আ্যডোলসেন্সের আলো- আঁধার

৩০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৭

শেয়ারঃ
0 0 0

শুভ্রাদি এখন কোথায়

প্রথম বাস্তব থেকে উঠে এসেছে স্নান, শুভ্রাদি
ডুব দিলে বায়ু বন্ধ হয়ে যায়, ভেসে উঠলেই
হেসে ওঠে পুকুর।

জানালার ডানার নিচে চুপচাপ বসে আছে তখন আমার বয়স।
বয়সের আয়োজনে খাটো হয়ে যাচ্ছে প্যান্ট।

এখন ভীষণ কম্প্যুটার, মাউস হাতে বেড়ালের সন্তর্পণ আয়ত্ব করে
বয়সের ভাবীকাল।

স্নানের মত গহিন পুকুর নেই বলে শুভ্রাদিরা বাথরুমে
যায়, তাদের স্যুইসাইড নোট থাকে আধুনিক ফ্লপির ভেতর।


___________
রচনাকাল: ১৯৯৬

 

সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৫
ফয়সল নোই বলেছেন: :) এটা কি আমার ঐ কবিতাটা?
৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০২

লেখক বলেছেন: এতে হবে? আপনার কথা লিখতে গিয়ে লিখলাম না। যদি না হয়। প্রেমের কবিতা লেখা মহাকবিদের কাজ।

২. ৩০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৫
মাঠশালা বলেছেন: শুভ্রাদি
ডুব দিলে বায়ু বন্ধ হয়ে যায়, ভেসে উঠলেই
হেসে ওঠে পুকুর।


ভালো লাগলো।
৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০২

লেখক বলেছেন: ধন্যবাদ মাঠশালা।

৩. ৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০২
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: ভালো লাগলো খুব অশোক'দা!! দারুন!! স্নানপুকুর থেকে বাথরুমে যাওয়াটা মসৃণ, শীতলতা!
৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ। বহু আগের লেখা। ফয়সল নোই সাহেবের একটা আদেশ রাখতে গিয়ে আবার বের করলাম।

৪. ৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৮
ফয়সল নোই বলেছেন: দিদিরে বাঁচিয়ে রেখে একটা লিখে দেন তাহলে:)একটা তালপুকুরসহ।প্লিজ!
এটা পড়ে মন খারাপ হয়েছে দাদু।২০০৮ আর তখন ছিল ২০০৪ মানে মানে ১৪ বছর।তাইতো?একযুগ আগেও আপনি এতো নিষ্ঠুর ছিলেন?আশ্চর্য!একটা সুখ শান্তির প্রেমের কবিতা লিখে দিন দাদু।
৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন: সালটা ভুল হয়েছে। আমার সেই বইটাই বেরোয় ২০০১ সালে। কবিতাটা ১৯৯৬-এ লেখা ঠিক করে দেব।
আপনার জন্য প্রেমের আয়োজন করতে আপ্রাণ চেষ্টা করব। সত্যিই তো আমার তো সেই অর্থে প্রেমের কবিতা লেখা হয়নি জীবন...

৫. ৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৯
হায়দার কািরগর বলেছেন: প্রথম বাস্তব থেকে উঠে এসেছে স্নান, শুভ্রাদি
ডুব দিলে বায়ু বন্ধ হয়ে যায়, ভেসে উঠলেই
হেসে ওঠে পুকুর।

অসম্ভব সুন্দর দৃশ্যকল্প। ভাল লাগলো।
শুভেচ্ছা।
৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ হায়দার ভাই

৬. ৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১০
ফয়সল নোই বলেছেন: ওহ ১৯৯৪,২০০৪ নয়।
৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: না ১৯৯৬। আমাদের পাড়া থেকে শুভ্রাদিরা যেবার চলে যায়...

৭. ৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৭
আমি ও আমরা বলেছেন: দাদা অফলাইন থেকে সবার লিখা পড়ে যাচ্ছিলাম। আপনার লিখা আর কি আড়ালে থাকা যায়।

স্নানের মত গহিন পুকুর নেই বলে শুভ্রাদিরা বাথরুমে
যায়, তাদের স্যুইসাইড নোট থাকে আধুনিক ফ্লপির ভেতর।


দারুন লাগলো এখানে।
৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ বাপ্পী। কেমন আছিস?

৮. ৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:২২
ফয়সল নোই বলেছেন: অনুরোধ মনে রেখেছেন দেখে অনেক খুশি লাগছে দাদু।অনেক অনেক ধন্যবাদ।অনেক বিষাদে ভরা এই সন্ধ্যা আরো সত্য করে গেল আপনার আন্তরিকতা ও এই কবিতাটা।
৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১৯

লেখক বলেছেন: দেখছি ফয়সল। শুধু আপনার জন্য প্রেমের কবিতা লিখব।

৯. ৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৩১
অ রণ্য বলেছেন: পড়লাম কিন্তু মন্তব্যর জন্য ফিরব রাতে
আশা করছি

তবে এটা বলে যাচ্ছি কবিতার
পাঠশালা বেশ জমে উঠছে আপনার এই পরিসরে

"জানালার ডানা"
বেশ ভাল বলেছেন
৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১৩

লেখক বলেছেন: ওকে

১০. ৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮
রাতিফ বলেছেন: "প্রথম বাস্তব থেকে উঠে এসেছে স্নান, শুভ্রাদি
ডুব দিলে বায়ু বন্ধ হয়ে যায়, ভেসে উঠলেই
হেসে ওঠে পুকুর....................." দারুন প্রকাশ অশোক দাদু!


অন্য রকম একটা কবিতা পড়ে সেই রকম আনন্ড লাগলো।

শুভেচ্ছা
৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২১

লেখক বলেছেন: দাদু ভালো লাগে না। প্লিজ। ধন্যবাদ। কেমন আছ?

১১. ৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৪২
ইমরান খান ইমু বলেছেন: দারুণ!!

"স্নান" আপনার চাবিশব্দ এবং এর সুন্দর বহুমাত্রিক ব্যবহার আমার ভালো লাগে...ভালো থাকবেন...
৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২৩

লেখক বলেছেন: ঠিক ধরেছেন। স্নানের মধ্যে একটা আত্মশুদ্ধির ব্যাপার আছে। এটা ভাবি।

১২. ৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯
মানব মানিক বলেছেন: স্নানের মত গহিন পুকুর নেই বলে শুভ্রাদিরা বাথরুমে
যায়, তাদের স্যুইসাইড নোট থাকে আধুনিক ফ্লপির ভেতর।


ভালো লাগলো দাদা।
৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ মানিক। পাঠের জন্য ধন্যবাদ।

১৩. ৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৩১
প্রণব আচার্য্য বলেছেন: বার বার এসে পড়ে যাচ্ছি... আরও আসবো ....
৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২৬

লেখক বলেছেন: প্রণব, অনেক ধন্যবাদ। আসবেন, আপনাদের আগমন অনুপ্রাণিত করে।

১৪. ৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫
আমি ও আমরা বলেছেন: দাদা তোমার উত্তর টা দেখতে পারিনি [আমার মন্তব্যের উত্তর]- হা ভালো আছি। একটা কবিতা লিখছিলাম-- তা লিখে আবার তোমার ব্লগে আসলাম।
৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২৭

লেখক বলেছেন: কবিতা পড়তে যাব। কবিতা কি সরাসরি ব্লগে লিখিস নাকি খাতায়ও?
ভালো থাকিস।

৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২৯

লেখক বলেছেন: আপনার শুভ্রাদি নেই? ওঁকে বলবেন, বুঝিয়ে দেবেন।

১৬. ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৩৬
আমি ও আমরা বলেছেন: কবিতা আমি সরাসরি ব্লগে লিখি , পরে কপি পেষ্ট করে ডকুমেন্ট ফাইলে ব্যাকাপ রাখি। হাতে লিখতে গেলে হাত ব্যাথা করে দাদা।
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৪

লেখক বলেছেন: না, ভাবছি । আমিওতো বহুদিন প.সি. তেই লিখি, তবে সরাসরি ব্লগে লিখতে সাহস পাই না। প্রকাশ এত তারাতারি হওয়া কি ঠিক? একেকটা লেখা অন্তত দুমাস ফেলে রাখি, তার পরও ভালো লাগলে তবে ছাপাতে দিই। তার পরও ছেপে এলে ভালো লাগে না।
তোদের সাহসকে কুর্ণিশ

১৭. ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৪৩
রাতিফ বলেছেন: ওকে দাদুর "দু " টা কেটে দিলাম আজ থেকে:)........


আমি ভালোই আছি............আপনিও ভালো থাকুন অশোক দা:)
১৮. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৯
তারার হাসি বলেছেন: কাজলা দিদিকে মনে পড়ে গেল।
আমার প্রিয় একজনের কথা মনে পড়ে গেল, যে শুধু নির্বাক তাকিয়ে থাকত !
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪৭

লেখক বলেছেন: এ দিদি সামান্য ভিন্ন। ধন্যবাদ, ভালো থাকবেন

১৯. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৭
আমি ও আমরা বলেছেন: আগে লিখে রাখতাম দাদা সেই ডায়রী পরে আর খুজে পাইনি। মনে ভয় সেখান থেকেই। যান্ত্রিকতা কাগজের প্রতি ভয় ঢুকিয়ে দিয়ে আমার মাঝে গেড়ে বসেছে, তাই আমি ব্লগে লিখে ড্রাফট এই জমা করি -- বার বার দেখতে থাকি ভাবতে থাকি, ভালো লাগলে ছেড়ে দেই, তবে আরেকটা ব্যাপার কি জানো দাদা? আমার মাথায় যেই চিন্তাটা এটাক করে সেটা নিয়েই ভাবতে থাকি সারাদিন, সারাদিন বিড় বিড় করে কবিতার লাইন মুখে মুখে বানাই- ভালো লাগলে আমি কম্পিউটারের নোটপ্যাড এ ইংরেজী শব্দে বাংলা ভাষার রূপে লিখে লিখে রাখি। তারপর ব্লগের এডিটরে লিখি মনে ধরলে। তারপর পোষ্ট করার পরও এডিট করতে থাকি।

দাদা কবিতাটা দেখো কিন্তু?
২০. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪৮
আমি ও আমরা বলেছেন: দাদা যদি অনধিকার চর্চা মনে হয় তাহলে ক্ষমা প্রথমেই চেয়ে নিচ্ছি। আজ আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম। তুমি যেখানে যেখানে কমেন্ট করেছ, সেখানে আজ তুমি খুব ছোট করে মত জানিয়েছ, কিন্তু দেখে মনে হল অনেক কিছু বলার ছিল। কিন্তু প্রকাশ করনি- শরীর ভালো ত?
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪৪

লেখক বলেছেন: শরীর ঠিকাছে। তবে ব্লগে আজকাল খমোখা গোল বেঁধে যায়... সকলে কেমন অসহিষ্ণু হয়ে যাচ্ছে...

২১. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:২৪
ফকির ইলিয়াস বলেছেন: মোহিত হয়ে আমার পড়া , ভাবালো আমাকে !
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪৫

লেখক বলেছেন: বহুদিন পরে এলেন, ধন্যবাদ। ভালো থাকবেন।

২২. ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৫
রিফাত হাসান বলেছেন: খুবই ভাল লাগল এই কবিতাটি। রীতিমতো আপনার কবিতার ভক্ত হয়ে যাওয়া যাকে বলে।
৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রিফাত, ভালো আছেন? শুভেচ্ছা

২৩. ৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:২১
আন্দালীব বলেছেন: আমি তো আউলা হয়ে গেছি.....
কী বলি.....!

আমার পঠিত অন্যতম 'অলটাইম বেস্ট'!!

দাদা, আপনার সামনে হাঁটু মুড়ে বসা যায়....রিয়্যালি।
Sheer beauty..
২৪. ৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৪
আন্দালীব বলেছেন: তাদের স্যুইসাইড নোট থাকে আধুনিক ফ্লপির ভেতর
----------------
মনে হইতেছে আপনার ব্লগে মশারী খাটায়ে ঘুমাই,
থাকি
খাই
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩৩

লেখক বলেছেন: প্রিয় আন্দালীব,অনেক বেশি হয়ে গেল ভাই

২৫. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১১
চিটি (হামিদা রহমান) বলেছেন: স্নানের মত গহিন পুকুর নেই বলে শুভ্রাদিরা বাথরুমে
যায়, তাদের স্যুইসাইড নোট থাকে আধুনিক ফ্লপির ভেতর।............।ভালো লাগা জানাই

শুভেচ্ছা থাকলো।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২১

লেখক বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ

২৬. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:১৩
মুক্তি মণ্ডল বলেছেন: ভাল লাগলো (আন্দালীব আমি এইটা আগেই পড়েছিলাম। আওয়াজ দিই নাই।)
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ মুক্তি ভাই। আপনার ওখানে অনেক কবিতা। একটু একটু করে পড়ছি

২৭. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৩
আলাপ বলেছেন: ভাল কবিতা মন ভাল করে দেয়। অথবা খারাপ করে। অথবা কি জানি। নিজেকে প্রশ্নে ফেলতে পারি- এটিই ভালো।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ আলাপ। আমার ব্লগে স্বাগত

২৮. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৩১
আমি ও আমরা বলেছেন: দাদা- আজ রাতেই একটা কবিতা ছাড়বো, তুমি এলে কবিতার ২য় প্যারাটা একটু দেখে দিও। মন্তব্য তিক্ত হোক সমস্যা নাই ওটা আমার পাথেয়। কবিতাটা নিয়ে দুদিন কেঁচোর মত গড়াগড়ি খাচ্ছি। আমি যেটা চাচ্ছি মনে আঁকছি--সেটা বের করে আনতে পারছিনা।

তোমার কোন নতুন অভিমত থাকলে পরে নাহয় আবার এডিট করার চিন্তা করব।
২৯. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫১
ফয়সল নোই বলেছেন: নতুন মাস চইলা আসছে।লেখা শেষ হয় নাই?
৩০. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪৪
অ রণ্য বলেছেন: কবিতাটি প্রিয়র খাতায় এ্যায না করে রাখলে পরে আর পড়তে গেলে
হাতের কাছে পাবনা
বিধায় সেটা প্রিয়তে নিলাম

দাদা কবিতাটি পড়ে ইন্সপায়ারড বোধ করছি
দারুণ
৩১. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:১৩
আমি ও আমরা বলেছেন: দাদা ভালো আছো?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৭

লেখক বলেছেন: ভালো। তুই কেমন? ধন্যবাদ

৩২. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২৩
আমি ও আমরা বলেছেন: দাদা একটা কবিতা দিয়েছি গ্রামীন ফ্লেভারের। খাল-বৈঠা- নারী-রোদ নেবার চেষ্টা করেছি। কতটুকু পারলাম একটু দেখে দেও।
৩৩. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১৪
অন্যমনস্ক শরৎ বলেছেন: ১৯৯৬ এ লিখলেও এখনো কন্টেম্পরারি.... চমৎকার

আর আমি ও আমরা গ্রামীণ ফ্লেভারের বিষয়ে সতর্ক থাইকেন।
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ শরৎ। শুভেচ্ছা

৩৪. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩২
আমি ও আমরা বলেছেন: @@@ শরৎ দা ওটা দাদা রাতেই সাভার করে দিছে।হা হা হা
৩৫. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:১৭
তাত্ত্বিক বলেছেন:
চমৎকার লাগলো অশোক দা। :)

প্রথম পরিচয় হয়তো, তবুও এই এমন একটা কবিতা পরেই আপনাকে দাদা বলে ডেকে ফেললাম।

অপরাধ নেবেন না।

কবিদের প্রতি আমার আজন্ম ব্যাকুলতা।

শুভেচ্ছা নিন।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩১

লেখক বলেছেন: তোমাকে স্বাগত তাত্ত্বিক। অনেক ধন্যবাদ।

৩৬. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪০
রিফাত হাসান বলেছেন: ভাল আছি অশোকদা। আমার অনেক বন্ধু আপনার এই কবিতাটি খুব পছন্দ করেছে। আমিও, আজকে আবার পড়লাম।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ রিফাত। আপনার কবিতাও পড়ছি। ভালো লাগছে।

৩৭. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫৭
আমি ও আমরা বলেছেন: ভেরী ভেরী ইম্পোর্টেন্ট
-----------------------------------
দাদা কেমন আছো? ব্যস্ততা কি কমেছে। আমার একটা সমস্যা নিয়ে তোমার দারস্ত।

বেশ কিছুদিন ধরে লক্ষ করছি ব্যাপারটা। কোন কবিতার প্লট নিয়ে ভাবতে বসলে , মন নিজ থেকে তাগিদ দিলে- দেখা যাচ্ছে অনেক অনেক চিন্তা মাথায় এসে জমাট বেধে যাচ্ছে। এবং চিন্তা গুলো সব ছন্নছাড়া, একটার সাথে আরেক্টার কোন মিল পাচ্ছিনা। আবার সব চিন্তার ছন্দ গুলোর মোহনীয়তা আমাকে মুগ্ধ করে। কিন্তু ছন্নছাড়া চিন্তা গুলো কে একই প্লাটফরমে এনে কবিতায় এক সূতায় বাধা খুব মুশকিল হয়ে দাড়িয়েছে। তোমার পরামর্শ চাচ্ছি।

খুব কষ্টে আছি দাদা।
৩৮. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০১
ফাহমিম বলেছেন: বাপ রে!
কি মারাত্নক ভিভিড!
মনে হলো যেনো শুভ্রাদি'কে নিজচোখে দেখলাম এক ঝলক।

পারেন ক্যামনে ভাই?
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: আপনাদের দোয়া।
ধন্যবাদ ফাহমিম, এই ব্লগে স্বাগত

৩৯. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১২
আমি ও আমরা বলেছেন: দাদা তোমার কথা অনুযায়ী কিছুদিন নির্বাসনে ছিলাম। কিছু বই পড়েছি, ছবি তুলেছি। দারুন কাজে দিয়েছে। এবার কবিতা লিখতে পেরেছি--কতটুকু পারলাম একটু দেখে এসো।
৪০. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪০
সরকার আমিন ১৯৬৭ বলেছেন: বয়সের আয়োজনে খাটো হয়ে যাচ্ছে প্যান্ট।
৪১. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১০
সুলতানা শিরীন সাজি বলেছেন: কি যে দারুণ...........
অনেক দিন দেখি না অশোক।
কেমন আছেন?
সব সময় ভালো থাকবেন/
শুভকামনা।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ দিদি। একটু ব্যস্ত আছি

৪২. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:২৭
ফয়সল নোই বলেছেন: কবিতা কোথায় অশোক বুড়ো?
৪৩. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯
মিতুলদত্ত বলেছেন: প্রথম বাস্তব থেকে উঠে এসেছে স্নান...

...বেড়ালের সন্তর্পণ আয়ত্ব করে
বয়সের ভাবীকাল।...


চমৎকার। কিন্তু আমার লেখা কোথায়?
৪৪. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬
বেয়াকুফ বলেছেন: ১৯৯৬ এর আধুনিক ফ্লপি ডিস্ক ২০০৮ এ অবসোলিট:(
৪৫. ০১ লা জুলাই, ২০০৯ সকাল ১০:৪২
বিপ্লব কান্তি বলেছেন: স্নানের মত গহিন পুকুর নেই বলে শুভ্রাদিরা বাথরুমে
যায়, তাদের স্যুইসাইড নোট থাকে আধুনিক ফ্লপির ভেতর।

এখন পেন ড্রাইভের যুগ চলতেছে
০৩ রা জুলাই, ২০০৯ সকাল ১১:০২

লেখক বলেছেন: কবিতা টা তো আগের লেখা ভাই।

 

মোট সময় লেগেছে ১.০০৮০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কবিতাগুলো পূর্বপ্রকাশিত এবং সত্ত্ব সংরক্ষিত
asokedeb@yahoo.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই