তিস্তা চুক্তি নিয়ে মমতা : বর্ষাকাল ছাড়া বাংলাদেশকে জল দেয়া সম্ভব নয়

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সম্প্রতি তিস্তাপ্রবাহের অবস্থা দেখতে জলপাইগুড়িসহ উত্তরের বিভিন্ন জেলা সফর করেন কল্যাণ রুদ্র। তিস্তার পানিবণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে একটি সমাধান সূত্র খোঁজার লক্ষ্যেই মমতা এ নির্দেশ দেন। খবর বাংলা নিউজের
কয়েকদিন আগেই কলকাতায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে পাশে নিয়ে মহাকরণে মুখ্যমন্ত্রী বলেছিলেন, তিস্তা যেহেতু আন্তর্জাতিক নদী, তাই তিনি তিস্তা চুক্তির বিরোধী নন। কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করুক; কিন্তু তার আগে দেখে নিক তিস্তায় জলের পরিমাণ কত আছে। রাজ্য সরকারের অভিমত, গ্রীষ্মের সময় তিস্তার গজলডোবা জলাধারে ঠিক কত পরিমাণ জল থাকে তা সমীক্ষা করে দেখা হোক। উত্তরবঙ্গের চাহিদা মিটিয়ে তবেই যেন বাংলাদেশকে জল দেয়া হয়। আর এ কারণেই রাজ্যের নদীবিশেষজ্ঞ কল্যাণ রুদ্রের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশে গত সোমবার কল্যাণ রুদ্র গজলডোবা থেকে দোমাহানি পর্যন্ত এবং মঙ্গলবার দোমাহানি থেকে মেখলিগঞ্জ পর্যন্ত তিস্তা ও তার আশপাশের এলাকা পরিদর্শন করেন। দু’দিনের এ সফরে তার সঙ্গে ছিলেন রাজ্যের সেচ মন্ত্রণালয়ের অধিকারিকরা।
গতকাল কল্যাণ রুদ্র বাংলানিউজকে বলেন, তিস্তা প্রকল্প সম্পূর্ণভাবে রূপায়িত হলে উত্তরবঙ্গের ৬টি জেলা উপকৃত হবে; বদলে যাবে এই অঞ্চলের অর্থনীতি।
বাংলাদেশকে জল দেয়ার প্রশ্নে তিনি বলেন, উত্তরবঙ্গের বিপুল চাহিদা মিটিয়ে বাংলাদেশকে জল সরবরাহ করতে হলে বর্ষাকাল ছাড়া সম্ভব নয়।
এ মাসেই মুখ্যমন্ত্রীকে তিস্তা নিয়ে তার প্রাথমিক রিপোর্ট দেবেন বলে জানান তিনি।
Click This Link
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।