আজ খুলে গেলো মুখ্য নৌকা, পূর্ণিমায়_জোয়ারে;
নদীটির আঁচলে জোছনার বীজ, তা ফসল করিয়ে আনে।
পালখানি তার চলে গেছে ছিঁড়ে, দূরে _ হাওয়ার উৎসদেশে,
সেইখানে তার শতচ্ছিন্ন মন, মনে নদীবিদ্যা ভাসে।
এত বড় চাঁদ, এতগুলি ঘাট, এত এত সব পাখি
ফেলে চলে যায় প্রধান নৌকা পূর্ণিমায় _ একাকী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

