দুই.
আমাদের গ্রাম: পথ নেই, শুধু সাঁকো আর সাদা,
সাঁকোতে সাঁকোতে বিয়ে হয়, ঘৃণা ও ভালবাসা।
দায়গ্রস্ত পিতা পিঠে কন্যার ছাল নিয়ে হেঁটে চলে যায়,
সাঁকোরা নড়বড়ে হাসে, ঝরে পড়ে তাদের পারাপার।
আলগোছে পাখিদের শিস দেয় পাখিয়াল।নিজের
আড়ালে দাঁড়িয়ে নিজেকেই ছুঁড়ে মারে জাল।
সব অবসাদ একা নিয়ে স্তব্ধ দাঁড়িয়ে থাকে জোড়া বট গাছ
একের গায়ে অন্যের শেকড়, একে নেড়ে দেয় অন্যের পাতা।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


