somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুন্দরী রমণী হইতে সাবধান!.................. এক মজার তথ্য

২২ শে জুন, ২০১০ বিকাল ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি এক মজার তথ্য জানা গেছে, নারী, বিশেষ করে তিনি যদি হন সুন্দরী, সেক্ষেত্রে নাকি পুরুষ স্বাস্থ্যের তিনি হানি করতেও পারেন! জানা গেছে, একজন পুরুষ কোনো সুন্দরী নারীর সঙ্গে ৫ মিনিট সময় কাটালেই ঘটতে পারে যে কোনো দুর্ঘটনা। কোনো রসিক সাহিত্যিক নন, গবেষকরাই বলেছেন এ কথা। আর এ দুর্ঘটনার ধরনটি হতে পারে শারীরিক বা মানসিক। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।



স্পেনের ইউনিভার্সিটি অফ ভ্যালেন্সিয়া-এর গবেষকরা জানিয়েছেন, কোনো সুন্দরীর সঙ্গে মাত্র পাঁচ মিনিট সময় কাটানোর অর্থই স্বাস্থ্যের ক্ষতি করা। গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সুন্দরী নারীর সঙ্গে মাত্র ৫ মিনিট সময় কাটালে পুরুষের শরীর থেকে কর্টিসল নামের একটি হরমোন নির্গত হয়। শরীরে কর্টিসল তৈরি হয় কোনো শারিরীক বা মানসিক চাপের ফলে। আর এর সঙ্গে সঙ্গে তৈরি হয় হার্টের সমস্যাও ।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, সুন্দরী নারীর সংস্পর্শে এলে সমস্যা আরো জোরালো হয় তখনই যখন কোনো পুরুষ জানতে পারে এই সুন্দরী তার ধরাছোঁয়ার বাইরে অথবা কোনোদিনই এ নারীকে তার পক্ষে পাওয়া সম্ভব নয়। জানা গেছে, এমনতরো পরিস্থিতিতেই নাকি এই কর্টিসল শরীরে মানসিক দুশ্চিন্তা বা চাপ তৈরি করে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই গবেষণায় ৮৪ জন পুরুষকে আলাদা আলাদাভাবে একটি কক্ষে সুডোকু মেলাতে দেয়া হয়েছিলো। সেখানে অচেনা একজন সুন্দরী মেয়ে এবং আরো একটি পুরুষও ছিলো। জানা গেছে, ঘরে তিনজন থাকা অবস্থায় হঠাৎ মেয়েটি চলে গেলে দুইজন পুরুষের কারোরই কর্টিসল লেভেল বাড়েনি। কিন্তু একজন পুরুষ ঘর ছেড়ে যেতেই বেড়ে গিয়েছিলো আরেকজন পুরুষের কর্টিসলের মাত্রা!

গবেষকরা জানিয়েছেন, অধিকাংশ পুরুষই যখন কোনো সুন্দরীকে একা পান তখন সে পরিস্থিতিকে মনে করেন সম্পর্ক তৈরির একটি সুযোগ। আবার অনেক পুরুষই সুন্দরী নারীদের এড়িয়ে যান। কারণ, তারা ধারণা করেন, এসব সুন্দরী তাদের ধরাছোঁয়ার বাইরে। তবে বেশির ভাগ সময়ই পুরুষরা হরমোনঘটিত এ প্রক্রিয়ায় সাড়া দেয় বলেই জানা গেছে।

অবশ্য সংবাদমাধ্যমটি জানিয়েছে, কর্টিসল-এর কিছু ভালো দিকও আছে। তারপরও এটির হঠাৎ মাত্রা বৃদ্ধি হার্টের সমস্যা, ডায়েবেটিক, উচ্চরক্তচাপ ইত্যাদি রোগের কারণ হতে পারে। তাই গবেষকরা জানিয়েছেন, ‘সুন্দরীতে সাবধান’।

মূল তথ্য এখান থেকে View this link

সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১০ বিকাল ৫:২২
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×