আগের অংশটুকু পড়তে এখানে ক্লিক করুন Click This Link
বিকেল থেকেই মনটা কেমন যেন হয়ে আছে রেহানের। একটা নিশূন্য অঞ্চল বুকের ভেতরে অযথা চেপে আছে। কলটি না করলেই কি হত না? রিক্সা থেকে নেমে একা একা হাটতে শুরু করল। হাটছে আর সিগারেটের ধোয়ার দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে বাস,
রিক্সা, দোকান,মানুষ ছাপিয়ে ভাসছে অন্য কোন ছবি। সরে যাচ্ছে সময়......
কাল ওখানে যাওয়াটা দরকার মনে হচ্ছে। ওর সাথে দেখা না হোক ভদ্রতাবশত হলেও যাওয়াটা প্রয়োজন। সন্ধ্যা পেরিয়ে রাত এল। তবুও এক সেকেন্ডের জন্য হলেও সে মাথা থেকে তিশার কথা তাড়াতে পারছেনা। কি হল হঠাৎ আজ তার? খেতে গিয়েও ফিরে এল সে।কিছুতেই কাজে মন দেয়া যাচ্ছেনা। কেন এমন হচ্ছে ? ভালই তো ছিল এতদিন......
বারোটার দিকে মনের অজান্তেই কল দিয়ে বসল সে। বিজি নাম্বারটা......
আবার চেষ্টা করল একই অবস্থা......ওকি তার নাম্বারটাও চিন্তে পারছেনা?
কার সাথে কথা বলছে সে? নতুন কেউ তিশার জীবনে এসে পড়েছে।
আর বৃথা চেষ্টা না করে রেহান ঘুমুতে যাওয়ার প্রস্তুতি নিতে লাগল। তখনিই তিশার সেল থেকে কলটা আসল। কেন জানি আর ধরতে ইচ্ছে করছেনা।
--হ্যালো.........
--কল করেছিলে তুমি?
--হ্যা, বিকালের দিকে। বোধহয় ঘুমুচ্ছিলে তুমি।
--ও আচ্ছা, কেন করেছিলে?
--কেন তোমাকে কল করাও যাবেনা?
--তা বলিনি। জানতে চাইলাম শুধু কেন করেছিলে?
--.........অফিস থেকে আমাকে কল করেছিল। তোমাকে কাল ডেকেছে নাকি তাই জানতে ফোন করেছিলাম.........
--ও আচ্ছা। হ্যা , আমাকে আজই যেতে হল। আমাকে বোধহয় সিলেক্ট করেছে।
পরের সপ্তাহে আর একবার যেতে বলল।
_ ও আচ্ছা, ভালই তো।
--কেমন আছ রেহান?
--আমি? হ্যা ভালই তো।
--ভাল আছ জানে ভাল লাগছে।
-- ভাল না থাকার কি আছে? আচ্ছা একটা সত্যি কথা বলবে?
--বল কি?
--আমি আবার কল না করলে তুমি রিপ্লাই করতে?
--না মানে,করতাম মনে হয়। তবে আমি ইদানীং কমই কল করি.........
--তুমি বরাবরই এমনই ছিলে।
--অভিযোগ করছ?
--না এমনিই বললাম।
--রেহান আমার মোবাইলে টাকা নাই।পরে কথা বলি.........
--কথা বলতে চাচ্ছনা?
--না সত্যি। তুমি চাইলে কল করতে পার...
-ঠিক আছে করছি।
আর কল করলনা রেহান। উলটো ফোনটা বন্ধ করে সে ঘুমাবার আয়োজন করতে লাগল।
কেন জানি তার আজ খুব ভাল ঘুম হবে মনে হচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

