকবেন আশা করি
মুকুট বলেছেন:
চমৎকার, শোকেচে নিলাম
লেখক বলেছেন: ধইন্যা
দেশী পোলা বলেছেন:
ভাল লিখেছেন, তবে কিছু কিছু বানান ঠিক করলে ভালো লাগতোযেমন কর্তিক হবে কর্তৃক,
এটাও পড়তে পারেন,
৫০ বছর পরেও কি বাংলাদেশীরা স্বাধীন থাকবে, নাকি পশ্চিমবঙ্গের মত প্রদেশ হয়ে যাবে?
লেখক বলেছেন: ভাইডি ধন্যবাদ।
আসলে কিছু অক্ষর শত চেষ্টাতেও আজো ভালো টাইপ করতে পারলাম না।ঠিক করে নিব
আর ৫০ কেন ৫০০০০ বছর পরেও বাংলাদেশ বাংলাদেশই থাকব
লেখক বলেছেন: দেখলাম ও মন্তব্য দিলাম
জামাল ঊদ্দিন বলেছেন:
পরের পোস্টের অপেক্ষায়+++
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ
লেখক বলেছেন: ছবিডা কি মাটির ময়নার?
সায়েম খান বলেছেন:
হারামির বাচ্চারা কই ছিল?যারা পাকি গো বাপ মানে?পাকিরা যে দোস্তের কাছে দেশ কেক এর পিসের মত উপহার পাঠায়,হেই সময় কই থাকে তারা??
লেখক বলেছেন: হুম
মনির হাসান বলেছেন:
পরের পর্বের অপেক্ষায় থাকলাম । সমৃদ্ধ পোস্ট ।
লেখক বলেছেন: ধন্যবাদ...
আহসান হাবিব শিমুল বলেছেন:
চমৎকার পোষ্ট।সিকিম নিয়ে কিছু কিছু জানতাম।চিনকে দেয়া পাকিস্তানের উপঢৌকন সম্বন্ধে আগে জানা ছিলোনা।শালারা কতবড় হিপোক্রাট। অবশ্য ভু-রাজনীতির ব্যাপারটাই এমন।
সিকিমের পর ইন্দিরা গান্ধী নেপাল দখলের ঘোষনা দিয়েছিলো।ভারতের সাংসদরা সেইটার প্রতিবাদে বাস্তায় নেমেছিলাম।ঘটনা সম্ভবত ৭৫-এর দিকে।
-এটুকু পুরোটাই শোনাকথা।সত্য-মিথ্যা জানিনা।আপনি জানাতে পারেন!
সিকিমের জনগণের মাঝে স্বাধীনতার কোন আকাংখা আছে কি, প্রকাশ্য-অপ্রকাশ্য আন্দোলন?
লেখক বলেছেন: পড়াশোনার খাতিরে নেপালী ৪ জন ক্লাসমেট আছে আমার।তাদের কাছে ঐ অঞ্ছলের রাজণীতির যে ধাচ বুজি তাতে নতুন প্রজন্ম কোন ভাবেই রাজ তন্ত্র চায় না।
সিকিমও এর বাইরে না।
সিকিম ভ্রমন করে এসেছে আমার খুব কাছের বন্ধু,আগামী জানু তে আমার প্লেন আছে।যাক আমি কোথাও তাদের ভারতের বাইরে স্বাধীন হবার নমুনা পাই নি।
সিকিম পর্যটনের এক স্বর্গ এখন।সেই সম্ভাবনা মনে হয় নেই।
লেখক বলেছেন: ইন্দিরা গান্ধীর কথাটির অথেন্টিক কোন জবাব আপাতত নেই।তাই হ্যা না কিছুই বললাম না।প্রমান পেলে আপনাকে জানাব
মনির হাসান বলেছেন:
৫০ কেন ৫০০০০ বছর পরেও বাংলাদেশ বাংলাদেশই থাকব ...
লেখক বলেছেন: ভাই উনার জবাব পেয়েছি।আর আমার মতটা জানিয়ে এসেছি।আমি অবাক হই কিভাবে বাংলাদেশের স্বাধিনতা আর ১০ টা দেশের সাথে তুলনা করা যায়!!!আমরা কি টেবিলে বসে দেশ স্বাধিন করেছি???
দিগন্ত বলেছেন:
সিকিমের মানুষ ভোট দিয়ে ভারতে যোগদান করেছে তাও সরকারের বিরুদ্ধে ঝামেলার পরে। এতে সমস্যা কোথায় বুঝলাম না তো ... সিকিমের রাজতন্ত্র কোনোভাবেই ভাল কিছু ছিল না, সিকিমের লোকজনে এখনও রাজতন্ত্র ফেরত চায় না। সিকিমকে ভারতের অংশ হিসাবে মেনে নেয়,যাতে ভারত তীব্বতের স্বাধীনতা আন্দোলনের সমর্থক না হয়ে একে চীনের অংশ হিসাবেই বিবেচনা করে!
- তথ্যগতভাবে ভুল। তিব্বত দখল করার পর থেকেই সরকারীভাবে ভারত চিনের দখলদারী মেনে নেয় ও তিব্বতকে চিনের অংশ হিসাবে স্বীকৃতি দেয়। আর সিকিম, অরুনাচল (ভারতের) ও ভুটান চিনের অংশ - এই মর্মে চিনের সাথে এই দেশগুলোর বিবাদ আছে কারণ এরা ঐতিহাসিকভাবে কোনো না কোনো সময়ে তিব্বতের অংশ ছিল। চিনের বক্তব্য এরা যেহেতু তিব্বতের ও হান-চিন সাম্রাজ্যের অংশ ছিল তাই চিনের অধিকার আছে এদের ওপর। এ বিষয়ে জনগণের মতের কোনো দাম দেয় না চিনের বক্তব্য।
কাশ্মীর নিয়ে আপনার বক্তব্য সঠিক - দাবাখেলার গুটিতে পরিণত হয়েছে ওই অঞ্চল। তবে এটাও জানিয়ে রাখা ভাল, চিনের অধীনে কাশ্মীরের যে অংশ, তাতে কোনো মানুষ বাস করে না। আর ওই অঞ্চল কাশ্মীরের নয়, লাদাখের অংশ। লাদাখ কাশ্মীর থেকে সম্পূর্ণ আলাদা এক জনগোষ্ঠীর বাসস্থান - যারা মূলত তিব্বতি বৌদ্ধ।
লেখক বলেছেন: 1) আমি এই পোস্টে কোন উপসঙ্ঘার টানি নাই।আমি কোথাও বলিনি ভারতের ভুল বা সঠিক হয়েছে,সেই মন্তব্য পরের পোস্টে আসবে।
২)আমার তথ্য ভুল নেই। China eventually recognized Sikkim as an Indian state in 2003, on the condition that India accepted Tibet Autonomous Region as a part of China (wiki)
আরো বিস্তারিত বিবিসি নিউজঃ Click This Link
লেখক বলেছেন: সাথে এটাও যুক্ত করা যায় যে ১৯৫৩ সালে নেহেরু তীব্বতকে চীনের অংশ হিসাবে মেনে নিয়েছিল
আহসান হাবিব শিমুল বলেছেন:
@দিগন্ত.....আমিও এইটাই জানি কিন্তু।রাজনৈতিক বিশ্লষকরা এইভাবেই বলে থাকে "সিকিম ভারতের আর তিব্বত চিনের" পরস্পরকে দেয়া অলিখিত স্বীকৃতি।আর সিকিম সম্পর্কে আপনার মতামত টা খুব বিশ্বাসযোগ্য না। যদি সিকিমের মানুষ ভারতকে মেনেই নিবে, তবে ঐ অন্চলে পর্যটকদের যেতে দিতে ভারত সরকারের এতো কড়া নিয়মকানুন, ওজর-আপত্তি কেন?কেন এতো ঢাক গুড়গুড়?
ডাল মে কুচ ক্যালা হ্যায়!
এইটা নতুন কিছু না।বাংলাদেশ সরকারও পার্বত্য চট্টগ্রামে এমন নিয়ম-কানুন চালু করেছিলো।উদ্দ্যেশ্য একটাই ঐ অন্চলের অধিবাসীদের স্বর যতকম লোক শোনে তত ভালো।
লেখক বলেছেন: সিকিম যেতে যতটা জানি কেবল বাংলাদেশি ও পাকিস্থানি নাগরীক দের কেই বাধা দেয়া হয়। অন্য কোন দেশের নাগরিকের বিশেষ অনিমতি লাগে না।সিকিম ভারতের পর্যটন কেন্দ্র গুলির অন্যতম।তাই ভুলটা কোথায়?
দিগন্ত বলেছেন:
আপনি ভাল করে পড়ুন - India has now formally recognised that the area known as the Tibetan autonomous region is part of the People's Republic of China.ফর্মাল রেকগনিশন-এর আগেও ভারত কখনও তিব্বতকে চিনের অংশ নয় বলে দাবী করে নি বা স্বাধীন দেশ বলেও গণ্য করে নি।
লেখক বলেছেন: ভাইডি সমস্যাটা কোথায়???আমি বলেছি ২০০৩ সালে সিকিম ভারতের অংশ সেটা সরকারী ভাবে চীন মেনে নেয়,বিনিময়ে ভারতও তীব্বতকে ফরমালি চীনের অংশ হিসাবে মানে!
আর উপরের মন্তব্যের জবাবে এটাও বলেছি যদিও ৫৩ সালে নেহেরু তীব্বতকে চিনের অনশ হিসাবে মেনে নিয়েছিল,কিন্তু সেতা ভারতের ফরমাল স্বীকার ছিল না।আমার বক্তব্যের স্বপক্ষে প্রামান iki ও বিবিসির দেয়া লিংকে আছে।এর পর আর কোথায় বিতর্ক থাকে???????
অ্যামাটার বলেছেন:
হুমম...আলোচনা জমে ওঠেছে। এই পোষ্টে চোখ রাখছি।অরুনালকে কি চীন স্বীকৃতি দিয়েছে ভারতের ভূখন্ড হিসেবে? সম্প্রতি দালাইলামা'র সফরের সময়েও তো খানিক উত্তেজনা দেখা দিয়েছিল। স্থানীয় জনগণের আকাঙ্খা কী?
লেখক বলেছেন: আমার কাছে পরস্পর বিরুরী ২ টা জবাব আছে।তাই নিজের কাছে যথেষ্ট রকম সঠিক বলে প্রামানীত না হওয়ার আগে কোনটাই বলতে চাই না।
দিগন্ত বলেছেন:
@আহসান হাবিব শিমুল - আরো যে যে অঞ্চলে যেতে পারমিট লাগে সেগুলো আছে - আন্দামান ও নিকোবর, লাক্ষাদ্বীপ, সিকিম, হিমাচল, জম্মু ও কাশ্মীর, অরুণাচল, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, রাজস্থান ও উত্তরাঞ্চল। এদের সবার ডাল মে কালা নেই, আর দেশী পর্যটকদের জন্য সব জায়গাই খোলা। এসব অঞ্চলে ভারতের ডিফেন্স ইন্সটলমেন্ট আছে ও এরা সীমান্তবর্তী রাজ্য। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরায় আগে এই পারমিট প্রয়োজন ছিল, এখন তুলে নেওয়া হয়েছে বাংলাদেশ স্বাধীন হবার পর। Click This Link
এইসব পারমিটের বস্তাপচা নীতি যদিও আমি সমর্থন করি না।
দিগন্ত বলেছেন:
অরুনালকে কি চীন স্বীকৃতি দিয়েছে ভারতের ভূখন্ড হিসেবে?না, আমি চিনে থাকাকালে দেখেছি ওখানে ম্যাপে অরুণাচলকে চিনের অংশ হিসাবে দেখানো হয়, ওটা পরিবর্তন করা চিনের পক্ষে শক্ত আছে। আমার ধারণা এই স্ট্যাটাস কুয়ো থাকবে আরও ১০০ বছর।
স্থানীয় জনগণের আকাঙ্খা কী?
একেবারেই জানা নেই, কারণ তেমন কোনো উচ্চ পর্যায়ের আন্দোলন নেই। অরুনাচলে অসংখ্য আলাদা আলাদা উপজাতি আছে - প্রত্যেকে নিজেদের মত থাকে।
অ্যামাটার বলেছেন:
খাইসে রেএএএ!দিগন্ত দা'র লিঙ্কে তো দেখি, ঐ সব এলাকাতে যাইতে ম্যালা ফাঁপড়! লম্বা
ছুটি-ছাটা পেলে এর চাইতে নেপাল কিংবা ভুটান যাওয়াই আসান!
সিকিম-গ্যাংটক-অরুনাচল ইত্যাদি; এইগুলো কেবল তাহলে সত্যজিৎ-সমরেশের উপন্যাসই হয়ে থাকল। যদিও পাহাড়ি অঞ্চলের বর্ণনা শুনেই ইচ্ছে করে, অন্তত একবার হলেও ঘুরে আসতে।
তবে ডাল মে যে কুচ কালা নাই, সেটা হলফ করে কি বলা যায়? কেননা, তা না হলে অপরূন সৌন্দর্যের আঁধার ঐ সব পাহাড়ি এলাকা তো পর্যটকদের স্বর্গভূমি হওয়ার কথা ছিল, যেখানে পর্যটকদের উপরই হাজার রকমের হ্যাপা!
দিগন্ত বলেছেন:
আপনার ধারণা নেই, থিম্পু আর পারোর বাইরে ভুটানেও কিন্তু একই রকমের রেস্ট্রিকটেড পারমিট। নেপালেও তাই। Click This Link
Click This Link
মনজুরুল হক বলেছেন:
তথ্যগত ভাবে দিগন্ত ঠিক বলেছেন। তবে সিকিম বিষয়ে দু'একটা লিঙ্ক থেকেই বিস্তারিত কোন ধারণা পাওয়ার চেষ্টা না করাই ভাল।
লেখক এবং মনির হাসান দেশী পোলার পোস্টের মেরিট ধরতে পারেন নি, তাই ব্যাপারটা ৫০ বছর আর ৫০০০০ বছরের কথা উঠেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তিকালে, বিশেষ করে ষাঁটের দশকের গোঁড়ার দিকে যেমন বিশ্বের বিভিন্ন দেশ-জাতি সমূহ স্বাধীনতার জন্য আকুল হয়েছিল, দিকে দিকে যেমন ছোট ছোট দেশ আর ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তা স্বাধীন হচ্ছিল, তেমনি নব্বইয়ের দশকের পরের বিশ্ব একির্ভত হওয়ার প্রকৃয়ায় চলেছে। অল ইউরোপীয় কম্যুনিটি, ল্যাটিন কম্যুনিটি গড়ে উঠছে। আবার পূর্ব ইউরোপের তৎকালিন সমাজতান্ত্রিক দেশগুলো ভেঙ্গে নতুন করে ছোট ছোট দেশ হিসেবে আত্মপ্রকাশ করেই আবার বড় জোট(ন্যাটো)ভুক্ত হচ্ছে।
সে নিরিখে আগামীতে এই ভূখন্ডেও তেমন কনফেডারেশন দেখা যেতে পারে।
দেশী পোলা বলছেন ৫০ বছরের মধ্যে ভারত বাংলাদেশকে দখল করে নেবে। আসলে দখল ব্যাপারটাই আর থাকবে না। তার বদলে কনফেডারেশন সামনে চলে আসতে পারে।
তথ্যবহুল পোস্টের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ভাই মন্তব্যের জনয ধনযবাদ,
কিন্তু মেরিট বুঝতে সমস্যা হয়েছে কিনা সেটা বলার আগে দেশী পুলার পোস্টে আমার কমেন্টস দেখলে ভালো হত।মনে হয়না সেতা দেখেছেন।কারন দেখলে এই কথা বলতে পারতেন না।আমি পরিস্কার ভাবে উনাকে জিজ্ঞাস করেছি উনি কি মনে করেন যে ৫০ বছর পর এ দেশ বিলিন হতে বাধ্য?জবাব টা হযা ছিল
তার পর আমাকেই বরং বলতে হয়,তারেক জিয়া আর জয়কে নিয়ে রম্য সুচক কথায় সবাই টপিকস থেকে দূরে সরে গেছ।হয়ত প্লাস টা টপিক্স এর জন্য সেখানে পরেনি।ওই রম্য কথার জন্যই পোড়েছে
সুবিদ্ বলেছেন:
পকিস্তানের ভূ-খন্ড ছাড়ার ব্যাপারটা জানতাম না.......'৬২-র যুদ্ধ প্রসঙ্গ কি পরের পর্বে??
লেখক বলেছেন: আনার চেষ্টা করব।
ধন্যবাদ
স্বপ্নরাজ বলেছেন:
এটা রক্ত দিয়ে কেনা দেশ, প্রয়োজনে আরও রক্ত দিয়ে রক্ষা করব আমরা...... তবুও পরাধীনতা নয়..... +
লেখক বলেছেন: thnx
অমাবশ্যার চাঁদ বলেছেন:
+++
লেখক বলেছেন: dhonnobad
ভাল কথা। হায়দ্রাবাদ সম্র্পকে কিছূ বলবেন কি? তা কিভাবে ভারতের অঙ্গীভুত হলো?
প্রিয়তে। +
লেখক বলেছেন: ধন্যবাদ
মুগ্ধ বলেছেন:
ইটা তে তুমাক "পিলাস" না দিয়া পাইল্লাম না... বন্ধু।joss informative. wish 2 c পর্ব-২ ASAP.
লেখক বলেছেন: পর্ব -২ এই কমেন্টস এর আগেই পোস্ট করা হয়েছে মামা
দিগন্ত বলেছেন:
হায়দ্রাবাদ সম্র্পকে কিছূ বলবেন কি?- হায়দ্রাবাদে এসে ঘুরে যান। এখানে ভোটের প্রয়োজনও পড়ে নি, পাকিস্তান বা জাতিসংঘ কেউই বিবাদ করে নি। জনগণ ভারত থেকে বিচ্ছিন্ন হবার আন্দোলনও করে নি। নিজাম নিজেই স্বাক্ষর করেছেন ভারতে যোগ দেবার চুক্তি - তবে তা মিলিটারি অপারেশনের পরে
দিগন্ত বলেছেন:
সিকিম যেতে যতটা জানি কেবল বাংলাদেশি ও পাকিস্থানি নাগরীক দের কেই বাধা দেয়া হয়।ঠিক না, এমনকি ভারতীয় বংশোদ্ভূতদেরও একই নিয়ম। বাংলাদেশি ও পাকিস্থানি নাগরিকদের জন্য কোনো আলাদা আইন নেই।
লেখক বলেছেন: এই তথ্যটি সিকিম ঘুরে আসা আমার ২ বন্ধু,যারা ভিন্ন ২ টি সময় ঘুরে এসেছেন তাদের কাছ থেকে পাওয়া।ভুল হতেও পারে।কিন্তু সিকিমের বর্ডারে যদি কোলকাতার বাংলালী হিসাবে বাংলাদেশের কাওকে ট্যুর গাইড প্রুভ করাতে পারে তাইলে কোন ঝামেলা ছাড়াই ঢুকা যায়।এই পদ্ধতি সকল বাংলাদেশি অবলম্বন করে।তাই য়াপনার দেয়া তথ্য "ভারতিয় বংশদ্ভোতদের জন্যও বাধা থাকে" সেটি নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে
লেখক বলেছেন: আপনাকেও আলোচনায় সাথে থাকার জন্য ধন্যবাদ
আউটসাইডার_আউটসাইডার বলেছেন:
ধন্যবাদ।অনেক কিছু জানলাম
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
স্বপ্নরাজ বলেছেন:
@দিগন্ত । লর্ড ক্লাইভ যখন উপমহাদেশ দখল করে নেয় মীরজাফর এক বিশাল সেনাবাহিনী নিয়ে সমর্থন করেছিল। কয়জন প্রতিবাদ করেছিল তখন? তার মানে কি বাংলা আর ভারত উপমহাদেশের মানুষ চেয়েছিল ব্রিটিশরা দেশ শাষন করুক? সিকিম আর হায়দ্রাবাদের ঘটনাও প্রায় এক। বৃহৎ শক্তির সাথে দেশীয় মিরজাফররা যখন হাত মেলায় তখন পরাধানীতা অবশ্যম্ভাবী হয় ওঠে, সাধারন মানুষও মনে মনে প্রস্তুত হয়ে যায়। উপযুক্ত প্রতিরোধের অপেক্ষায় কাটে তাদের। দীর্ঘ ব্রিটিশ বিরোধী আন্দোলনটা ছিল যেমন।
স্বপ্নশিকারী বলেছেন:
অসম্ভব সুন্দর এই সিকিম।আমি ১২ দিনের এখটা ভ্রমনে সিকিম ঘুরে দেখেছিলাম।সেখানে গিয়ে আমার খাছে মেন হয়েছে আমি চীনের কনো ছোট্ট শহরে আছি।
লেখক বলেছেন: অভিজ্ঞতা শেয়ার করে একটা পোস্ট দেন প্লিজ
যীশূ বলেছেন:
পড়লাম।
"সিকিম আর কাশ্মীর বড়দের বাট্টা হতে পারে" এই কথাটি আপত্তিকর
লেখক বলেছেন: সারা পৃথিবির সকল মানুষের স্বাধীনতার প্রতি সম্মান রেখেই বলছি,এই শিরোনাম টি প্রতিষ্ঠিত সত্য,যা পোস্টে দেখানো হয়েছে।
দিগন্ত বলেছেন:
কয়জন প্রতিবাদ করেছিল তখন? তার মানে কি বাংলা আর ভারত উপমহাদেশের মানুষ চেয়েছিল ব্রিটিশরা দেশ শাষন করুক? - সিরাজের বংশধর বাংলার নবাব হিসাবে থাকলে তার বিরুদ্ধেও সংগ্রাম হত। মানুষের সাথে নবাবের কোনো সংযোগ নেই।
লেখক বলেছেন: সুন্দর একটি পয়েন্ট উল্লেখ করেছেন ভাই।সেই দিন মুসলিমাবাদের রাস্তার সিরসজের লাশ টানা গাড়ি দেখে সবাই উপহাস করেসে...
স্বাধীনতা কি সেটা যদি কোন জনপদের মানুষ না বুঝে তাদের পরিনিতি এক দিন মুর্শিদাবাদের মতই হবে।
আমার মনে হয় বাংলার স্বাধীনতা অনেক দাম দিয়ে কেনে,এই যাত্রায় সেই ভুল আর হবে না
লেখক বলেছেন: সিকিমের জনগন হয়ত সেটি উপলব্ধি করতে পারেনি আজো...আর হয়ত পারবে ও না
আনহা বলেছেন:
ধন্যবাদ।অনেক কিছু জানতে পারলাম
পারভেজ আলম বলেছেন:
প্রিয়তে নিলাম। অসাধারণ, এর পরে আর লেখেন নি কেনো? পরবর্তি পর্বের আশায় রইলাম। নিচের লিংকটা দিতে বাধ্য হলাম।Click This Link
লেখক বলেছেন: pore 2 ta part ase to....
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















