ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের মানুষ এত কৃপণ যে কেউ তাদের বাসায় বেড়াতে বলে, "আজ কিন্তু খেয়ে যেতে বললাম না কিন্তু আগামী দিন ছাড়বো না" অথবা "খেয়ে এসেছেন না যেয়ে খাবেন?"
কোন নাকি স্টেট আছে যেখানে মেয়ের বা ছেলের বাসায় মা-বাবা বেড়াতে গেলে বেড়ানো শেষে বাসায় ফেরার সময় বিল হাতে ধরিয়ে দেয়।
আবার কোন নাকি স্টেট আছে যেখানে সব মা-বাবাই তাদের ছেলেমেয়েদের বিক্রি করে দেয়।
আবার কোন নাকি স্টেট আছে যেখানে মানুষ ট্রেনে জার্নি করতে গেলে বালিশ কাথার সাথে সাথে খাটপালঙ্ক নিয়ে যায়।
উপরের কথাগুলো যে বলেছে সে আমার ক্লাসমেট। আমি তার চিন্তাভাবনা বদলাতে ব্যর্থ হয়েছি! যাই হোক এবার তার কাহিনী বলি:
সে কখনও তার নিজের প্রিন্টারে প্রিন্ট করে না কারণ তার প্রিন্টার বেশি ইউজ করলে নষ্ট হয়ে যাবে। গ্রুপের কাজ হলে অন্যরা প্রিন্ট করে আর ইন্ডিভিজুয়াল হলে তখন সে খুব সমস্যায় পড়ে যায়। সে তার ফ্রেন্ডদের কাছ থেকে অথবা হলের পাশ থেকে প্রিন্ট করে।
সে এখনও ফ্লপি ব্যবহার করে তার পিসি থেকে বাইরে কিছু আনতে হলে পেনড্রাইভ ব্যবহার করলে তার পিসিতে ভাইরাস ঢুকবে!
একবার আমার এক ফ্রেন্ড ওর বাসায় বেড়াতে গেল। আমার ফ্রেন্ড কথা বলার কিছু খুজে না পেয়ে ওকে বলল, তুমি অবসর সময়ে কি কর?
সে তার উত্তরে বলল, আমি বই পড়তে পছন্দ করি। আমি অন্যদের কাছ থেকে বই নিয়ে পড়তে পছন্দ করি। আর আমার যে বইগুলো আছে ওগুলো এত নতুন যে ছোট ভাইয়া ওগুলো কাউকে দিতে দিবে না।
আমার ফ্রেন্ড বলল, আমি তো বই চাই নি!
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০০৯ বিকাল ৫:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



