পথের জীবনী
৩১ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:০২
ট্রাফিক পুলিশ
রাতে অদৃশ্য সুতো খুলে স্ত্রীকে তার
মেরুদন্ডের মূলরোম দেখায় প্রতিটি
ট্রাফিক পুলিশ
তাদের বিছানায় হিলহিলে জেব্রা ক্রসিং,
পরস্পরকে তারা পথ বলে ডাকে,
সবার অলক্ষ্যে ট্রাফিক আইল্যান্ডে
মোম জ্বেলে আসে
দেবদারু বলেছেন:
অন্যরকম কবিতা.......... ভালো লাগলো.......... দেবদারু-র শুভেচ্ছা নিন।
লেখক বলেছেন: ধন্যবাদ দেবদারু। এই ব্লগে স্বাগত।
ফয়সল নোই বলেছেন:
খুব ভালো লাগলো কবতিটা।অশোক দেব আপনাকে ধন্যবাদ।
সুন্দর সহমর্মী একান্ত অনুভব মনে হয়েছে আমার কাছে।ট্রাফিকের প্রতিকে প্রতিটি প্রেমিক, স্ত্রীর প্রতিকে প্রতিটি প্রেমিকার কষ্ট।গোপন কথা।
আমার ভাল লেগেছে ভীষন।
আপনাকে অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ফয়সল। কবিতাটি ভালো লেগেছে জেনে কৃতার্থ বোধ করছি।
লেখক বলেছেন: ধন্যবাদ। ধন্যবাদ। এ ব্লগে স্বাগত
আন্দালীব বলেছেন:
অপরুপ....হ্যাভক লেখা, আর ছবি।
..."সবার অলক্ষ্যে ট্রাফিক আইল্যান্ডে
মোম জ্বেলে আসে"
অশোক দেব বলেছেন:
ধন্যবাদ আন্দালীব। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ছবিটা গুগল থেকে নেওয়া। প্রথম দেখে আমারও খুব ভাল লাগে। মানুষের ভাবনার কি মিল!!
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।
লেখক বলেছেন: ধন্যবাদ প্রণব, কেমন আছেন? একটু কচ দেখছি এখন
মাঠশালা বলেছেন:
অনেক ভালো লাগলো।
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ
আমি ও আমরা বলেছেন:
"সবার অলক্ষ্যে ট্রাফিক আইল্যান্ডেমোম জ্বেলে আসে"
অসাধারন দাদা-
পড়তে পড়তে পড়ার অলক্ষ্যে মনের আইল্যান্ডে
জায়গা করে নিল।
লেখক বলেছেন: ধন্যবাদ। আপনার নিক ধরে ডাকতে যেন কেমন লাগে! তবু ভাল থাকুন।
সরকার আমিন ১৯৬৭ বলেছেন:
পরস্পরকে তারা পথ বলে ডাকে
লেখক বলেছেন: কেমন আছ বন্ধু?
আমি ও আমরা বলেছেন:
আমাকে বাপ্পী বলে ডাকবেন।
অশোক দেব বলেছেন:
ঠিক আছে বাপ্পী। ভাল থাকবেন
অ রণ্য বলেছেন:
এটাকেই হয়ত বলা হয় কবিতার বিউটিখুব ছোট কবিতা অথচ পাঠক হিসেবে দেখলাম কি বিশাল পরিসর রেখে গেলেন
চমৎকার কবিতা
ঠিক সেভাবে ব্যক্ত করতে পারছিনা
খুবই ভাল লেগেছে
কবিতা পড়ে যখন ভাবনার বিস্তার ঘটে তখনি কবিতার আসল মজাটা মূলোরোমেও ছড়িয়ে পড়ে
আর হ্যা ছবিটা সত্যিই চমৎকার
লেখক বলেছেন: অ্নেক ধন্যবাদ অরণ্য।
আমি ও আমরা বলেছেন:
বন্ধু দিবসের শুভেচ্ছার রইল।
লেখক বলেছেন: ধন্যবাদ বাপ্পী। যতদিন বাঁচি যেন বন্ধু নিয়ে বাঁচি
লেখক বলেছেন: আপনার মন্তব্য পেয়ে প্রাণিত বোধ করছি। ধন্যবাদ
আহসান হাবিব শিমুল বলেছেন:
হমম,,,,,,,,,,,,আপনি ভালো কবি।
লেখক বলেছেন: শংসার জন্য ধন্যবাদ
আকাশচুরি বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: কেমন আছ? শুভেচ্ছা
ইমরান খান ইমু বলেছেন:
ভালো লাগলো ধরনটা...
অশোক দেব বলেছেন:
আপনাকে ধন্যবাদ। এই বডলগে স্বাগত
প্রণব আচার্য বলেছেন:
আপনাকে অশেষ ধন্যবাদ দাদা।আপনি চাইলে ব্লগ থেকে আমার যেকোন লেখা নিতে পারেন। না হলে আমি পিডিএফ ফরমেটে আপনাকে মেইল করবো।
অশেষ কৃতজ্ঞতায়
নিত্য সুহৃদ
প্রণব আচার্য্য
লেখক বলেছেন: আরেকটা কাজের অনুরোধ করেছিলাম। please
হাবীব ইমন বলেছেন:
সবার অলক্ষ্যে ট্রাফিক আইল্যান্ডেমোম জ্বেলে আসে
আপনাকে প্রণতি প্রথমে।
আপনার কবিতা পাঠ আমার আজ প্রথম। শুনেছি আপনার কথা বন্ধুজন প্রণব আচার্যের কাছে।
ভালো লাগছে। আপনার ভাবার্থ বিশাল।
রূপক অর্থের ব্যবহার অসাধারণ। শব্দ পরিপক্কতাও।
আমি সিন্ধান্ত নিতে পারছি না, আপনাদের সাথে আমাদের মৌলিক পার্থক্য কোথায়।
ভালোবাসা আপনার জন্যে। সেই সাথে পশ্চিমবঙ্গের কবিদের প্রতিও ...
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। ইটিহাসে ভূগোলে আমরা এক
প্রণব আচার্য বলেছেন:
সেটাও দেখছি দাদা; শীঘ্রী জানাবো আপনাকে;
লেখক বলেছেন: অনেক উপকার হবে
লেখক বলেছেন: ছবিগুলো নির্বাচন করা ছাড়া আমার কোনো কৃতিত্ব নেই
সরকার আমিন ১৯৬৭ বলেছেন:
অশোক চাকুরি একটু বেশি ব্যস্ত করে ফেলেছে,এই আরকি
লেখক বলেছেন: হটাৎ ছবি কৃষ্ণধবল হয়ে যাওয়ায় তোমাকে দেবব্রত বিশ্বাস বলে ভুল হচ্ছিল।
ব্যস্ততায়ও ভাল থেকো ভাই
প্রণব আচার্য বলেছেন:
দাদা, পুজো নিয়ে সেরকম কোন লেখা তৈরী করতে পারিনি; কয়েক জনকে বলেছিলাম; হয়ে ওঠেনি।আমার অক্ষমতা ক্ষমা করবেন
প্রত্যাশা রাখি।
অনুজ
প্রণব আচার্য্য
লেখক বলেছেন: ঠিক আছে প্রণব। আমার জন্য এ প্রচেষ্টা করেছেন, তার জন্য ধন্যবাদ। সারা বাংলাদেশ না হয়ে আপনার শহর বা এলাকার হলেও চলে যেত। বা কোথাও অবাণিজ্যিক কাগজে প্রকাশিত লেখা হলেও হবে। তার জন্য দিন পনেরো আমি আরো অপেক্ষা করতে পারব।
মিতুলদত্ত বলেছেন:
খুব ভালো।
লেখক বলেছেন: ধন্যবাদ
প্রণব আচার্য বলেছেন:
ঠিক আছে দাদা; আমার শহরের পুজো নিয়ে একটি লেখা তৈরী করছি
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ
প্রণব আচার্য বলেছেন:
কাজ চলছে দাদা; আশা করি দুএকদিনের মধ্যে দিতে পারবো।
লেখক বলেছেন: আশা করি পেয়ে যাব। সঙ্গে ছবি থাকলে সোনায় সোহাগা।


















