somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এদেশ থেকে আমাদের কি চাওয়া ছিল কি পেয়েছি আমরা.....(আমি বলছি না যে আমি স্বাধীনতা চাই নি)

২৬ শে মার্চ, ২০০৮ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি অতি মুর্খ টাইপ একজন মানুষ, কখনও বেশি জ্ঞানীটাইপ লেখা বা পড়ার অভ্যাস নাই। সবার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে অনেক চিন্তাভাবনা। আমি পারি না এরকমভাবে ভাবতে কারণ আমি মুক্তিযুদ্ধ বিষয়ক লেখা বা অনুষ্ঠান দেখা ছেড়ে দিয়েছি। মাঝে মাঝে ভুলক্রমে দেখা বা পড়া হয়ে যায়।
আমার স্বল্প জ্ঞানে মনে হয় আমরা খালি এটাই বলতে চাই সবাই ১৯৭১ সালে পাকিস্তানীরা বা রাজাকাররা কি করেছে। আমার ’৭১ কথা শুনতে ভাল লাগে না। মনে হয় আমরা স্বাধীনতাটাকে উপহাস করছি।
পাকিস্তানীরা খারাপ কিংবা রাজাকাররা খারাপ এইটা আমরা জানি। কিন্তু আমরা যারা নিজেদের দেমপ্রেমিক বলি তাদের অবস্থাটা কি?
যেমন আমরা নারী নির্যাতনের কথা বলি। যতদূর জানি খালেদা জিয়াও একজন নির্যাতিতা মহিলা, তিনি তো অসহায় ছিলেন ১৯৭১ সালে কিন্তু তাকে নিয়েও হাসিতামাশা করতে অনেককেই দেখেছি যারা নিজেদের বিশাল দেশপ্রেমিক বলতে ভালবাসে তারাও ছাড়ে না, একবার বোধহয় এক আওয়ামী লীগের একজন বড় নেতাও তামাশা করেছেন। এখন দেখা যাক সেই মহিলা যাকে নির্যাতন করা হয়েছে তার ভূমিকাই বা কি!! তিনি সব কিছু খুব সহজেই ভুলে গেছেন এবং জামাতীদের সাথে গাট বেধেছেন প্রধানমন্ত্রী হবার জন্য। এই হল তার আত্নসম্মানবোধ। যে নিজের প্রতিই সুবিচার করতে পারে না সে দেশের প্রতি কি করবে!!
পাকিস্তানীরা খুবই খারাপ ছিল, কিন্তু আমাদের খুলনাতে যতগুলো মিল কারখানা তৈরি হয়েছে অধিকাংশই সেই আমলেই। তাহলে তখন যে শেখ মুজিবুর রহমান যে সবাইকে এই বলিয়ে নাচিয়েছিল সব পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে এখন কেন কিছুই নাই। পাট মন্ত্রণালয় থেকেই যদি আমাদের পাটশিল্পের এই অবস্থা হয় তাহলে আমাদের আরএমজি মন্ত্রণালয় যদি হয় তাহলে আমার সন্দেহ হয় সেটারও বারোটা না বাজে!!
আমরা যুদ্ধ অপরাধীদের বিচারের কথা বলি! আমাদের দেশের সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতি হয়েছেন এমন ব্যক্তিরা যারা ১৯৭১ সালে পাকবাহিণীর হয়ে যুদ্ধ করেছেন। আমার প্রশ্ন হয় মনে, এরা কি করে একটা নতুন দেশের সেনাবাহিনীর মত একটা গুরুত্বপূর্ণ জায়গায় টিকে থাকে। শেখ মুজিবুর রহমান কেন যুদ্ধ অপরাধীদের ছেড়ে দিল আর যদি বা তাদের ছেড়ে দিল তাহলে শেখ হাসিনা কি করে তার বাবার খুনীদের বিচার চায়। ১৯৭১ সালে শেখ মুজিবর রহমানের পরিবারের কেউই তো খারাপ অবস্থায় ছিল না, ছিল কড়া পাহারায় পাক বাহিনীর নিরাপত্তায়। নিরাপত্তাহীনতায় ছিল এদেশের সাধারণ মানুষ। জীবন দিল দেশের সাধারণ ৩০ লাখ মানুষ। শেখ মুজিবুর রহমানের পরিবারের কেউ তো মরে নাই তার লাগবে কেন।
শেখ মুজিবুর রহমানের দরকার ছিল ক্ষমতা যেটা পাবার জন্য এই দেশের দরকার ছিল। দেশটাও স্বাধীন তার ক্ষমতাও হাতে তার আর কিছু দেখার দরকার ছিল না। যুদ্ধের পরে যুদ্ধাপরাধীদের ছেড়ে দিয়ে ৩০ লাখ শহীদের উতসর্গকে ছোট করেছেন বলে আমার কাছে মনে হয় আর আমরা তাকে জাতির পিতা বলি!!

আমাদের জাতীয় সংগীতটা সুন্দর কিন্তু এটা কি আমাদের দেশকে নিয়ে লেখা হয়েছিল?! হয় নি তাহলে আমাদের দেশে এতগুলো সুন্দর সুন্দর দেশাত্বোবোধক গান থাকতে এই গানটাকে কেন আমরা জাতীয় সঙ্গীত বানালাম। তার মানে আমি এটা বলছি না যে গানটা ভাল না, তবে এটা আমাদের দেশকে নিয়েই লেখা না।

খুবই মনখারাপ লাগে যখন ভাবি আমাদের শহীদদের আত্নত্যাগের মর্যাদাটাই আমরা করতে পারি নাই। এদেশ থেকে আমাদের কি চাওয়া ছিল কি পেয়েছি আমরা......
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০০৯ বিকাল ৫:৫০
৪০টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×