তাঁর আচরণে জানতে পারি
আমি বাবার আযাচিত সন্তান,
তাই তাঁর পরে ঘুম থেকে উঠি_
পাছে আমাকে দেখে চটকে না যায়
তাঁর শুভদিন।
নদীর প্রশ্রয়ে আমার বখে যাওয়া
একটু ভিন্ন ধরণের_
বাবার বিরুদ্ধে_
আমার জন্ম বাবার বিরুদ্ধে,
আমার বখে যাওয়া, নেশার উদ্বৃত্ত নীরবতা
বাবার বিরুদ্ধে, আমার বিবাহ
বাবার বিরুদ্ধে।
তবু বাবা আর আমার মাঝখানে
তবু বাবা আর আমার মাঝখানে
মায়ের গর্ভের নিরপেক্ষ নীরবতা।
সে'ই নীরবতার প্রতিধ্বনী এখন
আমার স্ত্রী গর্ভে নিয়েছেন
সেখানে ধীরে ধীরে বড় হচ্ছে
আমার বিরুদ্ধতা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



