আমার প্রিয় পোস্ট

Where ignorance is bliss, 'tis folly to be wise.

চুপিচুপি মাইনাস:PB-)

০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৮

শেয়ারঃ
0 1 0

গেরিলা যুদ্ধে সব ধরনের কৌশল জায়েজ। এক বছর ব্লগে থাকার পরে ব্লগকেও অনেকটা গেরিলা যুদ্ধের ময়দানের মতই লাগে। সেটা কতটুকু ঠিক তা বলতে পারব না, কারণ এটা আমার একান্তই ব্যক্তিগত অনুভূতি।

আমি কোন লেখক না, মাঝে মাঝে আলতু ফালতু কয়েকটা লাইন লিখে পোস্ট করে দেই, পরিচিত কয়েকজন এসে কমেন্ট করে। আমি যদি নতুন ব্লগার হতাম তাহলে হয়তো সেই কমেন্টগুলোও পেতাম না। কিন্তু সে জন্যে আমার দুঃখ নেই, লেখালেখি সবার জন্যে না।

এখন ধরা যাক একজন লেখকের কথা। তিনি যখন ব্লগাতে আসেন তখন তাকে কি ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় যেটা একজন সাধারণ ব্লগারের হয় না? সেই জিনিসটা হল ইগো। আমাদের দেশের বেশিরভাগ লেখক (সম্ভবত দুনিয়ার বেশিরভাগ লেখক) তাঁর লেখার স্তুতি শুনেই অভ্যস্ত। সমালোচনা সহ্য করা খুবই কঠিন কাজ, বাস্তবে সেটা সহজেই এড়ানো সম্ভব। কিন্তু ব্লগে যখন তিনি লিখতে আসেন তখন ব্যাপারটা তার জন্য কঠিন হয়ে যায়। বেনামী কোন নিক এসে তার লেখার গুষ্টি উদ্ধার করছে এটা তিনি মেনে নিতে পারেন না।

ফলে তিনি ঐ নিকটাকে ব্লক করেন। ব্লগের নিয়মিত সব ব্লগারেররই একাধিক নিক আছে। তাই ব্লক করলে সমস্যার সমাধান হয় না, বরং আরো জটিল হয়। অন্যান্য নিক থেকে ঐ লেখককে সাইজ করা চলতে থাকে।

এই ধরনের কেস অনেকগুলা আছে এবং উদাহরণ দেয়াটা অপ্রয়োজনীয়। নোটিশবোর্ডের স্টিকি পোস্টের কমেন্ট দেখলেই বুঝবেন কারা চ ধারা সাপোর্ট করছে।

এখন পোস্টের শিরোনামের ব্যাপারে আসি। যারা ভাবছেন এই চ ধারা তাদের 'ট্রোল'দের হাত থেকে বাঁচাবে তারা ভুল করছেন। আমি বরং মনে করি এই ধারাটি 'ট্রোল'দের সংখ্যা বাড়াবে। শুধুমাত্র মাইনাস রেটিং দেয়ার জন্যে অনেকে নিক খুলবে। যাদের একাধিক নিক তারা আসল নিকে কমেন্ট করবে আর আরেক নিকে চুপচাপ মাইনাস দিবে। ব্লগের গেরিলা হামলা বাড়বে।

আমার কথা হল লেখকদের সমালোচনা সহ্য করার মানসিকতা গড়ে তুলতে হবে। এখানে সবাই সমান। লেখকেরা যদি নিজেদের সাধারণের কাতারে নামাতে না চান সে ক্ষেত্রে তাদের ব্লগিং ছেড়ে দেয়াটাই ভালো।

শেষ কয়েকটা লাইন এই পোস্ট থেকে নিলাম -

তাই সকল "আভিজাত্যের" সংজ্ঞার ক্ষেতাপুড়ি। ব্লুব্লাড বলে কিছু নেই। যা আছে সবই টকটকে লাল রক্ত। কারও নতুন সূর্যের মত উজ্জল আর কারে পুরাতন ক্ষতে বাস করা মৃত শ্বেত কণিকা ভাসা কুৎসিত কালচে।

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫১
অপু ফিরোজ বলেছেন: তাই সকল "আভিজাত্যের" সংজ্ঞার ক্ষেতাপুড়ি। ব্লুব্লাড বলে কিছু নেই। যা আছে সবই টকটকে লাল রক্ত। কারও নতুন সূর্যের মত উজ্জল আর কারে পুরাতন ক্ষতে বাস করা মৃত শ্বেত কণিকা ভাসা কুৎসিত কালচে।[/sb


++++++++++++++++++++++++++++++++
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৫

লেখক বলেছেন: লাইনগুলো যে পোস্ট থেকে ধার করেছি সেটা পড়ে দেখুন। তাহলে কিছুটা ধারণা পাবেন ব্লগের গেরিলা যুদ্ধ সম্পর্কে।

০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫২
নকীবুল বারী বলেছেন: সহমত.......সামাজিক ভাবে পাওয়া আভিজাত্যের ভাবস ব্লগেও ফলানো উচিত নয়............
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪১

লেখক বলেছেন: এই কথাটা তাঁরা বুঝলে হয়।

৪. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৪
হেমায়েতপুরী বলেছেন: আমার কথা হল লেখকদের সমালোচনা সহ্য করার মানসিকতা গড়ে তুলতে হবে। এখানে সবাই সমান। লেখকেরা যদি নিজেদের সাধারণের কাতারে নামাতে না চান সে ক্ষেত্রে তাদের ব্লগিং ছেড়ে দেয়াটাই ভালো।
০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২২

লেখক বলেছেন: হুমম। :)

৫. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৭
নুশেরা বলেছেন: "অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা"র প্রয়োগ দেখতে পাচ্ছি
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০১

লেখক বলেছেন: :`> :``>> :P

৬. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৮
ফালতু মিয়া বলেছেন: মাঝে মাঝে আলতু ফালতু কয়েকটা লাইন লিখে পোস্ট করে দেই,- আপনাকে মাইনাস দিব। আমার নাম নিলেন কেন?
০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৫

লেখক বলেছেন: চরি।

৭. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৮
মোহাম্মদ আরজু বলেছেন: আরে! আমিতো চ ধারা খেয়াল-ই করি নাই আগে। কামডা একেবারেই ভালা হইলো না।
০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: হ

৮. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৮
রিয়াজুল ইস্‌লাম বলেছেন: মাইনাস রেটিং উঠিয়ে দিয়ে ১-৫ স্কোর সিস্টেমটাই আমার কাছে যোক্তিক মনে হয়।
০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৪

লেখক বলেছেন: ১-৫ সিস্টেম খারাপ না... তবে দেখা যায় এই সিস্টেমে ৯০% ভোটই পড়ে হয় ১ নাইলে ৫। মানে সেই প্লাস মাইনাসের মতই। ;)

৯. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০০
স্পেলবাইন্ডার বলেছেন: একমত।
ব্লগে ব্লক করবে কিন্তু মাইনাস রেটিং দিতে পারবো না- এটা চরম স্বৈরাচারী সিদ্ধান্ত।
অপ্রিয় পোস্টে মাইনাস দেয়ার জন্য এখন সবার আলাদা নিকে রেজিস্ট্রেশন করতে হবে।
০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন: ইউজার সংখ্যা এমনেই বাড়বো! ;)

১০. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০১
জূয়ারি বলেছেন: তাই সকল "আভিজাত্যের" সংজ্ঞার ক্ষেতাপুড়ি। ব্লুব্লাড বলে কিছু নেই। যা আছে সবই টকটকে লাল রক্ত। কারও নতুন সূর্যের মত উজ্জল আর কারে পুরাতন ক্ষতে বাস করা মৃত শ্বেত কণিকা ভাসা কুৎসিত কালচে।


জটিল কথা।

++++++++
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩২

লেখক বলেছেন: ধার করা কথা - এতটাই পছন্দ হইছে নিজের পোস্টে ঢুকায়ে দিছি। ;)

১১. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৬
এম আই টু বলেছেন: হক কথা কইচেন :D । আমি নতুন। আমার একটাই নিক :( । এখন মনে লইতাসে আরেকটা খুলি :-B । +
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৩

লেখক বলেছেন: :-B :-B :-B B-)

১২. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৯
হেমায়েতপুরী বলেছেন: আমি কিন্তু লেখকের কথা থিকা কপি-পেস্টাইছি
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪৫

লেখক বলেছেন: সেই জন্যেই "হুমম"। :)

১৩. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৪
দন্ডিত বলেছেন: ব্লগ একটা ইন্টারএকটিভ ব্যাপার। মানুষ ব্লগিং এ আগ্রহী হয় এই ইন্টারএকশনের জন্যে। সাধারন বই/পত্রিকা সাথে এটাই ব্লগের পার্থ্যক্য। সেজন্যেই দোকানে বই/পত্রিকা পচলেও ব্লগে ভিজিটরের অভাব হয় না। কিন্তু এজাতীয় ধারা কিন্তু ইন্টারএকশান সীমাবদ্ধ করে দেয়, যা কিন্তু ব্লগের আবেদন কমিয়ে দেয়। কারন চিন্তা করেন ছাগুচীফ কিভাবে তার বস্তাপচা পোস্ট গুলি প্লাসে শোভিত করতে পারবে?

ক্ষমতা মানুষকে কি ফ্যাসীবাদের দিকে ধাবিত করে?
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪৯

লেখক বলেছেন: এই চ ধারাতে ছাগুরাই সবচেয়ে উপকৃত হবে।

১৪. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৭
জনৈক আরাফাত বলেছেন: আরেকটা নিকের পাসওয়ার্ড ভুলে গেছি সুদীপ্ত! :(
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৫০

লেখক বলেছেন: নতুন নিক রেজিস্টার করেন। ;)

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৫০

লেখক বলেছেন: থ্যাঙ্কু।

১৬. ০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২২
হাসান মাহবুব বলেছেন: চালাও গেরিলা হামলা.....
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৫৪

লেখক বলেছেন: অ্যাটাকককক!!!! X(( X(( X((

১৭. ০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৭
তামিম ইরফান বলেছেন: এই বছর ব্যান খাওয়ার পর থেইকাই রেডী কইরা রাখছি;)
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৫৭

লেখক বলেছেন: ;););)

১৮. ০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৬
অন্যরকম বলেছেন: ১৪+

চ) ধারা বাতিল হোক!
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৫৮

লেখক বলেছেন: চ) ধারা বাতিল হোক!

১৯. ০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩১
ম্যাকানিক বলেছেন: আমি চুপি চুপি প্লাস দিয়ে গেলাম ।
মাইনাস দেয়ার মত লেখা পড়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না।
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৫৮

লেখক বলেছেন: ইগনোর পলিসিও খারাপ না।

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:০২

লেখক বলেছেন: :D

২১. ০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৭
জটিল বলেছেন: সৈয়দ , সৈয়দা ছাড়া এরপর আর কাউরে গণ মাইনাস দিয়ে মজা হয়নাই ( আমি পাইনাই ) , নাফে রে দিয়ে অনেকে মজা পাইতে পারে কিন্তু সে সেইটারও যোগ্য নয় ।
তয় এখন প্লাস আর মাইনাসের জন্যে সময় হয়ে ওঠেনা , যাদের সহ্য হয়না তাদের ব্লগেও যাওয়া হয়না , ইগনোর পলিসি ভাল কাজে দেয় এখানে ।
তয় সামু মনে হয় হিট চায় কোন না কোন ভাবে । এই এক বিতর্কিত "চ" ধারাতেই বহুত হিট পাইয়া গেল ।
ট্রোল নিয়ে সামুর মাথাব্যাথা নাই , দরকারে ব্যান মাইরাই ক্ষান্ত হবে আর এই ফাঁন্দে অনেকে পরবে আর ঝড়ে যাবে ...
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:০৫

লেখক বলেছেন: এত হিট দিয়া সামু করে কি!

২২. ০৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৭
কঁাকন বলেছেন: তুমি না ভালো হয়ে গেলা!!!!!

লিখা ভালো হইছে
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:০৬

লেখক বলেছেন: আমি তো ভালোই। এই পোস্টে খারাপ কি কইছি? ;)

২৩. ০৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬
শয়তান বলেছেন: আমার কথা হল লেখকদের সমালোচনা সহ্য করার মানসিকতা গড়ে তুলতে হবে। এখানে সবাই সমান। লেখকেরা যদি নিজেদের সাধারণের কাতারে নামাতে না চান সে ক্ষেত্রে তাদের ব্লগিং ছেড়ে দেয়াটাই ভালো।


--একমত
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৪. ০৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪১
অন্যরকম বলেছেন: আমার কথা হল লেখকদের সমালোচনা সহ্য করার মানসিকতা গড়ে তুলতে হবে। এখানে সবাই সমান। লেখকেরা যদি নিজেদের সাধারণের কাতারে নামাতে না চান সে ক্ষেত্রে তাদের ব্লগিং ছেড়ে দেয়াটাই ভালো।


-- পুরোপরি সহমত!

প্রসব বেদনা সহ্য করতে না পারলে গর্ভধারণ করতে যায় কেন আবালগুলা! লিখা পোস্ট করতে পারবে, কিন্তু সমালোচনা সহ্য করতে পারবে না..... শালার ড়েসিডেন্ট!
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:০৮

লেখক বলেছেন: শালার ড়েসিডেন্ট!!!

২৫. ০৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭
সিউল রায়হান বলেছেন: আমিও লিখসি এটা নিয়ে....... তবে আমাদের কথা সামহোয়ারইন কর্তৃপক্ষ আমলে নিবে না এটাই মনে হয় সত্যি /:)

ড়েচিডেন্ট হতে হবে কথা আমলে নেয়ানোর জন্যে......
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:০৯

লেখক বলেছেন: গণতন্ত্র এখানে অচল।

২৬. ০৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫২
অন্যরকম বলেছেন: @ সিউল রায়হান, কর্তৃপক্ষরে বাধ্য করণ যায় না। যতদিন পর্যন্ত এই চু) ধারা বাতিল না করবে ততদিন পর্যন্ত পোস্ট দিয়া সরব প্রতিবাদ চলতে থাকবে। প্রতিবাদ চলবে অস্বচ্ছ মডারেশন, আরোপিত ব্যান বা ব্লক করা, এবং ড়েসিডেন্টদের বিরুদ্ধে....!!!!!
০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৫

লেখক বলেছেন: চু) ধারা!!! =p~ =p~

২৭. ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১৫
সায়েম মুন বলেছেন: গেরিলা হামলায় + দিলাম
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৩৮

লেখক বলেছেন: থ্যাঙ্কু।

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৩৯

লেখক বলেছেন: চুপিচুপি ধইন্যা :P

২৯. ০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৮
সামছা আকিদা জাহান বলেছেন: কে বলেছে আপনি লিখতে পারেন না? সুন্দর লিখেছেন।

ধন্যবাদ।
০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৪

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৩০. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৯
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: আমার তো আর কোনো নিক নাই, কেউ ব্লক করলে মাইনাস দিমু কেম্নে?
১১ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৯

লেখক বলেছেন: নিক লাগলে খালি আওয়াজ দিয়েন স্যার। ;) :P

১১ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:০০

লেখক বলেছেন: মজার ব্যাপার কি জানেন, আমি এই পোস্টে "প্রতিষ্ঠিত লেখক অথচ ব্লগে কোন সমস্যা হচ্ছে না" - এমন একজনের নাম হিসেবে আপনাকে উল্লেখ করব ভেবেছিলাম। পরে লাইনটা বাদ দেই, মূলত আপনি অস্বস্তি বোধ করবেন ভেবে।

৩১. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১:০৮
লুকার বলেছেন:

চ ধারা! হা: হা:, যেমন ধারা, তেমন সিরিয়াল হৈছে!

কিন্তুক ভাই, গেরিলা যুদ্ধে সব ধরনের কৌশল জায়েজ- এই কথাটা ঠিক না। নৈতিক অবস্থান ঠিক রাখবেন সবসময়। শত্রুর সাথেও।
১১ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫১

লেখক বলেছেন: জ্বি, এটা ঠিক বলেছেন ভাই। নৈতিক অবস্থান ঠিক রাখাটা জরুরি।

১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:১৮

লেখক বলেছেন: :)

৩৩. ১৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩৭
দুষ্টু রোমান্টিক বলেছেন: চুপিচুপি পিলাচ দিয়ে আওয়াজ দিয়া কমু এখন:
চ ধারা বাতিল করা হউক..

লেখা কিন্ত জটিল হইচে
১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.০৬৫৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মাঝে মাঝে ছদ্মবেশে গেরিলা আক্রমণ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ