শিখা দু'টি উঠোনে গিয়ে সময় হয়ে
জ্বলতে থাকে।
ঘরের সমস্ত আসবাব সহ আমরাও
শূন্যের দোলনায় নির্ভার।
এমনকী মুহূর্তেরও মৃত্যু আছে;
একটি নদী সময়ের সাথে তার সখ্য।
একটি পলিপ্যাক। ভেতরে তুলতুলে শিশু।
সেই নদীটি সময়ের কোন পিঠে নিয়ে
যাবে তাকে? কারো স্নানের সম্মুখে
অসহায় ভাসিয়ে তোলে
আমরা পরস্পরকে স্পর্শ করি।
পৃথিবী তার অভিকর্ষ ফিরে পেলে
উড়ে আসে দুটি শিখা,
আমাদের মোমগুলিতে পুনস্থাপিত হয়।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০০৮ রাত ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



