আমার প্রিয় পোস্ট

মানুষ মানুষের জন্য..........

বিডিআর বিদ্রোহ নিয়ে ভারত কেন এত অতিউৎসাহী ?

০৫ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৩০

শেয়ারঃ
0 0 0

গত সপ্তাহের বিডিআর বিদ্রোহের ঘটনার পর থেকে আজ পর্যন্ত মিডিয়ার মাধ্যমে আমরা যা দেখতে পেরেছি এবং জেনেছি, তাতে কিছু চিত্র আমাদের সামনে ফুটে উঠে। যা নিচে আমি আলোচনায় লিখছি।

বিডিআর বিদ্রোহের সপ্তাহ খানেক আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছিল, তার মূল উদ্দেশ্য ছিল তাদের দীর্ঘদিনের চাওয়া বাংলাদেশের উপর দিয়ে ভারতের পূর্বাংশের সাথে পশ্চিমাংশের ট্রানজিট। তিনি যাবার কয়েকদিন পর এলেন ভারতের স্পীকার। তিনি যাবার পরদিন ঘটে বিডিআরের বিদ্রোহ। তাদের সবারই একই উদ্দেশ্য - ট্রানজিট। এই ট্রানজিট-ই কি বিডিআর বিদ্রোহের নেপথ্যে?

অন্যদিকে লক্ষ্য করলে দেখা যায় ঘটনার পর থেকে ভারতীয় বিএসএফ সীমান্তে কাটতারের বেড়া সংলগ্ন রাস্তা নির্মান শুরু করে দিয়েছে। পরবর্তীতে বিডিআর জোয়ানদের বাঁধার মূখে আবার তা বন্ধ করে দিয়েছে।

তাদের গোয়েন্দা সংস্থা র ও মিডিয়ার এই ঘটনার পর থেকে অতি উৎসাহী ভূমিকা প্রদর্শন কিছু প্রশ্নের জন্ম দেয়। ঘটনার ৩/৪ ঘন্টার মধ্যে তাদের মিডিয়াগুলো র-এর উদ্ধৃতি দিয়ে জানায়,
"জামাত ও সাকাচৌ এই ঘটনার সাথে যুক্ত।"
"জে. শাকিল নিহত হয়েছেন"
যা আমাদের দেশের সামরিক বাহিনী বা সরকার কেউ নিশ্চিত করতে পারেনি। তারা কি করে পারল?
তাহলে কি তারা ঘটনার ব্যাপারে আগে থেকেই সব কিছূ জানত?
তাহলে কি পিলখানার ভিতরে তাদের লোক ছিল, যারা তাদের এই সব খবর সংগ্রহ করছিল?
না কি তারাই এই ঘটনার সাথে যুক্ত?

এই ভারতই স্বাধীনতার পর পাকিস্তানী হানাদারদের ফেলে যাওয়া সামরিক অস্র সরন্জাম ও সাজোয়া যানগুলো তারা লুট করে নিয়ে যায়। স্বাধীনতার পর থেকে তারা দীর্ঘদিন যাবত আমাদের সাথে ব্যাপক বাণিজ্য বৈষম্য করে আসছে। বিভিন্ন সীমান্তে উভয় দেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদী গুলোর মুখে তারা বাঁধ নির্মাণ করে তারা আমাদের দেশকে মরুভূমি বানাতে ব্যস্ত। তারা দীর্ঘদিন যাবত আমাদের দেশের মধ্য দিয়ে ট্রানজিট চায় তাদের পূর্বাংশের বিদ্রোহ দমনের জন্য। যা সম্পূর্ন অযৌক্তিক।

সীমান্তে তাদের বিএসএফ কখনোই আমাদের বিডিআরের সাথে পেরে উঠতে পারছিল না। তাই বিডিআরের মধ্যে একটা অস্থিরতা তৈরীর নেপথ্যে তাদের ভূমিকা থাকা একবারে আমূলক নাও হতে পারে। তবে তারা একক ভাবে এটা করতে পারেনি। এটা করার জন্য তারা এদেশের কিছু বেঈমান ও রাষ্ট্রদ্রোহীদের সাহায্য তারা নিয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনীর কাজ হচ্ছে এই রাষ্ট্রদ্রোহীদের বের করা এবং দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া।

সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো বর্তমানে তদন্ত করছে। বাংলাদেশের সামরিক উদ্ধতন সাবেক ও বর্তমান কর্মকর্তারা সবাই একটি কথাই বলেছেন, বিডিআরের এই ঘটনা বহিঃশত্রুর ইন্ধনে হয়েছে। সবাই এ বিষয়ে একমত যে ডাল-ভাত কর্মসূচীর সামান্য অনিয়মের কারনে এত বড় ঘটনা ঘটেনি। এই বহিঃশত্রু কারা তা নিশ্চিত করতে হবে।

গত কদিন ধরে চলা তদন্ত কাজে উদ্ধার হওয়া জিনিষ-পত্র (ব্যাগ, দূরবীণ) বিডিআর/সেনা কারো ব্যবহার্য নয়। এগুলো কোত্থেকে কিভাবে এলো? এছাড়া ছাই রং এর একটি জীপ ঘটনার দিন পিলখানায় ঢুকেছিল, সেটি কিভাবে, কোত্থেকে এসে ভিতরে প্রবেশ করল? সেই গাড়িতে কি ছিল? কিভাবে কার পৃষ্ঠপোষকতায় ১৪০০০ বিডিআর সদস্য পিলখানা ছেড়ে পালাল? বর্তমানে তারা কোথায় আশ্রয় নিয়েছে কে তাদের আশ্রয় দিয়েছে?

এত সামরিক কর্মকর্তা নিহত হওয়া যে কোন দেশের জাতীয় নিরাপত্তার প্রশ্নে একটি বড় ধরনের হুমকি। কারন তারা আমাদের দেশের মানুষের তথা দেশের প্রতিটি মাটি কণার নিরাপত্তা নিরাপত্তার কাজে ব্যস্ত থাকে। কাদের ইন্ধনে কাদের দ্বারা এই ঘটনা ঘটেছে তা আমাদের সেনাবাহিনীর ও গোয়েন্দাদের তদন্তে হবে বলে আশা রাখি।

এই প্রশ্নগুলো সঠিক উত্তর বের হলে উপরোক্ত বিষয়গুলোরও হয়ত উত্তর পাওয়া যাবে। পাওয়া যাবে ভারতের অতিউৎসাহিত হওয়ার কারন। আমাদের ভবিষ্যত নিরাপত্তা নিশ্চিত করার জন্য এর সঠিক বিচার প্রয়োজন।

(বিঃদ্রঃ এদিকে দেশে চলছে সমস্যা অন্যদিকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী এখন পাগলা শামছুর আস্তানায়। প্রতিমন্ত্রীর কোন হদিস নাই।)

 

সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৪৩
বাঙ্গাল বলেছেন: ইন্ডিয়ার প্রপাগান্দা শুনতে শুনতে কান পইচা জাইতেছে
কিছহু কান পচানির স্যাম্পল দিলাম
26/11 new twist: ‘Plotted in Bangladesh’

Bangladeshi Minister for Foreign Affairs Hassan Mahmud has hinted that terrorists, who launched the November 26 Mumbai attacks, may have used Bangladeshi soil. This is the first time an official from the Bangladeshi government has pointed to a Dhaka hand in the attack.

Click This Link


Click This Link

Bangladesh and Maldives: The terror link 8/27/2007

Security agencies have confirmed the involvement of Bangladesh based militant outfit Huji in the bomb blasts that rocked Hyderabad on Saturday (Aug 25).
২. ০৫ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৪৫
বাঙ্গাল বলেছেন: আরো কিছু...
Click This Link

এইটা লিখছেঃ The Institute for Conflict Management- 1997 in New Delhi, Head: K.P.S. Gill, Security Adviser to the Chief Minister of Gujarat between May 2002 - July 2002. U can know more about him here:
Click This Link

"a controversial figure"- wiki, Sexual harassment case, Murder of Human Rights activist Jaswant Singh Khalra দিস আর সাম Criminal charges and allegation against him.

The Institute for Conflict Management--পয়দা হইছে এইসব আজগুবি আরটিকেল লেখার জন্য। আর আমাদের নিঊজ মিডিয়া আছে এগুলা গিলার জন্য...
৩. ০৫ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৪৬
আবদুল ওয়াহিদ বলেছেন:

এদিগে দেশে চলছে সমস্যা অন্যদিকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী এখন পাগলা শামছুর দরগায়। প্রতিমন্ত্রীর কোন হদিস নাই।

+ দিলাম
৪. ০৫ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৫১
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: শামছু কি আসলেই পাগল নাকি ভারতীয় গুপ্তচর সন্দেহ হচ্ছে।
৫. ০৫ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৫৩
আবদুল ওয়াহিদ বলেছেন:

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে আমেরিকা খুলেছিল Prapaganda Institute (সঠিক নামটা মনে পড়ছে না)
৬. ০৫ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৫৪
মিলটন বলেছেন: ভারতের বিরুদ্ধে বিষেদাগার করা পাপ দাদা। ওমন কথা মুখে আনবেন না। দাদারা আছে বলেই তো আমরা বেঁচে আছি। দুটো খেয়ে পড়ে বাঁচতে পারছি। এই যে দেখুন দাদারা আমাদের ইলিশ নিচ্ছে বলেই তো আমরা চলতে পারছি। তা না হলে তো ইলিশ গুলো গঙ্গায় ভাসিয়ে দিতে হতো। আমাদের গরীব ভুখা নাঙ্গা চাষারা তো ও ইলিশ বাপ জন্মেও খেতে পারবে না।
৭. ০৫ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৫৮
হতবিহবল বলেছেন: বাংলাদেশের সীমান্ত আর প্রতিরক্ষাকে ধ্বংস করার প্রয়োজনীয়তাতো আফ্রিকার কোনো দেশের নাই। আমাদের প্রতিবেশি দেশেরই আছে।
সত্য কে প্রপাগান্ডা বলে চালিয়ে দিয়ে আমরা উদারপণ্থি হওয়ার চেষ্টা করি। দেশের জন্য আমাদের এই ভালবাসা.......
৮. ০৫ ই মার্চ, ২০০৯ সকাল ১০:১৩
নীল-দর্পণ বলেছেন: comment by: বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: শামছু কি আসলেই পাগল নাকি ভারতীয় গুপ্তচর সন্দেহ হচ্ছে।
৯. ০৫ ই মার্চ, ২০০৯ সকাল ১০:২১
িনরুপমা.কম বলেছেন: @(বিঃদ্রঃ এদিগে দেশে চলছে সমস্যা অন্যদিকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী এখন পাগলা শামছুর দরগায়। প্রতিমন্ত্রীর কোন হদিস নাই।)


আমার জানতে ইচ্ছে করছে আজম ও নানক এখন কোথায় আছে? কেউ কি জানাবেন? শেখ হাসিনার এই দুই বীরকে এখন আর দেখা যাচ্ছে না কেন?
১০. ০৫ ই মার্চ, ২০০৯ সকাল ১০:২২
খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন: নিজের সোনা যদি না খাড়ায় তয় পরের সোনার দিকে তাকায়া লাভ কি?
আগে নিজের সোনা খাড়া করেন।
১২. ০৫ ই মার্চ, ২০০৯ সকাল ১১:১৮
বোতল কুমার বলেছেন: Click This Link

ইহুদী আর বিলাতি আহলাদু ধূর্ত শেয়ালগুলো দায়ি। বিশ্বকে বাপের জমিদারী মনে করে।
১৫. ০৫ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৪০
মইনুল িমঠু বলেছেন: শামছু কি আসলেই পাগল নাকি ভারতীয় গুপ্তচর সন্দেহ হচ্ছে। আরো অনক VIP নাকি তার কাছে যায়।
১৬. ০৫ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৫২
মেজর জলিল (অব:) বলেছেন: ....ভারতই স্বাধীনতার পর পাকিস্তানী হানাদারদের ফেলে যাওয়া সামরিক অস্র সরন্জাম ও সাজোয়া যানগুলো তারা লুট করে নিয়ে যায়....

"অরিক্ষত স্বাধীনতাই পরাধীনতা"
১৭. ০৫ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৫৭
চিন্তুক বলেছেন: ভারতে কোন হামলা হলেই, প্রথমে আঙুল তুলে বাঙলাদেশের দিকে - Mumbai, Bangalore, etc., যেন আমাদের আর খেয়েদেয়ে কাজ নাই!
১৮. ০৫ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:৪৪
আমরা েসই েস জাতী বলেছেন: আরে ভাই বড় ভাই হিসাবে দাদাগো একটা দায়ীত্ব আছেনা?
১৯. ০৫ ই মার্চ, ২০০৯ দুপুর ১:২২
দাম বলেছেন: @চিন্তুক
আপনার লিংকটা দিলাম
Click This Link
২০. ০৫ ই মার্চ, ২০০৯ দুপুর ১:২৪
দাম বলেছেন: মুরুব্বিরা একটা কথা বলেন- চোরের মায়ের লম্বা গলা।
২১. ১০ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:২৯
সত্যবাক বলেছেন: বিডিআর বিদ্রোহের কারণ আদৌ বাংলাদেশীরা জানতে পারবে কিনা বলা খুব মুশকিল। তবে যেভাবে আমাদের সেনাবাহিনীর অফিসারদের একে একে বিভিন্ন উপায়ে হত্যা করা হচ্ছে তাতে আমাদের দেশ যে এক কঠিন অন্ধকারের দিকে এগি্য়ে যাচ্ছে তাতে কোন সন্দেহ নেই।

 

মোট সময় লেগেছে ০.৯৫৮৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি ভালোর জন্য।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই