গাধাটা তারপর থেকে আর ফোন করে না।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৬
আমার এক কাজিন আছে। রাতে যখনই চোখ লাগে ঠিক তখনই ফোন করবে। আমার ঘুমের ১২.০৫ বাজিয়ে দেয়। দেখা যায় পরীক্ষার আগেরদিন বিরক্ত করছে। যদি বলি যে পরীক্ষা শুরু হবে তার ঘ্যানঘ্যানানি, তোদের তো সারা বছরই ক্লাস আর পরীক্ষা, তোমরা তো ভাল ছাত্রী, তোরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়িস, তুই তো বড়লোক, তুই তো নিরালায় কার সাথে ঘুরে বেড়াস (যার কোনটাই ঠিক নয়), .......... আর এজন্যই আমাদের খোজখবর রাখিস না।
আমি ওকে শায়েস্তা করার জন্য পাগলপ্রায় হয়ে গেছিলাম। তারপর একদিন আমি ওকে রাত ৩টার সময় ফোন করলাম,
ডিজেলের লিটার কত করে রে?
৪০ টাকা।
ও আচ্ছা বলে ফোন রেখে দিলাম।
ও সাথে সাথে আবার ফোন করল কিন্তু আমি ফোন রিসিভ করলাম না।
এরপর একদিন আমি জানতাম ২দিন পর ওর পরীক্ষা। সারারাত ওকে কল করলাম আর ও রিসিভ করলেই কেটে দেই। টেনশনে ওই কয়েকবার ফোন করল। আমি রিসিভ করে কোন কথা বলি নি। তারপরের দিন সকাল ৮টা পর্যন্ত এভাবে বিরক্ত করার পর দেখলাম ওর ফোন অফ না হলে আরো করতাম।
এর কয়েকদিন পর প্রত্যেকদিন রাতে ৩টার সময় ফোন করি কারন ২টার সময় ঘুমাতে যায়। আর জিজ্ঞেস করি,
১ম দিন: কেমন আছিস?
মোড়াতে মোড়াতে সেই ভাবে বলে, এই আছি আরকি!......
ও আছিস তাহলে, বলে রেখে দিলাম।
এভাবে ৩দিন করার পর ৪র্থ দিন ও ফোন করলে এবার আমি রিসিভ করলাম।
কি রে কি খবর তোর? কি সব শুনছি, আমি বললাম।
গাধাটা বলল, কি শুনছিস, আমি কয়টা মেয়ে ভাগালাম, তাই!
কিছু শোনার কথা বললেই খালি মেয়ে ভাগানোর কথা মনে আসে, তাই না?
অপমানিত হয়ে শুকনোভাবে বলল, কি শুনছিস?
তুমিই জানো তুমি কি করেছ, আমাকে কেন জিজ্ঞেস করিস, বলে আমি হাসতে শুরু করলাম।
এবার ও ভাব দেখালো ওর এ ব্যাপারটা সে পাত্তা দিচ্ছে না। অনেকক্ষন ধরে বকবক করার পর বলল, আপু শোন আমার ফোনের টাকা প্রায় শেষ লাইনটা যে কোন সময় কেটে যেতে পারে। তারপর আবার বকবক করতে করতে লাইন কেটে গেল। আমি ৫ মিনিট পর ফোন করে রাগ দেখিয়ে বললাম, আমার সাথে কথা বলতে ইচ্ছা হয় না সোজাসুজি বলবি, লাইন কেটে কেন অপমান করলি! শোন আর কক্ষনও আমাকে ফোন করবি না।
ওর ফোনে যেহেতু টাকা নাই আর ঐদিন ফোন করতে পারলো না। পরেরদিন সকাল ৯টায় ও ফোন করলো আমি রিসিভ করলাম না।
কিছুক্ষণ পরে ফোন করে আমি বললাম, তোকে না বলেছি আর ফোন করবি না! দেমাগ দেখানোর বেলায় খুব আছো, বলে ফোন রেখে দিলাম।
গাধাটা তারপর থেকে আর ফোন করে না।
বকলম বলেছেন:
আহালে...
আউলা বলেছেন:
আমি তো খুকি না তবে কেউ কেউ খোকা
খোমেনী ইহসান বলেছেন:
ভালোই লাগলো!
অন্যরকম বলেছেন:
সুস্থ্য মানুষ এত রাত পর্যস্ত জেগে থেকে প্যাঁচাল পারে না ...... পাগলি ছাড়া। ;-)
শাহেনশাহ বলেছেন:
সব ডিজুসের ছলনা.....
জয়িতা বলেছেন:
অাহারে বেচারা!!!!!!!
জোনাকি বলেছেন:
বন্যাই ভাসা গ্রাহা আমি..ডিজুস দিলো ছলনা....
ও আমার বাংলা লিং...
আমার নাইরে টিভি খোলার দায়...
গন্ডার বলেছেন:
পুরাই ফাউল
জোনাকি বলেছেন:
গ্রাহক হবে**
আউলা বলেছেন:
ধন্যবাদ@েখােমনী ইহসানতোমার মত ছাগল আর এই দুনিয়াতে ২টা নাই আর তোমার মত পাগলরাই রাত ৩টা সময় ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় আর লেখা ঠিকমত পড়ে না!অসহ্য@অন্যরকম
মানুষ বলেছেন:
খুকী, তুমি এত্ত সুন্দর গল্প বলতে পারো। বহ! নিডো খেয়ে দেখি তোমার অনেক বুদ্ধি বেড়েছে।
আউলা বলেছেন:
বন্ধ করুন এই সব ডিজুসের ছলনা@শাহেনশাহ এত অল্প বয়সে মোবাইল ব্যবহার করো, ছিঃ! পুরো বখাটে হয়ে যাবে@জনি
আউলা বলেছেন:
নিডোর দরকার তো তোমার এর বাড়তি ক্যালসিয়াম তোমার হাড়কে করবে সুগঠিত@খোকা
অন্যরকম বলেছেন:
দুনিয়ার সব ছাগল দেখা কম্প্লিট???তোমার পোস্ট আবার পড়+আমার কমেন্ট পড়+তোমার কমেন্ট পড়.... এরপর আবার কমেন্ট কর!
'অসহ্য(?)'.... উফ(!!!)... কি আর করা.... সহ্য করিতেই হইবে। @ ফাউল থুক্কু আউল
মানুষ বলেছেন:
বাহ নিডো খেয়ে দেখি তোমার আসলেই বুদ্ধি বেড়েছে। কি চমৎকার বড়দের মতো কথা বল। @খুকী
আউলা বলেছেন:
দুনিয়ার সব ছাগল না দেখলেও স্যাম্পল তো দেখেছি। আর আমি কি কইছি রাত ৩টা পর্যন্ত আমি বদটাকে শায়েস্তা করার জন্য জাগতাম। এবার আমার পোস্ট আবার পড়+তোমার কমেন্ট পড়+আমার কমেন্ট পড়.... এরপর আবার কমেন্ট কর! @ ছাগলধরনের স্যরি অন্যরকমচকলেট খেয়েছ এবার দাত ব্রাশ করে আসো@খোকা
আউলা বলেছেন:
আমি তো বলেছিই আমি আউলা আর তুমি তো ছাগলা@ অন্যরকম
জোনাকি বলেছেন:
হে হে হে আচ্ছা খুকি হলে সম্যসা টা কি?
আলু তুমি মানো না কেন ?
খুকি টো ভালো মাগনা চোকলেট,চিপ্চ,আইচ-ক্রিম পাইয়া যায়।
আমারে কাউ খুকি কইলে তো আমি সাথে সাথে রাজি হয়ে যাব।
মেনে নাও খুকি!
এলোমেলো বলেছেন:
জোনকি কিসের গ্রহক ?? আর যাই বল তুমি কিন্তু খুকি না
মানুষ বলেছেন:
আমি কি এমনি এমনি খুকী বলি। জনগণ দেখলেন তো জলজ্যান্ত প্রমাণ।
আউলা বলেছেন:
জনি প্রসঙ্গে আমি আপনার সাথে একমত@ এলোমেলো তুমি কোন ক্লাসে পড়ো?@খোকা
কোন পিচকা কোন পিচকারে ডিস্টার্ব দেয় দেখাতাছেন@রাশু


















