somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... বাইসাইকেলের বয়স তখন আমার, শুভ্রাদি যখন মৃদু ঘন্টাধ্বনী যুবকের কানে শুভ্রাদি

শুভ্রাদির বিয়ে হয়ে গেলে আর অংক মেলে না
স্যারের বেতের নিচে হেলায় চলে যায় হাতের পাতা
যেন আরো নেয়া যায় সহস্র বেদনা

কত বিয়ে হয়, লাইন দিয়ে চলে যায় কত ফুলগাড়ি,
মৃদু হাসে কৃত্রিম ক্যাটারার
কই একটিও মনমরা কিশোর দেখি না।]]>
http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28851724 http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28851724 2008-10-07 01:53:09
সাবানের স্নানসংগীত সাবানন্ত্রাস


সকালে যে ঘ্রাণ দিল সাবান আমাকে,
রাতে সে ঘুমিয়ে থাকে আমার শরীরে।
পাশ ফিরে শুই যদি, সে-ও পাশ ফেরে।
সারা রাত সে আমায় চোখে চোখে রাখে।

আমার সকাল হ্য় গন্ধের বরাতে।
স্নানঘরে ফাঁদ পাতে মাফিয়া সাবান,
সেইখানে একা পেয়ে কত কী ভাবান,
ইহকাল কেটে গেল পিচ্ছিল করা-তে।

বাথরুমে সাপ হয়ে শুয়ে শুয়ে খেলি
খোলশের মত করে গন্ধ খুলে ফেলি]]>
http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28843774 http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28843774 2008-09-16 02:09:14
আ্যডোলসেন্সের আলো- আঁধার শুভ্রাদি এখন কোথায়

প্রথম বাস্তব থেকে উঠে এসেছে স্নান, শুভ্রাদি
ডুব দিলে বায়ু বন্ধ হয়ে যায়, ভেসে উঠলেই
হেসে ওঠে পুকুর।

জানালার ডানার নিচে চুপচাপ বসে আছে তখন আমার বয়স।
বয়সের আয়োজনে খাটো হয়ে যাচ্ছে প্যান্ট।

এখন ভীষণ কম্প্যুটার, মাউস হাতে বেড়ালের সন্তর্পণ আয়ত্ব করে
বয়সের ভাবীকাল।

স্নানের মত গহিন পুকুর নেই বলে শুভ্রাদিরা বাথরুমে
যায়, তাদের স্যুইসাইড নোট থাকে আধুনিক ফ্লপির ভেতর।


___________
রচনাকাল: ১৯৯৬]]>
http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28836723 http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28836723 2008-08-30 17:47:13
যে নদী নৌকার সন্তান মাতৃবিয়োগ

তীর হতে দূরে একটি জরুরি নৌকাডুবি হচ্ছে,
যাত্রীরা নদীর বুকে ছড়াচ্ছে খই, সোনা-রূপা
নানা উপাচার

নদী তার বাঁধা সূর্যাস্ত সাজাতে ব্যস্ত তখনও_
হেলায় ভেসে যাচ্ছে খই, ভেসে গেল পুরনো বৈঠা
ফুল-তোলা পাল


নৌকা ডুবে গেলে মাঝিদের সমবেত গান
নদী কি আসলে তবে ডুবে যাওয়া নৌকার সন্তান?]]>
http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28834988 http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28834988 2008-08-26 01:09:45
শবের ডোবা, শবের ভাসা... স্নানসর্বস্ব

তিন.

বিরহ বিছানো থাকে পুকুরের পথে।
এই কথা জানে কিছু ঢেউ অভিমানী।
সে-পথে যাই আমরা নিদাঘের বশে,
স্নানের জলের কাছে সেই কথা বলি।

পুকুরের শলা শুনে মাঝে মাঝে ডুবি,
জলদেহে খুঁজে দেখি অতীতের ভাসা।
কিছুই পাই না খুঁজে, বৃথা ডুবে থাকা_
শ্বাসের নালিশ শুনে শবদেহ সাজি।

তারপর ভেসে থাকা জোছনার জলে_
দূর হতে ভেসে আসে বিরহের গান,
গলার কলসে জমে জলের বিশ্রাম_
এমন নিদাঘে শুধু এই কাজ সাজে।

আজ হব শবদেহ কে পাবে আমায়।
বিরহী শকুন দেখি ঘুরপাক খায়




]]>
http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28831650 http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28831650 2008-08-16 23:51:51
অন্তিম এক স্নানের আশায় সারা জীবন নোংরা হলাম স্নানসর্বস্ব
দুই

স্নানের বাতিটি তুমি হেলায় নেভালে।সেই থেকে জলাতঙ্ক সেই থেকে ভয়।
আমার গাছের লতা তোমাতে জড়ালে। কিছুটা শ্বাপদ হলে এরকম হয়।
আসলে ছায়া তুমি, বৃক্ষ-অভিনেতা।তোমার ছায়ায় জন্মে বিষাদের ঘোর।
তুমিতো অশ্রুগুরু, বিরহপ্রণেতা। ভাঙনের রাত বাঁধে বিরহের ভোর।
স্নান থেকে আলো গেলে পড়ে থাকে জল।পুকুরের চাঁদ জানেএকাজ্বলেথাকা
জোছনা নিয়ম মাত্র আকাশের ছল। তোমার আকাশ জানে নীল হয়ে থাকা।

অস্নাত রেখেছ তুমি মিছে অজুহাতে।এইতো করেছি স্নান আঘাতে আঘাতে



______________
ছবি: র‌্যাম্‌ব্রাঁ ১৬৬৪]]>
http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28829167 http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28829167 2008-08-09 23:13:19
স্নান, মানুষের পূর্বজন্মের বিরহরীতি স্নানসর্বস্ব

এক.

দূর হতে গান আসে গানের খেয়ালে। তারকার ঘাম হতে গেঁজে ওঠে ঘুম।
এমন সংগীত তুমি একাকী বাজালে। যন্ত্রের প্রাণের মাঝে বরষা নিঝুম।
নিদ্রাচারী চাঁদ গেল বেপাড়ার ঘরে।কোকিলের কালো যায় জোছনার ভাগে।
নিদ্রা বিষাদের বোন টুটি চেপে ধরে। কিছুটা রমণ চাই সঙ্গমের আগে।
তার লোভে বিষ পান অন্ধকারে বসে।আঁধার তোমার কাছে রটাল সে কথা।
আত্মশব কাঁধে নিয়ে তারকারা খসে। শবদেহে আলো জ্বালা সঙ্গমের প্রথা।

এই ঘোর যন্ত্রঘোর, চোখ বুজে থাকা।শিয়রের কাছে বৃথা মোম জ্বেলে রাখা

-------------------------------
ছবি: শর্বরী রায়চৌধুরীকৃত গায়নরত উস্তাদ বড়ে গোলাম আলি খান]]>
http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28827464 http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28827464 2008-08-05 00:11:22
পথের জীবনী ট্রাফিক পুলিশ

রাতে অদৃশ্য সুতো খুলে স্ত্রীকে তার
মেরুদন্ডের মূলরোম দেখায় প্রতিটি
ট্রাফিক পুলিশ
তাদের বিছানায় হিলহিলে জেব্রা ক্রসিং,
পরস্পরকে তারা পথ বলে ডাকে,
সবার অলক্ষ্যে ট্রাফিক আইল্যান্ডে
মোম জ্বেলে আসে]]>
http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28826021 http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28826021 2008-07-31 17:02:39
সাঁকোদের বিয়ে গ্রামচিত্র

দুই.

আমাদের গ্রাম: পথ নেই, শুধু সাঁকো আর সাদা,
সাঁকোতে সাঁকোতে বিয়ে হয়, ঘৃণা ও ভালবাসা।
দায়গ্রস্ত পিতা পিঠে কন্যার ছাল নিয়ে হেঁটে চলে যায়,
সাঁকোরা নড়বড়ে হাসে, ঝরে পড়ে তাদের পারাপার।

আলগোছে পাখিদের শিস দেয় পাখিয়াল।নিজের
আড়ালে দাঁড়িয়ে নিজেকেই ছুঁড়ে মারে জাল।

সব অবসাদ একা নিয়ে স্তব্ধ দাঁড়িয়ে থাকে জোড়া বট গাছ
একের গায়ে অন্যের শেকড়, একে নেড়ে দেয় অন্যের পাতা।]]>
http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28824640 http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28824640 2008-07-27 15:16:20
আড়ালপাতার পিছে গ্রামচিত্র

কতক হিমায়িত তারা দিয়ে তৈরি দেহের উচ্ছ্বাসবিন্দু,
ছায়ার কাছে নতজানু আমাদের রমণীরাও একদা মা হয়েছিল,
ভুলে যাওয়াই আমাদের গান, বিকেলের ফসল বুকে তোলার শ্রমসাধ।
রোদ জানে আমরাও কত রৌদ্রপরায়ণ, কত উদ্ভিজ্জ।
অকালযাত্রায় চলে গেছে শ্বেতমতী কন্যা, কেউ-বা
হয়ে গেছে নদী।আমরা মাটিতে পুঁতে রাখি তাদের ছায়া।
বিষাদের শব্দ হয় মাঝে মাঝে মাটির অন্তরে, মাঝে মাঝে
অল্পেতেই বেজে ওঠে বৃক্ষের চেপে রাখা শ্বাস, তখন
সকলেই কান্না তুলে আনে গোপন ঘর থেকে

সকলেই তুলে ধরে আড়ালপাত


ছবি: পল গঁগা]]>
http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28823490 http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28823490 2008-07-23 22:38:41
ফ্যালনা কুড়িয়ে ব্রাত্যজীবন চোর

প্রায়-ই পিঠে ঝোলা নিয়ে ভাঙা বোতল, টিনের বাক্স, তালা,
ফ্যালনা প্লাস্টিকের পুতুল, চেয়ারের গদি ইত্যাদি কুড়োতে
আসে হাড়-জিরজিরে কিছু ছেলে, তাদের অধিকাংশের চোখ
আয়ত ও মায়াবী, অধিকাংশের পোস্টাপিস খোলা, তারা
কখনও অনুমতি নিয়ে বাড়িতে ঢোকে না।
অনুমতি নেয় না বলে আমার হিসেবি বাবা, প্রগতিশীল
মেজো কাকা স্নেহময়ী মা এবং বিপ্লবী ছোটোভাই_ সকলেই
তাদের চোর ভাবে এবং তাড়িয়ে দেয়।
ওরা চলে যায়। ছড়ানো ছিটানো ফালতু জিনিসগুলো
নিজের নিজের জায়গায় থেকে অভিশাপ দেয়।

আমাদের সবকিছু তাই তাড়াতাড়ি ভেঙে যায়।

আমার ছোট্ট শিশুকন্যা তার ছোট্ট পুতুলের চুল আঁচড়ে দেয়,
আদর করে চুমু খায়।

আমাদের রাতের আদর শেষে, আমরা নিরীহ দম্পতি, সেদিন
দেখলাম, আমাদের একমাত্র পুতুলকন্যার হাত পা
আলাদা আলাদা হয়ে গেলো।
দরোজা খুলে ঘরে ঢুকল একটি ছেলে, তার আয়ত চোখ
পোস্টাপিস খোলা
পিঠের ঝোলায় সে তুলে নিল ফ্যালনা মেয়েটির অঙ্গ-প্রত্যঙ্গ
অনুমতি নিল না
]]>
http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28822048 http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28822048 2008-07-20 00:23:30
মৃত্যু আছে গানের মত হৃদয়ে হৃদয়ে __________

আজও জ্যোৎস্নায় সেই সাধ জাগে

বিস্তীর্ণ রাত্রির সাথে গ্রামের চোখ রাখারাখি।
এক পাশে পড়ে আছে বিরাট নিদ্রাঢোলক।
কাঠি ও বাদ্যকর সহ এ গ্রামের সকলেই ছিটগ্রস্ত।
ঝুড়ি ঝুড়ি ভাতের সঙ্গে বিষ মিশিয়ে তারা
জ্যোৎস্নায় দেয়। নগ্ন হয়ে নাচ ও গান করে,
জ্যোৎস্না-মাখা ভাত খায়_
তখনি বেজে ওঠে ঢোলক_
বাদ্যের তালে তালে ঘুম এসে ছেয়ে ফ্যালে গ্রাম

কোনও কোনও জ্যোৎস্নায় আজও আত্মহত্যার সাধ জাগে]]>
http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28820837 http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28820837 2008-07-16 10:47:22
কয়েক স্মৃতিবর্ষ আগের কবিতা

কোথাও কোনও ঘড়ি অকালে ভেঙে গেলে
তাকে ছেড়ে উড়ে যায় বিদেহী অ্যালার্ম

তারপর এলাকার কোনও ঘড়ি
সঠিক সময় রাখতে পারে না।
বৃষ্টিপাত, ডিভোর্স, মেধাবী ছেলের মৃত্যু
এমনকী সরকার বদল_
সবকিছু তাই অসময়ে হয়

আমার ভূতগ্রস্ত ঘড়িও বাজিয়ে দেয়
দুর্বোধ্য অ্যালার্ম, আজকাল
যথেচ্ছ, যখন তখন]]>
http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28819977 http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28819977 2008-07-13 23:16:13
গৃহযাপনের একটু আধটু
ফ্রিজের প্রধান বেদনা তার শীত,
দরোজা খুলে সামনে দাঁড়ালেই সে তার
শীতার্ত রক্ত আলো হিসাবে এগিয়ে দেয়

সারা রাত ধরে সে আমাদের সংসারে
এক প্রকার কনকনে কান্না পাচার করে]]>
http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28817945 http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28817945 2008-07-08 02:06:07
যা আমাকে পাগল করে, সে তো আমার নিজের অর্জন তর্কে তর্কে এত দূর, হাতে শূন্য হাত,
তুমি থেকে গেলে সেই বিশ্বাস-কস্তুরি।
রহস্য যা-কিছু সে তো সুগন্ধি বস্তুরই,
তবুও ভেতরে কাটে সংসারি করাত।

তোমার ছত্রাকে জাগে তোমার বিষাদ,
আমি তো নিমিত্ত মাত্র, সামান্য ঘটনা।
গন্ধের প্রচার শুধু বায়ুর রটনা_
তথাপি পেছনে ঘোরে অদৃশ্য নিষাদ।

নাভির রোগিনী আমি মাংসল হরিণা,
জোছনায় ফেরি করি কস্তুরির ঘ্রাণ,
নিজের ভেতরে করি মুগ্ধ অন্তর্ধান,
কে কোথায় বৈরি আছ পরোয়া করি না।

তর্ক শেষে উঠে আসে মায়াবী বিশ্বাস।
সকলে গ্রহণ কর সুগন্ধি নিঃশ্বাস




ছবি: লোত্রেক]]>
http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28817540 http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28817540 2008-07-07 01:43:03
আপনি আমার কোন খানে
বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র, ব্যর্থ বাদক আমি
শুধু কিছু পুরাতন ছলাকলা জানি

তুমি জান সবকিছু _ রুমাল, বেড়াল...
তবুও তোমাকে সাধি,সকাল বিকাল

হে সুরবালিকা, তোকে বন্ধ্যা করে রাখি
নিজের ভেতরে পুষি মারকুটে পাখি

তার বুলি শেখা বুলি, শেখাচ্ছে সময়_
বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র, জাদু অভিনয়

গর্ভগৃহ দেখ তুমি বহুকাল বন্ধ্যা
আমার ভেতরে আছে টানা চিরসন্ধ্যা

বয়স হচ্ছে বলিরেখায় বয়স হচ্ছে চুলে
বয়স হচ্ছে একটু একটু জিপার খুলে খুলে

বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র, কষ্ট অতিশয়
পরজন্মে আবার যেন একটু দেখা হয়]]>
http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28816816 http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28816816 2008-07-04 22:03:08
স্নানঘরে যে আমার সঙ্গে কথা বলে, আর সারাদিন সে থাকে কোথায়? এক।
ঘুমের সৌজন্যে পাই সাপের দংশন,
বিছানার অবদানে নিশিডাক শুনি।
অপরূপ পাশা খেলে চোখের অঞ্জন,
নিজের শবের পায়ে আনত আভূমি।

প্রণামের শেষে শুনি ওঝাদের গান,
মৃতগানে ভাসে যত সাপের খোলশ_
প্রতিটি বিকাল জানি ওঝার সন্তান
বিকালের নদী তাই শ্মশানের বশ।

সারাদিন ঘুমে থাকি, সারাদিন চাঁদে।
ঘুমের ভেতরে সারি সুরকানা স্নান,
যেটুকু সঙ্গীত তবু একা একা কাঁদে,
সে শুধু ঘুমের ঘোরে জলের সন্ত্রাস।

দংশিতের দিনকাল এইভাবে যায়
কিছুটা সাপেরা নেয়, ওঝা কিছু পায়

দুই।

শরীরের ধুলো নেব, গানের বালুকা,
ঘরের বাতাস নেব, নীরবতার ঘ্রাণ,
একাকী শ্রাবণ নেব, ব্লেডের সন্ত্রাস_

এইসব নিয়ে আজ স্নানযাত্রা শুরু

ফিরে এলে দেখা হবে থেকো স্নানঘর
যতটা আপন তুমি ততটাই পর






ছবি: সালভাদর দালি
]]>
http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28816167 http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28816167 2008-07-02 19:56:32
প্রণয়ী কি প্রেমিকের নির্মাণ ?
একজন ভাস্কর তার পাথরের কাছে আসে
পাথর, তার ভেতরের অবয়ব খুলে ধরে_
রাত্রি গভীর হয়।
ছেনি, হাতুড়ি আর নিঃশ্বাসের শব্দ হয় সারারাত

সকালে ঘর থেকে দুজন ভাস্কর্য বেরিয়ে আসে]]>
http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28815393 http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28815393 2008-06-30 18:12:55
যে ছায়া নিত্যসঙ্গী, আমি তার ব্যর্থ সহচর
দুপুরের রৌদ্রে দাঁড়ানো আমার ছায়াখানি দেখ।
সে গান গাইছে। ছায়াসঙ্গীত। এই গান শুনতে শুনতে
রোদেরও ঘুম পেয়ে গেল। অতএব বিকেল এসেছে
নেমে হিমেল বাতাসে।

এই বিকেলে একটি গান শোনাতে চাই,
তোমাদের প্রকৃত ছায়াগুলি নিয়ে এসো।]]>
http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28814453 http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28814453 2008-06-28 02:07:58
একদিন সকলকেই এই বেদনার ভেতর দিয়ে যেতে হয়
আজ খুলে গেলো মুখ্য নৌকা, পূর্ণিমায়_জোয়ারে;
নদীটির আঁচলে জোছনার বীজ, তা ফসল করিয়ে আনে।

পালখানি তার চলে গেছে ছিঁড়ে, দূরে _ হাওয়ার উৎসদেশে,
সেইখানে তার শতচ্ছিন্ন মন, মনে নদীবিদ্যা ভাসে।

এত বড় চাঁদ, এতগুলি ঘাট, এত এত সব পাখি
ফেলে চলে যায় প্রধান নৌকা পূর্ণিমায় _ একাকী]]>
http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28814073 http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28814073 2008-06-26 23:45:36
একটু একটু শরীর একটু একটু আলো
একটি পূর্ণিমা দিলাম, দিলাম তার ছল;
সে, তার সমুহ জোয়ার নিয়ে ততক্ষণ
দাঁড়িয়ে রইলো একটি গানের আড়ালে।

সেই গান সরিয়ে আমি যে কাছে যাব_
আমাদের পরস্পরের চাঁদ সে-কথা জানত,
তাই তাদের অকারণ জ্যোৎস্না কমিয়ে দিল।

সেই থেকে পক্ষের প্রবর্তন
কৃষ্ণপক্ষে গান দিয়ে গড়ে তুলি নীরবতা
শুক্লপক্ষে নীরবতা ভেঙে করি গানের রচনা]]>
http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28813755 http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28813755 2008-06-26 00:55:15
কিছু কথা আসবে, স্বাভাবিক
একটি ময়ূরের অসুখে
অন্য একটি ময়ূর
অর্ধনমিত রাখে তার পেখম
একটি তারকার ঘুমে
আকাশ হয়ে থাকে নীরব_ চুপনীল।

শুধু আমার কষ্টের দিনে
তুমি, ওগো নৃশংস মেয়ে
সেই সুরখানি নিয়ে কেবলি গুন গুন কর...]]>
http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28813398 http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28813398 2008-06-25 02:10:02
নারীবাদীদের প্রতি আবেদন, দয়া করে ভুল বুঝবেন না
নাম জানি না, শুধু নম্বর, জানি না সে দেখতে কেমন।
ফোন করতে তবু তাকেই মুখিয়ে থাকে মুগ্ধ এ-মন।

একা একা আলপথ চাঁদ ধরে হাঁটে।
আমাদের পরিচয় চাঁদ-ওঠা মাঠে।

কথা, শুধু কথা বলে কী-ইবা নিরাময়।
মাঝরাতে আমাদের ফোনে দেখা হয়।

জন্মদিন, হাসাহাসি _ দুঃখ ,অপচয়।
চারদিকে রব ওঠে ক্ষয়, অবক্ষয়।

ক্ষয় আছে, তবু ক্ষয়, ক্ষয় জেগে থাকে।
এই ক্ষয় আমাদের গতি বেঁধে রাখে?

ফোনকথা একবিংশে বড় মধুময়।
স্যুইচ অফ করে শোনো, করি অনুনয়।
...
চোরা স্রোতে ভাসছে যত চাঁদের কণা,
ময়না এখন তদন্ত-যে, পক্ষী তো না

পাখি আমার, পাখিরা শব, উড়ছে না যে;
পাখির ডাকের নকল করে এ-ফোন বাজে।

ফোন যার মন তার উড়ু উড়ু ফাগুনে
মিসকল কলব্যাক পোড়া যায় আগুনে
মন মরা মরা মন ফোনে রাখে ঢুকিয়ে
ঝিম ধরা ইনবক্স ঘুনে খায় লুকিয়ে


ঘুনের অবশেষ খুলে মাঝে মাঝে পড়ি
মিথ্যার ছলাকলা যত সত্য বলে ধরি:
স্যাডিস্ট ছিল তোমার স্বামী_ অত্যাচারী
আমি শুধু ফোন-বন্ধু, প্রেমিক হতে পারি?
পিকচার ম্যাসেজ _ খালি, জবাব দিলে না।
পাল্টে গেলে আরেক সিমে নাম্বার দিলে না।

পরকীয়া পরকীয়া চাঁদের বাতাসে_
আমাদের ফোনযোগ আভাসে আভাসে।
চুরমার রিংটোন বেজেছে কখন,
সেলফোন প্রত্নমন, ব্লু-টুথ খনন।
খননকার্য শেষ হলে পড়ে থাকে হাড়,
সকলেই খুঁজে দেখে, কার, এটা কার?

আমার হাড়ের গয়না পরেছো তুমি
দূর হতে ম্যাসেজ করে স্যাডিস্ট স্বামী।

আমিও স্যাডিস্ট হব কেটে নেব স্তন,
ভেতরে জেগেছে আজ ডিভোর্সি এ-মন।
বিচ্ছেদে মহান হচ্ছ বিচ্ছেদে ঘ্যম
কথাটি হল না বলা, নেটওয়ার্ক জ্যাম।
...

তারপরে হল খুন সামান্য সে মেয়ে
বলাৎকার, গলা টেপা ফাঁক তালে পেয়ে।


নখের পালিশ, লাল প্যান্টি, সাদা ওড়না _
মেয়েটি চিনিস... নাম বল... শালা, তোর না?
'এ-মেয়ে আমার নয়, ধুর, হতেই পারে না...
আমার সুলতা তো... প্রেম টেম... ধারই ধারে না।'
দগ্ধ মুখের মেয়েটি নীরবে মরেছে?
কল হিস্ট্রি দেখা হোক, অনেকে করেছে।
তার ফোনে কল করি, মা আমার, চাঁদ,
বার বার বলে শুধু, 'থোড়ি দের বাদ'

বন্ধ ফোনে ডাক ঢোকে না পিতার কিম্বা প্রেমের
অত্যাচারও গায়ে লাগে না, স্বামীর কিম্বা শ্যামের
মর্গে শোয়া মেয়ে এখন, একলা একলা, একা।
জন্ম থেকেই মেয়েগুলির মর্গে শুতে শেখা।

তদন্ত হয়েছে তার দেহ চিরে: ময়না।
পাখিও সেয়ানা খুব, পোষ-মানা হয় না।
সেলফোন পাখি পোষে, রিংটোনে বাজে সে,
কার কল কোনটা বোঝা যায় আপোসে।
ঝংকারে বাজে ফোন পরকীয়া ডাকলে_
সাইলেন্ট মোডে রাখি ঘর জাগা থাকলে।


ঘরটর ফেলে এসে ফোন যেই খুলছি_
'হাই অশোক, সুলতা, মর্গ থেকে বলছি'



]]>
http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28812992 http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28812992 2008-06-23 23:35:57
প্রতিষ্ঠান আমি বাবার আযাচিত সন্তান,
তাই তাঁর পরে ঘুম থেকে উঠি_
পাছে আমাকে দেখে চটকে না যায়
তাঁর শুভদিন।

নদীর প্রশ্রয়ে আমার বখে যাওয়া
একটু ভিন্ন ধরণের_
বাবার বিরুদ্ধে_
আমার জন্ম বাবার বিরুদ্ধে,
আমার বখে যাওয়া, নেশার উদ্বৃত্ত নীরবতা
বাবার বিরুদ্ধে, আমার বিবাহ
বাবার বিরুদ্ধে।

তবু বাবা আর আমার মাঝখানে
তবু বাবা আর আমার মাঝখানে
মায়ের গর্ভের নিরপেক্ষ নীরবতা।

সে'ই নীরবতার প্রতিধ্বনী এখন
আমার স্ত্রী গর্ভে নিয়েছেন
সেখানে ধীরে ধীরে বড় হচ্ছে
আমার বিরুদ্ধতা]]>
http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28812594 http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28812594 2008-06-22 22:41:27
উপসর্গ একটি গোপন নৌকা ঘাটে ঘাটে ঘোরে

বহুকাল এই গ্রামে থেকেও আমি দেখিনি
শুধু শুধু নদীর নামে রটিয়েছি অপবাদ

আজ মনে হয় সব ঘাট'ই রাতে রাতে
মিশে যায় জলে
নদী আর নৌকোতে চলে অভিমান।]]>
http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28811087 http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28811087 2008-06-18 22:47:19
পুনর্বাস শিখা দু'টি উঠোনে গিয়ে সময় হয়ে
জ্বলতে থাকে।
ঘরের সমস্ত আসবাব সহ আমরাও
শূন্যের দোলনায় নির্ভার।

এমনকী মুহূর্তেরও মৃত্যু আছে;

একটি নদী সময়ের সাথে তার সখ্য।
একটি পলিপ্যাক। ভেতরে তুলতুলে শিশু।
সেই নদীটি সময়ের কোন পিঠে নিয়ে
যাবে তাকে? কারো স্নানের সম্মুখে
অসহায় ভাসিয়ে তোলে

আমরা পরস্পরকে স্পর্শ করি।
পৃথিবী তার অভিকর্ষ ফিরে পেলে
উড়ে আসে দুটি শিখা,
আমাদের মোমগুলিতে পুনস্থাপিত হয়।]]>
http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28810717 http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28810717 2008-06-17 22:40:34
টেনশন ওই দিকে শুয়ে আছে নিদ্রা,
মাঝখানে এক ফালি জাগরণ।

এটুকু পেরুতে চলে যায় সারা রাত।]]>
http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28810381 http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28810381 2008-06-17 02:17:01
কষ্ট আছি বহুকাল
কষ্টের দেশ থেকে পাখি আসে
কষ্ট উড়ে যায়]]>
http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28810379 http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28810379 2008-06-17 02:12:11
কবিতা আমার মৃত্যুর দিকের আত্মীয়।
আমার মৃত্যুর।

সকালেই তাইআমার
শ্বাসকষ্ট শুরু হয়ে যায়।
আমার শ্বাসকষ্ট।

সকালেই তাই
শবদেহ হয়ে যাই।
আমার শবদহ।
সারাদিন বহন করে
রাতে সংসারে চিতায়
এসে শুই।
আমার চিতায়।

তিনি তখন কুশল জানতে আসেন
তার কুশল।
]]>
http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28809057 http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/28809057 2008-06-13 09:29:59