somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ছেলে ছোট্ট মেঘ এর কিছু ছবি। এখানে খোঁচা মারেন

রিপোষ্ট এর জন্য দুঃখিত। যারা দেখেন নাই তাদের জন্য আবার দিলাম। কিছুক্ষন পর পোষ্টটি মুছে দিব। সবাই ভাল থাকবেন।]]>
http://www.somewhereinblog.net/blog/ataul007/29540712 http://www.somewhereinblog.net/blog/ataul007/29540712 2012-02-13 23:19:24
সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ছেলে ছোট্ট মেঘ এর কিছু ছবি। সবাই তার জন্য দোয়া করবেন। তুমি আজ ছোট্ট মেঘ। আস্তে আস্তে বড় হও।ঘনীভুত হয়ে বৈশাখী কাল মেঘ হও। তারপর লন্ডভন্ড করেদাও এই অসুস্থ সমাজটাকে। তোমার বারি বর্ষণে শান্তি নেমে আসুক । তোমার সমীরে ঊড়ে যাক যত আবর্জনা । শ্রষ্টা তোমাকে শক্তি দিক । আহ্‌মেদ সামাদ

১।

২।

৩।

৪।

৫।

৬।

৮।

৯।

১০।

১১।

১২।

১৩।

১৪।

১৫।

১৬।

ছোট্ট মেঘের আঁকা কিছু ছবি।

১৮।

১৯।
]]>
http://www.somewhereinblog.net/blog/ataul007/29540401 http://www.somewhereinblog.net/blog/ataul007/29540401 2012-02-13 15:23:54
কিছু ছবি দেখলেই চোখের পানি ধরে রাখা দায়। <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_16.gif" width="23" height="22" alt=":((" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_16.gif" width="23" height="22" alt=":((" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_16.gif" width="23" height="22" alt=":((" style="border:0;" />

প্রথমে ছবিটা দেখে ছোখে পানি চলে আসছিল মনটা এতটাই খারাপ হয়ে গেছে যে এই ছবিটা নিয়া কিছু লিখতে ও ইচ্ছা করছে না। শুধু বলব দারিদ্রতা আসলেই অনেক বীভৎস।



স্বার্থহীন ভালবাসা।যা আজ বিরল হয়ে যাচ্ছে।




ছোটবেলায় আমরা সবাই মায়ের হাতে খেয়েছি বড় বেলায় ও মা মাঝে মঝে আমাদের খাইয়ে দেন।কিন্তু আমরা কি কখনো মাকে আদর করে খাইয়ে দিয়েছি???? এই ছোট বাচ্ছাটি কে দেখুন কি পরম মমতায় ই মাকে খাইয়ে দিচ্ছে। দেখলেই মনটা ভাল হয়ে যায়।



জীবন মানেই যাদের কাছে এ শুধুই কষ্ট




আজকাল কার বাচ্ছাদের খাওয়াতে মা দের কতই না কষ্ট করতে হয়। আর অন্যদিকে কিছু বাচ্ছা দুমুটো- দুই বেলা খাওয়ার জন্য কত নিষ্ঠুর শৈশব কাটাচ্ছে। আর আমরা ও এদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করতে পারি না।




কোন ক্যাপশন দেওয়ার প্র‌য়োজন আছে কি?





ছবি সূএ ইন্টারনেট.... বিশেষ কৃতজ্ঞতা গুগল মামা।
]]>
http://www.somewhereinblog.net/blog/ataul007/29535690 http://www.somewhereinblog.net/blog/ataul007/29535690 2012-02-05 23:07:09
বিশ্ব কাঁপানো যে ঘটনাটি চীন বাসীর নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছিল। <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_16.gif" width="23" height="22" alt=":((" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_16.gif" width="23" height="22" alt=":((" style="border:0;" />


উপরের ছবিতে বাম পাশের ছবিটি খেয়াল করুন... একটি কুকুর রাস্তায় পড়ে থাকা অন্য একটি আহত কুকুর কে রাস্তা থেকে সরিয়ে নিরাপদ অবস্থানে রাখছে ...
আর ডান পাশের ছবিটি হচ্ছে কিছুদিন আগে ঘটে যাওয়া বহুল আলোচিত চীনের একটি শহরের ঘটনা ...একটি ছোট্ট মেয়ে ভুলে রাস্তায় চলে যাওয়ার সময় একটি গাড়ি তাকে চাপা দেয়...পরে আরেকটি গাড়ি এসে তার পায়ের উপর দিয়ে যায় ।। বাচ্চাটির পাশ দিয়ে পর পর ১৮জন ব্যক্তি হেঁটে যায়। বাচ্চাটির কান্না শুনেও কেউ এগিয়ে যায়নি...শেষে এক মহিলা তাকে কোলে নিয়ে হাসপাতালে মূমুর্ষ অবস্থায় ভর্তি করায় .....এই ঘটনাটি ক্লোস সার্কিট ক্যামেরায় ধারণ করা হয়... তখন পুরো বিশ্বে চীনের নৈতিকতা নিয়ে অনেক সমালোচনা হয় ।। এবং বাচ্চাটিকে সাহায্য না করার জন্য ওই ১৮ ব্যক্তিকে আইনের আওতায় আনার জন্য সুপারিশ করা হয় ...
সত্যি এই কঠিন বাস্তব দুনিয়াতে মানুষের বিবেক কুকুরের চেয়ে অধম এ পরিণত হচ্ছে ।


দুর্বল চিওের লোকদের ভিডিওটি না দেখার অনুরোধ করছি।



আরো কিছু ছবি






বিস্তারিত জানতে।
]]>
http://www.somewhereinblog.net/blog/ataul007/29534603 http://www.somewhereinblog.net/blog/ataul007/29534603 2012-02-03 22:43:15
উপদেশ গুরুর দুইটা মৌলিক জুকস। <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_73.gif" width="23" height="22" alt="=p~" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_73.gif" width="23" height="22" alt="=p~" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_73.gif" width="23" height="22" alt="=p~" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_73.gif" width="23" height="22" alt="=p~" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_73.gif" width="23" height="22" alt="=p~" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_73.gif" width="23" height="22" alt="=p~" style="border:0;" />


ফেসবুক এ একাউন্ট খুলতে গেলে আপনার সেক্স কি তা নির্ধারন করার জন্য মাএ দুটি অপশন থাকে ১) পুরুষ ২)মহিলা

কিন্তু কথা হইল আমাদের ছাকিপ খান কোনাটা নির্ধারন করবে?? তার জন্যতো হিজড়া(Hermaphrodite) কোন অপশন নাই।

মার্ক জাকারবার্গ আমাদের ছাকিপ খান এর জন্য কোন অপশন রাখে নাই। আমার এর তীব্র প্রতিবাদ জানাই। অতি শীঘ্রই যেন হিজড়া
(Hermaphrodite)অপশনটা যোগ করে।নইলে ছাকিপ খানের ফ্রেন্ডরা মিস-গাইড হওয়ার সম্ভবনা আছে। আপনারা ও কমেন্ট দিয়ে প্রতিবাদ এ শামিল হওন।



২) মেয়েদের কি Business studies পড়ার দরকার আছে??????????????
:
:
:
:
:
:
অবশ্যই না
:
:
:
:
:
:
:
কারন তার লাভটা এমনিতেই ভাল বুঝে।




কোন ভুল ভ্রান্তি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।]]>
http://www.somewhereinblog.net/blog/ataul007/29519507 http://www.somewhereinblog.net/blog/ataul007/29519507 2012-01-09 22:48:14
চৌধুরী জাফরউল্লাহ শরাফত সমগ্র – সেরকম কালেকশন! <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_73.gif" width="23" height="22" alt="=p~" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_73.gif" width="23" height="22" alt="=p~" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_73.gif" width="23" height="22" alt="=p~" style="border:0;" /> >> এই মাত্র তামীম ইকবাল প্রথম হাফ সেঞ্চুরি করার যোগ্যতা অর্জন করলেন।
>>> মেঘমুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ, পিচের উপর দিয়ে গুরি গুরি বৃষ্টি বয়ে যেতে পারে।
>>> বোলার আকরাম খান তার ট্রাউসার খুলে আম্পায়ারের হাতে দিলেন।
>>> মাঠ চলে গেল বলের বাইরে, দুঃখিত দর্শকমন্ডলি, আমি একটু আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম, বল চলে গেল সীমানার বাইরে।
>>> বাংলাদেশের আশার ফুল আশরাফুল কিন্তু এখন ক্রিজে, সারা দেশের মানুষ তার ব্যাটের দিকে তাকিয়ে আছে।
>>> বল হাতে নিয়ে ছুটে আসছেন জয়ের মূল এনামুল, বল হাতে তার মতো ভয়ানক বোলার কিন্তু আমি খুব কমই দেখেছি, আজ কিন্তু যে কোনো কিছু ঘটে যেতে পারে।
>>> ব্যাটসম্যান সজোরে ব্যাট চালালেন, ছক্কা হওয়ার সম্ভাবনা, কিন্তু না, বোল্ড।
>>> মোহাম্মদ আশরাফুল সুন্দর একটি শট এবং আউট।
>>> In an interview, প্রশ্নঃ বিরক্ত হন কখন? উত্তরঃ রাত ১২টায় যখন কেউ ফোন দিয়ে বলে কাল খেলা আছে, আরে ভাই একটা প্রিপ্রারেশন তো আছে নাকি?
>>> স্কয়ার কাট করে বল পাঠিয়ে দিলেন লং অন দিয়ে সোজা সীমানার বাইরে।
>>> দৃষ্টিনন্দন মার, চোখ চেয়ে দেখার মতো শট, বল চলে গেল মাটি কামড়ে সোজা ফাইন লেগ ফিল্ডারের হাতে – একটি রান।
>>> এন’কালা – তিনি নামেও কালা, দেখতেও কালা।
>>> রফিক ষ্টীয়ার করলেন এবং ভেসে ভেসে চার।
>>> বোলারের ব্যাক ড্রাইভ, কভার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে।
>>> চমৎকার শট, এক্সেলেন্ট লেগ গ্লান্স, বল সীমানার বাইরে, না! তিনি বোল্ড হয়ে ফিরে আসলেন, বল লেগ স্ট্যাম্পে লেগে সীমানার বাইরে চলে গিয়েছিল।
>>> আজ আমাদের সাথে উপস্থিত আছেন, দেশ বরেণ্য ক্রিকেটার, এক সময়ের সারা জাগানো প্লেয়ার, জাতীয় দলের সাবেক অধিনায়ক, বর্তমানের নির্বাচক বোর্ডের সদস্য, জনাব ফারুক।
>>> Conversation between Khoda Box and Chy Jafarullah Sharafat: খোদা বক্সঃ আমার মনে হয় সেলিম মালিকের ইঞ্চি তে ইঞ্চি তে ক্রিকেট মিশে আছে। জাফর শরাফতঃ না খোদা ভাই, আমার মনে হয় সেলিম মালিকের লোমে লোমে ক্রিকেট মিশে আছে।
>>> এবার কিন্তু ব্যাট আর বলে হয়েছে।
>>> ব্যাটসম্যান অত্যন্ত আস্থার সাথে প্রতিটি বলের মেধা ও গুনাগুন বিচার করে খেলছেন।
>>> আম্পায়ার কে অতিক্রম করে বোলার বল করলেন।
>>> আলফাজ চমতকার ভাবে ২ জন কে কাটিয়ে সুন্দর ভাবে বারে কিক নিলেন, কিন্তু না, ভুলপাস।
>>> এবার কিন্তু ব্যাটসম্যান সজোরে স্টীয়ার করলেন।
>>> সুপ্রিয় দর্শকমন্ডলী, এই মাত্র আমাদের বাংলাদেশের দামাল, কামাল, আবাল সন্তানেরা এই মাত্র এক ইনিংস ও ১২৯ রানে পরাজিত হওয়ার গৌরব অর্জন করলেন।
>>> উইকেটে আছেন আমাদের মারমুখী হার্ডহিটিং ব্যাটসম্যান জাভেদ ওমর। প্রচুর শট আছে তার হাতে।
>>> ব্যাটসম্যান কিন্তু ঘূর্ণি যাদু তে একেবারেই পরাস্ত হলেন।
>>> ব্যাটসম্যান দেখে শুনে না খেলে ছেড়ে দিলেন এবং বোল্ড।
>>> আমাদের আজকের অতিথী এক উজ্জ্বল নক্ষত্র, জীবন্ত কিংবদন্তী, বাংলাদেশেরে ক্রিকেটের এক অবিস্মরনীয় জাজ্জল্যমান তারকা, সবার জন্যে অনুকরনীয় উদাহরণ, যার নাম শুনলে বোলাররা কাঁপতো, যার পদচারনায় এই ক্রিকেট বিশ্ব উদ্ভাসিত হত, যিনি না থাকলে আজকের ক্রিকেট স্ব্য়ংসম্পূ্র্ণ হতো না, যার অবদান বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে গেছে এক অসাধারন উচ্চতায়, যার আত্বত্যাগ আমাদের কাছে চিরস্বরণীয় হয়ে থাকবে, যিনি আজকের ক্রিকেটারদের কাছে এক অভিভাবক, তিনি সেই জীবন্ত কিংবদন্তী, তিনি সেই দমকা হাওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য, সিনি সেই সেলিম শাহেদ, আজ আমাদের মাঝে উপস্থিত।
>>>আমাদের সকলের আশা, আকাঙ্খা, কামনা, যাতনা, বাসনা, লালসা সবই কিন্তু ঘিরে আছে সেই সাকিব আল হাসানকে নিয়ে।
>>> খেলার যখন এই অবস্থা ধারা ভাষ্যকারের পরিবর্তন আসছে খোদা বক্স মৃধা যার পেটে দারুন খিদা !

তথ্য সূএ >> এখানে। ]]>
http://www.somewhereinblog.net/blog/ataul007/29519117 http://www.somewhereinblog.net/blog/ataul007/29519117 2012-01-09 12:14:22
চরমোনাই পীরের মুরিদের কান্ড দেখুন !!!!! <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_73.gif" width="23" height="22" alt="=p~" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_73.gif" width="23" height="22" alt="=p~" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_73.gif" width="23" height="22" alt="=p~" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_73.gif" width="23" height="22" alt="=p~" style="border:0;" /> ]]> http://www.somewhereinblog.net/blog/ataul007/29512162 http://www.somewhereinblog.net/blog/ataul007/29512162 2011-12-29 14:30:09 আহেন এক নজর এ কিছু শব্দ দেইখ্যা লই....যেগুলাতে একটি অক্ষর দুইবার কইরা আছে <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_59.gif" width="23" height="22" alt="B:-)" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_59.gif" width="23" height="22" alt="B:-)" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_50.gif" width="23" height="22" alt="|-)" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_50.gif" width="23" height="22" alt="|-)" style="border:0;" /> acceptable
accidentally
accommodate
accompanying
according
aggravate
aggression
amend
Andorra
Anguilla
apparent
balloon
becoming
beginning
bookkeeper
broccoli
business
Caribbean
catalogue — catalog
cellophane
chilli — chili (spice)
chilly (cold)
choose (pick out, select)
chose (picked, selected)
Cincinnati
collectible
committed
committee
commitment
Connecticut
coolly
counselling — counseling
decaffeinated
desert (sandy place)
desiccate (dry out, as in desiccated coconut)
dessert (sweet treat)
deterrence
different
difference
dilemma
disappear
disappoint
dissipate
drunkenness
dumbbell
embarrass
equalling — equaling
espresso (coffee)
exaggerate
exceed
excelling
finally
foresee
fuelled — fueled
fulfill
generally
guarantee
Halloween
happened
happiness
harass
hoping (wishing)
hopping (jumping)
ideally
illegal
illiterate
imitate
immediate
incidentally
innate
innocent
inoculate
intelligence
irresistible
jewellery — jewelry
labelled — labeled
lose (mislay)
loneliness
loose (untied)
magically
marshmallow
matinee
manatee
Manhattan
Massachusetts
mayonnaise
Mediterranean
millennium
millionaire
miscellaneous
missile
Mississippi
misspell
modelling — modeling
murmur
naturally
necessary
occasion
occasionally
occurred
occurrence
official
opportunity
overrun
omelette — omelet
omission
parallel
pastime
personnel
Philippines
Pittsburgh
possession
potassium
precede (come before)
preferable
procedure
proceed (begin or continue)
professor
programme — program
publicly
quarrelling — quarreling
questionnaire
really
recommend
reference
referred
Renaissance
repetition
roommate
savvy
scissors
Seychelles
sheriff
signalling — signaling
succeed
success
targetting — targeting
tomorrow
travelling — traveling
tyranny
usually
vacuum
valleys
vilify
wilful — willful
zoology]]>
http://www.somewhereinblog.net/blog/ataul007/29405149 http://www.somewhereinblog.net/blog/ataul007/29405149 2011-06-30 21:55:37
ইংরেজী শিখবার চান?অল্প খরচ, বিদেশী শিক্ষক, আর ফ্রেন্ডলি ইনভাইরনমেন্ট কি যথেষ্ট নয়??? তাহলে এইখানে একবার ট্রাই দিবার পারেন..

এখন কথা হলো আপনি কি ভাবে English Exchange এ ভর্তি হবেন?

এই খানে বেশির ভাগ শুক্রবারেই ফ্রি সেমিনার হয় সেখানে একটি টেষ্ট হয় ৫০ মার্কের। এর মাধ্যমে ওরা আপনার ইংরেজীর দক্ষতা যাচাই করবে।মার্কস কম পাইলে ওরা ইলিমেন্টারি করার জন্য বলে। আর ভাল মার্কস পাইলে pre-intermediate করার জন্য বলে।আপনার মোটামুটি ইংরেজীর দক্ষতা থাকলে ৫০ এ মিনিমান ৪০ পাইবেন।আর যা কিনা pre-intermediate করার জন্য যথেষ্ট।

কোর্স ফি:- ১৮০০ টাকা।
কোর্স ডিউরেশন:- ৬০ ঘন্টা।
pre-intermediate কোর্স এ মূলত হেডওয়ে'র বইটা প্রাকটিস করায়এবং সেই সাথে বিভিন্ন টপিক এর উপর লিখে আনতে বলে আর স্পিকিং প্রাকটিস করায়।

স্পিকিং এর জন্য

আবার অনেকে হয়ত ভাল লিখতে জানে কিন্তু স্পিকিং এ ভাল নাহ্।অথবা যাদের হাতে পর্যাপ্ত সময় ও নাই pre-intermediate কোর্স করার জন্য তাদের জন্য আছে স্পিকিং প্রাকটিস এর ব্যবস্থা।প্রায় প্রতি শু্ক্রবারই স্পিকিং প্রাকটিস করায়।এটা হলো মূলত স্পিকিং ক্লাব।প্রায়ই এই ক্লাবে বিদেশী গেষ্ট আসে।আর মাইকেল(পরিচালক) সবসময় থাকে। মাইকেল মূলত একজন অসট্রেলিয়ান।ক্লাবের স্পিকিং টপিক গুলো আগেই ঠিক করা থাকে।যদি ও আমি কাউকে প্রিপারেশন নিয়ে আসতে দেখিনি। আর বিদেশী গেষ্ট আসলে তারা ক্লাবের মেম্বারদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে।

ফি:-১০০০ টাকা এক বছর।
টাইম:- সন্ধ্যা ৬টার পর প্রায় দুই ঘন্টা হয়।


আবার আপনি চাইলে বিদেশি গেষ্ট দের আপনার বাসায় গেষ্ট হিসাবে রাখতে পারবেন। কিন্তু সেই ক্ষেএে বাসার কন্ডিশন ভাল হতে হবে।

আরো যা করয়া:- আই ই এল টি এস কোর্স ফি:- ৪০০০ টাকা। , ডিউরেশন = ১৬ ঘন্টা পার্সোনাল কোচিং এক জন হলে (১ঘ্ন্টা=৩২০টাকা, শিক্ষক -মাইকেল) দুই জন হলে (১ঘন্টা=২৫০ টাকা)


ফেসবুক এ English Exchange


english-exchange এর ওয়েব সাইট


আহেন English Exchange এর কিছু ছবি দেখি





















]]>
http://www.somewhereinblog.net/blog/ataul007/29403814 http://www.somewhereinblog.net/blog/ataul007/29403814 2011-06-28 14:54:00
হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ সূমহ মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ
করে।


পুঁজিবাদের আল্লার নাম টাকা, মসজিদের নাম ব্যাংক।


সুন্দর মনের থেকে সুন্দর শরীর অনেক আকর্ষনীয়। কিন্তু
ভন্ডরা বলেন উল্টো কথা।


হিন্দুরা মুর্তিপূজারী; মুসলমানেরা ভাবমুর্তিপূজারী। মুর্তিপূজা
নির্বুদ্ধিতা; আর ভাবমুর্তিপূজা ভয়াবহ।


শামসুর রাহমানকে একটি অভিনেত্রীর সাথে টিভিতে দেখা
গেছে। শামসুর রাহমান বোঝেন না কার সঙ্গে পর্দায়, আর কার
সঙ্গে শয্যায় যেতে হয়।


আগে কারো সাথে পরিচয় হ’লে জানতে ইচ্ছে হতো সে কী পাশ?
এখন কারো সাথে দেখা হ’লে জানতে ইচ্ছে হয় সে কী ফেল?


শ্রদ্ধা হচ্ছে শক্তিমান কারো সাহায্যে স্বার্থোদ্ধারের বিনিময়ে
পরিশোধিত পারিশ্রমিক।


আজকাল আমার সাথে কেউ একমত হ'লে নিজের সম্বন্ধে গভীর
সন্দেহ জাগে। মনে হয় আমি সম্ভবত সত্যভ্রষ্ট হয়েছি, বা
নিম্নমাঝারি হয়ে গেছি।


‘মিনিষ্টার’ শব্দের মূল অর্থ ভৃত্য। বাঙলাদেশের মন্ত্রীদের দেখে
শব্দটির মূল অর্থই মনে পড়ে।

১০
আগে কাননবালারা আসতো
পতিতালয় থেকে, এখন আসে বিশ্ববিদ্যালয় থেকে।

১১
জনপ্রিয়তা হচ্ছে নেমে যাওয়ার সিঁড়ি। অনেকেই আজকাল
জনপ্রিয়তার পথে নেমে যাচ্ছে।

১২
উন্নতি হচ্ছে ওপরের দিকে পতন। অনেকেরেই আজকাল ওপরের
দিকে পতন ঘটছে।

১৩
ব্যর্থরাই প্রকৃত মানুষ, সফলেরা শয়তান।

১৪
আমাদের অঞ্চলে সৌন্দর্য অশ্লীল, অসৌন্দর্য শ্লীল। রুপসীর একটু নগ্ন
বাহু দেখে ওরা হৈ চৈ করে, কিন্তু পথে পথে ভিখিরিনির উলঙ্গ দেহ
দেখে ওরা একটুও বিচলিত হয় না।

১৫
পরমাত্মীয়ের মৃত্যুর শোকের মধ্যেও মানুষ কিছুটা সুখ বোধ করে যে
সে নিজে বেঁচে আছে।

১৬
একটি স্থাপত্যকর্ম সম্পর্কেই আমার কোনো আপত্তি নেই, তার
কোনো সংস্কারও আমি অনুমোদন করি না। স্থাপত্যকর্মটি হচ্ছে
নারীদেহ।

১৭
প্রতিটি দগ্ধ গ্রন্থ সভ্যতাকে নতুন আলো দেয়।

১৮
বাঙলার প্রধান ও গৌণ লেখকদের মধ্যে পার্থক্য হচ্ছে প্রধানেরা
পশ্চিম থেকে প্রচুর ঋণ করেন, আর গৌণরা আবর্তিত হন
নিজেদের মৌলিক মূর্খতার মধ্যে।

১৯
মহামতি সলোমনের নাকি তিন শো পত্নী, আর সাত হাজার
উপপত্নী ছিলো। আমার মাত্র একটি পত্নী। তবু সলোমনের
চরিত্র সম্পর্কে কারো কোনো
আপত্তি নেই, কিন্তু আমার চরিত্র নিয়ে সবাই উদ্বিগ্ন।

২০
বাঙালি মুসলমানের এক গোত্র মনে করে নজরুলই পৃথিবীর
একমাত্র ও শেষ কবি। আদের আর কোনো কবির দরকার নেই।

২১
বাঙালি যখন সত্য কথা বলে
তখন বুঝতে হবে পেছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে।

২২
আধুনিক প্রচার মাধ্যমগুলো
অসংখ্য শুয়োরবৎসকে মহামানবরূপে প্রতিষ্ঠিত করেছে।

২৩
অধিকাংশ রূপসীর হাসির শোভা মাংসপেশির কৃতিত্ব,
হৃদয়ের কৃতিত্ব নয়।

২৪
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে
আসে, তখনও।

২৫
আবর্জনাকে রবীন্দ্রনাথ প্রশংসা করলেও আবর্জনাই থাকে।

২৬
নিজের নিকৃষ্ট কালে চিরশ্রেষ্ঠ ব্যক্তিদের সঙ্গ পাওয়ার জন্যে
রয়েছে বই; আর সমকালের নিকৃষ্ট ব্যক্তিদের সঙ্গ পাওয়ার
জন্যে রয়েছে টেলিভিশন ও সংবাদপত্র।

২৭
শৃঙ্খলপ্রিয় সিংহের থেকে স্বাধীন গাধা উত্তম।

২৮
বাঙলায় তরুণ বাবরালিরা খেলারাম, বুড়ো বাবরালিরা
ভণ্ডরাম।

২৯
প্রাক্তন বিদ্রোহীদের কবরে যখন
স্মৃতিসৌধ মাথা তোলে, নতুন বিদ্রোহীরা তখন কারাগারে
ঢোকে, ফাসিঁকাঠে ঝোলে।

৩০
একনায়কেরা এখন গণতন্ত্রের স্তব করে, পুজিঁপতিরা ব্যস্ত
থাকে সমাজতন্ত্রের প্রশংসায়।

৩১
বেতন বাঙলাদেশে এক রাষ্ট্রীয় প্রতারণা।
এক মাস খাটিয়ে এখানে পাঁচ দিনের পারিশ্রমিক দেয়া হয়।

৩২
পুরস্কার অনেকটা প্রেমের মতো;
দু-একবার পাওয়া খুবই দরকার, এর বেশি পাওয়া লাম্পট্য।

৩৩
এক-বইয়ের-পাঠক সম্পর্কে সাবধান।

৩৪
অভিনেত্রীরাই এখন প্রাতঃস্মরণীয় ও সর্বজনশ্রদ্ধেয়।

৩৫
কবিরা বাঙলায় বস্তিতে থাকে,
সিনেমার সুদর্শন গর্দভেরা থাকে শীতাতপনিয়ন্ত্রিত প্রাসাদে।

৩৬
মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, তবে বাঙালির ওপর
বিশ্বাস রাখা বিপজ্জনক।

৩৭
বুদ্ধিজীবীরা এখন বিভক্ত তিন গোত্রে।
ভন্ড, ভন্ডতর, ভন্ডতম।

৩৮
শিক্ষকের জীবনের থেকে চোর, চোরাচালানি, দারোগার জীবন
অনেক আকর্ষণীয়। এ সমাজ শিক্ষক চায় না, চোর-
চোরাচালানি-দারোগা চায়।

৩৯
শয়তানের প্রার্থনায় বৃষ্টি নামে না, ঝড় আসে; তাতে অসংখ্য সৎ
মানুষের মৃত্যু ঘটে।

৪০
যে বুদ্ধিজীবী নিজের সময় ও সমাজ নিয়ে সন্তুষ্ট, সে গৃহপালিত
পশু।

৪১
আর পঞ্চাশ বছর পর আমাকেও ওরা দেবতা বানাবে; আর
আমার বিরুদ্ধে কোনো নতুন প্রতিভা কথা বললে ওরা তাকে
ফাঁসিতে ঝুলোবে।

৪২
আমি এতো শক্তিমান আগে জানা ছিলো না।
আজকাল মিত্র নয়, শত্রুদের সংখ্যা দেখে আত্মবিশ্বাস ফিরে পাই।

৪৩
পা, বাঙলাদেশে, মাথার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
পদোন্নতির জন্যে এখানে সবাই ব্যগ্র,
কিন্তু মাথার যে অবনতি ঘটছে, তাতে কারো কোনো উদ্বেগ নেই।

৪৪
হায় ! থাকতো যদি একটি লম্বা পাঞ্জাবি, আমিও খ্যাতি পেতাম
মহাপণ্ডিতের।

৪৫
এখানকার একাডেমিগুলো সব ক্লান্ত গর্দভ; মুলো খাওয়া
ছাড়া ওগুলোর পক্ষে আর কিছু অসম্ভব।

৪৬
জন্মাতরবাদ ভারতীয় উপমহাদেশের অবধারিত দর্শন। এ-
অঞ্চলে এক জন্মে পরীক্ষা দিতে হয়, আরেক জন্মে ফল বেরোয়,
দু-জন্ম বেকার থাকতে হয়, এবং ভাগ্য প্রসন্ন হ’লে কোন এক
জন্মে চাকুরি মিলতেও পারে।

৪৭
রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পাওয়ার দরকার ছিলো না,
কিন্তু দরকার ছিলো বাঙলা সাহিত্যের। পুরস্কার না পেলে
হিন্দুরা বুঝতো না যে রবীন্দ্রনাথ বড়ো কবি; আর
মুসলমানেরা রহিম, করিমকে দাবি করতো বাঙলার শ্রেষ্ঠ
কবি হিশেবে।

৪৮
বাঙলাদেশে কয়েকটি নতুন শাস্ত্রের উদ্ভব ঘটেছে;
এগুলো হচ্ছে স্তুতিবিজ্ঞান, স্তবসাহিত্য, সুবিধাদর্শন ও
নমস্কারতত্ত্ব।

৪৯
এখানে অসতেরা জনপ্রিয়, সৎ মানুষেরা আক্রান্ত।

৫০
টেলিভিশন, নিকৃষ্ট জিনিশের একনম্বর পৃষ্ঠপোষক,
হিরোইন প্যাথেডিনের থেকেও মারাত্মক। মাদক গোপনে নষ্ট
করে কিছু মানুষকে, টেলিভিশন প্রকাশ্যে নষ্ট করে কোটি কোটি
মানুষকে।

৫১
পৌরানিক পুরুষেরা সামান্য অভিজ্ঞতা ভিত্তি ক‘রে অসামান্য সব
সিদ্ধান্ত নিতেন। যযাতি পুত্রের কাছে থেকে যৌবন
ধার ক’রে মাত্র এক সহস্র বছর
সম্ভোগের পর সিদ্ধান্তে পৌছেন যে সম্ভোগে কখনো তৃপ্তি
আসে না! এতো বড়ো একটি সিদ্ধান্তের জন্যে
সহস্র বছর খুবই কম সময় : আজকাল কেউ এতো কম
অভিজ্ঞতায় এতো বড়ো একটি সিদ্ধান্ত নেয়ার সাহস করবে না।

৫২
অভিনেতারা সব সময়ই অভিনেতা; তারা যখন বিপ্লব করে তখন
তারা বিপ্লবের অভিনয় করে। এটা সবাই বোঝে,
শুধু তারা বোঝে না।

৫৩
বাঙলাদেশের প্রধান মূর্খদের চেনার সহজ উপায়
টেলিভিশনে
কোনো আলোচনা-অনুষ্ঠান দেখা। ওই মূর্খমন্ডলিতে
উপস্থাপকটি হচ্ছেন মূর্খশিরোমণি।

৫৪
বাঙলা, এবং যে-কোনো, ভাষার শুদ্ধ বানান লেখার
সহজতম উপায় শুদ্ধ বানানটি শিখে নেয়া।

৫৫
পৃথিবী জুড়ে প্রতিটি নরনারী এখন মনে ক’রে তাদের জীবন
ব্যর্থ; কেননা তারা
অভিনেতা বা অভিনেত্রী হ'তে পারে নি।

৫৬
মৌলিকতা হচ্ছে মঞ্চ থেকে দূরে অবস্থান।

৫৭
এরশাদের প্রধান অপরাধ পরিবেশদূষণ : অন্যান্য
সরকারগুলো পুরুষদের দূষিত করেছে, এরশাদ দূষিত
করেছে নারীদেরও।

৫৮
বাঙালি একশো ভাগ সৎ হবে, এমন আশা করা
অন্যায়। পঞ্চাশ ভাগ সৎ হ’লেই বাঙালিকে পুরস্কার দেয়া উচিত।

৫৯
একজন চাষী বা নদীর মাঝি
সাংস্কৃতিকভাবে যতোটা মূল্যবান, সারা সচিবালয় ও
মন্ত্রীপরিষদও ততোটা মূল্যবান নয়।

৬০
মানুষ ও কবিতা অবিচ্ছেদ্য। মানুষ থাকলে
বুঝতে হবে কবিতা আছে : কবিতা থাকলে বুঝতে হবে মানুষ
আছে।

৬১
বাঙালি আন্দোলন করে, সাধারণত ব্যর্থ হয়, কখনোকখনো
সফল হয়; এবং সফল হওয়ার পর মনে থাকে না
কেনো তারা আন্দোলন করেছিলো।

৬২
এদেশের মুসলমান এক সময় মুসলমান বাঙালি, তারপর
বাঙালি মুসলামান, তারপর বাঙালি হয়েছিলো;
এখন আবার তারা বাঙালি থেকে বাঙালি মুসলমান, বাঙালি
মুসলমান থেকে মুসলমান বাঙালি, এবং মুসলমান বাঙালি
থেকে মুসলমান হচ্ছে। পৌত্রের ঔরষে
জন্ম নিচ্ছে পিতামহ।

৬৩
নিন্দুকেরা পুরোপুরি অসৎ হ’তে পারেন না, কিছুটা সততা
তাঁদের পেশার জন্যে অপরিহার্য; কিন্তু প্রশংসাকারীদের পেশার
জন্যে মিথ্যাচারই যথেষ্ট।

৬৪
বাস্তব কাজ অনেক সহজ অবাস্তব কাজের থেকে ; আট ঘন্টা
একটানা শ্রম গাধাও করতে পারে, কিন্তু একটানা এক ঘন্টা
স্বপ্ন দেখা রবীন্দ্রনাথের পক্ষেও অসম্ভব।

৬৫
একটি নির্বোধ তরুণীর সাথেও আধ ঘণ্টা কাটালে যে-জ্ঞান
হয়, আরিস্ততলের সাথে দু-হাজার বছর
কাটালেও তা হয় না।

৬৬
প্রতিটি সার্থক প্রেমের কবিতা বোঝায়
যে কবি প্রেমিকাকে পায় নি, প্রতিটি ব্যর্থ প্রেমের কবিতা
বোঝায় যে কবি প্রেমিকাকে বিয়ে করেছে।

৬৭
বিলেতের কবিগুরু বলেছিলেন যারা সঙ্গীত ভালোবাসে
না,
তারা খুন করতে পারে; কিন্তু আজকাল হাইফাই শোনার
সাথেসাথে এক ছুরিকায় কয়েকটি-গীতিকার, সুরকার,
গায়ক/গায়িকাএক-খুন করতে ইচ্ছে হয়।

৬৮
এখন পিতামাতারা গৌরব বোধ করেন যে তাঁদের পুত্রটি
গুন্ডা। বাসায় একটি নিজস্ব গুন্ডা থাকায় প্রতিবেশীরা
তাঁদের সালাম দেয়, মুদিদোকানদার
খুশি হয়ে বাকি দেয়, বাসার মেয়েরা নির্ভয়ে একলা পথে
বেরোতে পারে, এবং বাসায় একটি মন্ত্রী পাওয়ার সম্ভাবনা
থাকে।

৬৯
তৃতীয় বিশ্বের নেতা হওয়ার জন্যে দুটি জিনিশ দরকার :
বন্দুক ও কবর।

৭০
প্রতিটি বিজ্ঞাপনে পণ্যটির থেকে পণ্যাটি অনেক
লোভনীয়;
তাই ব্যর্থ হচ্ছে বিজ্ঞাপনগুলো। দর্শকেরা পণ্যের থেকে
পণ্যাটিকেই কিনতে ও ব্যবহার
করতে অধিক আগ্রহ বোধ করে।

৭১
কোন দেশের লাঙলের রূপ দেখেই বোঝা যায় ওই দেশের
মেয়েরা কেমন নাচে, কবিরা কেমন কবিতা লেখেন,
বিজ্ঞানীরা কী আবিষ্কার করেন, আর রাজনীতিকেরা
কতোটা চুরি করে।

৭২
যারা ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়,
তারা ধার্মিকও নয়, বিজ্ঞানীও নয়। শুরুতেই স্বর্গ থেকে যাকে
বিতারিত করা হয়েছিলো, তারা তার বংশধর।

৭৩
যতোদিন মানুষ অসৎ থাকে, ততোদিন তার কোনো শত্রু
থাকে না; কিন্তু যেই
সে সৎ হয়ে উঠে, তার শত্রুর অভাব থাকে না।

৭৪
নারী সম্পর্কে আমি একটি বই লিখছি; কয়েকজন মহিলা
আমাকে বললেন, অধ্যাপক হয়ে আমার এ-বিষয়ে বই লেখা
ঠিক হচ্ছে না। আমি জানতে চাইলাম, কেনো ? তাঁরা
বললেন, বিষয়টি অশ্লীল !

৭৫
এদেশে সবাই শিক্ষানুরাগী ও সমাজসেবক : দারোগার
শোকসংবাদেও লেখা হয়,
‘তিনি শিক্ষানুরাগী ও সমাজসেবক ছিলেন!'

৭৬
শিল্পকলা হচ্ছে নিরর্থক জীবনকে অর্থপূর্ণ করার ব্যর্থ প্রয়াস।

৭৭
কিছু বিশেষণ ও বিশেষ্য পরস্পরসম্পর্কিত; বিশেষ্যটি এলে
বিশেষণটি আসে, বিশেষণটি এলে বিশেষ্যটি আসে।
তারপর একসময় একটি ব্যবহার করলেই অন্যটি বোঝায়,
দুটি একসাথে ব্যবহার করতে হয় না। যেমন : ভন্ড বললেই
পীর আসে, আবার পীর বলতেই ভন্ড আসে।
এখন আর ‘ভন্ড পীর’ বলতে হয় না; ‘পীর’ বললেই ‘ভন্ড
পীর’ বোঝায়।

৭৮
ভক্ত শব্দের অর্থ খাদ্য। প্রতিটি ভক্ত তার গুরুর খাদ্য। তাই
ভক্তরা দিনদিন জীর্ণ থেকে জীর্ণতর হয়ে আবর্জনায়
পরিণত হয়।

৭৯
মূর্তি ভাঙতে লাগে মেরুদণ্ড, মূর্তিপূজা করতে লাগে
মেরুদণ্ডহীনতা।

৮০
আমাদের সমাজ যাকে কোনো মূল্য দেয় না, প্রকাশ্যে তার
অকুণ্ঠ প্রশংসা করে, আর যাকে মূল্য দেয় প্রকাশ্যে তার নিন্দা
করে। শিক্ষকের কোনো মূল্য নেই, তাই তার প্রশংসায় সমাজ
পঞ্চমুখ; চোর, দারোগা, কালোবাজারি
সমাজে অত্যন্ত মুল্যবান, তাই প্রকাশ্যে সবাই তাদের নিন্দা
করে।

৮১
সৌন্দর্য রাজনীতির থেকে সব সময়ই উৎকৃষ্ট।

৮২
ক্ষুধা ও সৌন্দর্যবোধের মধ্যে গভীর
সম্পর্ক রয়েছে। যে-সব দেশে অধিকাংশ মানুষ
অনাহারী, সেখানে মাংসল হওয়া রূপসীর লক্ষণ; যে-সব
দেশে প্রচুর খাদ্য আছে,
সেখানে মেদহীন হওয়া রূপসীর লক্ষণ। এজন্যেই হিন্দি আর
বাঙলা ফিল্মের নায়িকাদের দেহ থেকে মাংস চর্বি উপচে
পড়ে। ক্ষুধার্ত দর্শকেরা সিনামা দেখে না, মাংস ও চর্বি
খেয়ে ক্ষুধা নিবৃত্ত করে।

৮৩
বাঞ্ছিতদের সাথে সময় কাটাতে চাইলে বই খুলুন,
অবাঞ্ছিতদের সাথে সময় কাটাতে চাইলে টেলিভিশন খুলুন।

৮৪
স্তবস্তুতি মানুষকে নষ্ট করে।
একটি শিশুকে বেশি স্তুতি করুন, সে কয়েকদিনে পাক্কা
শয়তান হয়ে উঠবে। একটি নেতাকে
স্তুতি করুন, কয়েকদিনের মধ্যে দেশকে সে একটি একনায়ক
উপহার দেবে।

৮৫
ধনীরা যে মানুষ হয় না, তার কারণ ওরা কখনো নিজের
অন্তরে যায় না। দুঃখ পেলে ওরা ব্যাংকক যায়, আনন্দে
ওরা আমেরিকা যায়। কখনো ওরা নিজের অন্তরে যেতে পারে
না, কেননা অন্তরে কোনো বিমান যায় না।

৮৬
বাঙলাদেশের রাজনীতিকেরা স্থূল
মানুষ, তারা সৌন্দর্য বোঝে না ব'লে গণতন্ত্রও বোঝে না;
শুধু লাইসেন্স-পারমিট-মন্ত্রীগিরি বোঝে।

৮৭
এমন এক সময় আসে সকলেরই জীবনে যখন
ব্যর্থতাগুলোকেই মনে হয় সফলতা, আর সফলতাগুলোকে
মনে হয় ব্যর্থতা।

৮৮
রাজনীতি ও সংস্কৃতি সম্পুর্ণ বিপরীত বস্তু ; একটি ব্যাধি অপরটি স্বাস্থ্য।

৮৯
মহিলাদের ঘ্রাণশক্তি খুবই প্রবল।
আমার এক বন্ধুপত্নী স্বামীর সাথে টেলিফোনে আলাপের
সময়ও তার স্বামীর মুখে হুইস্কির ঘ্রাণ পান।

৯০
আগে প্রতিভাবানেরা বিদেশ যেতো;
এখন প্রতিভাহীনেরা নিয়মিত বিদেশ যায়।

৯১
অধিকাংশ সুদর্শন পুরুষই আসলে সুদর্শন গর্দভ; তাদের
সাথে
সহবাসে একটি দুষ্প্রাপ্য প্রাণীর সাথে সহবাসের
অভিজ্ঞতা হয়।

৯২
বিশ্বের নারী নেতারা নারীদের
প্রতিনিধি নয় ; তারা সবাই রুগ্ন পিতৃতন্ত্রের প্রিয় সেবাদাসী।

৯৩
কোন বাঙালি আজ পর্যন্ত আত্মজীবনী লেখে নি, কেননা
আত্মজীবনী লেখার জন্যে দরকার সততা।
বাঙালির আত্মজীবনী হচ্ছে শয়তানের লেখা ফেরেশতার
আত্মজীবনী।

৯৪
মানুষের তুলনায় আর সবই ক্ষুদ্র : আকাশ তার পায়ের নিচে,
চাঁদ তার এক পদক্ষেপের দূরত্বে, মহাজগত
তার নিজের বাড়ি।

৯৫
কারো প্রতি শ্রদ্ধা অটুট রাখার উপায় হচ্ছে তার সাথে কখনো
সাক্ষাৎ না করা।

৯৬
চারাগাছেও মাঝেমাঝে ফোটে ভয়ংকর ফুল।

৯৭
পুরুষ তার পুরুষ বিধাতার হাতে লিখিয়ে নিয়েছে নিজের
রচনা; বিধাতা হয়ে উঠেছে পুরুষের প্রস্তুত বিধানের
শ্রুতিলিপিকর।

৯৮
হিন্দুবিধানে পুরুষ দ্বারা দূষিত না হওয়া পর্যন্ত
নারী পরিশুদ্ধ হয় না!

৯৯
উচ্চপদে না বসলে এদেশে কেউ মূল্য
পায় না। সক্রেটিস এদেশে জন্ম নিলে তাঁকে কোনো
একাডেমির মহাপরিচালক পদের জন্যে তদ্বির চালাতে
হতো।

১০০
সব ধরনের অভিনয়ের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রাজনীতি;
রাজনীতিকেরা অভিনয় করে সবচেয়ে বড় মঞ্চে ও পর্দায়।

১০১
সক্রেটিস বলেছেন তিনি দশ সহস্র
গর্দভ দ্বারা পরিবৃত। এখন থাকলে তিনি ওই সংখ্যার ডানে
কটি শূন্য যোগ করতেন?

১০২
বাঙালি মুসলমান জীবিত প্রতিভাকে
লাশে পরিনত করে, আর মৃত প্রতিভার কবরে আগরবাতি
জ্বালে।

১০৩
নজরুলসাহিত্যের আলোচকেরা
সমালোচক নন, তাঁরা নজরুলের মাজারের খাদেম।

১০৪
ভ্রষ্ট বাঙালিকে ভালোবাসার শ্রেষ্ঠ
উপায় তার গালে শক্ত ক’রে একটি চড় কষিয়ে দেয়া।

১০৫
ভিখিরির জীবন মহৎ উপন্যাসের
বিষয় হ'তে পারে, কিন্তু রাষ্ট্রপ্রধানদের জীবন সুখপাঠ্য
গুজবনামারও অযোগ্য।

১০৬
বাঙালির জাতিগত আলস্য ধরা পড়ে ভাষায়। বাঙালি ‘দেরি
করে’, ‘চুরি করে’,
'আশা করে', এমনকি ‘বিশ্রাম করে’। বিশ্রামও বাঙালির
কাছে কাজ।

১০৭
বাঙালি অভদ্র, তার পরিচয় রয়েছে
বাঙালির ভাষায়। কেউ এলে বাঙালি জিজ্ঞেস করে, ‘কী
চাই?’ বাঙালির কাছে আগন্তুকমাত্রই ভিক্ষুক। অপেক্ষা করার
অনুরোধ জানিয়ে বাঙালি বলে, ‘দাঁড়ান’। বসতে বলার
সৌজন্যটুকুও বাঙালির নেই।

১০৮
এখানে সাংবাদিকতা হচ্ছে নিউজপ্রিন্ট-বলপয়েন্ট-মিথ্যার
পাচঁন।

১০৯
মানুষ মরণশীল, বাঙালি অপমরণশীল।

১১০
এ-সরকার মাঝে মাঝে গোপন চক্রান্ত ফাঁস ক'রে ফেলে।
সরকার মাটি আর মানুষের সমন্বয় ঘটানোর
সংকল্প ঘোষণা করেছে। আমি ভয় পাচ্ছি, কেননা
মাটি ও মানুষের সমন্বয় ঘটে শুধু কবরে।

১১১
আজকালকার আধিকাংশ পি এইচ ডি অভিসন্দর্ভই মনে আশার
আলো জ্বালায়; মনে হয় এখানেই নিহিত আমাদের
শিক্ষাসমস্যা সমাধানের বীজ। প্রথম বর্ষ অনার্স শ্রেণীতেই
এখন পি এইচ ডি কোর্স চালু করা সম্ভব, এতে
ছাত্ররা আড়াই বছরে একটি ডক্টরেট ডিগ্রি পেতে পারে।
এখানকার অধিকাংশ ডক্টরেটই স্নাতকপূর্ব ডক্টরেট;
অদূর ভবিষ্যতে উচ্চ-মাধ্যমিক ডক্টরেটও পাওয়া যাবে।

১১২
সত্য একবার বলতে হয়; সত্য
বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে
হয়; মিথ্যা বারবার বললে সত্য ব’লে মনে হয়।

১১৩
ফুলের জীবন বড়োই করুণ। অধিকাংশ ফুল অগোচরেই
ঝ’রে যায়, আর বাকিগুলো ঝোলে
শয়তানের গলায়।

১১৪
ঢাকা শহরে, ক্রমবর্ধমান এ-পাগলাগারদে, সাতাশ বছর
আছি। ঢাকা এখন বিশ্বের বৃহত্তম পাগলাগারদ; রাজধানি নয়,
এটা পাগলাধানি; কিন্তু বদ্ধপাগলেরা
তা বুঝতে পারে না।

১১৫
বদমাশ হওয়ার থেকে পাগল হওয়া অনেক মানবিক।

১১৬
টেলিভিশনে জাহাজমার্কা আলকাতরার বিজ্ঞাপনটি
আকর্ষণীয়, তাৎপর্যপূর্ণ; তবে অসম্পুর্ণ । বিজ্ঞাপনটিতে জালে,
জাহাজে, টিনের চালে আলকাতরা লাগানোর উপকারিতার
কথা বলা হয়; কিন্তু বলা উচিত ছিলো যে জাহাজমার্কা
আলকাতরা লাগানোর উৎকৃষ্টতম স্থান হচ্ছে টেলিভিশনের
পর্দা, বিশেষ ক’রে যখন বাঙলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান
দেখা যায়।

১১৭
রবীন্দ্রনাথ এখন বাঙলাদেশের মাটি
থেকে নির্বাসিত, তবে আকাশটা তাঁর। বাঙলার আকাশের
নাম রবীন্দ্রনাথ।

১১৮
গণশৌচাগার দেখলেই কেনো
যেনো আমার বাঙালির আত্মাটির কথা বারবার মনে পড়ে।

১১৯
আমাদের অধিকাংশের চরিত্র
এতো নির্মল যে তার নিরপেক্ষ বর্ণনা দিলেও মনে হয় অশ্লীল
গালাগাল করা হচ্ছে।

১২০
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি,
তুমি কথা বলো।

১২১
বিনয়ীরা সুবিধাবাদী, আর সুবিধাবাদীরা বিনয়ী।

১২২
মোল্লারা পবিত্র ধর্মকেই নষ্ট ক’রে ফেলেছে; ওরা হাতে রাষ্ট্র
পেলে তাকে জাহান্নাম ক’রে তুলবে ।

১২৩
জীবন খুবই মূল্যবান : জীবনবাদীরা
যতোটা মূল্যবান মনে করে, তার চেয়ে অনেক বেশি মূল্যবান।
আর শিল্পকলা জীবনের থেকেও মূল্যবান।

১২৪
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম ব'লে কিছু নেই। মানুষ
যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম।

১২৫
মার্ক্সবাদের কথা শুনলে এখন মোল্লারাও ক্ষেপে না,
সমাজতন্ত্রের কথা তারা সন্তোষের সাথেই শোনে; কিন্তু
শরীরের কথা শুনলে লম্পটরাও ধর্মযুদ্ধে নামে।

১২৬
কোন কালে এক কদর্য কাছিম দৌড়ে হারিয়েছিলো এক
খরগোশকে, সে-গল্পে কয়েক হাজার ধ’রে মানুষ
মুখর। তারপর খরগোশ কতো সহস্রবার হারিয়েছে
কাছিমকে, সে-কথা কেউ বলে না।

১২৭
বিধাতা মৌলবাদী নয়।
কে প্রার্থনা করলো, কে করলো না; কে কোন তরুণীর গ্রীবার
দিকে তাকালো, কোন রূপসী তার রূপের কতো অংশ
দেখালো, এসব তাকে বিন্দুমাত্র উদ্বিগ্ন করে না।
কিন্তু বিধাতার পক্ষে এতে ভীষণ উদ্বিগ্ন বোধ করে ভণ্ডরা।

১২৮
খুব ভেবে চিনতে মানুষ আত্মসমর্পণ
করে, আর অনুপ্রাণিত মুহূর্তে ঘোষণা করে স্বাধীনতা।

১২৯
মানুষ যখন তার শ্রেষ্ঠ স্বপ্নটি দেখে তখনি সে বাস করে তার
শ্রেষ্ঠ সময়ে।

১৩০
এ-বদ্বীপে দালালি ছাড়া ফুলও ফোটে না, মেঘও নামে না।

১৩১
আমার লেখার যে-অংশ পাঠককে
তৃপ্তি দেয়, সেটুকু বর্তমানের জন্যে; আর যে-অংশ তাদের
ক্ষুব্ধ করে সেটুকু ভবিষ্যতের জন্য।

১৩২
পৃথিবীতে একটি মাত্র দক্ষিনপন্থী সাম্যবাদী দল রয়েছে।
সেটি আছে বাঙলাদেশে।

১৩৩
আমাদের প্রায়-প্রতিটি মার্ক্সবাদী তাত্ত্বিকের ভেতরে একটি
ক’রে মৌলবাদী বাস করে। তারা পান করাকে পাপ মনে
করে, প্রেমকে গুনাহ্ মনে করে, কিন্তু চারখান বিবাহকে
আপত্তিকর মনে করে না।

১৩৪
শ্রেষ্ঠ মানুষের অনুসারীরাও কতোটা নিকৃষ্ট হ'তে পারে
চারদিকে তাকালেই তা বোঝা যায়।

১৩৫
ঋষি রবীন্দ্রনাথের ছবি দেখলে বাল্যকাল থেকেই তাঁর
জন্মাব্দ ১৮৬১র আগে দুটি বর্ণ যোগ করতে আমার ইচ্ছে
হয়। বর্ণ দুটি হচ্ছে খ্রিপূ।

১৩৬
বাঙলার প্রতিটি ক্ষমতাধিকারী দল সংখ্যাগরিষ্ঠ
দুর্বৃত্তদের সংঘ।

১৩৭
কবিতা এখন দু-রকম: দালালি, ও গালাগালি।

১৩৮
বাঙলাদেশের সাহিত্যে আধুনিকতাপর্বের পর কি আসবে
আধুনিকতা-উত্তর-পর্ব ? না। আসতে দেখছি গ্রাম্যতার পর্ব।

১৩৯
পাকিস্থানের ইতিহাস ঘাতক আর শহীদদের ইতিহাস।
বাঙলাদেশের ইতিহাস শহীদ আর
ঘাতকদের ইতিহাস।

১৪০
বাঙলার বিবেক খুবই সন্দেহজনক। বাঙলার চুয়াত্তরের
বিবেক সাতাত্তরে পরিণত হয় সামরিক
একনায়কের সেবাদাসে।

১৪১
বাঙলাদেশ অমরদের দেশ। এ-দেশের প্রতি বর্গমিটার মাটির
নিচে পাঁচ জন ক’রে অমর ঘুমিয়ে আছেন।

১৪২
একবার রাজাকার মানে চিরকাল রাজাকার; কিন্তু একবার
মুক্তিযোদ্ধা মানে চিরকাল মুক্তিযোদ্ধা নয়।

১৪৩
পৃথিবী জুড়ে সমাজতন্ত্রের সাম্প্রতিক দুরবস্থার সম্ভবত
গভীর ফ্রয়েডীয় কারণ রয়েছে। সমাজতন্ত্রের মার্ক্সীয়,
লেলিনীয়, স্তালিনীয় আবেদন ছিলো,
কিন্তু যৌনাবেদন ছিলো না।

১৪৪
স্বার্থ সিংহকে খচ্চরে আর বিপ্লবীকে ক্লীবে পরিণত করে।

১৪৫
অপন্যাস হচ্ছে সে-ধরনের সাহিত্য, যা বছরে
লাখ টন উৎপাদিত হ’লেও সাহিত্যের কোনো উপকার হয়
না; আর আধ কেজি উৎপাদিত না হ’লেও
কোনো ক্ষতি হয় না।

১৪৬
আঠারো তলা টাওয়ারের থেকে শিশিরবিন্দু অনেক উঁচু।
চিরকাল শিশিরবিন্দুর পাদদেশে দাঁড়িয়ে আছি, কিন্তু অনেক
টাওয়ারের চুড়োয় উঠেছি।

১৪৭
সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ, আর সকলের আক্রমণের
লক্ষ্যবস্তু।

১৪৮
বিপ্লবীদের বেশি দিন বাঁচা ঠিক নয়।
বেশি বাঁচলেই তারা প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে।

১৪৯
পুঁজিবাদী পর্বের সবচেয়ে বড়ো ও জনপ্রিয় কুসংস্কারের নাম
প্রেম।

১৫০
জীবনের সারকথা কবর।

১৫১
শাড়ি প’রে শুধু শুয়ে থাকা যায়; এজন্যে বাঙালি নারীদের
হাঁটা হচ্ছে চলমান শোয়া।

১৫২
শাশ্বত প্রেম হচ্ছে একজনের শরীরে ঢুকে
আরেকজনকে স্বপ্ন দেখা।

১৫৩
প্রেম হচ্ছে নিরন্তর অনিশ্চয়তা; বিয়ে ও সংসার
হচ্ছে চূড়ান্ত নিশ্চিন্তির মধ্যে আহার, নিদ্রা,
সঙ্গম, সন্তান, ও শয়তানি।

১৫৪
মধ্যবিত্ত পতিতাদের নিয়ে সমস্যা
হচ্ছে তারা পতিতার সুখ ও সতীর পূণ্য দুটিই দাবি করে।

১৫৫
ইতিহাস হচ্ছে বিজয়ীর হাতে লেখা বিজিতের নামে একরাশ
কুৎসা।

১৫৬
এখানে কোনো কিছু সম্পর্কে কিছু লেখাকে মনে করা হয়
গভীর শ্রদ্ধার প্রকাশ। গাধা সম্পর্কে আমি একটি বই
লিখেছি, অনেকে মনে করেন আমি গাধার প্রতি যারপরনাই
শ্রদ্ধাশীল। গরু সম্পর্কে আমি একটি বই
লিখেছি, অনেকে মনে করেন গরুর প্রতি আমি প্রকাশ
করেছি আমার অশেষ শ্রদ্ধা। নারী সম্পর্কে আমি একটি বই
লিখেছি। একটি পার্টটাইম পতিতা, যার তিনবার
হাতছানিতেও আমি সাড়া দিই নি, অভিযোগ করেছেন,
নারী সম্পর্কে বই লেখার কোনো অধিকার আমার নেই,
যেহেতু আমি পতিতাদের শ্রদ্ধা করি না, অর্থাৎ তাদের
হাতছানিতে সাড়া দিই না।

১৫৭
পুরুষতান্ত্রিক সভ্যতার শ্রেষ্ঠ শহীদের নাম মা।

১৫৮
গত দু-শো বছরে গবাদিপশুর অবস্থার যতোটা উন্নতি ঘটেছে
নারীর অবস্থার ততোটা উন্নতি ঘটে নি।

১৫৯
মসজিদ ভাঙে ধার্মিকেরা, মন্দিরও ভাঙে
ধার্মিকেরা, তারপরও তারা দাবি করে তারা ধার্মিক, আর
যারা ভাঙাভাঙিতে নেই তারা অধার্মিক বা নাস্তিক।

১৬০
মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে
ভগবানের কিছু যায় আসে না; যায় আসে শুধু ধর্মান্ধদের।
ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

১৬১
মসজিদ তোলা আর ভাঙার নাম
রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
কিন্তু ওরা তাকে চালায় ধর্মের নামে।

১৬২
মসজিদ ও মন্দির ভাঙার সময় একটি সত্য দীপ্ত হয়ে ওঠে
যে আল্লা ও ভগবান কতো নিষ্ক্রিয়, কতো অনুপস্থিত।

১৬৩
পৃথিবীতে রাজনীতি থাকবেই। নইলে ওই অপদার্থ অসৎ
লোভী দুষ্ট লোকগুলো কী করবে?

১৬৪
ক্ষমতায় যাওয়ার একটিই উপায়;
সমস্যা সৃষ্টি করা। সমস্যা সমাধান ক’রে কেউ ক্ষমতায় যায়
না, যায় সৃষ্টি ক'রে।

১৬৫
পশু আর পাখিরাই মানবিক।

১৬৬
অন্যদের কাহিনীর ক্ষীণ সূত্র নিয়ে হ্যামলেট বা ওথেলো বা
ম্যাকবেথ লেখা, আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের
পাঁচালী কেটে কেটে, নষ্ট ক'রে, সত্যজিতের পথের পাঁচালী
তৈরি করা সম্পূর্ণ ভিন্ন কথা। অন্যের কাহিনীসূত্র নিয়ে
হ্যামলেট লেখা মানবপ্রজাতির একজনের বিস্ময়কর প্রতিভার
লক্ষণ, আর বিভূতিভূষণের পথের পাঁচালী ছিঁড়ে
সত্যজিতের পথের পাঁচালী তৈরি চিত্রগ্রহণদক্ষতার
পরিচায়ক। আরেকটি উৎকৃষ্টতর হ্যামলেট বা ওথেলো বা
ম্যাকবেথ, বা মেঘনাদবধ মানুষের ইতিহাসে আর লেখা হবে
না; কিন্তু সত্যজিতের পথের পাঁচালীর থেকে উৎকৃষ্ট পথের
পাঁচালী হয়তো তৈরি হবে আগামী দশকেই।

১৬৭
সত্যজিত যদি ভারতরত্ন হন, তবে বিভূতিভূষণ বিশ্বরত্ন,
সভ্যতারত্ন; কিন্তু অসভ্য প্রচারের যুগে মহৎ বিভূতিভূষণকে
পৃথিবী কেনো ভারতও চেনে না, চেনে
গৌণ সত্যজিৎকে।

১৬৮
বিভূতিভূষণের পথের পাঁচালীর পাশে সত্যজিতের চলচিত্রটি
খুবই শোচনীয় বস্তু, ওটি তৈরি না হ’লেও ক্ষতি ছিলো না;
কিন্তু বিভূতিভূষণ যদি পথের পাঁচালী না লিখতেন,
তাহলে ক্ষতি হতো সভ্যতার।

১৬৯
সৌন্দর্য যেভাবেই থাকে সেভাবেই সুন্দর।

১৭০
শরীরই শ্রেষ্ঠতম সুখের আকর।
গোলাপের পাপড়ির ওপর লক্ষ বছর শুয়ে থেকে, মধুরতম
দ্রাক্ষার সুরা কোটি বছর পান ক’রে, শ্রেষ্ঠতম সঙ্গীত সহস্র
বছর উপভোগ ক’রে যতোখানি সুখ পাওয়া যায়,
তার চেয়ে অর্বুদগুণ বেশি সুখ মেলে কয়েক মুহূর্ত শরীর
মন্থন ক’রে।

১৭১
মানুষের উৎপত্তি সম্পর্কে
দুটি তত্ত্ব রয়েছে : অবৈজ্ঞানিকটি অধঃপতনতত্ত্ব,
বৈজ্ঞানিকটি বিবর্তনতত্ত্ব। অধঃপতনতত্ত্বের সারকথা
মানুষ স্বর্গ থেকে অধঃপতিত। বিবর্তনতত্ত্বের সারকথা মানুষ
বিবর্তনের উৎকর্ষের ফল। অধঃপতনবাদীরা অধঃপতনতত্ত্বে
বিশ্বাস করে; আমি যেহেতু মানুষের উৎকর্ষে
বিশ্বাস করি, তাই বিশ্বাস করি
বিবর্তনতত্ত্বে। অধঃপতন থেকে উৎকর্ষ সব সময়ই উৎকৃষ্ট।

১৭২
শোনা যায় পুরোনো কালে ঘটতো নানা অলৌকিক ঘটনা,
তবে পুরোনো কালের অলৌকিক ঘটনাগুলো
বানানো বা ভোজবাজি। প্রকৃত অলৌকিক ঘটনার কাল হচ্ছে
বিশশতক। পুরোনো কালের কোনো মোজেজ লাঠিকে সাপ
বানাতে, বা সমুদ্রের উপর সড়ক তৈরি করতে
পারতেন- ক্ষণিকের জন্যে। ওগুলো নিম্নমানের যাদু। সত্য
স্থায়ী অলৌকিকতা সৃষ্টি করতে পেরেছে শুধু বিশশতকের
বিজ্ঞান। বিদুৎ, বিমান, টেলিভিশন, কম্পিউটার,
নভোযান, এমনকি সামান্য শেলাইকলটিও অতীতের যে-
কোন অলৌকিক ঘটনার চেয়ে অনেক বেশি
অলৌকিক। বিজ্ঞান অলৌকিকতাকে সত্যে পরিণত করেছে
ব’লে গাধাও তাতে বিষ্মিত হয় না, কিন্তু পুরোনো তুচ্ছ
অলৌকিকতার কথায় সবাই বিহ্বল হয়ে ওঠে।

১৭৩
পুরোনো কালের মানুষ যদি দৈবাৎ একটি টেলিভিশনের
সামনে এসে পড়তো, তাহলে তাকে দেবতা মনে
ক’রে পুজো করতো। আজো সেই পুজো চলতো।

১৭৪
ধর্মের কাজ মানুষের মধ্যে বিভেদ
সৃষ্টি করা; তাই এক ধার্মিকের রক্তে সব সময়ই গোপনে
শানানো হ’তে থাকে অন্য ধার্মিককে জবাই করার ছুরিকা।

১৭৫
ধার্মিক কখনোই সম্পুর্ন মানুষ নয়, অনেক সময় মানুষই নয়।

১৭৬
মৃত সিংহের থেকে জীবিত গাধাও কতো জোতির্ময় উজ্জ্বল !

১৭৭
আমার অনুরাগীরা চরম অনুরাগ প্রকাশের সময় খুব
আবেগভরে বলেন যে আমার মতো পণ্ডিত ও প্রতিভাবান
লোক আর নেই; তাই আমার অনেক কিছুই হওয়া উচিত।
যেমন অবিলম্বে আমার হওয়া উচিত কোনো একাডেমির
মহাপরিচালক, বা কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
ইত্যাদি।
শুনে আমি তাঁদের ও নিজের
জন্যে খুব করুণা বোধ করি। আমি হ'তে চাই মহৎ, আর
অনুরাগীরা আমাকে ক'রে তুলতে চান ভৃত্য।

১৭৮
আপনি যখন হেঁটে যাচ্ছেন
তখন গাড়ি থেকে যদি কেউ খুব আন্তরিকভাবে মিষ্টি হেসে
আপনার দিকে হাত নাড়ে, তখন তাকে বন্ধু মনে করবেন
না।
মনে করবেন সে তার গাড়িটার দিকে
আপনার দৃষ্টি আকর্ষণ ক'রে আপনাকে কিছুটা পীড়ন ক'রে
সুখী হ'তে চায়।

১৭৯
শিশু, সবুজ, তরুণীরা আছে ব’লে বেঁচে থাকা আজো
আমার কাছে আপত্তিকর হয়ে ওঠে নি।

১৮০
টাকাই অধিকাংশ মানুষের একমাত্র ইন্দ্রিয়।

১৮১
শিল্পীর কতোটা স্বাধীনতা দরকার ? নির্বোধেরা মনে করে
এবং দাবি করে যে শিল্পীর দরকার অবাধ স্বাধীনতা। যেনো
শিল্পীকে সমাজরাষ্ট্র অবাধ স্বাধীনতা দিয়ে দেবে,
আর সে মনের আনন্দে শিল্পকলা সৃষ্টি ক'রে চলবে। এটা
শিল্পকলা ও স্বাধীনতা সম্পর্কে এক মর্মস্পর্শী ভ্রান্তি। সত্য
এর বিপরীত। সাধারণ মানুষের থেকে একবিন্দুও বেশি
স্বাধীনতা শিল্পীর দরকার নয়; সাধারণ মানুষেরই দরকার অবাধ
স্বাধীনতা, কেননা তার স্বাধীনতা সৃষ্টি করতে পারে না।
শিল্পীর কোনো দরকার পড়ে না দিয়ে দেয়া
স্বাধীনতার, কেননা শিল্পীর কাজই স্বাধীনতা সৃষ্টি করা, আর
স্বাধীনতা সৃষ্টি করার প্রথাগত নাম হচ্ছে শিল্পকলা।

১৮২
মানুষ মরলে লাশ হয়, সংস্কৃতি মরলে
প্রথা হয়।

১৮৩
ক্ষমতায় থাকার সময় যারা
সত্য প্রকাশ করতে দেয় না, ক্ষমতা হারানোর পর তারা
অজস্র মিথ্যার প্রকাশ রোধ করতে পারে না।

১৮৪
আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে।

১৮৫
পৃথিবীর প্রধান বিশ্বাসগুলো
অপবিশ্বাস মাত্র। বিশ্বাসীরা অপবিশ্বাসী।

১৮৬
শয়তানই আজকাল আল্লা আর ঈশ্বরের নাম নিচ্ছে প্রাণ
ভ’রে। আদিম শয়তান আর যাই হোক রাজনীতিবিদ ছিলো
না, কিন্তু শয়তান এখন রাজনীতি শিখেছে; আল্লা আর ঈশ্বর
আর জেসাসের নামে দিনরাত শ্লোগান দিচ্ছে।

১৮৭
মৌলবাদ হচ্ছে আল্লার নামে শয়তানবাদ।

১৮৮
একটি ধর্মান্ধের মুখের দিকে
তাকালেই বোঝা যায় আল্লা অমন লোককে পছন্দ করতে
পারে না।

১৮৯
ঐতিহ্য বলতে এখানে লাশকেই বোঝায়।
তবে লাশ জীবনকে কিছুই দিতে পারে না।

১৯০
গাধা একশো বছর বাঁচলেও সিংহ হয় না।

১৯১
একটি আমলা আর একটা মন্ত্রীর সাথে পাঁচ মিনিট
কাটানোর
পর জীবনের প্রতি ঘেন্না ধ’রে গেলো; তারপর
একটি চড়ুইয়ের সাথে দু-মুহূর্ত কাটিয়ে জীবনকে আবার
ভালবাসলাম।

১৯২
আমি ঈর্ষা করি শুধু তাদের যারা আজো জন্মে নি।

১৯৩
ভাবাদর্শগত জীবন হচ্ছে বন্দী জীবন।
মানুষ জীবন যাপনের জন্যে জন্মেছে, ভাবাদর্শ যাপনের
জন্যে জন্মে নি।

১৯৪
মুসলমানের মুক্তি ঘটে নি, কারণ তারা অতীত ও তাদের
মহাপুরুষদের সম্পর্কে কোনো সত্যনিষ্ঠ
আলোচনা করতে দেয় না।

১৯৫
গান্ধি দাবি করেন যে তিনি একই সাথে
হিন্দু, খ্রিষ্টান, মুসলমান, বৌদ্ধ, ইহুদি, কনফুসীয় ইত্যাদি।
একে তিনি ও তাঁর অনুসারীরা মহৎ ব্যাপার ব’লে মনে
করেছেন। কিন্তু এটা প্রতারণা, ও অত্যন্ত ভয়ঙ্কর
ব্যাপার,-
তিনি নিজেকে ক’রে তুলেছেন সব ধরনের খারাপের
সমষ্টি।
এমন প্রতারণা থেকেই উৎপত্তি হয়েছে বাবরি মসজিদ
উপাখ্যানের। তিনি যদি বলতেন
আমি হিন্দু নই, খ্রিস্টান নই, মুসলমান নই, বৌদ্ধ নই,
ইহুদি নই, কনফুসীয় নই; আমি মানুষ,
তাহলে বাবরি মসজিদ উপখ্যানের সম্ভাবনা অনেক
কমতো।

১৯৬
ভারতীয় সাম্প্রদায়িকতা ও
মৌলবাদের আধুনিক উৎস মোহনচাঁদ করমচাঁদ গান্ধি।

১৯৭
সতীচ্ছদ আরব পুরুষদের জাতীয় পতাকা।

১৯৮
পাপ কোনো অন্যায় নয়, অপরাধ অন্যায়। পাপ ব্যক্তিগত,
তাতে সমাজের বা অন্যের, এমনকি পাপীর নিজেরও কোনো
ক্ষতি হয় না; কিন্তু অপরাধ সামাজিক,
তাতে উপকার হয় অপরাধীর, আর ক্ষতি হয় অন্যের বা
সমাজের।

১৯৯
সবচেয়ে হাস্যকর কথা হচ্ছে একদিন
আমরা কেউ থাকবো না।

২০০
পৃথিবীতে যতোদিন অন্তত একজনও প্রথাবিরোধী মানুষ
থাকবে, ততো দিন পৃথিবী
মানুষের।


মূল লেখা এইখানে
]]>
http://www.somewhereinblog.net/blog/ataul007/29389144 http://www.somewhereinblog.net/blog/ataul007/29389144 2011-05-31 18:10:30
কিছু বইয়ের ভাল লাগা কয়েকটি উক্তি -(২) লেখক-- শরৎ চন্দ্র চট্টোপধ্যায়

১- কিছু লোকের স্বাভাব এমনই যে ছিদ্র পাইলেই তাহাকে নিরর্থক বড় করিয়া দূর্বলকে পীড়া দিতে, ভীতুকে আর ও ভয় দেখাইয়া ব্যাকুল করিয়া তুলিতেই আনন্দ অনুভব করে।

২- অধিকার দেবার উপর নির্ভর করে না নেবার উপর ও নির্ভর করে। যা ভাল কাজ তার অধিকার সঙ্গে সঙ্গেই ভগবানের কাছে পায় মানুষের কাছ থেকে হাত পেতে নিতে হয় না।

৩- ব্যথা ভয়ানক নয়, ভয়ানক যা হয়েছে তা আপনার ভয়।

৪- সংসারে সকল বড় কার্যই কাহারো না কাহারো ক্ষতিকর হয়।

৫- মঙ্গলময় জগদীশ্বর যে শুধু আমাদের পরীক্ষা করবার জন্যই বিপদ পাঠিয়ে দেন, বিপদে পড়লে তোমরা সকলের আগে এই কথাটাই কেন ভুলে যাও আমিত ভেবে পাইনে।

৬- অন্যমনষ্ক ও উদাসীন প্রকৃতির মানুষগুলোর একেবারে চোখে আঙুল দিয়া দেখাইয়া না দিলে নিজ হইতে অনুসন্ধান করিয়াও ইহারা কোনদিন কিছু জানিতে চাহে না।

৭- চাকর বাকরেরা মেয়েদের বলে মেম সাহেব।সত্যিকারের মেম-সাহেবরা এদের যে চক্ষে দেখে , তা জানেন বলেই বোধ করি মাইনে করা চাকরদের দিয়ে মেম-সাহেব বলিয়ে আত্নমর্যদা বজায় রাখেন।

৮- পাপ যত বড় হোক, টাকার তলায় সমস্ত চাপা পড়ে যায়।

৯- সত্যের স্তান বুকের মধ্যে মুখের মধ্যে নয় কেবল মুখ দিয়ে বার হয়েছে বলেই কোন জিনিস সত্য হয়ে উঠে না।

১০- মনের মিলনই সত্যিকারের বিবাহ।

বই- গাদ্দার
লেখক- কৃষ্ণ চন্দর

১১- যে উদ্দেশ্য সিদ্ধ করার জন্য সংগ্রামের প্রয়োজন তা যদি সংগ্রামেই শেষ হয়ে যায়, তবে সে সংগ্রামে কি লাভ।

১২- বিচ্ছেদের বেদনা তো শুরু হয় হৃদয় থেকে।

১৩- এই পৃথিবীতে প্রেমের জন্য কেউ মরে নাকি? মানুষ অর্থের জন্য মরে, যশের জন্য মরে কিন্তু মিথ্যা কল্পনার জন্য মরে যাওয়া কি সাজে।

১৪- তুই কখনো সন্ধ্যা আহিৃক করিসনি, পাঁচ ওয়াক্ত নামায পড়িসনি, গীর্জায় মন্দিরে , মসজিদে, যাসনি তুই স্বাধীনতার প্রয়োজন বুঝিসনি । তুই কখনো কোন রাজনীতি করা নেতার বক্তৃতা শুনিসনি, শুকরিরা কর তুই মানুষ নোস্।

১৫- তুমি দিনের আলোয় রাতের তারার মত উজ্জল।

১৬- মৃত্যু পথযাএী মুখ থেকে শেষ যে নাম উচ্চারিত হয়েছিল সে নাম ইশ্বরের, হত্যাকারীদের মুখে ও ছিল তারই নাম এদের সবার ওপরে উর্ধ্বলোকে যদি সত্যিই কোন বিধাতা থাকেন তবে তিনি এই নিষ্ঠুরতা নিয়ে পরিহাস করছেন সে বিষয়ে আমার কোন সন্দেহ নেই।


লেখক ও উৎস- মিশ্র


তরুলতা যেমন বৃষ্টির সাহায্য প্রার্থী মেঘ ও সেই রূপ তরুর সাহায্য চায়। (বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন)

খোদার দেওয়া এই পৃথিবীর নিয়ামত হইতে যে নিজেকে বঞ্চিত রাখিল, সে যত মোনাজাতই করুক খোদা তাহা কবুল করিবেন না। খোদা হাত দিয়েছেন বেহেশত ও বেহশতী চীজ অর্জন করিয়া লইবার জন্য ভিখারীর মত হাত তুলিয়া ভিক্ষা করিবার জন্য নয়।(কাজী নজরুল ইসলাম)

মানুষ পন করে পন ভাঙিয়া ফেলিয়া হাঁফ ছাড়িবার জন্য। অতএব কথা না দেওয়ায় সবচেয়ে নিরাপদ।(হৈমন্তী-ববীন্দ্রনাথ ঠাকুর)

আমি যাহা বুঝি না তাহা শেখাইতে গেলে কেবল কপটতা শেখানো হইবে।(হৈমন্তী-ববীন্দ্রনাথ ঠাকুর)

অধিকার ছাড়িয়া অধিকার রাখিতে যাইবার মত এমন বিড়ম্বনা আর নাই।(হৈমন্তী-ববীন্দ্রনাথ ঠাকুর)

আমাদের দেশে যে মানুষ একবার বিবাহ করিয়াছে বিবাহ সম্বন্ধে আর কোন উদ্বেগ থাকে না। নর মাংসের স্বাধ পাইলে মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয় স্ত্রীর সম্বন্ধে তাহার ভাবটা সেইরূপ হইয়া উঠে।(হৈমন্তী-ববীন্দ্রনাথ ঠাকুর)

দানের মন্ত্রে স্ত্রীকে যেটুকু পাওয়া যায় তাহাতে সংসার চলে কিন্তু পনেরো আনা বাকি থাকিয়া যায়। আমার সন্দেহ হয় অধিকাংশ লোকে স্ত্রীকে বিবাহমাএ করে পায় না এবং জানে না ও সে পায় না; তাহাদের স্ত্রী কাছে ও আমৃত্যুকাল এ খবর ধরা পড়ে না। কিন্তু সে যে আমার সাধনার ধন ছিল সে আমার সম্পওি নয় সে আমার সম্পদ।(হৈমন্তী-ববীন্দ্রনাথ ঠাকুর)

একটু উচুঁতে না চড়লে আমরা দর্শক এবং শ্রোতামন্ডলীর মন আকর্ষণ করতে পারিনে। বেদীতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না, রঙ্গমঞ্চে না চড়লে আমাদের অভিনয় কেউ দেখে না, আর কাষ্ঠমঞ্চে না দাঁড়ালে আমাদের বক্তৃতা কেউ শোনে না।(প্রমথ চৌধুরী)

অনেকের পক্ষে নিজের আয়ওের বহির্ভূত ওঠাবার চেষ্টাটাই মহাপতনের কারণ।(প্রমথ চৌধুরী)

যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরি পাওনার আশা আছে, তার নাম খেলা নয়, জুয়া খেলা।(প্রমথ চৌধুরী)

মানুষের দেহমনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রীড়া শ্রেষ্ট, কেননা তা উদ্দেশ্যহীন। (প্রমথ চৌধুরী)]]>
http://www.somewhereinblog.net/blog/ataul007/29250825 http://www.somewhereinblog.net/blog/ataul007/29250825 2010-10-07 12:34:24
কিছু বইয়ের ভাল লাগা কয়েকটি উক্তি বই-- ক্রীতদাসের হাসি লেখক-- শওকত ওসমান


১-আজো মানুষ নিজের বিচার করতে শিখে নি।

২-জয় বা পরাজয়ের গ্লানি মেটাতে পরাজিতদের গাল দেওয়া একটা রেওয়াজ হয়ে দাড়িয়েছে।

৩-আমি বাগদাদের অধীশ্বর তবে সুখ ভিক্ষুক, সেত আমার তুলনায় বাগদাদের ভিক্ষুক, তবু সুখের অধীশ্বর।

৪-জীবন যৌবন বহতা নদীর মত।

৫-অনাবিল হাসি হচ্ছে ভাল কথারই শারীরিক রূপ আর যারা ভাল কথা বলতে পারে তারা ভাল হাসতে ও পারে হাসি আর কথার মূল উৎস একই জায়গা।

৬-হেকিমী দাওয়াই তৈরি করতে অনেক রকম উপাদান প্রয়োজন হয়, তেমনি হাসি একটা জিনিস কিন্তু হাসি তৈরি হয় নানা জিনিস দিয়ে, খাওয়া,পরা, আরাম, শিক্ষা আরো বহু কিছু লাগে।

৭-মহলে নাকি রূপের তুফান এসেছে এক আরমেনী বাদী।

৮-প্রেমে আর খাদে বেশি তাফাৎ নেই।

৯- মানবীর যৌবনই কি যথেষ্ট? তাহলে জননী রূপে সে কিসের মর্যাদা পায়।

১০-নারীর নির্লজ্জ হওয়ার অধিকার আছে, তাও শুধু প্রেমে। একটি মানুষের যার সান্নিধ্যে তার অস্তিত অর্থবান হয়। তেমনি মানুষের জন্যে জনিম দরদী দেহ্-কান(চাষী) যেমন নহরের পানি নিজের জমির জন্য বাঁধ দিয়ে রাখে প্রেমিক নারী তেমনই সমস্ত সঙ্কোচ একটি হৃদয়ের জন্য সঞিত রাখে।

১১-যে নারী বিশ্বের শ্রেষ্ট সৃষ্টি মানব জাতির শিশুকে পৃথিবীতে আমন্ত্রণ দিয়ে আনে- যে নারী শাশ্বত মানবতার জননী বসুন্ধরার অঙ্গীকার সে অত সস্তা নয়।

১২-যুক্তির পেছনে থাকে মুক্তির স্বপ্ন আর এই মুক্তির স্বপ্নই মানুষকে মানুষ বানায়।

১৩-মহাপুরুষদের অনেক দেরিতে চেনা যায়, চল্লিশ বৎসর লেগে গিয়েছিল হযরত মুহাম্মাদ(সঃ) কে জানতে।

১৪-দীরহাম দৌলত দিয়ে ক্রীতদাসের গোলাম কেনা চলে, বন্দী কেনা সম্ভব, কিন্তু ক্রীতদাসের হাসি না।


বই --দেনা পাওনা লেখক--রবীন্দ্রনাথ ঠাকুর

১৫-শুকনো শক্ত খেজুর গাছ থেকে রস বাইর করতে হলে আগে ঘাম বের করতে হয় নিজের।

১৬-দুঃখ থেকে আনতে হয় আনন্দ। দুঃখ থেকে যে পালায় আনন্দ ও তাকে ফাঁকি দিয়ে বেড়ায়।

১৭- কুকুর বিড়াল থিকাও অধম হয় মানুষ শয়তান থিকাও সাংঘাতিক হয় মানুষ।


বই-- কৃষ্ণকান্তের উইল লেখক-- বঙ্কিমচন্দ্র চট্টোপধ্যায়

১৮-যাহার ঘরে চাকরানী নাই তাহার ঘরে ঠকামি, মিথ্যা সংবাদ, কোন্দল এবং ময়লা, এই চারটি বস্তু নাই।

১৯- সুখ যায় স্নৃতি যায় না, ক্ষত ভাল হয় দাগ ভাল হয় না, মানুষ যায় নাম থাকে।

২০- রূপে মুগ্ধ, কে কার নয়। আমি এই হরিতনীল চিএিত প্রজাপতিটির রূপে মুগ্ধ। তুমি কুসুমতি কামীনি শাখার রূপে মুগ্ধ। তাতে দোষ কি? রূপত মোহের জন্য হইয়া ছিল।

২১- বাঘ গরু মারে সকল গরু খায় না। স্ত্রীলোক পুরুষ কে জয় করে কেবল জয় পতাকা উড়াইবার জন্য।

২২- এ সংসারে বিশেষ দুঃখ এই যে মরিবার সময়ে কেহ মরে না। অসময়ে সবাই মরে।

২৩- আমার এমন গুন নাই যাহাতে আমায় তুমি ক্ষমা করিতে পার কিন্তু তোমার ত অনেক গুন আছে , তুমি নিজ গুনে আমায় ক্ষমা কর।

২৪- যাহাকে ভালবাস তাহাকে নয়নের আড় করি ও না।

২৫- এ পৃথিবীর সুখ নহে সুখ ও দুঃখময়, কোন সুখেই সুখ নাই কোন সুখই সম্পূর্ণ নহে।











]]>
http://www.somewhereinblog.net/blog/ataul007/29247627 http://www.somewhereinblog.net/blog/ataul007/29247627 2010-09-30 17:18:29
ছবি কিভাবে দ্রুত ফেসবুকে আপলোড করবেন এবং ইমেইল এ সেন্ড করবেন। এই পোষ্ট শুধু তাদের জন্য যারা এটা জানেন না।আর যারা জানেন তারা আরো তথ্য দিয়ে এই পোষ্ট এ সহায়তা করতে পারেন।

যারা নেট ইউজ করেন তারা সবাই কমবেশি ছবি আপলোড করতে হয় কোন না কোন সাইটে।আর যারা নিয়মিত ফেসবুকে ছবি আপলোড করেন অথবা ইমেল এর মাধ্যমে ছবি পাঠান তাদের জন্য এই পোষ্ট অনেক কাজে লাগবে বলি আশা করি।

সর্তকতা:- Microsoft office picture manager এ যে ছবিগুলো নিয়ে কাজ করবেন ঐ ছবি গুলোর অব্যশই আরেটি ফোল্ডারে সেভ করুন। কারন ছবি কমপ্রেসড করারপর আপনার মূল ছবিটিই কমপ্রেসড হয়ে যারে।

এই বার আসা যাক কাজের কথায়।এই কাজটি আমরা করবো Microsoft office picture manager এর মাধ্যমে।যারা Microsoft office ইনষ্টল করেছেন তাদের এই টুলটি থাকার কথা।কিভাবে Microsoft office picture manager এ যাবেন নিচে তার ইস্ক্রিনশট সহ দিলাম।





all program>>Microsoft word >>Microsoft office tools>>Microsoft office picture manager


Microsoft office picture manager এ ক্লিক করার পর যে নতুন উইন্ডোটি আসবে তার একটি ইস্ক্রিনশট দিলাম



File>>Add picture shortcut এ ক্লিক করুন।



তারপর আপনার হার্ডডিস্ক হতে আপনার ছবির ফোল্ডারটি সিলেক্ট করুন।




আপনার ফোল্ডারটি ক্লিক করুন এবং Add আরারো ক্লিক করুন।এরপর দেখবেন আপনার ঐ ফোল্ডারের ছবিগুলো Microsoft office picture manager এ সংযুক্ত হয়েছে।





শেষ ধাপ:-</strong> ছবিগুলো Microsoft office picture manager এ সংযুক্ত হওয়ার পরে আপনি চাইলে সব গুলো ছবি অথবা কির্বোড থেকে Alt চেপে আপনার পছন্দমত ছবি সিলেক্ট করতে পারেন।সিলেক্ট করারপর টুলবার হতে picture>>Compress pictures এ ক্লিক করুন।দেখবেন ডানপাশে নতুন একটি উইন্ডো খুলেছে সেখান হতে আপনি ছবি কমপ্রেসড করার জন্য তিনটি অপশন পাবেন অপশনগুলো হতে যে কোন একটি সিলেক্ট করুন এবং একটু নিচে OK বাটন এ ক্লিক করুন।OK বাটন এ ক্লিক করার আগে আপনার মূল ছবির সাইজ কত এবং কমপ্রেসড করারপর সাইজ কত হলো তা দেখতে পাবেন।কমপ্রেসড করা হয়ে গেলে File এ গিয়ে ছবিগুলো সেভ করুন আর দ্রুত আপলোড করুন অথবা ইমেল এর মাধ্যমে সেন্ড করুন।


সর্তকতা:- Microsoft office picture manager এ যে ছবিগুলো নিয়ে কাজ করবেন ঐ ছবি গুলোর অব্যশই আরেটি ফোল্ডারে সেভ করুন। কারন ছবি কমপ্রেসড করারপর আপনার মূল ছবিটিই কমপ্রেসড হয়ে যারে।




















]]>
http://www.somewhereinblog.net/blog/ataul007/29213435 http://www.somewhereinblog.net/blog/ataul007/29213435 2010-08-02 14:35:47
যেভাবে পাওয়া যাবে মেশিন রিডেবল পাসপোর্ট কীভাবে পাওয়া যাবে এই পাসপোর্ট
হাতে লেখা পাসপোর্টের আবেদন ফরমের চেয়ে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের আবেদন ফরম কিছুটা ভিন্ন। আগের মতোই ইন্টারনেট থেকে বিনামূল্যে ফরম সংগ্রহ করা যাবে। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটেই (http://www.dip.gov.bd) এই ফরম পাওয়া যাবে। এ ছাড়া ঢাকাসহ সারা দেশে ১০টি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকেও সংগ্রহ করা যাবে এই ফরম এবং বিনামূল্যেই। তবে, ওয়েবসাইটে প্রাপ্ত এমআরপির আবেদন ফরমটি নামিয়ে প্রিন্ট করে তাতে হাতে লিখতে হয়। কম্পিউটারে টাইপ করে ফরম পূরণ করার সুযোগ নেই।

কী আছে নতুন আবেদনপত্রে
চার পৃষ্ঠার এ আবেদনপত্রে আবেদনকারীকে নাম, বাবার নাম, মার নাম, তাদের পেশা, জাতীয়তা, জন্মস্থান, জন্ম তারিখ, জন্ম সনদপত্র নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর, বর্তমান ও স্থায়ী ঠিকানা, যোগাযোগের তথ্য সরবরাহ করতে হবে। এসব তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদনকারীকে নির্দিষ্ট জায়গায় স্বাক্ষর ও তারিখ লিখতে হবে। এ ছাড়া আবেদনকারীকে একটি ৫৫ ী ৪৫ মিলিমিটার আকারের রঙিন ছবি (পাসপোর্ট সাইজ ছবি) ফরমে আঠা দিয়ে লাগানোর পর সত্যায়ন করতে হবে। এক্ষেত্রে, দুটি আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে।

কারা সত্যায়িত করতে পারেন
আবেদন ফরমের সত্যায়ন করতে পারবেন- ১. সাংসদ ২. সিটি করপোরেশনের মেয়র, ডেপুটি মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর ৩. গেজেটেড কর্মকর্তা ৪. বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ৫. উপজেলা পরিষদ ও ইউনিয়নের চেয়ারম্যান ৬. পৌরসভার মেয়র ৭. বেসরকারি কলেজের শিক্ষক ৮. বেসরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৯. দৈনিক পত্রিকার সম্পাদক ১০. পৌর কাউন্সিলর ১১. রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের নতুন জাতীয় বেতন স্কেলের সপ্তম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা।

খরচ
এমআরপির জন্য নতুন ফি নির্ধারিত হয়েছে। সাধারণ পাসপোর্টের জন্য তিন হাজার টাকা এবং জরুরি পাসপোর্টের জন্য ছয় হাজার টাকা ব্যাংকে জমা দিতে হবে। টাকা জমা দিতে হবে আগের মতোই সোনালী ব্যাংকের নির্ধারিত শাখায়।

কাগজপত্র যা লাগবে
সঠিকভাবে পূরণ করা আবেদন ফরমের সঙ্গে প্রার্থীকে আবেদনকারীর একটি রঙিন ছবি আঠা দিয়ে নির্দিষ্ট স্থানে লাগিয়ে দিতে হবে, সঙ্গে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদপত্রের ফটোকপি। অপ্রাপ্তবয়স্ক (১৫ বছরের কম) আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারীর বাবা ও মায়ের একটি করে রঙিন ছবিও লাগবে।
আবেদনপত্র জমা দেওয়ার আগে
আবেদন পত্র জমা দেওয়ার আগেই তা নির্দিষ্ট আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা এটি ভেরিফিকেশন বা যাচাই করবেন। আবেদপত্রটি ভেরিফিকেশন করানোর আগে এর সঙ্গে ব্যাংককে টাকা জমা দেওয়ার রশিদটি আঠা দিয়ে আবেদন পত্রের সঙ্গে যোগ করে দিতে হবে। এ ছাড়া আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত ছবিটিও যথাযথ কর্মকর্তাকে দিয়ে সত্যায়িত করে নিতে হবে। পাশাপাশি জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপিটিও সত্যায়িত হতে হবে। যদি কারও জাতীয় পরিচয় পত্র না থাকে তাহলে পাসপোর্ট ফরমের তৃতীয় পৃষ্ঠায় নির্দিষ্ট স্থানে বসবাসরত এলাকার জনপ্রতিধি দ্বারা প্রত্যয়ন করিয়ে নিতে হবে। এমআরপির আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে দেশের ১০টি আঞ্চলিক পাসপোর্ট অফিসে। প্রতিটি আঞ্চলিক অফিসের অধীনে রয়েছে কয়েকটি জেলা। আঞ্চলিক অফিসগুলো হলো- ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর, যশোর ও গোপালগঞ্জ।
আঞ্চলিক পাসপোর্ট অফিসগুলোর মধ্যে রয়েছে-

ঢাকা
ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলা।

ময়মনসিংহ
ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলা।

চট্টগ্রাম
চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলা।

কুমিল্লা
কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া জেলা।

সিলেট
সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা।

রাজশাহী
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, জয়পুরহাট ও বগুড়া জেলা।

বরিশাল
বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি জেলা।

রংপুর
রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলা।

যশোর
যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, নড়াইল, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা।

জমা দেবার নিয়মকানুন
আবেদন পত্রটির ভেরিফিকেশন করে দায়িত্বরত কর্মকর্তা আবেদনপত্র যাচাই করে সিলসহ স্বাক্ষর করবেন। এরপর আবেদনপত্রটি নির্দিষ্ট স্থানে জমা দিতে হবে। পাসপোর্ট অফিসেই খোলা আছে বেশ কয়েকটি বুথ। এসব বুথেই জমা দিতে হবে।

আবেদনপত্রটি জমা দেবার সময় পাসপোর্ট অফিসের দায়িত্বরত ব্যাক্তি আপনার তথ্যগুলো কম্পিউটারে এন্ট্রি করে রাখবেন। এরপর তিনি আপনাকে একটি টোকেন দেবেন। এরপর সে টোকেনসহ আবেদনপত্রটি নিয়ে ছবি তোলার জন্য আরেকজন কর্মকর্তার কাছে যেতে হবে। জাতীয় পরিচয়পত্রের জন্য যেভাবে ছবি তোলা হয়েছিলো, এখানেও একইভাবে নির্দিষ্ট মাপের ছবি তোলা হবে। এছাড়াও দুই হাতের আঙ্গুলের ছাপও দিতে হবে ইলেকট্রনিক মেশিনে । এরপর নেয়া হবে ইলেকট্রনিক স্বাক্ষর। তবে, ইলেকট্রনিক স্বাক্ষর আবেদন পত্রের স্বাক্ষরের সঙ্গে যেনো মিল থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এই প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ পাসপোর্ট সংগ্রহের জন্য একটি আলাদা ডকুমেন্ট দেবে এবং আবেদনপত্রটি রেখে দিয়ে আপনাকে পাসপোর্ট সংগ্রহ করার তারিখও জানিয়ে দেবেন।

পাসপোর্ট সংগ্রহ
কর্তৃপক্ষের দেয়া তারিখে পাসপোর্ট সংগ্রহ করা যাবে। তবে, এই সময়ের মধ্যে অবশ্যই পুলিশ ভেরিফিকেশন শেষ হতে হবে। পাসপোর্ট দেবার আগে ডিবি পুলিশ বর্তমান এবং স্থায়ী ঠিকানায় ভেরিফিকেশন করে। আর পুলিশের রিপোর্ট প্রদানের পরই পাসপোর্ট পাওয়া যায়।

নতুন পাসপোর্ট যেমন
জানা গেছে, নতুন যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট বিভিন্ন দেশের উন্নত প্রযুক্তিনির্ভর পাসপোর্টের আদলে তৈরি। এ পাসপোর্টে উন্নত দেশগুলোর পাসপোটের মতোই বিশেষ কাপড়ের কভার ব্যবহার করা হয়েছে। হাতে লেখা পাসপোটের মতোই শুরু থেকে ৫ থেকে পঞ্চম পৃষ্ঠা পর্যন্ত ছবিসহ প্রয়োজনীয় এক পাতায় আছে। আছে জাতীয় পরিচয়পত্রের নম্বরও। পুরোনো পাসপোর্টে বিভিন্ন দেশের ভিসা লাগানো থাকলে সেগুলো এই পাসপোর্টে থাকছে না।

এ পাসপোর্টে এক পাতার এসব তথ্যের পাশাপাশি একপাশে আছে বিশেষ সাংকেতিক নম্বর, যাকে ‘যন্ত্রে পাঠযোগ্য এলাকা’ বলা হয়। এই নম্বরের মধ্যেই থাকছে পাসপোর্টধারীর সব তথ্য, যা কম্পিউটার পড়তে পারে। জানা গেছে, পুরো প্রক্রিয়াটিই চলছে আন্তর্জাতিক মেশিন রিডেবল পাসপোর্টের অনুমোদন সংস্থা আইসিএভি-এর নির্দেশনা অনুসারে।

এমআরপির তথ্যগুলো যখনই কম্পিউটার এই নম্বরের মধ্যে পড়ে, তখনই মনিটরে সেসব তথ্য দেখা যায়। এই পৃষ্ঠায় রয়েছে জাতীয় পশু বাঘ ও জাতীয় ফুল শাপলার জলছাপ। আরও আছে নানা ধরনের নিরাপত্তা দাগ। পাতার বিভিন্ন স্থানে বাঘের ছবির সঙ্গে বাংলাদেশ সরকারের নাম ও শহীদ মিনারের ছবি। এসব জলছাপ বিশেষ আলো দিয়ে দেখলে লেজার রশ্মির মতো দেখায়। এমআরপির শেষ পাতায় আছে সংসদ ভবনের ছবি ও পরিচিতি।


মূল তথ্য এখান থেকে। ]]>
http://www.somewhereinblog.net/blog/ataul007/29204571 http://www.somewhereinblog.net/blog/ataul007/29204571 2010-07-21 14:39:39
উবুন্টু সফ্টওয়ার সেন্টার রান হচ্ছেনা!! হেল্প প্লিজ হেল্প প্লিজ হেল্প প্লিজ হেল্প প্লিজ Administrator > update manager ২০৭ এমবি ইনস্টল করার পরে দেখি আমার উবুন্টু সফ্টওয়ার সেন্টার ওপেন হচ্ছেনা(আগে হতো)। আমি সফ্টওয়ার ইন্সটল করতে পারছিনা।


আমি ব্যক্তিগতভাবে কেবলমাত্র System > Administration > Software Sources এ


Download from: server for Bangladesh এর স্থানে main server করে দিয়েছি।

১০.০৪ লুসিডটা ব্যবহার করেছন এমন কে ও যদি থাকেন তবে ফোন নম্বরটা যদি একটু দিতেন তবে ভাল হত।


প্লীজ হেল্প করবেন]]>
http://www.somewhereinblog.net/blog/ataul007/29204168 http://www.somewhereinblog.net/blog/ataul007/29204168 2010-07-20 21:15:27
উবুন্টু ১০.০৪ এ কিভাবে নেট কানেকশন এস্টাবলিশ করে? ---- টেকি ভাই্য়েরা প্লিজ হেল্পান

নকিয়া এক্স ৩ দিয়ে আমি নেট ব্রাউজ করতাম উইন্ডোজ এ কিন্তু উবুন্টু ১০.০৪ এ পারছি না। কি করব ভাই বুঝতে পারছিনা।
কিভাবে নেট কানেকশন এস্টাবলিশ করব যদি কেও একটু সহজ করে বলতেন………]]>
http://www.somewhereinblog.net/blog/ataul007/29203316 http://www.somewhereinblog.net/blog/ataul007/29203316 2010-07-19 16:26:03
আছেন নাকি কোন উবুন্টু গুরু......থাকলে প্লিজ প্লিজ প্লিজ হেল্প করেন।







]]>
http://www.somewhereinblog.net/blog/ataul007/29202592 http://www.somewhereinblog.net/blog/ataul007/29202592 2010-07-18 18:19:47
জেনে নিন বিশ্বের শ্রেষ্ট ৫০টি ব্যবসা প্রতিষ্ঠান এর নাম।

Rank Company Country
1 General Electric United States

2 Royal Dutch Shell Netherlands

3 Toyota Motor Japan

4 ExxonMobil United States

5 BP United Kingdom

6 HSBC Holdings United Kingdom

7 AT&T United States

8 Wal-Mart Stores United States

9 Banco Santander Spain

10 Chevron United States

11 Total France

12 ICBC China

13 Gazprom Russia

14 PetroChina China

15 Volkswagen Group Germany

16 JPMorgan Chase United States

17 GDF Suez France

18 ENI Italy

19 Berkshire Hathaway United States

20 Vodafone United Kingdom

21 Mitsubishi UFJ Financial Japan

22 Procter & Gamble United States

23 CCB-China Construction Bank China

24 Verizon Communications United States

25 Petrobras-Petróleo Brasil Brazil

26 Nippon Telegraph & Tel Japan

27 EDF Group France

28 IBM United States

29 BNP Paribas France

30 Bank of China China

31 Telefónica Spain

32 Nestlé Switzerland

33 Sinopec-China Petroleum China

34 Crédit Agricole France

35 Siemens Germany

36 Hewlett-Packard(hp) United States

37 Intesa Sanpaolo Italy

38 Bank of America United States

39 Honda Motor Japan

40 BBVA-Banco Bilbao Vizcaya Spain

41 ArcelorMittal Luxembourg

42 Johnson & Johnson United States

43 ENEL Italy

44 UniCredit Group Italy

45 Generali Group Italy

46 France Telecom France

47 Samsung Electronics South Korea

48 Deutsche Bank Germany

49 Microsoft United States

50 Pfizer United States



মূল তথ্য এখান থেকে।




]]>
http://www.somewhereinblog.net/blog/ataul007/29198663 http://www.somewhereinblog.net/blog/ataul007/29198663 2010-07-13 15:50:09
কিছু সতর্কতা, যা মেনে চললে আপনার ইমেইল থাকবে নিরাপদ।


আধুনিক জীবনে পারষ্পরিক তথ্য আদান-প্রদানে সম্ভবত সবচে বেশি ব্যবহৃত মাধ্যম হলো ইমেইল। সম্প্রতি মেকটেকইজিয়ার নামে এক টেকি সাইট প্রকাশ করেছে ইমেইল, বিশেষ করে ওয়েবভিত্তিক মেইল সার্ভিসের বেলায় বেশ কিছু সতর্কতার কথা, যা মেনে চললে আপনার ইমেইল থাকবে নিরাপদ।

বর্তমানে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে অনেকেই পপ মেইল ব্যবহার করলেও প্রায় সবাই ওয়েবভিত্তিক মেইলই ব্যবহার করেন। পাশাপাশি, যে কোনো ওয়েবসাইট বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রেজিস্ট্রেশন করতেও বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার হয় ওয়েবভিত্তিক ইমেইল ঠিকানা, যেমন জিমেইল, ইয়াহু বা হটমেইল। ফলে, এই ইমেইল অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকা উচিৎ। সে জন্যই মেইল সতর্কতার টিপসগুলো দেয়া হলো এই ফিচার আর্টিকেলে।

নিচের পাঁচটি কৌশল অবলম্বন করলে মেইল ব্যবহারকারীরা ইমেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি অনেকটাই কমাতে পারবেন।



১.ঠিকানা দেখে নিন

অনেক ফিশিং সাইট (মূলত প্রতারক ওয়েবসাইট) রয়েছে যেগুলো দেখতে অবিকল বিশেষ কোনো মেইল সাইটের লগইন পেজের মতোই। এদের কর্মকাণ্ডের ধরন হলো- প্রথমে তৃতীয় কোনো সাইট আপনাকে আপনার মেইল অ্যাকাউন্টে লগইন করতে বলবে এবং লগইন করার জন্য একটি লিংক দেবে যেখানে আপনার পরিচিত কোনো মেইলের নাম (যেমন, জিমেইল ডটকম) লেখা থাকবে। কিন্তু ব্যস্ততার কারণে বা অসতর্ক থাকলে হয়তো খেয়ালই করবেন না যে আপনি যে সাইটে লগইন করছেন তা আসলে ইমেইল সার্ভিসের নয়, বরং একই চেহারার অন্য ঠিকানার ওয়েবসাইট। এসব সাইট হ্যাকাররা তাদের সার্ভারে হোস্ট করে থাকে এবং কিছু স্ক্রিপ্ট ইনস্টলও করে থাকে। এতে করে আপনি যখনই লগইন করার চেষ্টা করবেন, আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড হ্যাকারদের হাতে চলে যাবে। তাই লগইন করার আগে সবসময় ঠিকানাটি সতর্কভাবে দেখে নিলে এই ঝুঁকি এড়ানো সম্ভব।


২.পাবলিক প্লেসে ইমেইল চেক করতে বাড়তি সতর্কতা


বিশেষ করে সাইবার ক্যাফে বা এ জাতীয় পাবলিক প্লেসে ইমেইল অ্যাকাউন্ট চেক করা বেশ ঝুঁকিপূর্ণ। এসব কম্পিউটারে যদি কি-লগার সেটআপ করা থাকে, তাহলে আপনি ওয়েবপেজে যা-ই টাইপ করুন না কেন, সব কম্পিউটারের নির্দিষ্ট একটি ফাইলে সেভ হতে থাকবে। এমনকি আপনার ইউজারনেম ও পাসওয়ার্ডসহ। তাই পাবলিক প্লেসে ইমেইল চেক না করাই সবচে ভালো।

তবে যদি আপনাকে প্রায়ই পাবলিক প্লেস থেকে ইমেইল চেক করতে হয়, তাহলে আপনি সম্পূর্ণ আলাদা একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন। এবার আপনার আসল জিমেইল অ্যাকাউন্ট থেকে ‘সেটিংস > ফরওয়ার্ডিং’ ট্যাব থেকে নতুন জিমেইলের ঠিকানা দিয়ে দিন। এতে করে প্রতিটি ইমেইল একই সঙ্গে দু'টি অ্যাকাউন্টেই দেখা যাবে।

এবার পাবলিক প্লেসে ইমেইল চেক করার সময় দ্বিতীয় অ্যাকাউন্টটিই চেক করুন। এতে করে আপনি ইনবক্সও দেখে নিচ্ছেন, আপনার আসল অ্যাকাউন্টও থাকছে নিরাপদ। অবৈধ অ্যাক্সেস টের পাওয়া মাত্রই আপনি ফরওয়ার্ডিং বন্ধ করে দিতে পারবেন।


৩.মনিটর করুন মেইলের অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি







এই সুবিধাটি কেবল জিমেইলেই পাওয়া সম্ভব। জিমেইলের এই বাড়তি সুবিধা থেকে আপনি সংশ্লিষ্ট অ্যাকাউন্টে কবে, কখন এবং কোন আইপি থেকে লগইন করা হয়েছে এ বিষয়ক তথ্য দেখতে পাবেন। এ জন্য জিমেইলে লগইন থাকা অবস্থায় পৃষ্ঠার একেবারে নিচে ‘লাস্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি’ লেখার পরে ডিটেইলস এ ক্লিক করুন। পপ-আপ উইন্ডো আসবে যেখানে সর্বশেষ কয়েকটি আইপি ঠিকানা থাকবে যেগুলো থেকে আপনার জিমেইলে ঢোকা হয়েছে। যদি আনকোরা নতুন কোনো আইপি থেকে লগইন করা হয়, তাহলে তা লাল রঙে মার্ক করা থাকবে। এছাড়াও একই সময় যদি অন্য কেউ আপনার অ্যাকাউন্টে লগইন করে থাকেন, তার আইপিও আপনি দেখতে পারবেন এবং তাকে সাইন আউট করাতে পারবেন।

অ্যাক্টিভিটিতে অন্য কারো অনুপ্রবেশ দেখতে পেলে অবিলম্বে পাসওয়ার্ড বদলে ফেলুন।


৪.জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন

সহজ কোনো পাসওয়ার্ড, যেমন আপনার নাম, পরিবারের কারো নাম, জন্ম তারিখ, বাসার নাম্বার ইত্যাদি ইমেইলের পাসওয়ার্ড হিসেবে ভুলেও ব্যবহার করবেন না। এছাড়াও সহজে অনুমেয় কোনো শব্দও পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা নিরাপদ না। কেননা, হ্যাকারদের সফটওয়্যারে এমন লক্ষ লক্ষ শব্দ আছে যেগুলো দিয়ে আপনার অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করা হতে পারে। অতএব, অক্ষর ও সংখ্যার এলোমেলো সংমিশ্রণে কেবল আপনার মনে থাকবে এমন পাসওয়ার্ড দিন আর কিছুদিন পরপর পাসওয়ার্ড পরিবর্তন করুন। এতে করে পরিচিত কেউ কোনোভাবে আপনার পাসওয়ার্ড জেনে গেলেও বেশিদিন অনুপ্রবেশ করতে পারবে না।


৫. সন্দেহজনক মেইল থেকে সাবধান

অনেক সময় হ্যাকাররা সহজ পদ্ধতি অবলম্বন করে পাসওয়ার্ড হ্যাক করে ফেলে। হয়তো আপনার মেইলে আকর্ষণীয় কোনো অফারের ইমেইল আসবে যেটায় অংশ নিতে হলে আপনাকে তাদের দেয়া একটি লিংকে ক্লিক করতে হবে। লিংকে ক্লিক করা মাত্রই একটি বার্তা আপনাকে জিমেইলে পুনরায় লগইন করতে বলবে। এটিই ফিশিং সাইট এবং এখানে লগইন করলেই আপনার পাসওয়ার্ড চলে যাবে হ্যাকারের হাতে।

একইভাবে অ্যাকাউন্ট বিষয়ক সমস্যা দেখিয়ে ইমেইলেও পাসওয়ার্ড চেয়ে বসতে পারে হ্যাকাররা। মনে রাখবেন, ইয়াহু, জিমেইল বা হটমেইল কর্তৃপক্ষ কখনোই ইমেইলের মাধ্যমে আপনার পাসওয়ার্ড জানতে চাইবে না। অতএব, এসব ইমেইল থেকে সাবধান।

এতোকিছুর পরও হয়তোবা ইমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে পাসওয়ার্ড যেন পুনরুদ্ধার করতে পারেন তাই আগেভাগেই সিকিউরিটি প্রশ্ন ও উত্তর ঠিক করে রাখুন এবং বিকল্প ইমেইল ঠিকানাও দিয়ে রাখুন। এতে করে পাসওয়ার্ড পুনরুদ্ধার করে ইমেইল অ্যাকাউন্ট ফিরে পাবেন।



মূল তথ্য এখান হতে।



]]>
http://www.somewhereinblog.net/blog/ataul007/29186194 http://www.somewhereinblog.net/blog/ataul007/29186194 2010-06-27 14:29:54
বিয়ে নামক মৃত্যুর মজার কিছু কেক এর ছবি।











]]>
http://www.somewhereinblog.net/blog/ataul007/29185019 http://www.somewhereinblog.net/blog/ataul007/29185019 2010-06-25 22:02:48
সুন্দরী রমণী হইতে সাবধান!.................. এক মজার তথ্য


স্পেনের ইউনিভার্সিটি অফ ভ্যালেন্সিয়া-এর গবেষকরা জানিয়েছেন, কোনো সুন্দরীর সঙ্গে মাত্র পাঁচ মিনিট সময় কাটানোর অর্থই স্বাস্থ্যের ক্ষতি করা। গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সুন্দরী নারীর সঙ্গে মাত্র ৫ মিনিট সময় কাটালে পুরুষের শরীর থেকে কর্টিসল নামের একটি হরমোন নির্গত হয়। শরীরে কর্টিসল তৈরি হয় কোনো শারিরীক বা মানসিক চাপের ফলে। আর এর সঙ্গে সঙ্গে তৈরি হয় হার্টের সমস্যাও ।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, সুন্দরী নারীর সংস্পর্শে এলে সমস্যা আরো জোরালো হয় তখনই যখন কোনো পুরুষ জানতে পারে এই সুন্দরী তার ধরাছোঁয়ার বাইরে অথবা কোনোদিনই এ নারীকে তার পক্ষে পাওয়া সম্ভব নয়। জানা গেছে, এমনতরো পরিস্থিতিতেই নাকি এই কর্টিসল শরীরে মানসিক দুশ্চিন্তা বা চাপ তৈরি করে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই গবেষণায় ৮৪ জন পুরুষকে আলাদা আলাদাভাবে একটি কক্ষে সুডোকু মেলাতে দেয়া হয়েছিলো। সেখানে অচেনা একজন সুন্দরী মেয়ে এবং আরো একটি পুরুষও ছিলো। জানা গেছে, ঘরে তিনজন থাকা অবস্থায় হঠাৎ মেয়েটি চলে গেলে দুইজন পুরুষের কারোরই কর্টিসল লেভেল বাড়েনি। কিন্তু একজন পুরুষ ঘর ছেড়ে যেতেই বেড়ে গিয়েছিলো আরেকজন পুরুষের কর্টিসলের মাত্রা!

গবেষকরা জানিয়েছেন, অধিকাংশ পুরুষই যখন কোনো সুন্দরীকে একা পান তখন সে পরিস্থিতিকে মনে করেন সম্পর্ক তৈরির একটি সুযোগ। আবার অনেক পুরুষই সুন্দরী নারীদের এড়িয়ে যান। কারণ, তারা ধারণা করেন, এসব সুন্দরী তাদের ধরাছোঁয়ার বাইরে। তবে বেশির ভাগ সময়ই পুরুষরা হরমোনঘটিত এ প্রক্রিয়ায় সাড়া দেয় বলেই জানা গেছে।

অবশ্য সংবাদমাধ্যমটি জানিয়েছে, কর্টিসল-এর কিছু ভালো দিকও আছে। তারপরও এটির হঠাৎ মাত্রা বৃদ্ধি হার্টের সমস্যা, ডায়েবেটিক, উচ্চরক্তচাপ ইত্যাদি রোগের কারণ হতে পারে। তাই গবেষকরা জানিয়েছেন, ‘সুন্দরীতে সাবধান’।

মূল তথ্য এখান থেকে View this link

]]>
http://www.somewhereinblog.net/blog/ataul007/29182779 http://www.somewhereinblog.net/blog/ataul007/29182779 2010-06-22 17:20:16
বিপন্ন শৈশব।।।।।।।







একবার ভাবুনতো এই শিশুটির জায়গায় আমাদের ঘরের ছোট বোনটির কথা অথবা আপনার ছোট মেয়েটির কথা।
]]>
http://www.somewhereinblog.net/blog/ataul007/29182725 http://www.somewhereinblog.net/blog/ataul007/29182725 2010-06-22 15:24:58
কিছু সৃষ্টিশীল কার্ড............সব কৃতিত্ব গুগল মামার।

























]]>
http://www.somewhereinblog.net/blog/ataul007/29182598 http://www.somewhereinblog.net/blog/ataul007/29182598 2010-06-22 12:05:42
অবিশ্বাস্য এক ছবিব্লগ








]]>
http://www.somewhereinblog.net/blog/ataul007/29179642 http://www.somewhereinblog.net/blog/ataul007/29179642 2010-06-18 12:58:35
পুরানো কিছু বিজ্ঞাপন এর নমুনা……..হা হা হা হা হা

















]]>
http://www.somewhereinblog.net/blog/ataul007/29178086 http://www.somewhereinblog.net/blog/ataul007/29178086 2010-06-16 13:22:28
কির্বোড এর ১২টা বাজিয়ে ছাড়ুন ...... অনেক কষ্টের একখানা পোষ্ট


কারো ছবিগুলো দেখতে সম্যসা নিচের ছোট ছবিগুলোতে কিল্ক করুন।


Ease of Access keyboard shortcuts:-</strong>



General keyboard shortcuts:-</strong>






Dialog box keyboard shortcuts:-</strong>


Windows logo key keyboard shortcuts:-</strong>




Windows Explorer keyboard shortcuts:-</strong>



Magnifier keyboard shortcuts:-</strong>



Remote Desktop Connection keyboard shortcutsbr />

Paint keyboard shortcuts:-</strong>




WordPad keyboard shortcuts:-</strong>




Windows Journal keyboard shortcuts:-</strong>



Windows Help viewer keyboard shortcuts:-</strong>




কারো ছবিগুলো দেখতে সম্যসা নিচের ছোট ছবিতে কিল্ক করুন।


ভাইজানেরা ভুলভ্রান্তি হলে মাফ করে দিয়েন।





















]]>
http://www.somewhereinblog.net/blog/ataul007/29176990 http://www.somewhereinblog.net/blog/ataul007/29176990 2010-06-14 22:16:47
মন ভালো করা একটি সংবাদ ক্ষতিগ্রস্ত পরিবার লাখ টাকা পাবে



নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পুনর্বাসনের জন্য এক লাখ টাকা অনুদান দেবে ডাচ্-বাংলা ব্যাংক। গতকাল শনিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।



ধন্যবাদ ডাচ্-বাংলা ব্যাংক।

আশা করি অন্যান ব্যাংকগুলো ও ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের সহায়তায় এগিয়ে আসবে।


সূএ :- প্রথম আলো
]]> http://www.somewhereinblog.net/blog/ataul007/29171363 http://www.somewhereinblog.net/blog/ataul007/29171363 2010-06-06 12:00:18 শিখে নিন কি ভাবে ব্যায়াম করতে হয়। (ছবি ব্লগ)






















]]>
http://www.somewhereinblog.net/blog/ataul007/29170033 http://www.somewhereinblog.net/blog/ataul007/29170033 2010-06-04 15:29:38
কলি যুগের মাইয়ারা………………. “লীলাবতী”


ভাসিটির ছাত্রী ভাল উইড়া উইড়া চলে
Assignment আর Help এর জন্য সব ভুলে যারে তারে ধরে

“কন্যা চরম Selfish”

গায়ের রং ন্যাচারালনা মেক্যানিক্যাল, মেকাপ মেরেই চলে
Classmate রে ভাল লাগে না তারা teacher এর পিছে ঘুরে

“কন্যার sence ভাল”

Teacher খোঁজে বড় মউজে তেল যে মারতে চায়
Teacher যখন পাত্তা দেয় না খোঁজে বড় ভাই
“কন্যার ভাব বেশি”

ভাবে চলে Top gear এ, লাইফ পার্টনারটা এটা শুনে
বড় ভাই বলে তবে মনচায় এবার যাই, Just মাস্তি করলাম

“কন্যার শিক্ষা হইছে”

মাস্তি করলাম, Fielding মারলাম, ফেললাম তোমায় ফাঁদে
এইটা শুনে এবার কন্যা চারতলায় সোফায় বসে কান্দে
“কন্যা কষ্ট পাইছে”

এইবার কন্যা ঘুরে দাড়ায় বলে Classmateই ভালো
অন্ধকার ও দেখলো কন্যা একটু আশার আলো

“কন্যা Track এ আসছে”

কন্যার বয়স বাড়ছে, Glomour কমছে, মোটা ও হইছে বেশ
Classmate রাও আর পাত্তা দেয় না Junior ই শেষ
“কন্যার prestige puncture”

অবশেষে কন্যার বাসায় ভাঙ্গে হাড়ি
সবার সঙ্গেই কথা বন্ধ, অলিখিত আড়ি
এগিয়ে আসেন মেয়ের মামা, ঘটক ডাকেন বাড়ী
শুভ কাজে আর দেরী নয় কর তাড়াতাড়ি

কন্যার বিয়ে হবে
কন্যা সূখী হবে
এই শুভ কামনায়……………………..
]]> http://www.somewhereinblog.net/blog/ataul007/29167466 http://www.somewhereinblog.net/blog/ataul007/29167466 2010-06-01 13:41:23 ভাই কে ও একটু হেল্প করবেন???????
এতটুকন করছি কিন্তু এর পর আর পারতাছিনা। কিন্তু এরপর কিভাবে ব্রাউজ করব??????

]]>
http://www.somewhereinblog.net/blog/ataul007/29165946 http://www.somewhereinblog.net/blog/ataul007/29165946 2010-05-30 13:49:29