শবের ডোবা, শবের ভাসা...

১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫১

শেয়ার করুন:                   Facebook

স্নানসর্বস্ব

তিন.

বিরহ বিছানো থাকে পুকুরের পথে।
এই কথা জানে কিছু ঢেউ অভিমানী।
সে-পথে যাই আমরা নিদাঘের বশে,
স্নানের জলের কাছে সেই কথা বলি।

পুকুরের শলা শুনে মাঝে মাঝে ডুবি,
জলদেহে খুঁজে দেখি অতীতের ভাসা।
কিছুই পাই না খুঁজে, বৃথা ডুবে থাকা_
শ্বাসের নালিশ শুনে শবদেহ সাজি।

তারপর ভেসে থাকা জোছনার জলে_
দূর হতে ভেসে আসে বিরহের গান,
গলার কলসে জমে জলের বিশ্রাম_
এমন নিদাঘে শুধু এই কাজ সাজে।

আজ হব শবদেহ কে পাবে আমায়।
বিরহী শকুন দেখি ঘুরপাক খায়




 

 

  • ৩৫ টি মন্তব্য
  • ২৫৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৯
comment by: আমি ও আমরা বলেছেন: বিরহে হলনা মরন আমার
বিরহের জলে ভাসেনি শবদেহ
বিরহে হল যে স্নান
বিরহে কাঁদে মন-বিরহে রাঙ্গে দেহ
২. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১৮
comment by: অ রণ্য বলেছেন: সনেট
এটার বিন্যাসটা জানতে ইচ্ছে হচ্ছে
আপনার নিজস্ব নাকি
??

ভাল লাগল
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩৬

লেখক বলেছেন: লেখক বলেছেন: প্রথম কো্য়ার্ট্রেট-এ অন্ত্যমিলটা(ক-গ,খ-ঘ) মূলত ধ্বনীর।সাউন্ডের। একার অন্তের সঙ্গে একার অন্ত, হলন্তের সঙ্গে হলন্ত। পরের গুলোতে অনুরূপ কিন্তু পাঠককে ঢেউ-এর স্বাদ দিতে সেট (ক-ঘ, খ-গ) করা হয়েছে। শেষে দ্বি-পংক্তি চিরাচরিত।

ভালো লাগেনি বিন্যাসটা? নিরীক্ষার চেষ্টা...

৩. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৬
comment by: ব্যাকটেরিয়া বলেছেন: ভয় লাগছে ছবিটা দেখে।
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩৭

লেখক বলেছেন: আপনার নিকের কাছে সেটা কিছু না।

পাঠের জন্য ধন্যবাদ।

৪. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৬
comment by: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: বাহ!! এটা তো ভয়ংকরী হয়েছে। কেমন ছমছমে আবহ বানালেন! দারুন!
৫. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৪৪
comment by: অ রণ্য বলেছেন: আসলে প্রথমটা কেন জানি মনে হল
ক খ গ ঘ

তাই জিজ্ঞেস করা

আরেকটু দেখি

৬. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৪৫
comment by: অ রণ্য বলেছেন: আমার মনে হয়
কিছু একটা মিস করে যাচ্ছি আমি

৭. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৪৭
comment by: অ রণ্য বলেছেন: সনেটে দুর্বল প্রচুর অন্যকথায় জানিান বলতে পারেন
অনুরোধ ছোট ভাই হিসেবে যদি সময় করে
এই বিষয়ে কিছূটা হলেও আলোকপাত করেন

আশায়
রইলাম

১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১:১৪

লেখক বলেছেন: হবে। বড় লজ্জ্বায় পড়ে যাই...

৮. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১:১৭
comment by: আমি ও আমরা বলেছেন: দাদা অন্ত্যমিলটা অরন্যের মত আমিও মিলাতে পারছিনা। একটু কালো যাদুর বাক্সের ঝাপিটা খুলে দেন। মাথায় গোলমাল বেঁধে জাচ্ছে।

আর অনেক আগের লেসন টা এখন পাইনি, আমি প্রতিটা রাত ৩ টা কি ৪টা অবধি জেগে আছি, উত্তরের অপেক্ষায়। আমি যেখানে থাকি সেখানে কোন বাংলা অভিধান, ভালো কবিতার বই, ব্যাকরণ বই কিছুই নাই। ইন্টারনেটে ও কোন ভালো তথ্য পাচ্ছিনা, কারন আমরা বাংলাটাকে এখনো ছড়িয়ে দিতে পারিনি।

তাছারা আপনাকে তো আমার গুরু সম্মোধন করেছি। এখন জ্বালাবই।
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪১

লেখক বলেছেন: বড় লেখা দিতে পারছি না। নেট খারাপ। অন্ত্যমিল টা সাউন্ডের।

বিরহ বিছানো থাকে পুকুরের পথে।(পথ+ এ) সাউন্ড= এ
এই কথা জানে কিছু ঢেউ অভিমানী।
সে-পথে যাই আমরা নিদাঘের বশে,(বশ+ এ) সাউন্ড= এ
স্নানের জলের কাছে সেই কথা বলি।
বাকী দুটো ঈ এবং ই ধ্বনী

এরকম করার চেষ্টা করেছি

৯. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১:২১
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: অশোকের কবিতা তো কবিতাই।
ভালো লাগলো.......
ছবিটা অন্য কিছু দেয়া যেতো?

শুভেচ্ছা।
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪২

লেখক বলেছেন: দিদির আদেশ শিরোধার্য এখুনি পাল্টে দিচ্ছি

১০. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ২:০১
comment by: সবাক বলেছেন: কবিদের কবিতা
+
১১. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ২:০২
comment by: আমি ও আমরা বলেছেন: হা দাদা এবার কিন্তু মিল পেয়ে গেছি। ক্লিয়ার। আর দাদা সমস্যা হলে থাক আরেকদিন নাহয় বড় লিখা দেবেন।
১২. ১৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
comment by: রাতিফ বলেছেন: অশোক দাদু, আপনার কবিতার মূল যাদুতাই ছন্দে........এটাই যথেষ্ট আপনার

কবিতাগুলোকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য.........বরাবারের

মতোই কবিতা দারুন লাগলো।


শুভেচ্ছা থাকলো।
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২৪

লেখক বলেছেন: ঠিক আছে পৌত্র অনেক ধন্যবাদ

১৩. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪১
comment by: মুকুল বলেছেন: চমৎকার কবিতার পাশাপাশি মন্তব্য থেকে কিছু শিখেও গেলাম। ধন্যবাদ অশোকদা। :)

*****
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ মুকুল। ভাল আছেন?

১৪. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:০১
comment by: মুকুল বলেছেন: হু ম ম... আছি ভালোই :)

(ই-টা বাদ দিতে পারলাম না!) :|
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:০৭

লেখক বলেছেন: ই-টা নিয়েই যত গোল

১৫. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০৯
comment by: আমি ও আমরা বলেছেন: দাদা কেমন আছেন?
২০ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২৪

লেখক বলেছেন: ভালই, দাঁত নিয়ে সনস্যা ছিল, আজ উপড়ে ফেললাম

১৬. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২৭
comment by: আমি ও আমরা বলেছেন: হা হা হা তাহলে দাদা থেকে দাদু হলেন বুঝি, সময়ের কাছে এভাবেই নিজেকে সমর্পন করি আমরা।

দাদা আপনার ফোন নম্বর পেলে খুশী হতাম।
যদি দেয়া যায় তাহলে


কষ্ট করে দিয়ে দিবেন।
১৭. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৬
comment by: হায়দার কািরগর বলেছেন: নতুন পোষ্ট কই অশোক দা।

আমার পোষ্টের আলোচনা টি দেখেছেন কি?
১৮. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১০
comment by: আমি ও আমরা বলেছেন: দাদা এখন শরীর কেমন?
২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১:১৯

লেখক বলেছেন: ঠিকাছে। তবে ব্লগ লিখতে ভালো লাগছে না কদিন ধরে নিজের লেখালেখি হচ্ছে না

১৯. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১:২৪
comment by: আমি ও আমরা বলেছেন: সময় নিয়ে লিখুন দাদা। ভালো থাকবেন। দাদা একটা আবদার ছিল আপনার সাথে কথা বলার। অনেক সময় অনেক কিছু মাথায় ঘুরে- জানার ইচ্ছা থাকে- তাছারা আপনার সাথে কথা বলার ইচ্ছাটা প্রবল। এটা তো বাংলাদেশ না যে ১ঘন্টার মধ্যেই চলে যাবো কোলকাতায়। আমি অনেক দূরে থাকি। আপনাকে যে প্রব্লেম নিয়ে প্রশ্ন করেছিলাম তা এখন পাইনি। বসে থাকি রোজ। তবে দাদা-- সময় নিয়ে লিখুন- মনের উপর জোড় করে নয়। আপনার লিখা অনেকদিন হল পাচ্ছিনা।
২০. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ২:১২
comment by: ফয়সল নোই বলেছেন: অশোক দা,নতুন একটা কবিতা দেনতো,শান্তি কইরা পড়ি।
২১. ২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩৬
comment by: আন্দালীব বলেছেন: অশোক'দা, দাঁতের কি অবস্থা? মানে তুলে ফেলার পর আরকি....
২২. ২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪০
comment by: আমি ও আমরা বলেছেন: দাদা নতুন একটা কবিতা দিলাম। দেখে দিবেন।
২৩. ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২১
comment by: চিকনমিয়া বলেছেন: ওরেরের!! এইডাও ভালা লাগচে
:)
জেডা ভালানি?
২৪. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১:২২
comment by: তারার হাসি বলেছেন: " তারপর ভেসে থাকা জোছনার জলে_ "
জোছনার জলে...... এই শব্দটি কাল থেকে মাথায় ঘুরছে ...
ঝিক ঝিক
ঝিক ঝিক...
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ২:২৬

লেখক বলেছেন: পাঠ ও গুরুত্ব দানের জন্য ধন্যবাদ

 



 


কবিতাগুলো পূর্বপ্রকাশিত এবং সত্ত্ব সংরক্ষিত
asokedeb@yahoo.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১২১৪৩