আমার দিনলিপি

profile image
 

ফ্যালনা কুড়িয়ে ব্রাত্যজীবন

২০ শে জুলাই, ২০০৮ রাত ১২:২৩

চোর

প্রায়-ই পিঠে ঝোলা নিয়ে ভাঙা বোতল, টিনের বাক্স, তালা,
ফ্যালনা প্লাস্টিকের পুতুল, চেয়ারের গদি ইত্যাদি কুড়োতে
আসে হাড়-জিরজিরে কিছু ছেলে, তাদের অধিকাংশের চোখ
আয়ত ও মায়াবী, অধিকাংশের পোস্টাপিস খোলা, তারা
কখনও অনুমতি নিয়ে বাড়িতে ঢোকে না।
অনুমতি নেয় না বলে আমার হিসেবি বাবা, প্রগতিশীল...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

মৃত্যু আছে গানের মত হৃদয়ে হৃদয়ে

১৬ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৪৭

মুনলাইট সনাটা
__________

আজও জ্যোৎস্নায় সেই সাধ জাগে

বিস্তীর্ণ রাত্রির সাথে গ্রামের চোখ রাখারাখি।
এক পাশে পড়ে আছে বিরাট নিদ্রাঢোলক।
কাঠি ও বাদ্যকর সহ এ গ্রামের সকলেই ছিটগ্রস্ত।...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

কয়েক স্মৃতিবর্ষ আগের কবিতা

১৩ ই জুলাই, ২০০৮ রাত ১১:১৬

অসময়


কোথাও কোনও ঘড়ি অকালে ভেঙে গেলে
তাকে ছেড়ে উড়ে যায় বিদেহী অ্যালার্ম

তারপর এলাকার কোনও ঘড়ি
সঠিক সময় রাখতে পারে না।...

পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

গৃহযাপনের একটু আধটু

০৮ ই জুলাই, ২০০৮ রাত ২:০৬

মধ্যবিত্ত্

ফ্রিজের প্রধান বেদনা তার শীত,
দরোজা খুলে সামনে দাঁড়ালেই সে তার
শীতার্ত রক্ত আলো হিসাবে এগিয়ে দেয়

সারা রাত ধরে সে আমাদের সংসারে
এক প্রকার কনকনে কান্না পাচার করে...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

যা আমাকে পাগল করে, সে তো আমার নিজের অর্জন

০৭ ই জুলাই, ২০০৮ রাত ১:৪৩

অপকস্তুরি
তর্কে তর্কে এত দূর, হাতে শূন্য হাত,
তুমি থেকে গেলে সেই বিশ্বাস-কস্তুরি।
রহস্য যা-কিছু সে তো সুগন্ধি বস্তুরই,
তবুও ভেতরে কাটে সংসারি করাত।

তোমার ছত্রাকে জাগে তোমার বিষাদ,
আমি তো নিমিত্ত মাত্র, সামান্য ঘটনা।...

পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

আপনি আমার কোন খানে

০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১০:০৩

মঞ্জুশ্রী বর্ধন

বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র, ব্যর্থ বাদক আমি
শুধু কিছু পুরাতন ছলাকলা জানি

তুমি জান সবকিছু _ রুমাল, বেড়াল...
তবুও তোমাকে সাধি,সকাল বিকাল...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি


স্নানঘরে যে আমার সঙ্গে কথা বলে, আর সারাদিন সে থাকে কোথায়?

০২ রা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬

স্নানঘরের গান
এক।
ঘুমের সৌজন্যে পাই সাপের দংশন,
বিছানার অবদানে নিশিডাক শুনি।
অপরূপ পাশা খেলে চোখের অঞ্জন,
নিজের শবের পায়ে আনত আভূমি।

প্রণামের শেষে শুনি ওঝাদের গান,...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

প্রণয়ী কি প্রেমিকের নির্মাণ ?

৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১২

শিল্প

একজন ভাস্কর তার পাথরের কাছে আসে
পাথর, তার ভেতরের অবয়ব খুলে ধরে_
রাত্রি গভীর হয়।
ছেনি, হাতুড়ি আর নিঃশ্বাসের শব্দ হয় সারারাত

সকালে ঘর থেকে দুজন ভাস্কর্য বেরিয়ে আসে...

পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি

যে ছায়া নিত্যসঙ্গী, আমি তার ব্যর্থ সহচর

২৮ শে জুন, ২০০৮ রাত ২:০৭

ছায়াসঙ্গীত

দুপুরের রৌদ্রে দাঁড়ানো আমার ছায়াখানি দেখ।
সে গান গাইছে। ছায়াসঙ্গীত। এই গান শুনতে শুনতে
রোদেরও ঘুম পেয়ে গেল। অতএব বিকেল এসেছে
নেমে হিমেল বাতাসে।

এই বিকেলে একটি গান শোনাতে চাই,...

পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

একদিন সকলকেই এই বেদনার ভেতর দিয়ে যেতে হয়

২৬ শে জুন, ২০০৮ রাত ১১:৪৫

পিতৃবিয়োগ

আজ খুলে গেলো মুখ্য নৌকা, পূর্ণিমায়_জোয়ারে;
নদীটির আঁচলে জোছনার বীজ, তা ফসল করিয়ে আনে।

পালখানি তার চলে গেছে ছিঁড়ে, দূরে _ হাওয়ার উৎসদেশে,
সেইখানে তার শতচ্ছিন্ন মন, মনে নদীবিদ্যা ভাসে।...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি



আগের পাতা   পরের পাতা


 


কবিতাগুলো পূর্বপ্রকাশিত এবং সত্ত্ব সংরক্ষিত
asokedeb@yahoo.com

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ২৯টি
  • মন্তব্য করেছেন: ৭৫৭টি
  • মন্তব্য পেয়েছেন: ৮৯৬টি
  • ব্লগ লিখেছেন:  ৫ মাস ১ সপ্তাহ
  • ব্লগটি মোট  ১১৮২১ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

মোট সময় লেগেছে ০.৩১৩০ সেকেন্ড