মৃত্যু আছে গানের মত হৃদয়ে হৃদয়ে

১৬ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৪৭

শেয়ার করুন:                   Facebook

মুনলাইট সনাটা
__________

আজও জ্যোৎস্নায় সেই সাধ জাগে

বিস্তীর্ণ রাত্রির সাথে গ্রামের চোখ রাখারাখি।
এক পাশে পড়ে আছে বিরাট নিদ্রাঢোলক।
কাঠি ও বাদ্যকর সহ এ গ্রামের সকলেই ছিটগ্রস্ত।
ঝুড়ি ঝুড়ি ভাতের সঙ্গে বিষ মিশিয়ে তারা
জ্যোৎস্নায় দেয়। নগ্ন হয়ে নাচ ও গান করে,
জ্যোৎস্না-মাখা ভাত খায়_
তখনি বেজে ওঠে ঢোলক_
বাদ্যের তালে তালে ঘুম এসে ছেয়ে ফ্যালে গ্রাম

কোনও কোনও জ্যোৎস্নায় আজও আত্মহত্যার সাধ জাগে

 

 

  • ২৪ টি মন্তব্য
  • ২২৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৬ ই জুলাই, ২০০৮ সকাল ১১:০২
comment by: ফয়সল নোই বলেছেন: ব্লগে এসেই আপনার লেখাটা পেলাম।:)

ভালো লেগেছে অনেক।

:),+
২. ১৬ ই জুলাই, ২০০৮ সকাল ১১:১০
comment by: ফয়সল নোই বলেছেন: আবার পড়লাম,পরের বার আগের বারের চেয়ে বেশি ভাল লাগে এই কবিতাটা পড়লে।
পাঠক/পাঠিকাগন পরীক্ষামূলক পরের বার পড়ে দেখুন কবিতাটা:)
১৬ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: ভালো লাগে আপনাদের অনুদান পেয়ে। লেখার ইচ্ছা বাড়ে। প্রেরণা পাই।

৩. ১৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:০৪
comment by: আন্দালীব বলেছেন: অসামান্য!

কবিতার ম্যাজিক বোধহয় এখানেই; যতোবার পড়া হয় ততোই মোহগ্রস্ত করে। কবিকে শুভেচ্ছা।
১৬ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৫৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। বড় প্রেরণাদায়ক মন্তব্য

৪. ১৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১:০৮
comment by: স্বপ্নিক বলেছেন: তিনবার পড়লাম..................
প্রথমবার------- নিদ্রাঢোলক দেখলাম
দ্বিতীয়বার------ জোৎস্না-মাখা ভাত খেলাম
তৃতীয়বার------ আত্মহত্যার সাধ জাগল

তবু বেঁচে রইলাম চতুর্থবার পড়ার জন্য.............
১৬ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:০১

লেখক বলেছেন: বেঁচে থাকাটা দারুণ। মৃত্যু তো আছে _ এক রোমান্টিক প্রেমিকার মত, সারাজীবন অন্যের সাথে ঘর করতে দিয়ে একদিন এসে বরণ করে নিয়ে যাবে তার কাছে

৫. ১৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৩৪
comment by: ফয়সল নোই বলেছেন: :)@স্বপ্নিক!
৬. ১৬ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৪৮
comment by: জাহিদ সোহাগ বলেছেন: নিদ্রাঢোলক_________দারুণ একটা ইমেজিক শব্দ।
১৬ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ তোকে। কী করছিসআজকাল?

৭. ১৭ ই জুলাই, ২০০৮ রাত ১:০৩
comment by: মজনু শাহ বলেছেন: apnar montobber jonno dhonnobad. mail koiren. kotha hobe.
৮. ১৭ ই জুলাই, ২০০৮ রাত ২:৩৭
comment by: উত্তরাধিকার বলেছেন:
চমৎকার লাগলো নিদ্রাঢোলক এর উত্তাল ছন্দ।

প্রতি দিনই একটু একটু করে এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে।
১৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:০৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৯. ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৪৪
comment by: আকাশচুরি বলেছেন: কোনও কোনও জ্যোৎস্নায় আজও আত্মহত্যার সাধ জাগে

++
১৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ। তবে আপনার থেকে একটু বিস্তারিত মতামত পেলে উপকৃত হব বেশি।

১০. ১৭ ই জুলাই, ২০০৮ রাত ৮:৪০
comment by: আমি ও আমরা বলেছেন: চমৎকার!!!!!

কোনও কোনও জ্যোৎস্নায় আজও আত্মহত্যার সাধ জাগে

প্রীয় পোষ্টে নিলাম, আপনার কবিতা পরে আমি কমেন্টে আর কিছু লিখতে পারিনা।

আমার ব্লগে আমন্ত্রন রইল। কিছু খাওয়াতে পারবনা নতুন কিছু কবিতা ছাড়া।
১১. ১৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:১৩
comment by: অশোক দেব বলেছেন: আপনার ব্লগে তো যাই। অনেক ধন্যবাদ। কিন্তু প্রিয় ব্লগে কী করে নিতে হয়? অনেক পোস্ট পড়ে ভালো লাগে কিন্তু প্রিয়তে নিতে পারি না।
১২. ১৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:২০
comment by: প্রণব আচার্য বলেছেন: কোনও কোনও জ্যোৎস্নায় আজও আত্মহত্যার সাধ জাগে .....




অনন্য
১৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ দাদা। কেমন আছেন?

১৩. ১৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:০৩
comment by: আমি ও আমরা বলেছেন: দাদা মন্তব্য করা হয় যেখানে ঠিক সেখানে দেখবেন রেটিং করার জন্য প্লাস ও মাইনাস আছে, তার পাশে একটা প্রিন্টার আছে, তার পাশে আছে একটা তারা (ষ্টার), আপনি ঠিক ঐ তারা তে ক্লিক করুন। হয়ে যাবে।
১৪. ১৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৪০
comment by: অশোক দেব বলেছেন: করে দেখব। ধন্যবাদ ভাই। ভালো থেকো।
১৫. ১৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৯
comment by: সবাক বলেছেন: দাদার বাড়িতে এলেই....আর যেতে মন চায় না।

পেন্নাম দাদা পেন্নাম !

**কবিতায় মন্তব্য করার মতো দু:সাহস দেখালাম না।
১৮ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪৫

লেখক বলেছেন: আসুন। আমিওতো আপনার ওখানে যাই। তবে একটু অস্থির প্রকৃতির। তবে এবার গেলে অনেকক্ষণ আড্ডা মারব

১৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:২৯
comment by: রিফাত হাসান বলেছেন: অসাধারণ।

 



 


কবিতাগুলো পূর্বপ্রকাশিত এবং সত্ত্ব সংরক্ষিত
asokedeb@yahoo.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১১৮২০